সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দিচ্ছেন ট্রাম্প, মেডিকেয়ারের প্রিমিয়াম কমাতে উদ্যোগ

ইসতিয়াক আহমেদ প্রকাশ: অক্টোবর ৩, ২০২৬ ১৯:৫৪
যুক্তরাষ্ট্রে ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দিচ্ছেন ট্রাম্প, মেডিকেয়ারের প্রিমিয়াম কমাতে উদ্যোগ
যুক্তরাষ্ট্রে ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দিচ্ছেন ট্রাম্প, মেডিকেয়ারের প্রিমিয়াম কমাতে উদ্যোগ

যুক্তরাষ্ট্রের ২ কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রবীণদের স্বাস্থ্যবিমা কর্মসূচি 'মেডিকেয়ার'-এর মাসিক প্রিমিয়ামের খরচ কিছুটা লাঘব করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এই অর্থায়নের জন্য কংগ্রেস মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ডে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার বরাদ্দ করেছে।


 

আসন্ন নভেম্বরের গুরুত্বপূর্ণ মিডটার্ম নির্বাচনকে সামনে রেখে মার্কিন ভোটারদের আকৃষ্ট করতে রিপাবলিকান নেতার দেওয়া ধারাবাহিক অর্থনৈতিক প্রতিশ্রুতির সর্বশেষ সংযোজন হলো এই ৯০ ডলারের অনুদান। বর্তমানে মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ে ট্রাম্প প্রশাসনের প্রতি ভোটারদের অসন্তোষ রয়েছে। বিশেষ করে ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ট্রাম্পের রেটিং বেশ নিম্নমুখী।

 

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, যোগ্য প্রবীণরা অক্টোবরের শুরুতেই এই ৯০ ডলার সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে (ডাইরেক্ট ডিপোজিট) পেয়ে যাবেন। যাদের ডাইরেক্ট ডিপোজিট সুবিধা নেই, তাদের মেডিকেয়ারে নিবন্ধিত ঠিকানায় ডাকযোগে চেক পাঠিয়ে দেওয়া হবে। এর আগে গত মাসে ট্রাম্প প্রস্তাব করেছিলেন, রিপাবলিকান দল মিডটার্ম নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে তিনি সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে চেক পাঠাবেন। যদিও অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের পাশাপাশি স্বয়ং কিছু রিপাবলিকান আইনপ্রণেতাও তাঁর ওই বিশাল প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। এছাড়া ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর অধীনে অতিরিক্ত ফি দেওয়া প্রায় ১০ লাখ মার্কিনিকে আলাদাভাবে ৫০০ ডলার করে ফেরত দিচ্ছে ট্রাম্প প্রশাসন, যা আসন্ন নির্বাচনে ভোটারদের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রের মাটিতে রাশিয়ার পতাকা ওড়ালেন ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের মাটিতে রাশিয়ার পতাকা ওড়ালেন ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেশনে অবস্থিত ‘মিলেনিয়াম গেট মিউজিয়াম’-এর বিশাল স্মারক তোরণে রাশিয়ার একটি বড় পতাকা স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ব্যাপক বিস্ময়ের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, গত সপ্তাহে ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করা যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের প্রতি শ্রদ্ধা জানাতেই ট্রাম্প প্রশাসনের একটি ফেডারেল সংস্থার প্রধানের অনুরোধে এই পতাকাটি টাঙানো হয়েছে।   ওয়াশিংটনে রুশ দূতাবাসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের অভিজ্ঞ কূটনীতিক আলেকজান্ডার দারচিয়েভ ২০২৫ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৪ সালের শেষের দিকে আনাতোলি আন্তোনভ দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর দারচিয়েভ তাঁর স্থলাভিষিক্ত হন।   এর আগে তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ও উত্তর আটলান্টিক বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত এবং ওয়াশিংটন দূতাবাসে মিনিস্টার-কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।   সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে রুশ দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘কমিশন অব ফাইন আর্টস’-এর প্রেসিডেন্ট এবং আটলান্টার স্থানীয় বাসিন্দা রডনি মিমস কুক জুনিয়রের সঙ্গে দারচিয়েভের একাধিকবার সাক্ষাৎ হয়েছিল। তাঁরা দুজন মিলে দুই দেশের মধ্যে ‘সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক পুনরুদ্ধার’ সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পে একসঙ্গে কাজ করেছেন।   প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উভয় মেয়াদেই কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পাওয়া রডনি কুকই আটলান্টার ওই জাদুঘরে রুশ পতাকা স্থাপনের অনুরোধ জানান। এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রুশ দূতাবাস লিখেছে, “আমাদের আমেরিকান সহকর্মীর এই সহমর্মিতা ও বন্ধুত্বপূর্ণ সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১৫:৫৪
নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বিনামূল্যে সাংবাদিকতায় মাস্টার্সের সুযোগ

নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বিনামূল্যে সাংবাদিকতায় মাস্টার্সের সুযোগ দিচ্ছে কিউনি

পর্তুগালের রাজপরিবারের কাছ থেকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান

পর্তুগালের রাজপরিবারের কাছ থেকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান

