সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

৬০০ বছর পর নরওয়ের সিংহাসনে নারী, ইতিহাস গড়ছেন ২২ বছরের ইনগ্রিড

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২, ২০২৬ ৩:৭
৬০০ বছর পর নরওয়ের সিংহাসনে নারী
৬০০ বছর পর নরওয়ের সিংহাসনে নারী

নরওয়ের রাজপরিবারে নতুন অধ্যায় শুরু হয়েছে। রাজা হ্যারাল্ড পঞ্চমের মৃত্যুর পর তাঁর ছেলে হাকন অষ্টম সিংহাসনে বসায় ২২ বছর বয়সী ক্রাউন প্রিন্সেস ইনগ্রিড আলেক্সান্দ্রা এখন নরওয়ের সিংহাসনের উত্তরাধিকারী। ভবিষ্যতে তিনি রাজা হলে দেশটির ৬০০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে প্রথম নারী শাসক হবেন।

 

১ সেপ্টেম্বর নরওয়ের পার্লামেন্ট স্টোরটিংয়ে নতুন রাজা হাকন অষ্টম সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নেন। এর চার দিন আগে, ২৮ আগস্ট রাজা হ্যারাল্ড পঞ্চমের মৃত্যুর পর হাকন নরওয়ের নতুন রাজা হন।

 

শপথ অনুষ্ঠানে বাবার পাশে ছিলেন ইনগ্রিড আলেক্সান্দ্রা। বাবার শপথের পর তিনি লিখিত একটি ঘোষণায় স্বাক্ষর করেন, যার মাধ্যমে তাঁর উত্তরাধিকারীর অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়। ফলে রাজা হাকন ভ্রমণে থাকলে, অসুস্থ হলে বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অনুপস্থিত থাকলে ইনগ্রিড আইন অনুযায়ী রিজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

 

ইনগ্রিডের উত্তরাধিকারী হওয়াটিও ঐতিহাসিক। নরওয়ের আধুনিক রাজতন্ত্রের ইতিহাসে এই প্রথম কোনো নতুন উত্তরাধিকারী প্রাপ্তবয়স্ক অবস্থায় সিংহাসনের উত্তরাধিকারী হয়েছেন। তাঁর বাবা হাকন ও দাদা হ্যারাল্ড তাঁদের বাবারা রাজা হওয়ার সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন।

 

ইনগ্রিডের উত্তরাধিকার নিশ্চিত হওয়ার পেছনে নরওয়ের ১৯৯০ সালের উত্তরাধিকার আইনও গুরুত্বপূর্ণ। ওই পরিবর্তনের পর সিংহাসনের ক্ষেত্রে ছেলে সন্তানকে অগ্রাধিকার দেওয়ার নিয়ম বাতিল হয়ে বড় সন্তানকেই উত্তরাধিকারী করার বিধান চালু হয়। ফলে ইনগ্রিডের ছোট ভাই প্রিন্স স্ভের্রে ম্যাগনুস জন্ম নেওয়ার পরও তিনি উত্তরাধিকারীর অবস্থান হারাননি।

 

ইনগ্রিড আলেক্সান্দ্রা সিংহাসনে বসলে নরওয়ের ইতিহাসে ৬০০ বছরেরও বেশি সময় পর কোনো নারী আবার দেশটির শাসক হবেন। সর্বশেষ নারী শাসক ছিলেন কুইন মার্গারেট, যিনি ১৩৮৮ থেকে ১৪১২ সাল পর্যন্ত শাসন করেছিলেন।

 

ইনগ্রিড বর্তমানে শিক্ষার্থী। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনিতে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক অর্থনীতি নিয়ে পড়াশোনা করছিলেন। পরে দেশে ফিরে ইউনিভার্সিটি অব অসলোতে পড়াশোনা শুরু করেন।

 

