মার্কিন-ইসরায়েল আগ্রাসনের মধ্যেই ড্রোন উৎপাদন তিনগুণ বাড়ানোর দাবি তেহরানের
চলমান মার্কিন-ইসরায়েল উত্তেজনার ও আগ্রাসী পরিস্থিতির মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতার এক অভাবনীয় সাফল্যের কথা জানিয়েছে ইরান। যুদ্ধের এমন চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝেও দেশটির ড্রোন উৎপাদন ক্ষমতা আগের তুলনায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন ইরানের বর্তমান তত্ত্বাবধায়ক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবন আল-রেজা। শনিবার (১১ জুলাই) এই অভূতপূর্ব অর্জনকে তিনি সম্পূর্ণ ‘দেশীয় দক্ষতার ফল’ বলে আখ্যায়িত করেছেন, যা মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
শনিবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ যৌথ বৈঠকে অংশ নেন প্রতিরক্ষামন্ত্রী। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি ড্রোন উৎপাদন বৃদ্ধির এই তথ্য নিশ্চিত করেন। জেনারেল মজিদ ইবন আল-রেজা তার পোস্টে উল্লেখ করেন, সাম্প্রতিক এই সংঘাত সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে, ইরানের দেশীয় অভিজাত শ্রেণি এবং উন্নত প্রযুক্তিতে বিনিয়োগই হচ্ছে দেশটির জাতীয় প্রতিরক্ষা শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী স্তম্ভ।
প্রতিরক্ষামন্ত্রী তার বার্তায় আরও জানান, যুদ্ধের চরম মুহূর্তে যখন চারপাশ থেকে একের পর এক আগ্রাসন ও বহুমুখী প্রতিবন্ধকতা আসছিল, তখনও ইরানের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা এক মুহূর্তের জন্যও থমকে যায়নি। বরং এমন চরম প্রতিকূল ও আগ্রাসী পরিস্থিতির মাঝেই নিজস্ব কারিগরি সক্ষমতা ও মেধা কাজে লাগিয়ে তেহরান তাদের ড্রোন উৎপাদন ক্ষমতা তিনগুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক মহলের রক্তচক্ষু উপেক্ষা করে সামরিক খাতে ইরানের এই ধারাবাহিক অগ্রগতি শত্রুদের জন্য একটি কড়া বার্তা বলেই মনে করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আন্তর্জাতিক
View moreযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে ডিজেল জ্বালানি সংগ্রহের একটি চুক্তি করেছেন বলে ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে জ্বালানির উচ্চমূল্য মোকাবিলা এবং সরবরাহ বাড়ানোর প্রচেষ্টার সঙ্গে এ উদ্যোগের সম্পর্ক রয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তবে চুক্তির পূর্ণাঙ্গ শর্ত, সরবরাহের পরিমাণ এবং অর্থ পরিশোধের বিস্তারিত তথ্য প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট নয়। অ্যাসোসিয়েটেড প্রেসের ১১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া থেকে ডিজেল কেনার এই ঘোষণা ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের চাপের নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রশ্ন তুলেছে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির জ্বালানি আয় সীমিত করার প্রচেষ্টা পশ্চিমা দেশগুলোর নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ডিজেল যুক্তরাষ্ট্রের পরিবহন ও উৎপাদন অর্থনীতির গুরুত্বপূর্ণ জ্বালানি। ভারী ট্রাক, কৃষিযন্ত্র, নির্মাণ সরঞ্জাম এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ডিজেলের ব্যবহার রয়েছে। ডিজেলের দাম বেড়ে গেলে পণ্য পরিবহন ও উৎপাদনের ব্যয় বাড়তে পারে। এর প্রভাব খাদ্য, নির্মাণসামগ্রী এবং অন্যান্য ভোগ্যপণ্যের দামেও পড়তে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের আগে জ্বালানির দাম ও জীবনযাত্রার ব্যয় ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসন জ্বালানি সরবরাহ বাড়ানোর উদ্যোগকে অর্থনৈতিক চাপ মোকাবিলার পদক্ষেপ হিসেবে তুলে ধরতে পারে। তবে রাশিয়া থেকে জ্বালানি কেনার ঘোষণা দিলেই যুক্তরাষ্ট্রে ডিজেলের খুচরা দাম দ্রুত কমে যাবে—এমন নিশ্চয়তা নেই। আন্তর্জাতিক বাজারদর, পরিবহন ব্যয়, শোধনাগারের উৎপাদন, মজুত এবং আমদানির নিয়মসহ বিভিন্ন বিষয় জ্বালানির দাম নির্ধারণ করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্ক ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মস্কোর ওপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়ার জ্বালানি আয় কমানো এবং দেশটির যুদ্ধ পরিচালনার অর্থনৈতিক সক্ষমতা সীমিত করা ছিল এসব ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য। এই প্রেক্ষাপটে রাশিয়া থেকে ডিজেল কেনার নতুন ঘোষণা বাস্তবায়িত হলে তা নিষেধাজ্ঞা, জ্বালানি বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মধ্যে নতুন সমন্বয়ের প্রয়োজন তৈরি করতে পারে। তবে ঘোষিত চুক্তিটি কী আইনি কাঠামোর আওতায় কার্যকর হবে এবং বিদ্যমান নিষেধাজ্ঞার কোন বিধান প্রযোজ্য হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ছাড়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করেছেন এবং বলেছেন, যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনের নতুন নেতৃত্ব প্রয়োজন হতে পারে। একই সময়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ইউক্রেনের যুদ্ধ বন্ধের বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা চললেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আস্থা, ভূখণ্ড, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সামরিক ব্যবস্থার প্রশ্নে মতপার্থক্য রয়েছে। ফলে জ্বালানি কেনার চুক্তি ও যুদ্ধ বন্ধের আলোচনা একই সময়ে সামনে এলেও দুটির মধ্যে সরাসরি সমঝোতা হয়েছে—এমন দাবি করার মতো পর্যাপ্ত তথ্য নেই। কী কী তথ্য এখনো পরিষ্কার নয়? অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প চুক্তির ঘোষণা দিয়েছেন; তবে প্রকাশিত তথ্য থেকে চুক্তির মোট মূল্য, ডিজেলের পরিমাণ, সরবরাহের সময়সূচি এবং কোন প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেবে, তা নিশ্চিত করা যায় না। এ ছাড়া রাশিয়া থেকে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে প্রযোজ্য নিষেধাজ্ঞা, অর্থ পরিশোধের ব্যবস্থা এবং পরিবহনসংক্রান্ত শর্তও গুরুত্বপূর্ণ। এসব বিষয়ের আনুষ্ঠানিক নথি প্রকাশ না হওয়া পর্যন্ত চুক্তিটির অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন। সামগ্রিকভাবে, রাশিয়া থেকে ডিজেল কেনার ঘোষণা যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তা, ভোক্তাদের ব্যয় এবং ইউক্রেন যুদ্ধসংক্রান্ত নীতির সংযোগকে সামনে এনেছে। চুক্তিটি বাস্তবায়িত হয় কি না এবং বাজারে এর প্রভাব কী হয়, তা নির্ভর করবে পরবর্তী সরকারি ঘোষণা ও বাস্তব সরবরাহের ওপর।
রাশিয়া-চীনের বিরুদ্ধে সমুদ্রতলের ক্যাবল কাটার অভিযোগ, অচল হতে পারে বিশ্ব ইন্টারনেট
তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ, অভিভাবকদের হাতে নিয়ন্ত্রণ
আফ্রিকা থেকে ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ শতাধিক
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিওর ফুসফুসে একটি অস্বাভাবিক গুটি শনাক্ত হয়েছে। চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েক দিনের মধ্যে তাঁর অস্ত্রোপচার করা হবে। রোববার (১১ অক্টোবর) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনার সময় নিজেই এ তথ্য জানিয়েছেন ৭১ বছর বয়সী পোপ। তিনি জানিয়েছেন, গুটিটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়েছে এবং ফুসফুসের নির্দিষ্ট একটি অংশে সীমাবদ্ধ রয়েছে। চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। ভ্যাটিকান নিউজের তথ্য অনুযায়ী, সম্প্রতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে গুটিটি শনাক্ত করেন চিকিৎসকেরা। পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে চিকিৎসক দল অস্ত্রোপচারের পরামর্শ দেয়। তাঁদের পরামর্শ গ্রহণ করে গুটিটি অপসারণের সিদ্ধান্ত নেন পোপ লিও। রোববার সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত ধর্মপ্রাণ মানুষের উদ্দেশে পোপ জানান, তাঁর ফুসফুসে শনাক্ত হওয়া গুটিটি খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। চিকিৎসকেরা মনে করছেন, এই অবস্থায় অস্ত্রোপচার করাই উপযুক্ত সিদ্ধান্ত। তিনি নিজেও চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করতে সম্মত হয়েছেন। ভ্যাটিকানের প্রেস অফিসের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানিয়েছেন, আগামী সপ্তাহের প্রথম কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচারের পরিকল্পনা রয়েছে। চিকিৎসার জন্য পোপকে ইতালির রাজধানী রোমের জেমেলি হাসপাতালে নেওয়া হবে। অস্ত্রোপচারের পর প্রায় এক সপ্তাহ হাসপাতালে থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করার প্রত্যাশা রয়েছে। তবে অস্ত্রোপচারের নির্দিষ্ট দিন কিংবা চিকিৎসাপদ্ধতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। পোপের ফুসফুসে শনাক্ত হওয়া গুটিটি ঠিক কী ধরনের, সে বিষয়েও ভ্যাটিকানের পক্ষ থেকে কোনো চূড়ান্ত রোগনির্ণয় জানানো হয়নি। চিকিৎসাবিজ্ঞানে ফুসফুসের নডিউল বলতে ফুসফুসের টিস্যুতে তৈরি হওয়া ছোট অস্বাভাবিক অংশকে বোঝায়। সাধারণত বুকের এক্স-রে কিংবা সিটি স্ক্যানের মাধ্যমে এ ধরনের গুটি শনাক্ত করা হয়। অনেক ক্ষেত্রে এগুলো কোনো উপসর্গ ছাড়াই শরীরে থাকতে পারে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ফুসফুসে গুটি শনাক্ত হওয়া মানেই ক্যানসার নয়। অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের গুটি ক্যানসারবিহীন হতে পারে। তবে গুটির আকার, অবস্থান এবং রোগীর অন্যান্য শারীরিক পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসকেরা পরবর্তী পরীক্ষা কিংবা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পোপ লিওর ক্ষেত্রে চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও গুটিটি ক্যানসার কি না, তা নিশ্চিত করা হয়নি। ফলে তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে বলে দাবি করার কোনো ভিত্তি নেই। অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে গুটিটির প্রকৃতি সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে। এদিকে রোমের জেমেলি হাসপাতাল দীর্ঘদিন ধরে পোপদের চিকিৎসার জন্য পরিচিত। ১৯৮১ সালের মে মাসে পোপ দ্বিতীয় জন পলের ওপর হত্যাচেষ্টার ঘটনার পর হাসপাতালটিতে পোপদের চিকিৎসার জন্য বিশেষ কক্ষের ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তী সময়েও ভ্যাটিকানের ধর্মীয় নেতাদের চিকিৎসায় হাসপাতালটি ব্যবহৃত হয়েছে। পোপ লিওর পূর্বসূরি পোপ ফ্রান্সিসও জীবদ্দশায় একাধিকবার এই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। ফুসফুসসংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ২০২৫ সালের মে মাসে ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন চতুর্দশ লিও। তিনি এই পদে অধিষ্ঠিত প্রথম মার্কিন নাগরিক। তাঁর জন্ম যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। জন্মনাম রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। ১৯৮২ সালে যাজক হিসেবে অভিষিক্ত হওয়ার পর দীর্ঘদিন দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরবর্তী সময়ে ক্যাথলিক চার্চের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে পোপ নির্বাচিত হন। পোপ লিও সাধারণত সক্রিয় জীবনযাপন করেন। নিয়মিত টেনিস খেলা এবং সাঁতারের মতো শারীরিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার তথ্যও প্রকাশিত হয়েছে। তাঁর আগে থেকে গুরুতর কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকার তথ্য জানা যায়নি। তবে বর্তমান চিকিৎসার বিষয়ে ভ্যাটিকান সীমিত তথ্য প্রকাশ করেছে। অস্ত্রোপচারের খবর প্রকাশের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পোপের প্রতি সমর্থন জানিয়েছেন। আসন্ন চিকিৎসার সময় তাঁর প্রতি ব্যক্তিগত সংহতি প্রকাশ করে দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এদিকে অস্ত্রোপচারের প্রস্তুতির মধ্যেও আগামী নভেম্বরের আন্তর্জাতিক সফরের পরিকল্পনা বহাল রেখেছেন পোপ। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফর করার কথা রয়েছে তাঁর। তবে অস্ত্রোপচার ও সুস্থ হয়ে ওঠার সময়সূচি সফরে কোনো পরিবর্তন আনবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত ঘোষণা দেওয়া হয়নি। রোববারের প্রার্থনায় পোপ লিও তাঁর জন্য প্রার্থনা করা এবং আধ্যাত্মিকভাবে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আসন্ন অস্ত্রোপচারের আগে ধর্মপ্রাণ মানুষের কাছে প্রার্থনা কামনা করেন। ভ্যাটিকানের সর্বশেষ তথ্য অনুযায়ী, পোপের অস্ত্রোপচার আগামী কয়েক দিনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চিকিৎসকেরা প্রায় এক সপ্তাহের হাসপাতাল-পরবর্তী সুস্থতা পুনরুদ্ধারের সময়ের কথা জানিয়েছেন। তবে তাঁর স্বাভাবিক কার্যক্রমে ফেরার বিষয়টি চিকিৎসার অগ্রগতির ওপর নির্ভর করবে। ফুসফুসে শনাক্ত হওয়া গুটিটি প্রাথমিক পর্যায়ে এবং নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন পোপ নিজেই। তবে গুটিটির প্রকৃতি সম্পর্কে চূড়ান্ত তথ্য প্রকাশ না হওয়ায় এটিকে ক্যানসার কিংবা অন্য কোনো নির্দিষ্ট রোগ হিসেবে উপস্থাপন করা যাচ্ছে না। আপাতত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।
ফিলাডেলফিয়ায় অস্ত্রধারীর খবরে গিয়ে অতর্কিত গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, সহকর্মী ১২ বার গুলিবিদ্ধ
সমকামী সাজিয়ে যুক্তরাজ্যে আশ্রয় আবেদনে সহায়তার অভিযোগ বাংলাদেশি ট্রান্স নারীর বিরুদ্ধে
সৌদিতে প্রিমিয়াম রেসিডেন্সিধারী বিদেশিরা পাচ্ছেন চাকরি বদল, সম্পত্তি কেনাসহ ১০ সুবিধা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা গুরুতর পরিবেশগত ঝুঁকি তৈরি করেছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বিশেষ করে তেল স্থাপনা, শোধনাগার ও জ্বালানি অবকাঠামোয় হামলার প্রভাব যুদ্ধ শেষ হওয়ার পরও বহু বছর ধরে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর পড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি। রোববার ১১ অক্টোবর তেহরানে পরিবেশ ধ্বংস ও যুদ্ধাপরাধবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেন আরাঘচি। ইরানি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি যুদ্ধের পরিবেশগত ক্ষয়ক্ষতিকে মানুষের জীবন, জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয় হিসেবে তুলে ধরেন। আরাঘচি বলেন, যুদ্ধের সময় পানি, মাটি, বাতাস, বন, কৃষিজমি ও প্রাকৃতিক আবাসস্থলের যে ক্ষতি হয়, তা লড়াই থামলেই শেষ হয়ে যায় না। এসব ক্ষতির প্রভাব বছরের পর বছর, এমনকি কয়েক দশক পর্যন্ত স্থায়ী হতে পারে। ইরানের পাশাপাশি গাজা ও লেবাননের পরিবেশগত ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করেন তিনি। ইরানে তেল স্থাপনায় হামলার প্রসঙ্গে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপির মার্চ মাসের বিবৃতির কথা তুলে ধরেন আরাঘচি। নূর নিউজের প্রতিবেদন অনুযায়ী, তেহরানে ‘কালো বৃষ্টি’র প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। ইউএনইপি গত ১৩ মার্চ জানিয়েছিল, দূর থেকে পর্যবেক্ষণের প্রযুক্তি ব্যবহার করে তেহরানসহ শহর ও শহরসংলগ্ন এলাকায় তেল স্থাপনায় হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জ্বলন্ত তেলের ধোঁয়ায় থাকা বিপজ্জনক রাসায়নিক শ্বাসের সঙ্গে শিশুদের শরীরেও প্রবেশ করছে বলে উদ্বেগ জানায় সংস্থাটি। ওই বিবৃতিতে আরও বলা হয়, অনিয়ন্ত্রিত আগুনের দূষণ মাটি ও পানিতে ছড়িয়ে ভূগর্ভস্থ পানিতে পৌঁছাতে পারে। ফসলেও দূষক জমা হওয়ার ঝুঁকি রয়েছে, যা খাদ্যনিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। এসব ছিল সংঘাতের পরিবেশগত প্রভাব নিয়ে সংস্থাটির মার্চের মূল্যায়ন। সম্মেলনে আরাঘচি যুদ্ধের পরিবেশগত ক্ষতি স্বাধীনভাবে নথিবদ্ধ করা, দীর্ঘমেয়াদি প্রভাব মূল্যায়ন, ক্ষতিপূরণ ও দায়বদ্ধতা নিশ্চিত করার কার্যকর আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। ব্যাপক পরিবেশ ধ্বংস বা ‘ইকোসাইডকে’ পৃথক আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আইনি ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় ইরানের সমর্থনও জানান তিনি।
ব্রিটেনে ক্যানসার গবেষণার নেতৃত্বে মুসলিম অধ্যাপক মারিয়াম জামাল-হাঞ্জানি
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার