ইরানে অ্যাঞ্জেলিনা জোলির মতো হতে ৫০ সার্জারি! ভাইরাল দাবির আসল সত্য জানালেন তরুণী
হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলির মতো চেহারা পেতে ৫০টি প্লাস্টিক সার্জারি করিয়েছেন এক নারী—এমন খবরে একসময় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অদ্ভুত দর্শনের সেই ছবির কারণে রাতারাতি আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন ইরানি তরুণী সাহার তাবার।
তবে দীর্ঘদিন পর সেই গুজবের অবসান ঘটিয়ে ছবির পেছনের আসল সত্যটি সামনে এনেছেন খোদ সাহার।
সম্প্রতি তিনি স্পষ্ট জানিয়েছেন, জোলির মতো দেখতে বিপুল সংখ্যক সার্জারি করার যে দাবিটি ছড়িয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা। সাহার স্বীকার করেছেন যে, তিনি শরীরে বেশ কিছু সাধারণ কসমেটিক সার্জারি করিয়েছেন।
তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া তাঁর সেই অস্বাভাবিক চেহারার ছবিগুলো মূলত নিখুঁত মেকআপ এবং ফটোশপের কারসাজি ছিল।
নিছক বিনোদন এবং নিজের এক ধরনের শিল্প তুলে ধরতেই তিনি প্রযুক্তির সাহায্য নিয়ে ওই ছবিগুলো তৈরি করেছিলেন বলে জানান এই ইরানি তরুণী।
তাঁর এই স্বীকারোক্তির মাধ্যমে অবশেষে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে চলা একটি অন্যতম বড় গুজবের অবসান ঘটল।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক, এরপর যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বিশেষজ্ঞ হিসেবে ভিয়েতনামে অংশ নিয়েছেন বাংলাদেশি গবেষক ড. সৈয়দ বাহাউদ্দিন আলম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উদ্যোগে গঠিত প্রতিনিধি দলে তাঁকে এআই বিশেষজ্ঞ হিসেবে নির্বাচন করা হয়। ভিয়েতনামে বিভিন্ন আলোচনায় এআই, উন্নত প্রকৌশল, ডিজিটাল রূপান্তর, শিক্ষা এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মশক্তি গড়ে তোলার বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা-শ্যাম্পেইনের নিউক্লিয়ার, প্লাজমা অ্যান্ড রেডিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আলমের এই অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের ৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এআই গবেষণায় তাঁর বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে প্রতিনিধি দলের জন্য নির্বাচন করা হয়। ভিয়েতনামের কর্মশক্তি উন্নয়নের অগ্রাধিকার এবং যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম কৌশলগত অংশীদারত্বের বৃহত্তর উদ্যোগেও তাঁর অংশগ্রহণ ভূমিকা রাখবে। হ্যানয়ে ‘ডিজিটাল যুগে শিক্ষা ও কর্মশক্তি উন্নয়ন’ শীর্ষক দ্বিপক্ষীয় সেমিনারে বক্তব্য দেন ড. আলম। সেখানে প্রকৌশল শিক্ষার পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল টুইন প্রযুক্তি যুক্ত করার সম্ভাবনা তুলে ধরেন তিনি। ডিজিটাল টুইন হলো কোনো বাস্তব যন্ত্র, অবকাঠামো বা ব্যবস্থার তথ্যনির্ভর ভার্চুয়াল প্রতিরূপ, যার মাধ্যমে বাস্তব ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং সম্ভাব্য পরিস্থিতি যাচাই করা যায়। উন্নত প্রকৌশল, জ্বালানি এবং পারমাণবিক বিদ্যুৎ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এ প্রযুক্তির ব্যবহার সম্ভব। প্রতিনিধি দলের অংশ হিসেবে তিনি ভিয়েতনামের শিক্ষা ও প্রশিক্ষণ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের আলোচনাতেও অংশ নেন। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা, শিক্ষক বিনিময়, নতুন প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যতের কর্মশক্তি তৈরির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। ভিয়েতনামের শিক্ষা ও প্রশিক্ষণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ফাম কোয়াং হুং মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভিয়েতনামে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স কোর্টনি বিলে। ড. বাহাউদ্দিন আলমের শিক্ষাজীবনের শুরু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ২০১১ সালে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে নিউক্লিয়ার এনার্জিতে এমফিল এবং ২০১৮ সালে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি গবেষণায় যুক্ত রয়েছেন তিনি। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল টুইন, বৈজ্ঞানিক গণনা এবং পারমাণবিক ও জ্বালানি ব্যবস্থায় উন্নত প্রযুক্তির ব্যবহার। গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ড. আলম। ২০২৫ সালে তিনি যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের ‘ডিস্টিংগুইশড আর্লি ক্যারিয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করেন। একই বছর উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং খাতে অবদানের জন্য পান ‘এইচপিসিওয়্যার এডিটরস চয়েস অ্যাওয়ার্ড’। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের মর্যাদাপূর্ণ ‘ক্যারিয়ার অ্যাওয়ার্ড’ এবং আমেরিকান নিউক্লিয়ার সোসাইটির ‘টেড কুইন আর্লি ক্যারিয়ার অ্যাওয়ার্ড’ও অর্জন করেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের ‘ফ্রন্টিয়ার্স অব ইঞ্জিনিয়ারিং’ কর্মসূচিতেও নির্বাচিত হন। বৈজ্ঞানিক গবেষণায় ফাউন্ডেশন মডেলের ভবিষ্যৎ ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমিজ অব সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিনের ১১ সদস্যের একটি কমিটিতেও রয়েছেন ড. আলম। এই কমিটি বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবনে ফাউন্ডেশন মডেলের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের জন্য সংশ্লিষ্ট সুপারিশ নিয়ে কাজ করছে। পাশাপাশি ২০২৭ সালের ইউএস-আরব ফ্রন্টিয়ার্স অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন সিম্পোজিয়ামেও যুক্তরাষ্ট্রের নির্বাচিত অংশগ্রহণকারী হিসেবে তাঁর নাম রয়েছে। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, হোয়াইট হাউসের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মপরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়ায় তাঁকে জাতীয় পর্যায়ের এআই নেতা ও বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এটি যুক্তরাষ্ট্র সরকারের কোনো আনুষ্ঠানিক পদে নিয়োগ নয়; বরং এআই গবেষণায় তাঁর ভূমিকা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন। বুয়েট থেকে শুরু করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতার পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতায় অংশগ্রহণ—ড. বাহাউদ্দিন আলমের এই পথচলা বাংলাদেশের প্রকৌশল ও গবেষণা অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। তাঁর কাজ বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক জ্বালানি প্রযুক্তির সংযোগস্থলে নতুন গবেষণার সম্ভাবনা তৈরি করছে।
কূটনীতিতে নতুন চমক: ট্রাম্পকে স্বাগত জানিয়ে আবারও আলোচনায় চীনের ফার্স্ট লেডি
৩৩০০ বছর পানির নিচে, তবু অক্ষত তলোয়ারের ধার; ইতালির হ্রদে মিলল ব্রোঞ্জ যুগের নিদর্শন
বোমা আতঙ্কে তুরস্কে রুশ যাত্রীবিমান অবতরণ, নিরাপদে উদ্ধার ক্রু'সহ ৬৯ যাত্রী
চীনা ব্যবসায়ী কাং ওয়েইয়ের স্ত্রী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্যেই সামনে এসেছে কাংয়ের বিশাল ডেটা সেন্টার ব্যবসার তথ্য। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তাঁর ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে প্রায় ৯০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় এক লাখ কোটি টাকার বেশি। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানের বরাতে এসব তথ্য জানানো হয়েছে। চীনের সরকারি নথি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক তথ্য পর্যালোচনা করে কাং ওয়েইয়ের ডেটা সেন্টার প্রকল্প এবং তাঁর স্ত্রী অ্যালিস হুয়াংয়ের প্রযুক্তি ব্যবসার কার্যক্রম তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কাং ওয়েইয়ের ব্যবসার অন্যতম ভিত্তি সাংহাইভিত্তিক প্রতিষ্ঠান সেঞ্চুরি লংটেং। ২০২১ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটির মাধ্যমে ডেটা সেন্টার ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। এতে সাংহাইয়ের স্থানীয় সরকারি একটি সংস্থার ১০ শতাংশ এবং কাংয়ের ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের ২৭ শতাংশ মালিকানা ছিল। বাকি ৬৩ শতাংশ শেয়ার ছিল সেঞ্চুরি হুয়াটংয়ের হাতে। ২০২২ সালের শুরুতে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তি করে সেঞ্চুরি লংটেং। এর আওতায় ক্লাউড ডেটা সেন্টার, জ্বালানি অবকাঠামো এবং কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। চীনের উহু শহরে প্রায় ৪৫০ কোটি ডলারের একটি ডেটা সেন্টার প্রকল্প ছিল এসব উদ্যোগের অন্যতম। প্রায় ৪১ লাখ বর্গফুট এলাকাজুড়ে আটটি ভবন এবং ২৪ হাজার সার্ভার র্যাক স্থাপনের পরিকল্পনা ছিল সেখানে। প্রকল্পটির জন্য চীনা কর্তৃপক্ষের অবকাঠামোগত ও বিদ্যুৎ সরবরাহসংক্রান্ত সহায়তার তথ্যও পাওয়া গেছে। এ ছাড়া ২০২৪ সালে সিচুয়ান প্রদেশের লিয়াংশানে প্রায় ৫০০ কোটি ডলারের আরেকটি প্রকল্প নেওয়া হয়। শেনজেনেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডেটা সেন্টার প্রকল্পের তথ্য পাওয়া গেছে। তবে এসব প্রকল্পের প্রস্তাবিত বিনিয়োগের পুরো অর্থ বাস্তবে ব্যয় হয়েছে কি না, তা নিশ্চিত নয়। অন্যদিকে কাংয়ের স্ত্রী অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহের জন্য ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে। ২০২৩ সালে মেগাস্পিড এনভিডিয়াকে জানায়, চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা তাদের বড় গ্রাহক হতে পারে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার ক্লাউড পার্টনার হিসেবে স্বীকৃতি পায়। এতে উন্নত চিপ সংগ্রহের সুযোগ তৈরি হয়। তবে মেগাস্পিডের সংগ্রহ করা চিপ কাং ওয়েইয়ের ডেটা সেন্টার প্রকল্পে ব্যবহার করা হয়েছে কি না, তার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে চীনা সরকার মেগাস্পিডকে চিপ সংগ্রহের নির্দেশ দিয়েছিল, এমন তথ্যও নিশ্চিত নয়। এদিকে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পর এনভিডিয়ার অভ্যন্তরীণ নেতৃত্ব ও ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেনসেন হুয়াং নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র অভিযোগ করেছে। তবে ব্যক্তিগত সম্পর্কের কারণে মেগাস্পিড বিশেষ ব্যবসায়িক সুবিধা পেয়েছিল, এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ প্রকাশিত হয়নি। ২০২৫ সালে সিঙ্গাপুরে সার্ভার কেনাকাটাসংক্রান্ত অনিয়মের সন্দেহে মেগাস্পিড ও সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অন্যদিকে শেয়ারবাজারে কারসাজির সন্দেহে চীনে কাং ওয়েইকে আটক করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। পরে তিনি মুক্তি পান। কাং ওয়েইয়ের ব্যবসায়িক প্রকল্প, অ্যালিস হুয়াংয়ের চিপ সংগ্রহের তৎপরতা এবং এনভিডিয়ার সঙ্গে তাঁদের যোগাযোগ যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে। তবে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণকে কাং ওয়েইয়ের ব্যক্তিগত সম্পদ হিসেবে গণ্য করা যায় না। একইভাবে স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ব্যবহার করেই তিনি ব্যবসায়িক সাম্রাজ্য গড়েছেন, এমন দাবিও এখন পর্যন্ত নির্ভরযোগ্যভাবে প্রমাণিত হয়নি। সংবাদসূত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস
খাবারের অভাবে কয়েক দশক পর লোকালয়ে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী, অস্তিত্ব বিলীনের শঙ্কা
ইতালিতে ইহুদিবিদ্বেষ প্রতিরোধে আইন পাস, ইসরায়েলের সমালোচনা সীমিত হওয়ার আশংকা ঘিরে বিতর্ক
৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান কুড়াল দিয়ে ভাঙচুর, আইরিশ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ
আন্তর্জাতিক রাজনীতিতে এক অভূতপূর্ব মোড় নিতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসতে চলেছেন। তবে প্রচলিত প্রথাগত কোনো বিশাল আন্তর্জাতিক সম্মেলন কক্ষে নয়, বরং চীনের প্রযুক্তিগত কেন্দ্র শেনজেনের একটি অত্যন্ত গোপনীয় ও কঠোর নিরাপত্তাবেষ্টিত পাঁচতারকা অবকাশ কেন্দ্র 'কিলিন ভিলা'-তে এই তিন পরাশক্তির শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি এপেকের (APEC) মূল সম্মেলনের আনুষ্ঠানিকতা ও ভিড় এড়িয়ে কেন এই অতি গোপনীয় ভিলাটিকে বেছে নেওয়া হলো, তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই রুদ্ধদ্বার বৈঠকের ব্যাপ্তি মাত্র এক ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। বড় কোনো আনুষ্ঠানিক মঞ্চের কঠোর প্রটোকল এবং মিডিয়ার অতিরিক্ত কৌতূহল এড়িয়ে নিরিবিলিতে বৈশ্বিক নিরাপত্তা, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন যুদ্ধ এবং বাণিজ্য জটিলতা নিয়ে সরাসরি দরকষাকষির জন্য এই লো-প্রোফাইল স্থানটি বেছে নেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবেও কিলিন ভিলাটি অত্যন্ত সংবেদনশীল ও উচ্চপর্যায়ের গোপন বৈঠকের জন্য পরিচিত। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও গোপন সফরে বিশ্বনেতারা এই ভিলাটি ব্যবহার করেছেন। মূল সম্মেলন ভেন্যুর কোলাহল থেকে দূরে একান্ত পরিবেশে এই তিন নেতার বৈঠক বৈশ্বিক ভূ-রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ২০ বছর আগে উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইল যে গোপন ভিলায় চীনের সংস্কার ও উন্মুক্তকরণের সাফল্য দেখতে এসেছিলেন, সেই স্থানটিই এখন বিশ্বের তিন পারমাণবিক পরাশক্তির কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ১৯৯৭ সাল থেকেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) আতিথেয়তার জন্য কিলিন ভিলা এক বিশ্বস্ত নাম। লেক বা হ্রদঘেরা এই রিসোর্টটির অত্যন্ত গোপনীয় ও নিরিবিলি পরিবেশ নেতাদের ওপর কোনো বাড়তি চাপ তৈরি করে না। ফলে বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো বড় ঘোষণা না এলেও আলোচনার পরিবেশ স্বাভাবিক ও চাপমুক্ত থাকে। ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য এই এপেক সম্মেলনকে ঘিরে গোটা শেনজেন শহরজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্লেষকরা এই সম্মেলনকে ১৯৪৫ সালের ঐতিহাসিক ইয়াল্টা কনফারেন্সের সাথে তুলনা করছেন, যেখানে বিশ্বশক্তিগুলোর দরকষাকষিতে ইউক্রেন বা কোরিয়ান উপদ্বীপের মতো বৈশ্বিক নিরাপত্তা ইস্যুগুলো বড় কোনো দরকষাকষির হাতিয়ার হয়ে দাঁড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন অনেকে। বর্তমান এই সম্মেলনে বাণিজ্য যুদ্ধবিরতি, শুল্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে শেনজেন শহরের বিভিন্ন পয়েন্টে মোবাইল সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ড্রোন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ভেন্যুর আশপাশের বাসিন্দাদের নিজ বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য আর্থিক প্রণোদনার ব্যবস্থাও করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সম্মেলনে গুগল, বোয়িং এবং বাইডুসহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও করপোরেট প্রতিষ্ঠানের নির্বাহীরা অংশ নিচ্ছেন। তবে বৈশ্বিক এই কূটনৈতিক মোড় ঘোরানো বৈঠকে শেষ পর্যন্ত কোনো যৌথ বিবৃতি আসবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।
হরমুজ প্রণালিতে হামলার পর গ্যাসবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন, আহত ১১ সহ নিখোঁজ ১
ডয়েচে ব্যাংকের গোপন নথি ফাঁস: ট্রাম্প, এপস্টাইন ও রুশ সংযোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