ইউরোপের ভবিষ্যৎ নারী শাসকদের সঙ্গেও ইনগ্রিডের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বেলজিয়ামের প্রিন্সেস এলিজাবেথ ও নেদারল্যান্ডসের প্রিন্সেস ক্যাথারিনা-আমালিয়ার সঙ্গে তাঁর বন্ধুত্ব রয়েছে। তিনজনই নিজ নিজ দেশের সিংহাসনের উত্তরাধিকারী।

 

রাজপরিবারের এই নতুন প্রজন্মের মধ্যে ইনগ্রিড আলেক্সান্দ্রার অবস্থান তাই শুধু নরওয়ের সিংহাসনের উত্তরাধিকারী হিসেবেই নয়, ইউরোপের রাজতন্ত্রে পরিবর্তনশীল নেতৃত্বেরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে।

 


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

বিশ্ব

View more
মহাকাশে বিরল সবুজ আভাযুক্ত শ্বেত বামন
পৃথিবী থেকে ২৮০ আলোকবর্ষ দূরে মিলল সবুজ শ্বেত বামন, রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা

মহাকাশে প্রথমবারের মতো সবুজ আভাযুক্ত একটি নক্ষত্রের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নক্ষত্রটির নাম WD J1330+6435। এটি আসলে একটি শ্বেত বামন—জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর একটি নক্ষত্রের অবশিষ্ট ঘন কেন্দ্র। বিজ্ঞানীদের ধারণা, একসময় নক্ষত্রটিকে প্রদক্ষিণ করা গ্রহগুলোর পাথুরে ধ্বংসাবশেষ এর পৃষ্ঠে জমা হওয়ার পর রাসায়নিক গঠনে পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তনের কারণেই নক্ষত্রটি পেয়েছে বিরল সবুজাভ, চার্ট্রুজ রং।   নক্ষত্রের রং সাধারণত তার তাপমাত্রার ওপর নির্ভর করে। তুলনামূলক শীতল নক্ষত্রকে কমলা আভায় দেখা যায়, সূর্যের মতো নক্ষত্র সাধারণত সাদা দেখায়, আর অত্যন্ত উত্তপ্ত নক্ষত্রের রং হতে পারে হালকা নীল। তবে শ্বেত বামনের ক্ষেত্রে রঙের হিসাব কিছুটা আলাদা। এসব নক্ষত্রের বাইরের স্তর একসময় মহাকাশে ছড়িয়ে পড়ে, আর অবশিষ্ট ঘন কেন্দ্রটি থেকে যায়। তাদের গঠন ও বায়ুমণ্ডলের রাসায়নিক উপাদানের পরিবর্তনে রংও বদলে যেতে পারে। নতুন শনাক্ত হওয়া WD J1330+6435 মিল্কিওয়ে বা আকাশগঙ্গা ছায়াপথে অবস্থিত। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ২৮০ আলোকবর্ষ। এটি ড্রাকো নক্ষত্রমণ্ডলে রয়েছে। এক আলোকবর্ষ হলো আলো এক বছরে যত দূরত্ব অতিক্রম করে—প্রায় ৫ দশমিক ৯ ট্রিলিয়ন মাইল বা ৯ দশমিক ৫ ট্রিলিয়ন কিলোমিটার। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের জ্যোতির্পদার্থবিজ্ঞানী মার্ক হল্যান্ডসের নেতৃত্বে গবেষকেরা নক্ষত্রটির অস্বাভাবিক বৈশিষ্ট্য শনাক্ত করেন। গবেষণায় দেখা যায়, গ্রহের পাথুরে ধ্বংসাবশেষ থেকে আসা বিভিন্ন উপাদান শ্বেত বামনটির বাইরের স্তরে জমা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, লিথিয়াম এবং বিশেষ করে সোডিয়াম। সাধারণ নক্ষত্রে সোডিয়াম কমলা আলোর একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে। সোডিয়ামযুক্ত রাসায়নিক পদার্থ পোড়ালে বা উত্তপ্ত করলে যে পরিচিত কমলা আভা দেখা যায়, তার সঙ্গেও এই বৈশিষ্ট্যের সম্পর্ক রয়েছে। কিন্তু WD J1330+6435-এর পরিবেশে সোডিয়ামের আচরণ বদলে গেছে। গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, শ্বেত বামনটির ঘনত্ব অত্যন্ত বেশি। সেখানে সোডিয়াম পরমাণুগুলো চারপাশের হিলিয়াম পরমাণুর সঙ্গে ক্রমাগত সংঘর্ষের মুখে পড়ে। এতে সোডিয়াম পরমাণুর শক্তিস্তরে পরিবর্তন আসে। ফলে সোডিয়াম আর শুধু কমলা আলোর একটি সংকীর্ণ তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে না; বরং হলুদ, কমলা এবং লাল আলোর কিছু অংশও শোষণ করে। এর ফলে নক্ষত্রটির দৃশ্যমান রং বদলে গিয়ে সবুজাভ চার্ট্রুজ আভা তৈরি হয়। গবেষকদের মতে, সূর্যের মতো সাধারণ নক্ষত্রে এমন রং দেখা সম্ভব নয়। কারণ, শ্বেত বামনের ঘনত্ব ও রাসায়নিক পরিবেশ একেবারেই আলাদা। নক্ষত্রটির এই ব্যতিক্রমী রং তাই শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়; এটি এর বায়ুমণ্ডল ও ভেতরের পদার্থবিজ্ঞানের সম্পর্কও তুলে ধরে। শ্বেত বামন কতটা ঘন হতে পারে, তা বোঝাতে গবেষকরা জানিয়েছেন, সাধারণত এ ধরনের নক্ষত্রে সূর্যের প্রায় অর্ধেক ভর থাকে, অথচ আকারে তা পৃথিবীর কাছাকাছি। গবেষণার সহলেখক বরিস গ্যানসিকের ব্যাখ্যা অনুযায়ী, পৃথিবীর আকারের একটি বস্তুতে এত বিপুল ভর ঘনীভূত থাকায় অল্প পরিমাণ সোডিয়ামও নক্ষত্র থেকে বের হওয়া কমলা আলোর বড় অংশ শোষণ করতে পারে। রং মেশানোর সময় কোনো একটি রং কমিয়ে দিলে যেমন চূড়ান্ত রং বদলে যায়, এখানেও তেমন ঘটনা ঘটছে। গবেষণায় শুধু সবুজ নক্ষত্রটিই নয়, আরও অস্বাভাবিক রঙের শ্বেত বামনের সন্ধান মিলেছে। গবেষকেরা পৃথিবী থেকে প্রায় ৬৫ আলোকবর্ষের মধ্যে অবস্থিত ১৫১টি শ্বেত বামনের রং বিশ্লেষণ করেছেন। তাদের মধ্যে WD J1011+2845 নামের একটি নক্ষত্রের রং স্যামন মাছের মতো গোলাপি বলে চিহ্নিত হয়েছে। এটি পৃথিবী থেকে প্রায় ৪৮ আলোকবর্ষ দূরে লিও মাইনর নক্ষত্রমণ্ডলে অবস্থিত। এই নক্ষত্রটির রং বদলে যাওয়ার পেছনে সোডিয়ামের বদলে কার্বনের ভূমিকা রয়েছে। গবেষক বরিস গ্যানসিকের ব্যাখ্যা অনুযায়ী, সব ক্ষেত্রে বাইরের কোনো গ্রহের ধ্বংসাবশেষ থেকে উপাদান নক্ষত্রে প্রবেশ করে না। এই গোলাপি শ্বেত বামনের ক্ষেত্রে কার্বন এসেছে এর গভীর অভ্যন্তর থেকে। গবেষণায় দেখা গেছে, শ্বেত বামনের বায়ুমণ্ডলে কী ধরনের উপাদান রয়েছে, তার ওপর রং অনেকটাই নির্ভর করে। কার্বনসমৃদ্ধ শ্বেত বামন সাধারণত গোলাপি বা বেগুনি আভা দেখাতে পারে। গ্রহব্যবস্থার ভাঙা পাথুরে উপাদানে সমৃদ্ধ শ্বেত বামনের রং হলুদাভ হতে পারে। আবার হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্র বায়ুমণ্ডলযুক্ত তুলনামূলক শীতল শ্বেত বামন সায়ান বা হালকা নীল দেখাতে পারে। অর্থাৎ, নক্ষত্রের রং নির্ধারণে শুধু তাপমাত্রাই নয়, রাসায়নিক গঠনও গুরুত্বপূর্ণ। এই গবেষণায় স্লোন ডিজিটাল স্কাই সার্ভের টেলিস্কোপ থেকে পাওয়া আলোর বর্ণালি-সংক্রান্ত তথ্য ব্যবহার করা হয়েছে। পাশাপাশি গবেষকেরা শ্বেত বামনের বর্ণালি বিশ্লেষণের জন্য নিজস্ব মডেল তৈরি করেছেন। এসব তথ্যের সাহায্যে নক্ষত্রগুলোকে মানুষের চোখে কী রঙের দেখানোর কথা, তা নির্ধারণ করা হয়েছে। গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে RAS Techniques and Instruments সাময়িকীতে। গবেষকদের মতে, এই আবিষ্কার নক্ষত্রের রং সম্পর্কে প্রচলিত ধারণাকে আরও বিস্তৃত করেছে। সবুজ নক্ষত্রের সন্ধান কেবল বিরল একটি দৃশ্যমান বৈশিষ্ট্যের পরিচয় দেয় না, বরং গ্রহব্যবস্থার অবশিষ্ট উপাদান কীভাবে নক্ষত্রের বায়ুমণ্ডলকে বদলে দিতে পারে, সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দেয়। গবেষণার প্রধান লেখক মার্ক হল্যান্ডসের মতে, মহাবিশ্ব কখনো কখনো কল্পবিজ্ঞানের গল্পের মতোই বিস্ময়কর হয়ে উঠতে পারে। বাস্তবে শনাক্ত হওয়া এই সবুজ শ্বেত বামন সেই বিস্ময়েরই একটি উদাহরণ