দিন দিন বাড়ছে মেয়র মামদানির জনপ্রিয়তা, এবার প্রশংসায় ভাসালেন ইহুদিরাও

দিন দিন বাড়ছে মেয়র মামদানির জনপ্রিয়তা, এবার প্রশংসায় ভাসালেন ইহুদিরাও

যুক্তরাষ্ট্রে থানার সামনেই পুলিশ কর্মকর্তাকে পিটবুল লেলিয়ে দিয়ে কামড়ালেন নারী
যুক্তরাষ্ট্রে থানার সামনেই পুলিশ কর্মকর্তাকে পিটবুল লেলিয়ে দিয়ে কামড়ালেন নারী, গ্রেপ্তার অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্কিড রো এলাকার কাছে এক ধস্তাধস্তির সময় পুলিশ কর্মকর্তার ওপর পিটবুল প্রজাতির কুকুর লেলিয়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই নারীর নির্দেশে কুকুরটি লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) এক সার্জেন্টের পা ও কুঁচকিতে কামড়ে ধরেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিক্সথ ও ওয়াল স্ট্রিটের কাছে একটি পুলিশ স্টেশনের ঠিক সামনেই এই নাটকীয় ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।   এলএপিডি সূত্রে জানা গেছে, সেন্ট্রাল এরিয়ার ওই সার্জেন্ট ওয়াল স্ট্রিট দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে এক নারী ও পুরুষকে একটি পিটবুল নিয়ে ধস্তাধস্তি করতে দেখেন। বিষয়টি তদন্তের জন্য তিনি তাদের আলাদা হতে বলেন। এ সময় ওই পুরুষ ব্যক্তি চিৎকার করে দাবি করেন যে কুকুরটি তার, কিন্তু নারীটি পুলিশের নির্দেশ অমান্য করে কুকুরের দড়ি ধরে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন।   পুলিশ কর্মকর্তা তাকে আটকানোর চেষ্টা করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এলএপিডি লেফটেন্যান্ট এলপিডিও ওরোজকো জানান, ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত নারী কুকুরটিকে কর্মকর্তার ওপর আক্রমণ করার নির্দেশ দেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই পুরুষ ব্যক্তি বারবার কুকুরটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও নারীটি চিৎকার করে কুকুরটিকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে কুকুরটি পুলিশ কর্মকর্তার পায়ে ও কুঁচকিতে কামড়ে দেয় এবং নারীটি কুকুর নিয়ে পালানোর চেষ্টা করলে কর্মকর্তা তাকে ধাওয়া করেন।   ঘটনার পরপরই ওই নারীকে গ্রেপ্তার করা হয় এবং প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার (অ্যাসল্ট উইথ আ ডেডলি ওয়েপন) অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় ইতিমধ্যেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে এবং তিনি বর্তমানে আদালতে হাজিরার অপেক্ষায় রয়েছেন।   অন্যদিকে, আহত পুলিশ কর্মকর্তাকে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান, যেখান থেকে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ভিডিও করা এক প্রত্যক্ষদর্শী জানান, পরিস্থিতি কর্মকর্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং থানার ঠিক সামনেই এমন ঘটনা ঘটতে দেখে তিনি হতবাক হয়ে যান।   পরবর্তীতে পিটবুল কুকুরটিকে উদ্ধার করে ‘লস অ্যাঞ্জেলেস অ্যানিমেল সার্ভিসেস’-এর কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, সংস্থাটি বর্তমানে পশুদের ইউথানেশিয়া বা যন্ত্রণাহীন মৃত্যুদণ্ড দেওয়ার হার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার চাপের মধ্যে রয়েছে। সরকারি প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে সংস্থাটি ২ হাজার ১৭২টি কুকুর ও বিড়ালকে ইউথানেশিয়া দিয়েছে, যা গত বছরের একই সময়ের (১ হাজার ৬৩০টি) তুলনায় ৩৩ শতাংশ বেশি।

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১৪:৭
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় স্বস্তি, এফ-১ ভিসার চার বছরের সীমাবদ্ধতা বাতিল আদালতে

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় স্বস্তি, এফ-১ ভিসার চার বছরের সীমাবদ্ধতা বাতিল আদালতে

জীবন বাঁচাতে পারে ‘মল প্রতিস্থাপন’, তবে টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না দাতা

জীবন বাঁচাতে পারে ‘মল প্রতিস্থাপন’, তবে টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না দাতা

৫১ বছর বয়সী ভুক্তভোগী চালক মোহাম্মদ ইউসুফ

যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ’ নামের কারণে উবার চালককে সিটবেল্টে শ্বাসরোধ করে হ ত্যাচেষ্টা, আটক যাত্রী

