সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

তীব্র তাপ ও শৈত্যপ্রবাহ থেকে বাঁচতে পথ দেখাচ্ছে তুরস্কের প্রাচীন পাতাল শহর

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৫:১৫
তীব্র তাপ ও শৈত্যপ্রবাহ থেকে বাঁচতে পথ দেখাচ্ছে তুরস্কের প্রাচীন পাতাল শহর
তীব্র তাপ ও শৈত্যপ্রবাহ থেকে বাঁচতে পথ দেখাচ্ছে তুরস্কের প্রাচীন পাতাল শহর

কয়েক শতাব্দী আগে শত্রুর আক্রমণ থেকে বাঁচতে তুরস্কের কাপাডোসিয়া অঞ্চলের বাসিন্দারা মাটির নিচে গড়ে তুলেছিলেন এক বিশাল পাতাল শহর। ‘ডেরিনকুয়ু’ (Derinkuyu) নামের এই প্রাচীন স্থাপনাটি তৎকালীন মানুষদের কেবল যুদ্ধের হাত থেকেই রক্ষা করেনি, বরং তীব্র গরম ও হাড়কাঁপানো শীত থেকেও দিয়েছিল নিরাপদ আশ্রয়। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চরম ভাবাপন্ন আবহাওয়া মোকাবিলায় আধুনিক নগর পরিকল্পনাবিদ ও জলবায়ু গবেষকদের নতুন করে ভাবাচ্ছে মাটির নিচের এই বিস্ময়কর স্থাপত্য।

 

কীভাবে কাজ করে এই পাতাল শহর?

মধ্য আনাতোলিয়ার কাপাডোসিয়া অঞ্চলে প্রাকৃতিকভাবে সৃষ্ট পাথুরে কাঠামো বা ‘ফেয়ারি চিমনি’র নিচে অবস্থিত ডেরিনকুয়ু, তুর্কি ভাষায় যার অর্থ ‘গভীর কূপ’। মাটির প্রায় ৮৫ মিটার (২৮০ ফুট) গভীর পর্যন্ত বিস্তৃত এই শহরে ৬ থেকে ১৮টি পর্যন্ত স্তর রয়েছে। প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই পাতাল নগরে একসঙ্গে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করতে পারতেন। এতে ছিল ৫৩টি পানির কূপ এবং বায়ু চলাচলের বিশেষ ব্যবস্থা।

 

বাইরের পৃথিবীতে যখন তীব্র তুষারপাত চলে কিংবা জুলাই মাসের প্রচণ্ড দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে, তখনও ডেরিনকুয়ুর ভেতরের তাপমাত্রা সারা বছর ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকে।

 

জলবায়ু আশ্রয়কেন্দ্রের নতুন ধারণা

তুরস্কের ওব্রুক কেভ রিসার্চ গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য আলি ইয়ামাচ গত ১৫ বছর ধরে কাপাডোসিয়ার গুহা ও পাতাল কাঠামো নিয়ে গবেষণা করছেন। তিনি জানান, প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেকোনো গুহার তাপমাত্রা সারা বছরই বাইরের গড় তাপমাত্রার কাছাকাছি থাকে। ফলে গ্রীষ্মকালে এটি শীতল এবং শীতকালে উষ্ণ থাকে। প্রাক-শিল্প যুগের তুলনায় তুরস্কের তাপমাত্রা ইতিমধ্যে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এবং ধারণা করা হচ্ছে, শতাব্দীর শেষ নাগাদ ইস্তাম্বুলে অতিরিক্ত গরমে মৃত্যুর হার দশ গুণ বাড়তে পারে। এমন পরিস্থিতিতে প্রতিটি ঘরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহারের চেয়ে পাথরে খোদাই করা বা ভূগর্ভস্থ ঘর অনেক বেশি আরামদায়ক ও পরিবেশবান্ধব হতে পারে বলে মনে করেন এই গবেষক।

 

আধুনিক শহরের পরিকল্পনায় পাতাল জগৎ

শুধু তুরস্ক নয়, বিশ্বের অন্যান্য শহরেও মাটির নিচের অব্যবহৃত জায়গাকে জলবায়ু আশ্রয়কেন্দ্র (ক্লাইমেট শেল্টার) হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতালীয় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড রিসার্চ (ইস্প্রা)-এর গবেষক ফ্রান্সেসকো লা ভিগনা এবং তার দল রোম শহরের মাটির নিচে প্রায় ৩৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ৭ হাজারের বেশি পরিত্যক্ত সুড়ঙ্গ ও পাতাল কাঠামোর মানচিত্র তৈরি করেছেন।