প্রকাশ: অক্টোবর ১৭, ২০২৬ ১৮:৩৯
ইরানের সাহার তাবার সম্পাদিত ছবির মাধ্যমে ‘জম্বি অ্যাঞ্জেলিনা জোলি’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

‘জম্বি অ্যাঞ্জেলিনা জোলি’ নামে ভাইরাল, আসল চেহারা প্রকাশ্যে আসতেই জানা গেল ভিন্ন গল্প

খরা ও দারিদ্র্যে বাস্তুচ্যুত আফগান পরিবারগুলো ঋণ শোধ এবং খাবারের খরচ জোগাতে শিশু কন্যাদের বিয়ে দিতে বাধ্য হচ্ছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

আফগানিস্তানে খরায় নিঃস্ব পরিবার, ঋণ ও খাবারের জন্য বিয়ে দেওয়া হচ্ছে শিশু কন্যাদের

অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ ভারতের ক্ষমতাসীন সরকারের পরিবর্তনে গণতান্ত্রিক ও সাংবিধানিক পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সরকারের পতন চাই, তবে বাংলাদেশ-নেপালের মতো নয়: প্রকাশ রাজ

১৫ বছর বয়সে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে সৌদি আরবে মৃত্যুদণ্ডের মুখোমুখি এক যুবক। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
১৫ বছর বয়সে বিক্ষোভে অংশ নেওয়ায় যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি আরব