ট্রাম্পের দুই ছেলে, জামাতা ও জেডি ভ্যান্সকে তদন্তের আওতায় আনতে চান ডেমোক্র্যাটরা
ট্রাম্পের দুই ছেলে, জামাতা ও জেডি ভ্যান্সকে তদন্তের আওতায় আনতে চান ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ওভারসাইট কমিটির সম্ভাব্য পরবর্তী চেয়ারম্যান এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতা রবার্ট গার্সিয়া নতুন কংগ্রেস শুরু হওয়ার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পরিবার এবং হোয়াইট হাউসের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ব্যাপক তদন্তের প্রস্তুতি শুরু করেছেন।   বুধবার (১৮ নভেম্বর) সকালে তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ১২ জন ব্যক্তির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে সম্ভাব্য দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের স্বার্থে সব ধরনের নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। চিঠিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার, গ্রিসে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল এবং হোয়াইট হাউসের বর্তমান চিফ অব স্টাফ স্টিফেন মিলার।   ট্রাম্পের দুই ছেলেকে পাঠানো চিঠিতে গার্সিয়া উল্লেখ করেন, সাধারণ আমেরিকানরা যখন জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে লড়াই করছেন, তখন সম্ভাব্য দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ট্রাম্প পরিবারের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার যাওয়ার বিষয়টি ওভারসাইট কমিটির ডেমোক্র্যাটরা খতিয়ে দেখছে। মূলত ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ নামক একটি ক্রিপ্টোকারেন্সি কোম্পানিতে ট্রাম্পের ছেলেদের অংশীদারিত্ব নিয়ে স্বার্থের সংঘাতের (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) অভিযোগ তদন্ত করা হবে, যার টোকেন বিক্রি থেকে প্রেসিডেন্ট ২৩ কোটি ৬০ লাখ ডলার আয় করেছেন বলে দাবি করা হয়েছে।   অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে নিজের অবস্থান ব্যবহার করে ব্যক্তিগত বিনিয়োগ প্রতিষ্ঠান ‘অ্যাফিনিটি পার্টনার্স’-কে লাভবান করার অভিযোগ অস্বীকার করেছেন জ্যারেড কুশনার। তার আইনজীবী চ্যাড মিজেলে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, কুশনার কোনো পারিশ্রমিক ছাড়াই আমেরিকার স্বার্থ রক্ষায় এবং যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তা করতে নিজের সফল ব্যবসা থেকে স্বেচ্ছায় সরে এসেছিলেন।   তদন্তের আওতায় হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প প্রশাসনের গণবিতাড়ন (ম্যাস ডিপোর্টেশন) অভিযানে আইনবহির্ভূত আচরণের অভিযোগ তুলে জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কথিত দুর্নীতি, সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম, সাবেক চিফ অব স্টাফ সুজি ওয়াইলস, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং ফেডারেল ব্যুরো অব প্রিজনসের পরিচালক উইলিয়াম কে. মার্শালকেও নথি সংরক্ষণের চিঠি দেওয়া হয়েছে।   জেফরি এপস্টেইন ও তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তগুলো খতিয়ে দেখতেই ওয়াইলস, ব্ল্যাঞ্চ ও মার্শালকে তদন্তের আওতায় আনা হয়েছে। এছাড়া, ‘ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মল’-এর প্রধান নির্বাহী ক্যাথরিন টাউনসেন্ডের বিরুদ্ধেও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ৬০ কোটি ডলার সংগ্রহের অভিযোগ তদন্ত করা হবে।   ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর থেকেই ১২০তম কংগ্রেসে ওভারসাইট কমিটির নেতৃত্ব পাওয়ার পথে থাকা গার্সিয়া আক্রমণাত্মক তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন। তার দাবি, এই তদন্তগুলো ভবিষ্যতে সব আমেরিকানের কল্যাণে আইন প্রণয়নের ভিত্তি তৈরি করবে।   তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের এই তদন্তের উদ্যোগকে ‘সর্বোচ্চ পর্যায়ের চাঁদাবাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক ক্ষেত্রে যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। অধিকাংশ রিপাবলিকান নেতাও হোয়াইট হাউসের পাশে দাঁড়িয়ে দাবি করেছেন যে, প্রশাসন সম্পূর্ণ আইন মেনেই কাজ করেছে। আগামী কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সম্ভাব্য সংখ্যালঘু নেতা জিম জর্ডান ডেমোক্র্যাটদের এই পদক্ষেপের বিরুদ্ধে রিপাবলিকানদের প্রধান মুখপাত্র হিসেবে লড়াই চালাবেন বলে ধারণা করা হচ্ছে।  

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১২:৪৭
মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জোহানি রদ্রিগেজ

দেশের জন্য জীবন উৎসর্গ করা মার্কিন সেনা কর্মকর্তার পরিবারকে ঋণমুক্ত বাড়ি দিল যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশন

স্পিকার পদে দলীয় মনোনয়ন জিতেছেন ডেমোক্র্যাট নেতা হেকিম জেফ্রিস

বর্ণবৈষম্যের ইতিহাস পেরিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হেকিম

রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে দীর্ঘ ১২ বছর অপেক্ষার পর ভেনেজুয়েলায় ফিরে গেছেন দিয়েগো ভেটেনকোর্ট। ছবি: সংগৃহীত

অ্যাসাইলাম শুনানি অপেক্ষায় ১২ বছর, ২০ লাখ ডলার ট্যাক্স দিয়েও অবশেষে যুক্তরাষ্ট্র ছাড়লেন ব্যবসায়ী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...