 

অন্যদিকে, ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত প্রায় ২০০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ বাঙ্কারগুলোকে এখন খেলার মাঠ, সুইমিং পুল, জাদুঘর ও গির্জা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার খনি শহর কুবার পেডির বাসিন্দারাও চরম আবহাওয়া ও বিদ্যুৎ খরচ কমাতে মাটির নিচে ঘর তৈরি করে বসবাস করছেন।

 

ঝুঁকি ও চ্যালেঞ্জ

তবে পাতাল শহরগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা ও জলবায়ু আশ্রয়কেন্দ্রে রূপান্তর করার ক্ষেত্রে কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর মধ্যে প্রধান দুটি ঝুঁকি হলো—কাঠামো ধসে পড়া এবং পর্যাপ্ত বায়ু চলাচল বা ভেন্টিলেশন নিশ্চিত করা। কাপাডোসিয়া অঞ্চলটি একটি ভূমিকম্পপ্রবণ ফল্ট জোনের ওপর অবস্থিত হওয়ায় সেখানে ধসের ঝুঁকি রয়েছে। তাই আধুনিক প্রযুক্তির সাহায্যে বাতাসের মান নিয়ন্ত্রণ এবং প্রকৌশলীদের মাধ্যমে কাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করার পরই এগুলো ব্যবহারের উপযোগী করা সম্ভব।

 

বর্তমানে কাপাডোসিয়ার পরিত্যক্ত গুহাগুলো মূলত আলু ও লেবু সংরক্ষণের হিমাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে গবেষকদের মতে, প্রাচীন এই প্রকৌশলকে কাজে লাগিয়ে আধুনিক নগর পরিকল্পনা সাজাতে পারলে ভবিষ্যতের চরম জলবায়ু সংকট মোকাবিলা করা অনেক সহজ হবে। সূত্র: বিবিসি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
তীব্র তাপ ও শৈত্যপ্রবাহ থেকে বাঁচতে পথ দেখাচ্ছে তুরস্কের প্রাচীন পাতাল শহর
তীব্র তাপ ও শৈত্যপ্রবাহ থেকে বাঁচতে পথ দেখাচ্ছে তুরস্কের প্রাচীন পাতাল শহর

কয়েক শতাব্দী আগে শত্রুর আক্রমণ থেকে বাঁচতে তুরস্কের কাপাডোসিয়া অঞ্চলের বাসিন্দারা মাটির নিচে গড়ে তুলেছিলেন এক বিশাল পাতাল শহর। ‘ডেরিনকুয়ু’ (Derinkuyu) নামের এই প্রাচীন স্থাপনাটি তৎকালীন মানুষদের কেবল যুদ্ধের হাত থেকেই রক্ষা করেনি, বরং তীব্র গরম ও হাড়কাঁপানো শীত থেকেও দিয়েছিল নিরাপদ আশ্রয়। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চরম ভাবাপন্ন আবহাওয়া মোকাবিলায় আধুনিক নগর পরিকল্পনাবিদ ও জলবায়ু গবেষকদের নতুন করে ভাবাচ্ছে মাটির নিচের এই বিস্ময়কর স্থাপত্য।   কীভাবে কাজ করে এই পাতাল শহর? মধ্য আনাতোলিয়ার কাপাডোসিয়া অঞ্চলে প্রাকৃতিকভাবে সৃষ্ট পাথুরে কাঠামো বা ‘ফেয়ারি চিমনি’র নিচে অবস্থিত ডেরিনকুয়ু, তুর্কি ভাষায় যার অর্থ ‘গভীর কূপ’। মাটির প্রায় ৮৫ মিটার (২৮০ ফুট) গভীর পর্যন্ত বিস্তৃত এই শহরে ৬ থেকে ১৮টি পর্যন্ত স্তর রয়েছে। প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই পাতাল নগরে একসঙ্গে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করতে পারতেন। এতে ছিল ৫৩টি পানির কূপ এবং বায়ু চলাচলের বিশেষ ব্যবস্থা।   বাইরের পৃথিবীতে যখন তীব্র তুষারপাত চলে কিংবা জুলাই মাসের প্রচণ্ড দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে, তখনও ডেরিনকুয়ুর ভেতরের তাপমাত্রা সারা বছর ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকে।   জলবায়ু আশ্রয়কেন্দ্রের নতুন ধারণা তুরস্কের ওব্রুক কেভ রিসার্চ গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য আলি ইয়ামাচ গত ১৫ বছর ধরে কাপাডোসিয়ার গুহা ও পাতাল কাঠামো নিয়ে গবেষণা করছেন। তিনি জানান, প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেকোনো গুহার তাপমাত্রা সারা বছরই বাইরের গড় তাপমাত্রার কাছাকাছি থাকে। ফলে গ্রীষ্মকালে এটি শীতল এবং শীতকালে উষ্ণ থাকে। প্রাক-শিল্প যুগের তুলনায় তুরস্কের তাপমাত্রা ইতিমধ্যে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এবং ধারণা করা হচ্ছে, শতাব্দীর শেষ নাগাদ ইস্তাম্বুলে অতিরিক্ত গরমে মৃত্যুর হার দশ গুণ বাড়তে পারে। এমন পরিস্থিতিতে প্রতিটি ঘরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহারের চেয়ে পাথরে খোদাই করা বা ভূগর্ভস্থ ঘর অনেক বেশি আরামদায়ক ও পরিবেশবান্ধব হতে পারে বলে মনে করেন এই গবেষক।   আধুনিক শহরের পরিকল্পনায় পাতাল জগৎ শুধু তুরস্ক নয়, বিশ্বের অন্যান্য শহরেও মাটির নিচের অব্যবহৃত জায়গাকে জলবায়ু আশ্রয়কেন্দ্র (ক্লাইমেট শেল্টার) হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতালীয় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড রিসার্চ (ইস্প্রা)-এর গবেষক ফ্রান্সেসকো লা ভিগনা এবং তার দল রোম শহরের মাটির নিচে প্রায় ৩৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ৭ হাজারের বেশি পরিত্যক্ত সুড়ঙ্গ ও পাতাল কাঠামোর মানচিত্র তৈরি করেছেন।   অন্যদিকে, ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত প্রায় ২০০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ বাঙ্কারগুলোকে এখন খেলার মাঠ, সুইমিং পুল, জাদুঘর ও গির্জা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার খনি শহর কুবার পেডির বাসিন্দারাও চরম আবহাওয়া ও বিদ্যুৎ খরচ কমাতে মাটির নিচে ঘর তৈরি করে বসবাস করছেন।   ঝুঁকি ও চ্যালেঞ্জ তবে পাতাল শহরগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা ও জলবায়ু আশ্রয়কেন্দ্রে রূপান্তর করার ক্ষেত্রে কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর মধ্যে প্রধান দুটি ঝুঁকি হলো—কাঠামো ধসে পড়া এবং পর্যাপ্ত বায়ু চলাচল বা ভেন্টিলেশন নিশ্চিত করা। কাপাডোসিয়া অঞ্চলটি একটি ভূমিকম্পপ্রবণ ফল্ট জোনের ওপর অবস্থিত হওয়ায় সেখানে ধসের ঝুঁকি রয়েছে। তাই আধুনিক প্রযুক্তির সাহায্যে বাতাসের মান নিয়ন্ত্রণ এবং প্রকৌশলীদের মাধ্যমে কাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করার পরই এগুলো ব্যবহারের উপযোগী করা সম্ভব।   বর্তমানে কাপাডোসিয়ার পরিত্যক্ত গুহাগুলো মূলত আলু ও লেবু সংরক্ষণের হিমাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে গবেষকদের মতে, প্রাচীন এই প্রকৌশলকে কাজে লাগিয়ে আধুনিক নগর পরিকল্পনা সাজাতে পারলে ভবিষ্যতের চরম জলবায়ু সংকট মোকাবিলা করা অনেক সহজ হবে। সূত্র: বিবিসি।

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৫:১৫
ম্যানিলার পথে ট্রাম্প: ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

ম্যানিলার পথে ট্রাম্প: ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘গর্ভহীনা গ্রাম’: আখখেতের কাজে টিকে থাকতে জরায়ু বাদ দিচ্ছেন মহারাষ্ট্রের প্রান্তিক নারীরা!

‘গর্ভহীনা গ্রাম’: আখখেতের কাজে টিকে থাকতে জরায়ু বাদ দিচ্ছেন মহারাষ্ট্রের প্রান্তিক নারীরা!

