সবচেয়ে বয়স্ক নারীর অন্ধকার অতীত নিয়ে তোলপাড় ডেনমার্কে! জীবনীগ্রন্থ প্রত্যাহার
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্থানীয় নাৎসি পার্টির সক্রিয় নেত্রী ছিলেন—এমন তথ্য প্রকাশ্যে আসার পর ডেনমার্কের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি কির্স্টেন শোয়ালবের জীবনীগ্রন্থ বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছে প্রকাশনা সংস্থা। পাশাপাশি তার জীবন নিয়ে নির্মিতব্য একটি রিয়েলিটি টিভি শোর শুটিংও স্থগিত করা হয়েছে।
গত অক্টোবরের শুরুতে ১১২ বছর বয়সী কির্স্টেন শোয়ালবের জীবনীগ্রন্থ ‘উই আর গোয়িং টু হ্যাভ সামথিং টু লাফ অ্যাবাউট’ প্রকাশিত হয়। কিন্তু বইটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেনিশ নাৎসি পার্টিতে তার সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছিল। সম্প্রতি ডেনমার্কের স্থানীয় গণমাধ্যমে তার নাৎসি অতীতের বিষয়টি ফাঁস হলে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।
বইটি প্রত্যাহারের ঘোষণা দিয়ে প্রকাশনা সংস্থা গিলডেনডালের পরিচালক মেটে কর্সগার্ড বলেন, ‘যে নন-ফিকশন বইয়ে মূল চরিত্রের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সততার সঙ্গে তুলে ধরা হয়নি, আমরা সেই বইয়ের দায়ভার নিতে পারি না।’
এর আগে কির্স্টেন শোয়ালবে নাৎসি পার্টির সদস্য থাকার কথা স্বীকার করলেও দাবি করেছিলেন, স্বামীর উৎসাহেই তিনি এতে যুক্ত হয়েছিলেন এবং দলটিকে কোনো সক্রিয় সমর্থন দেননি। তিনি আরও বলেছিলেন, রাজনীতি নিয়ে তার কোনো আগ্রহই ছিল না এবং দলটির আদর্শ সম্পর্কে তিনি প্রায় কিছুই জানতেন না।
তবে চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যখন ডেনমার্ক দখল করে রেখেছিল, তখন তিনি স্থানীয় নাৎসি পার্টির দুটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে ছিলেন। নথিপত্র অনুযায়ী, শোয়ালবে ১৯৪১ সালে ‘ডেনিশ ন্যাশনাল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি’-তে যোগ দেন। ১৯৪৩ সালের আগস্টে তিনি পদোন্নতি পেয়ে নিজ এলাকার শাখা প্রধান হন এবং ১৯৪৪ সালের জুলাই পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি স্থানীয় নারী শাখারও নেত্রী ছিলেন।
প্রকাশনা সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, গণমাধ্যমে ব্যাপক সমালোচনা ও সংবাদ প্রকাশের জেরে এই শতবর্ষী নারী মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। তার শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে তাকে নিয়ে নির্মিতব্য রিয়েলিটি টিভি শোর চিত্রধারণ বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯১৪ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করা কির্স্টেন শোয়ালবে গত ১৪ অক্টোবর ১১২ বছর ২১৮ দিন বয়সে ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তির রেকর্ড গড়েন। তিনি তার স্বদেশী কার্লা লিন্ডহোম জেনসেনের (১১২ বছর ২১৭ দিন) রেকর্ড ভেঙে এই মাইলফলক অর্জন করেছিলেন।
সূত্র: দ্য টেলিগ্রাফ ও এএফপি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিশেষ প্রতিবেদন
View moreদ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্থানীয় নাৎসি পার্টির সক্রিয় নেত্রী ছিলেন—এমন তথ্য প্রকাশ্যে আসার পর ডেনমার্কের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি কির্স্টেন শোয়ালবের জীবনীগ্রন্থ বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছে প্রকাশনা সংস্থা। পাশাপাশি তার জীবন নিয়ে নির্মিতব্য একটি রিয়েলিটি টিভি শোর শুটিংও স্থগিত করা হয়েছে। গত অক্টোবরের শুরুতে ১১২ বছর বয়সী কির্স্টেন শোয়ালবের জীবনীগ্রন্থ ‘উই আর গোয়িং টু হ্যাভ সামথিং টু লাফ অ্যাবাউট’ প্রকাশিত হয়। কিন্তু বইটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেনিশ নাৎসি পার্টিতে তার সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছিল। সম্প্রতি ডেনমার্কের স্থানীয় গণমাধ্যমে তার নাৎসি অতীতের বিষয়টি ফাঁস হলে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। বইটি প্রত্যাহারের ঘোষণা দিয়ে প্রকাশনা সংস্থা গিলডেনডালের পরিচালক মেটে কর্সগার্ড বলেন, ‘যে নন-ফিকশন বইয়ে মূল চরিত্রের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সততার সঙ্গে তুলে ধরা হয়নি, আমরা সেই বইয়ের দায়ভার নিতে পারি না।’ এর আগে কির্স্টেন শোয়ালবে নাৎসি পার্টির সদস্য থাকার কথা স্বীকার করলেও দাবি করেছিলেন, স্বামীর উৎসাহেই তিনি এতে যুক্ত হয়েছিলেন এবং দলটিকে কোনো সক্রিয় সমর্থন দেননি। তিনি আরও বলেছিলেন, রাজনীতি নিয়ে তার কোনো আগ্রহই ছিল না এবং দলটির আদর্শ সম্পর্কে তিনি প্রায় কিছুই জানতেন না। তবে চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যখন ডেনমার্ক দখল করে রেখেছিল, তখন তিনি স্থানীয় নাৎসি পার্টির দুটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে ছিলেন। নথিপত্র অনুযায়ী, শোয়ালবে ১৯৪১ সালে ‘ডেনিশ ন্যাশনাল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি’-তে যোগ দেন। ১৯৪৩ সালের আগস্টে তিনি পদোন্নতি পেয়ে নিজ এলাকার শাখা প্রধান হন এবং ১৯৪৪ সালের জুলাই পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি স্থানীয় নারী শাখারও নেত্রী ছিলেন। প্রকাশনা সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, গণমাধ্যমে ব্যাপক সমালোচনা ও সংবাদ প্রকাশের জেরে এই শতবর্ষী নারী মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। তার শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে তাকে নিয়ে নির্মিতব্য রিয়েলিটি টিভি শোর চিত্রধারণ বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৯১৪ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করা কির্স্টেন শোয়ালবে গত ১৪ অক্টোবর ১১২ বছর ২১৮ দিন বয়সে ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তির রেকর্ড গড়েন। তিনি তার স্বদেশী কার্লা লিন্ডহোম জেনসেনের (১১২ বছর ২১৭ দিন) রেকর্ড ভেঙে এই মাইলফলক অর্জন করেছিলেন। সূত্র: দ্য টেলিগ্রাফ ও এএফপি।
রাতে একা হেঁটে বেড়াতে চান? জেনে নিন এর জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি!
আলোচনায় পরকীয়া ও গুপ্তচরবৃত্তি: তবে আরও অনেক গভীরে এনভিডিয়া কেলেঙ্কারীর শিকড়
চারজনের পরিবার চালাতে বছরে ৩ লাখ ২৯ হাজার ডলার প্রয়োজন, সবচেয়ে ব্যয়বহুল ম্যাসাচুসেটস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের মট হ্যাভেন এলাকায় একটি আবাসিক ভবনের ১১ তলার অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ১১ বছরের শিশু জিয়ন মেইন, তার দুই কিশোর ভাই এবং ৩৩ বছর বয়সী মা সাইদা অ্যাডামস প্যাটারসন। পরিবারের বাবা ৩৭ বছর বয়সী কোর্টনি মেইন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৮ অক্টোবর বুধবার রাত প্রায় ১২টা ৫০ মিনিটে প্যাটারসন হাউসেসের ওই অ্যাপার্টমেন্টে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারেননি। তদন্তে জানা যায়, রান্নাঘরের প্রবেশপথের কাছে চার্জে থাকা একটি বৈদ্যুতিক স্কুটারের লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত। স্কুটারটি অ্যাপার্টমেন্টের দরজার কাছে থাকায় আগুন ছড়িয়ে পড়ার পর বের হওয়ার পথ আটকে যায়। ফলে পরিবারের সদস্যরা ভয়াবহ বিপদের মুখে পড়েন। প্রথমে ১১ বছরের জিয়নকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি। এরপর গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে থাকা তার দুই কিশোর ভাই—১৫ বছর বয়সী সিজে ও ১৬ বছর বয়সী জামারিও এবং মা সাইদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের বাবা কোর্টনি এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, পরিবারের চার সদস্যকে হারিয়ে বাবাকে এখন একাই বেঁচে থাকার লড়াই করতে হচ্ছে। যে ঘরে একসময় সন্তানদের হাসি, পরিবারের দৈনন্দিন ব্যস্ততা আর ভবিষ্যতের স্বপ্ন ছিল, সেই ঘরেই মুহূর্তের আগুন সবকিছু বদলে দিয়েছে। প্রতিবেশীরাও শোকে ভেঙে পড়েছেন। ছোট্ট জিয়নকে তাঁরা প্রাণবন্ত ও সবার প্রিয় শিশু হিসেবে স্মরণ করছেন। ভবনের বাইরে তার স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিউইয়র্কের ফায়ার সার্ভিস জানিয়েছে, লিথিয়াম-আয়ন ব্যাটারির আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ২০২৬ সালে নিউইয়র্ক সিটিতে এ ধরনের ব্যাটারিসংশ্লিষ্ট ৪০০টির বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের বৈদ্যুতিক সাইকেল ও স্কুটারের ব্যাটারি নিরাপদ স্থানে চার্জ দেওয়ার, চার্জের সময় ঘুমিয়ে না থাকার এবং দরজা, জানালা বা বের হওয়ার পথের সামনে এসব যান না রাখার পরামর্শ দিয়েছে। একটি পরিবারের এই মর্মান্তিক পরিণতি আবারও মনে করিয়ে দিল—ঘরের ভেতরে ব্যবহৃত ছোট একটি ব্যাটারির নিরাপত্তা অবহেলা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
ক্যানসার আক্রান্ত নারীকে হাসাতে সারা বছর বাড়িতে কঙ্কাল সাজিয়ে রাখলেন প্রতিবেশী
১ নভেম্বর থেকে স্বাস্থ্যবিমায় নতুন সুযোগ, ২০২৭ সালের চিকিৎসা খরচ কমাতে যা করবেন
যুক্তরাষ্ট্রের ৩ অঙ্গরাজ্যে আটক অভিবাসীদের বন্ড শুনানি ছাড়াই আটকের পক্ষে আদালতের রায়
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের অভিযান ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ২৮ বছর বয়সী অস্কার বার্গালকে গুলি করার ঘটনার প্রতিবাদে শনিবার, ১০ অক্টোবর, ম্যানহাটনের হেরাল্ড স্কয়ারে শত শত মানুষ বিক্ষোভ করেন। অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর কার্যক্রম বন্ধ এবং ফেডারেল কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান বিক্ষোভকারীরা। সিবিএস নিউইয়র্কের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ম্যানহাটনের মার্বেল হিল এলাকায় ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের অভিযানের সময় গুলির ঘটনা ঘটে। ওই সময় বার্গালের পাঁচ বছর বয়সী ছেলে গাড়ির পেছনের আসনে ছিল। শিশুটি গুলিতে আহত হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, কর্মকর্তারা বার্গালকে আটক করার চেষ্টা করছিলেন। বিভাগের দাবি, গাড়িটিকে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল এবং তাঁরা নিজেদের নিরাপত্তার জন্য গুলি চালান। তবে গুলি চালানোর পরিস্থিতি, কর্মকর্তাদের কৌশল এবং ঘটনার আগে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বার্গালের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, তাঁর শরীরে একটি গুলি আটকে রয়েছে। ঘটনাটির পর নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রকাশ করা ভিডিওতে গুলির মুহূর্ত দেখা যায়নি। তবে ভিডিওতে কর্মকর্তাদের গাড়ির কাছে যেতে এবং গাড়িচালককে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে। এ ঘটনায় শুক্রবার ও শনিবার নিউইয়র্কের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি হয়। ফেডারেল অভিবাসন অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিবাসী অধিকারকর্মী, স্থানীয় বাসিন্দা ও নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, অভিবাসন আইন কার্যকর করার নামে যেন অপ্রয়োজনীয় বলপ্রয়োগ না হয় এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বার্গালের অভিবাসন অবস্থান এবং অতীতের গ্রেপ্তারের ঘটনা নিয়ে অভিযোগ করেছে। বিভাগটির আরও দাবি, তাঁর একটি অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। এসব অভিযোগের স্বাধীন বিচারিক নিষ্পত্তি এবং ঘটনার তদন্তের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সেগুলোকে প্রমাণিত অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না। সিবিএস নিউইয়র্ক জানিয়েছে, শুক্রবার একজন ফেডারেল বিচারক সাময়িকভাবে বার্গালকে দেশ থেকে বহিষ্কারের ওপর নিষেধাজ্ঞা দেন। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি তাঁর মুক্তির বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে জনপ্রিয় পাউরুটি ফেরত নেওয়া হচ্ছে, দুধের উপাদান নিয়ে সতর্কতা
২৩৫ ইউনিট বিদ্যুতে ৫০৬ কোটি টাকার বিল, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

