১৮ বছর বন্দী হয়ে জীবন কাটান বিমানবন্দরে, অবশেষে সেখানেই মৃত্যু
ফ্রান্সের প্যারিসে শার্ল দ্য গল বিমানবন্দরের টার্মিনালকে ১৮ বছর নিজের বাড়ি বানিয়ে ফেলেছিলেন ইরানি নাগরিক মেহরান কারিমি নাসেরি। ১৯৮৮ সালে বিমানবন্দরে আটকে পড়ার পর দীর্ঘদিন সেখানেই বসবাস করেন তিনি। তার অদ্ভুত জীবনকাহিনি পরে হলিউডের জনপ্রিয় সিনেমা ‘দ্য টার্মিনাল’-এর অনুপ্রেরণা হয়ে ওঠে।
নাসেরি ১৯৮৮ সালের আগস্টে শার্ল দ্য গল মানবন্দরে পৌঁছান। এর আগে তিনি ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আইনি জটিলতার মধ্য দিয়ে বেশ কয়েক বছর কাটিয়েছিলেন। প্যারিসে এসে তিনি দাবি করেন, তার পরিচয়পত্র ও শরণার্থী সনদ হারিয়ে গেছে বা চুরি হয়েছে। ফলে ফ্রান্সে প্রবেশের প্রয়োজনীয় কাগজপত্র তার হাতে ছিল না। একই সঙ্গে অন্য কোনো দেশও তাকে গ্রহণ করতে রাজি হচ্ছিল না।
এই জটিল অবস্থায় বিমানবন্দরের টার্মিনাল ১-ই হয়ে ওঠে তার আশ্রয়। দিন গড়াতে গড়াতে সপ্তাহ, মাস পেরিয়ে বছর চলে যায়। শেষ পর্যন্ত প্রায় ১৮ বছর সেখানেই থেকে যান নাসেরি।
টার্মিনালের একটি লাল প্লাস্টিকের বেঞ্চ ছিল তার দীর্ঘদিনের বিছানা। বিমানবন্দরের কর্মীদের ব্যবহৃত গোসলের সুবিধা তিনি ব্যবহার করতেন। সময় কাটত বই পড়া, লেখালেখি ও নিজের ডায়েরি লিখে। বিমানবন্দরের কর্মীরাও ধীরে ধীরে তার সঙ্গে পরিচিত হয়ে ওঠেন। তারা তাকে ‘স্যার আলফ্রেড’ নামে ডাকতে শুরু করেন।
প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো যাত্রী ওই টার্মিনাল দিয়ে যাতায়াত করতেন। তাদের অনেকের কাছেই নাসেরি হয়ে উঠেছিলেন এক পরিচিত মুখ। কেউ কৌতূহলবশত তার সঙ্গে কথা বলতেন, কেউ আবার বিমানবন্দরে বসবাসকারী এই অদ্ভুত মানুষটির গল্প শুনতে থামতেন।
তবে নাসেরির জীবনের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল, পরবর্তী সময়ে তার বিমানবন্দর ছাড়ার আইনগত সুযোগ তৈরি হলেও তিনি আর বের হননি। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি বেলজিয়ামে বৈধভাবে বসবাসের অনুমতি পান। পরে ফ্রান্সেও তার জন্য আইনি বসবাসের সুযোগ তৈরি হয়। কিন্তু দীর্ঘদিন বিমানবন্দরে থাকার পর সেটিই যেন তার পরিচিত পৃথিবী হয়ে উঠেছিল।
তার জীবনের এই অস্বাভাবিক অভিজ্ঞতা ১৯৯৩ সালের ফরাসি সিনেমা ‘লস্ট ইন ট্রানজিট’-এর অনুপ্রেরণা দেয়। পরে আরও বেশি পরিচিতি পায় স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ২০০৪ সালের সিনেমা ‘দ্য টার্মিনাল’। টম হ্যাঙ্কস অভিনীত সিনেমাটিতে একজন মানুষকে বিমানবন্দরে আটকে গিয়ে সেখানেই বসবাস করতে দেখা যায়। নাসেরির জীবনের সঙ্গে সিনেমাটির গল্পের মিল থাকলেও এটি তার জীবনের সরাসরি পুনর্নির্মাণ ছিল না।
২০০৪ সালেই নাসেরি নিজের স্মৃতিকথা ‘দ্য টার্মিনাল ম্যান’ প্রকাশ করেন। দীর্ঘদিন বিমানবন্দরে বসবাসের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে তার গল্প ছড়িয়ে পড়ে এবং তিনি একসময় বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন।