সৌদি আরবে কিশোর বয়সে বিক্ষোভ ও জানাজায় অংশ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ডের মুখে রয়েছেন ইউসুফ আল-মানাসিফ নামের এক যুবক। তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় দেশটির সর্বোচ্চ আদালতে বহাল থাকার খবর প্রকাশিত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, আল-মানাসিফের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে ধর্মীয় স্বাধীনতার দাবিতে শিয়া সম্প্রদায়ের বিক্ষোভে অংশ নেওয়া এবং জানাজায় উপস্থিত থাকা। এসব ঘটনার সময় তাঁর বয়স ছিল ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ১৬ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, রায় বহাল থাকায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা বেড়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সৌদি কর্তৃপক্ষের প্রতি উদ্বেগ জানিয়েছে।   আল-মানাসিফকে ২০১৭ সালে গ্রেপ্তার করা হয়। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয় এবং পরে সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলার বিচার পরিচালনার জন্য প্রতিষ্ঠিত বিশেষায়িত ফৌজদারি আদালতে তাঁর বিচার হয়। আদালত ২০২২ সালে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তাঁর মামলায় ধর্মীয় স্বাধীনতার দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া এবং জানাজায় উপস্থিত থাকার মতো কর্মকাণ্ডও অভিযোগের অংশ ছিল। সৌদি কর্তৃপক্ষ এসব জমায়েতকে কখনো কখনো বিক্ষোভ বা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। তবে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা পূর্ণাঙ্গ নথি প্রকাশ্যে পাওয়া যায়নি।   মানবাধিকার সংস্থা রিপ্রিভের দাবি, গ্রেপ্তারের পর আল-মানাসিফকে নির্যাতন করা হয় এবং জোর করে তাঁর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, তিনি এমন একটি স্বীকারোক্তিতে স্বাক্ষর করেছিলেন, যা তাঁর বিরুদ্ধে মিথ্যাভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া গ্রেপ্তারের পাঁচ বছর পর, ২০২২ সালে, প্রথমবারের মতো রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় বলে দাবি করেছে সংস্থাটি। মামলার বিচারপ্রক্রিয়া, আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ এবং স্বীকারোক্তি আদায়ের পদ্ধতি নিয়ে এসব অভিযোগ গুরুতর প্রশ্ন তৈরি করেছে। তবে নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তির অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।   আল-মানাসিফের পরিবারের সদস্যরা এ বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। তাঁদের হয়ে কথা বলা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন রিপ্রিভ ও ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থার পরামর্শক দুয়া ধাইনি। তাঁর ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা এখন কার্যত অপেক্ষা করা ছাড়া আর কিছু করতে পারছেন না। প্রকাশ্যে কথা বললে তাঁদের হয়রানি বা গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে বলেও মানবাধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে এমন আশঙ্কার বিষয়ে স্বাধীনভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।   আল-মানাসিফের মৃত্যুদণ্ডের ঘটনাটি সৌদি আরবে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়ার বিতর্ককে আবার সামনে এনেছে। ২০২০ সালে দেশটির রাজকীয় ফরমানের মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল। ঘোষণায় বলা হয়, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অপরাধের জন্য কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। কিন্তু মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পরবর্তী সময়েও এমন কয়েকটি মামলায় মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, যেখানে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনার সময় ১৮ বছরের নিচে ছিলেন। ফলে ঘোষিত নীতির বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে।   হিউম্যান রাইটস ওয়াচের মতে, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অহিংস কর্মকাণ্ডের জন্য আল-মানাসিফের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা মানবাধিকারের ক্ষেত্রে গুরুতর অবনতি হবে। জাতিসংঘের স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞরাও এর আগে তাঁর মামলাসহ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের বিশেষজ্ঞরা সৌদি আরবকে ১৮ বছরের কম বয়সে সংঘটিত অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করার আহ্বান জানান। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী, শিশু অবস্থায় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড নিষিদ্ধ।   এ ধরনের মামলার আরেকটি উদাহরণ হিসেবে মানবাধিকার সংগঠনগুলো আলি আল-সুবাইতির নাম উল্লেখ করেছে। চলতি বছরের এপ্রিলে তাঁকে তাঁর চাচা মুস্তাফা আল-সুবাইতির সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে মানবাধিকার সংগঠন সানাদ জানিয়েছে। আলি আল-সুবাইতির বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে এমন কর্মকাণ্ডও ছিল, যেগুলো সংঘটিত হওয়ার সময় তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই ঘটনা সৌদি আরবে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। তবে এসব মামলার অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও দণ্ডের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ বক্তব্য জানা জরুরি।   সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধিও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে উঠেছে। হিউম্যান রাইটস ওয়াচের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা তাদের পর্যবেক্ষণ অনুযায়ী এক বছরে সর্বোচ্চ সংখ্যা। সংস্থাটির তথ্য বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একটি বড় অংশ ছিলেন মাদক-সংক্রান্ত অপরাধে দণ্ডিত ব্যক্তি, যাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সবগুলোই প্রাণঘাতী অপরাধ ছিল না। মানবাধিকার সংগঠনগুলো বলছে, অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে মামলার পাশাপাশি অহিংস অপরাধেও মৃত্যুদণ্ডের ব্যবহার দেশটির বিচারব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। তবে মৃত্যুদণ্ডের সংখ্যা ও মামলার ধরন সম্পর্কে বিভিন্ন সংস্থার হিসাব পদ্ধতিতে পার্থক্য থাকতে পারে।   জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা আগেও আল-মানাসিফের মামলা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাঁদের মতে, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ডের মতো শাস্তি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। জাতিসংঘের শিশু অধিকার সনদে ১৮ বছরের কম বয়সে সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরব এই সনদের পক্ষভুক্ত দেশ। ফলে দেশটির ঘোষিত নীতি ও আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে বাস্তব বিচারপ্রক্রিয়ার সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলছে মানবাধিকার সংগঠনগুলো।   রিপ্রিভের দুয়া ধাইনি মনে করেন, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অহিংস কর্মকাণ্ডের জন্য একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, আল-মানাসিফের বয়স ও অভিযোগের প্রকৃতি বিবেচনায় নিয়ে মামলাটি পুনর্বিবেচনা করা উচিত। হিউম্যান রাইটস ওয়াচও তাঁর মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে রায় স্থগিত, দণ্ড পরিবর্তন বা মৃত্যুদণ্ড কার্যকরের সম্ভাব্য সময় সম্পর্কে কোনো ঘোষণা পাওয়া যায়নি।   আল-মানাসিফের পরিণতি কী হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ড বহাল থাকার খবর তাঁর জন্য আইনি প্রতিকারের সুযোগ আরও সীমিত করে দিয়েছে বলে মানবাধিকারকর্মীরা মনে করছেন। তাঁরা সৌদি কর্তৃপক্ষকে মৃত্যুদণ্ড কার্যকর না করে মামলাটি পুনর্বিবেচনা এবং অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড না দেওয়ার ঘোষিত নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।   সূত্র: দ্য গার্ডিয়ান, ১৬ অক্টোবর ২০২৬; হিউম্যান রাইটস ওয়াচ।

প্রকাশ: অক্টোবর ১৬, ২০২৬ ২১:২
জাপানের টোকিওতে মিয়ানমারের সামরিক সরকারের প্রতিনিধিদের সঙ্গে গোপন আলোচনায় অংশ নেয় মার্কিন প্রতিনিধিদল। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, নেপথ্যে কী?

চোখের ওপরের পাতায় ফোলা নিয়ে হাসপাতালে যাওয়ার পর সিটি স্ক্যানে ধরা পড়ে অস্বাভাবিকভাবে তৈরি হওয়া দাঁত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চোখের ওপর ফোলা, পরীক্ষা করতেই মিলল চোখের ভেতর গজাচ্ছে আস্ত দাঁত

স্বচ্ছ কালো রেশমের পাতায় সোনা ও রুপার কালি দিয়ে লেখা পবিত্র কোরআনের পাণ্ডুলিপি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

স্বচ্ছ কালো রেশমি কাপড়ে সোনা-রুপার কালি দিয়ে পুরো কোরআন লিখেছেন আজারবাইজানের শিল্পী

ফিলিস্তিন ইস্যুকে এই শতাব্দীর সবচেয়ে বড় অবিচার বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধের আহ্বান, ইসরায়েলকে কড়া বার্তা দিল চীন

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কার্যক্রম বন্ধ করে ইতিমধ্যে নেওয়া পদক্ষেপগুলো ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ায় সহযোগিতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়।   চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বৈঠকে ওয়াং ই পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনকে ‘জোরপূর্বক বসতি প্রতিষ্ঠা’ হিসেবে উল্লেখ করেন। তিনি ইসরায়েলকে এ কার্যক্রম বন্ধ করার পাশাপাশি ইতিমধ্যে নেওয়া পদক্ষেপগুলো ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আপত্তি রয়েছে। চীনের সর্বশেষ বক্তব্যে সেই অবস্থান আবারও স্পষ্ট হয়েছে।   বৈঠকে ফিলিস্তিন সংকট নিয়ে বেইজিংয়ের দীর্ঘদিনের অবস্থানও তুলে ধরেন ওয়াং ই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, তিনি ফিলিস্তিন প্রশ্নকে এ শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার হিসেবে বর্ণনা করেন। বেইজিং দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের বৈধ অধিকার প্রতিষ্ঠা এবং সংকটের রাজনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান সেই নীতিরই ধারাবাহিকতা।   পশ্চিম তীর ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে রয়েছে। সেখানে ইসরায়েলি বসতি স্থাপন ও সম্প্রসারণ ফিলিস্তিনিদের ভূমি, বসবাস এবং ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের কোনো আইনি বৈধতা নেই বলে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নীতির আইনি পরিণতি নিয়ে মতামত দিয়েছে। এসব কারণে বসতি সম্প্রসারণের বিষয়টি শুধু ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার বিরোধ নয়, আন্তর্জাতিক আইন ও কূটনীতিরও গুরুত্বপূর্ণ ইস্যু।   আজারবাইজানে ওয়াং ই ও হারজগের বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ইসরায়েলের প্রেসিডেন্টের দপ্তরের ১৫ অক্টোবর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বাণিজ্য, অর্থনীতি ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। হারজগ ইসরায়েলের সামনে থাকা নিরাপত্তা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন, বিশেষ করে ইরান ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেন। ফলে বৈঠকে দুই পক্ষের আলোচনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্ব পেয়েছে।   চীন দীর্ঘদিন ধরে ফিলিস্তিন-ইসরায়েল সংকটের সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক ব্যবস্থার পক্ষে অবস্থান জানিয়ে আসছে। এ ব্যবস্থায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং ইসরায়েল পাশাপাশি অবস্থান করবে। বেইজিংয়ের মতে, রাজনৈতিক সংলাপ ও আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করা প্রয়োজন। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ অব্যাহত থাকলে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা আরও জটিল হতে পারে বলে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ রয়েছে।   তবে ওয়াং ইয়ের আহ্বানের বিষয়ে ইসরায়েলি পক্ষ থেকে পৃথক কোনো প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে কি না, তা চীনের বিবৃতি ও রয়টার্সের প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধে চীনের এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে দুই দেশের কূটনৈতিক অবস্থান কীভাবে এগোয়, তা এখন পর্যবেক্ষণের বিষয়।   সূত্র: রয়টার্স, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রকাশ: অক্টোবর ১৫, ২০২৬ ২২:৩৭
বেলজিয়ামের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার কারণে চাকরিচ্যুত মুসলিম শিক্ষিকা খাদিজা আমাজুদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বেলজিয়ামে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরায় চাকরি হারালেন মুসলিম শিক্ষিকা

আট বছর পর আবারও বড় লটারি জিতলেন কানাডীয় দম্পতি

২০১৮ সালে জিতেছিলেন ২৫ লাখ ডলার, এবার লটারিতে আরও ৬ লাখ ৭৫ হাজার পেলেন দম্পতি

পর্তুগালের হোসে মেস্ত্রের মুখের বড় অংশ ঢেকে ফেলেছিল জন্মগত রক্তনালির জটিলতা থেকে তৈরি টিউমার। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মানুষ যাকে ‘দানব’ বলত, পর্তুগালের সেই হোসে যুক্তরাষ্ট্রে চার মাসের চিকিৎসায় স্বাভাবিক চেহারায় ফিরলেন

0 Comments