২০০৬ সালে শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত শার্ল দ্য গল বিমানবন্দর ছাড়েন নাসেরি। এরপর প্যারিসের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ১৬ বছর কাটান তিনি।
কিন্তু জীবনের শেষ অধ্যায়েও বিমানবন্দরটি যেন তাকে আবার টেনে নেয়। ২০২২ সালের সেপ্টেম্বরে, বয়স সত্তরের শেষ দিকে, তিনি আবার শার্ল দ্য গল বিমানবন্দরে ফিরে আসেন।
এর মাত্র দুই মাস পর, ১২ নভেম্বর ২০২২ সালে টার্মিনাল ২এফ-এ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান মেহরান কারিমি নাসেরি। জীবনের প্রায় দুই দশক যে বিমানবন্দরকে নিজের বাড়ি হিসেবে বেছে নিয়েছিলেন, শেষ পর্যন্ত সেখানেই থেমে যায় তার দীর্ঘ ও অস্বাভাবিক জীবনের গল্প।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আন্তর্জাতিক
View moreইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপ তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা এবং দেশটির অর্থনীতিকে সহায়তা করা দেশ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প এই নতুন উদ্যোগকে ‘অর্থনৈতিক যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন। এর লক্ষ্য ইরানের তেল বিক্রি, তেল পাচার, আর্থিক লেনদেন ও আন্তর্জাতিক বাণিজ্যিক নেটওয়ার্কে বড় ধরনের চাপ সৃষ্টি করা। ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া বিদেশি প্রতিষ্ঠান ও দেশগুলোকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনার হুমকি দেওয়া হয়েছে। এই পদক্ষেপের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে ইরানের তেল রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যে। বিশেষ করে চীন ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা হওয়ায় ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কেও বাড়তি চাপ তৈরি করতে পারে। এরই মধ্যে নিষেধাজ্ঞার হুমকির প্রভাব বিশ্ববাজারে দেখা যাচ্ছে। শুক্রবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম সামান্য কমলেও সপ্তাহজুড়ে প্রায় ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও স্বাভাবিকের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে রয়টার্স জানিয়েছে। ফলে জ্বালানি সরবরাহ ও বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা আরও জোরালো হয়েছে। নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়িয়ে ওয়াশিংটন দেশটির পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি-সংক্রান্ত সংকটের সমাধানে তেহরানকে বাধ্য করতে চাইছে। তবে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ইরানের ওপর প্রয়োগ করেও কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল পুরোপুরি পাওয়া যায়নি তাই নতুন পদক্ষেপ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
১৮ বছর বন্দী হয়ে জীবন কাটান বিমানবন্দরে, অবশেষে সেখানেই মৃত্যু
মেকআপ ছাড়া সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজন করে ইতিহাস গড়ল ইংল্যান্ড
২৬ বছরের সাবেক গাড়ি বিক্রেতা এখন বেলজিয়ামের রাজপুত্র! বাবার স্বীকৃতিতে পেলেন উত্তরাধিকার অধিকার
রাশিয়ার ১৮ শতকের এক কৃষক পরিবারের নারী ভ্যালেন্টিনা ভাসিলিয়েভাকে ঘিরে এমন এক রেকর্ডের দাবি রয়েছে, যা আজও অবিশ্বাস্য মনে হয়। ঐতিহাসিক নথি অনুযায়ী, তিনি ২৭ বার সন্তান জন্ম দিয়ে মোট ৬৯ সন্তানের মা হয়েছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও এটিকে এক মায়ের সর্বোচ্চ সন্তান জন্মদানের রেকর্ড হিসেবে উল্লেখ করেছে। তবে কয়েক শতাব্দী পুরোনো হওয়ায় ঘটনাটির সব তথ্য আধুনিক মানদণ্ডে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভ্যালেন্টিনা ছিলেন রুশ কৃষক ফিওদর ভাসিলিয়েভের প্রথম স্ত্রী। গিনেসের তথ্য অনুযায়ী, ১৭২৫ থেকে ১৭৬৫ সালের মধ্যে ২৭টি প্রসবে তিনি ১৬ জোড়া যমজ, ৭ সেট ট্রিপলেট এবং ৪ সেট কোয়াড্রুপলেটের জন্ম দেন। সব মিলিয়ে সন্তানের সংখ্যা দাঁড়ায় ৬৯। এই হিসাব অনুযায়ী, ১৬ জোড়া যমজে সন্তান ৩২ জন, ৭ সেট ট্রিপলেটে ২১ জন এবং ৪ সেট কোয়াড্রুপলেটে ১৬ জন। তিন ধরনের সন্তান মিলিয়েই ৬৯ জন। ঘটনাটির তথ্য প্রথমদিকে রাশিয়ার নিকোলস্ক মঠের নথিতে পাওয়া যায়। ১৭৮২ সালের ২৭ ফেব্রুয়ারি মস্কোয় পাঠানো একটি প্রতিবেদনে ভাসিলিয়েভ পরিবারের সন্তানসংখ্যার কথা উল্লেখ করা হয়েছিল। পরে ১৭৮২ সালে দ্য জেন্টলম্যানস ম্যাগাজিনেও বিষয়টি প্রকাশিত হয়। তবে ভ্যালেন্টিনার গল্প নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিজেও বলছে, ঘটনাটি পরিসংখ্যানগতভাবে অত্যন্ত অস্বাভাবিক মনে হলেও সেই সময়ের একাধিক নথি এর পক্ষে প্রমাণ হিসেবে পাওয়া যায়। একই সঙ্গে ভ্যালেন্টিনার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়, এমনকি তার নাম নিয়েও ঐতিহাসিক সূত্রে নিশ্চিততা নেই। আরও বিস্ময়কর বিষয় হলো, ফিওদর ভাসিলিয়েভ পরে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। ঐতিহাসিক নথি অনুযায়ী, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তার আরও ১৮ সন্তান ছিল, যার মধ্যে ছিল ৬ জোড়া যমজ ও ২ সেট ট্রিপলেট। ফলে দুই স্ত্রী মিলিয়ে তার মোট সন্তানের সংখ্যা ৮৭ বলে দাবি করা হয়েছে। এত বেশি যমজ ও একাধিক সন্তান একসঙ্গে জন্ম দেওয়ার সম্ভাব্য কারণ হিসেবে কিছু আধুনিক বিশ্লেষণে জেনেটিকভাবে একাধিক ডিম্বাণু নিঃসরণের প্রবণতার কথা বলা হয়েছে। তবে ভ্যালেন্টিনার ক্ষেত্রে এমন কোনো কারণ নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। চার শতাব্দী আগের এই ঘটনাটির সব তথ্য যাচাই করা সম্ভব না হলেও, ৬৯ সন্তান জন্ম দেওয়ার দাবিটি এখনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ড তালিকায় রয়েছে। তাই ভ্যালেন্টিনা ভাসিলিয়েভার নাম ইতিহাসের সবচেয়ে বেশি সন্তান জন্ম দেওয়া মায়েদের তালিকায় এক অনন্য রেকর্ড হিসেবে টিকে আছে।
চুরির অভিযোগে আত্মহত্যা করা ক্যামব্রিজ অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ তোলা একাডেমিক সাসপেন্ড
কিডনি পাওয়ার আশায় ক্যান্সারে আক্রান্ত পুরুষকে বিয়ে, সেই সম্পর্কই হয়ে গেল আজীবনের ভালোবাসা
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার মাঝেই উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষে পণাস্ত্র পরীক্ষা
বাবা-মায়ের গাড়ি নিয়ে বাড়ি থেকে পালানোর পর গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে এক কিশোর ভাই-বোন। চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই দুই কিশোর-কিশোরীর সন্ধানে জরুরি তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ১৬ বছর বয়সী মুকর্মা এবং তার ১৪ বছর বয়সী ভাই মুহাম্মদ গত সোমবার ভোরের দিকে পরিবারের একটি সাদা রঙের টয়োটা প্রিয়াস গাড়ি নিয়ে বেরিয়ে যায়, যার রেজিস্ট্রেশন নম্বর কেআর১০ এনটিএফ (KR10 NTF)। সর্বশেষ তাদের গাড়িটি এ৪০ অক্সফোর্ড রোড হয়ে জেরার্ডস ক্রস থেকে বীকনসফিল্ডের দিকে যেতে দেখা গেছে। এরপর থেকে আর কোনো সিসিটিভি ক্যামেরায় গাড়িটির দেখা মেলেনি এবং পরিবারের সঙ্গেও তাদের আর কোনো যোগাযোগ হয়নি। নিখোঁজ মুহাম্মদের বর্ণনায় বলা হয়েছে, তার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি, হালকা গড়নের এই এশীয় কিশোরের কাঁধ পর্যন্ত লম্বা কালো চুল রয়েছে এবং সে নিয়মিত চশমা পরে। অন্যদিকে, তার বোন মুকর্মার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। হালকা গড়নের এই কিশোরীর লম্বা, কালো ও কোঁকড়ানো চুল সাধারণত বেণীতে বাঁধা থাকে। সে সম্ভবত হিজাব পরিহিত অবস্থায় আছে এবং তার এক গালে টোল রয়েছে। তদন্তের নেতৃত্ব দেওয়া ডিটেকটিভ সার্জেন্ট গ্যারি ওয়াকার জানিয়েছেন, নিখোঁজদের বয়স, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং নিখোঁজ হওয়ার দীর্ঘ সময়ের কারণে তাদের নিরাপত্তা নিয়ে পুলিশের উদ্বেগ ক্রমশ বাড়ছে। পুলিশ এই ঘটনাটিকে তদন্তের একটি অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে উল্লেখ করেছে। গ্যারি ওয়াকার জানান, চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই শিশুরা এখন দেশের যেকোনো স্থানে থাকতে পারে। তাই তাদের সম্পর্কে কোনো তথ্য বা দর্শন পাওয়ার সঙ্গে সঙ্গে জনসাধারণকে এগিয়ে আসার জন্য পুলিশ বিশেষভাবে অনুরোধ করেছে। বিশেষ করে কেউ যদি গত কয়েক দিনে তাদের কোনো প্রকার সাহায্য বা আশ্রয় দিয়ে থাকেন, তবে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে। মুকর্মা বা মুহাম্মদকে দেখতে পেলে তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে কল করে ‘CAD 2117/17AUG’ রেফারেন্স উল্লেখ করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া কেউ চাইলে ক্রাইমস্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে কল করে সম্পূর্ণ বেনামেও তথ্য প্রদান করতে পারবেন।
সামাজিক মাধ্যমে আত্মহ ত্যার ভিডিও দেখতে দেখতে, ১৩ বছরের কিশোরী নিজেই আত্মহ ত্যা করল
রুশ ক্ষে পণাস্ত্রের হু মকিতে অ্যান্টার্কটিকার মাঝপথ থেকে পালিয়ে গেল মার্কিন সামরিক বিমান