ইমরান খানের এক চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে, রয়েছেন জীবন নিয়ে শঙ্কায়

ইমরান খানের এক চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে, রয়েছেন জীবন নিয়ে শঙ্কায়

লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের হামলায় এনসিপির চার নেতাকর্মী আহত, পুলিশের লাঠিচার্জ
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের হামলায় এনসিপির চার নেতাকর্মী আহত, পুলিশের লাঠিচার্জ

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যম জানিয়েছে। সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় মেফেয়ার হলের বাইরে এ ঘটনা ঘটে। হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি।   যুক্তরাজ্যে এক সপ্তাহের সফরের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। মেফেয়ার হলে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।   প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনুষ্ঠান শুরুর আগে থেকেই হলের বাইরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা অবস্থান নেন। তাঁদের বিরুদ্ধে অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপ এবং কয়েকজনকে হেনস্তার অভিযোগ ওঠে।   রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বের হওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে এনসিপির নেতাকর্মী ও অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের ওপর হামলা চালান। একপর্যায়ে হলের পেছনের সড়কে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতি শুরু হয়।   প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষ থামাতে লন্ডন পুলিশ একাধিকবার হস্তক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। সংঘর্ষে আহত অন্তত চারজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে আহতদের পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।   ঘটনার সময় নাহিদ ইসলাম সরাসরি সংঘর্ষের মধ্যে পড়েননি। প্রথম আলোর যুক্তরাজ্য প্রতিনিধির বরাতে ঢাকা ট্রিবিউন জানিয়েছে, বিক্ষোভকারীরা জড়ো হওয়ার আগেই তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। অনুষ্ঠান শেষে প্রধান ফটকের পরিবর্তে পেছনের পথ দিয়ে বের হওয়ায় তিনি সরাসরি মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে যেতে সক্ষম হন।   এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলাম। নিজের ফেসবুক পেজে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীরা সংবর্ধনায় অংশ নেওয়া সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।   ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।   এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদও হামলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তাঁর অভিযোগ, অনুষ্ঠান চলাকালে বড় ধরনের বাধা সৃষ্টি করতে না পেরে অনুষ্ঠান শেষে বেরিয়ে আসা অংশগ্রহণকারীদের ওপর কাচের বোতল ও ধাতব বস্তু দিয়ে হামলা চালানো হয়।   এর আগে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আলোচনাসভা ঘিরেও তাঁকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছিল। ফলে লন্ডনের সর্বশেষ ঘটনা প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরোধ ও সংঘাত নতুন করে সামনে এনেছে।   ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির কয়েকজন প্রতিনিধি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, বাংলাদেশের রাজনৈতিক মতবিরোধকে কেন্দ্র করে যুক্তরাজ্যে সহিংসতা প্রবাসী কমিউনিটির ভাবমূর্তির জন্য ক্ষতিকর।   তবে হামলায় কারা সরাসরি অংশ নিয়েছেন, কতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কিংবা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে লন্ডন পুলিশের আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। আওয়ামী লীগের সংশ্লিষ্ট যুক্তরাজ্য নেতাদের প্রতিক্রিয়াও নিশ্চিত করা সম্ভব হয়নি।   সংবাদসূত্র: ঢাকা ট্রিবিউন

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ০:১৯
যুদ্ধবিধ্বস্ত গাজার চার্চ সংস্কারে এগিয়ে এলো আমেরিকার ইহুদি সংগঠন

যুদ্ধবিধ্বস্ত গাজার চার্চ সংস্কারে এগিয়ে এলো আমেরিকার ইহুদি সংগঠন, দিল ২৫ হাজার ডলার অনুদান

কিম জং উন

উত্তর কোরিয়ার জাতীয় পতাকার অনুপাত বদলালেন কিম জং উন, ৭৮ বছরে প্রথম পরিবর্তন

মুখোমুখি হচ্ছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

বিশ্বের তিন পরাশক্তির ঐতিহাসিক বৈঠক ১৯ নভেম্বর, মুখোমুখি হচ্ছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

চিত্রকর্মের সামনে ব্যবস্থাপক আমিরা আল-জাবেন।
ঐতিহ্যবাহী চিত্রকলার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধন ঘটালেন সৌদি শিল্পী

ঐতিহ্যবাহী চিত্রকলার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অ্যানিমেশনের মেলবন্ধন ঘটিয়ে অনন্য এক প্রদর্শনীর আয়োজন করেছেন সৌদি চিত্রশিল্পী নাজলা আল-সালিম। ‘আ শিফটিং হরাইজন’ (A Shifting Horizon) শীর্ষক এই প্রদর্শনীতে তিনি নিজের আঁকা ছবির পাশাপাশি তাঁর প্রয়াত বাবা ও সৌদি আধুনিক শিল্পকলার পথিকৃৎ মোহাম্মদ আল-সালিমের নির্বাচিত কিছু শিল্পকর্মকে এক ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতায় রূপ দিয়েছেন।   সৌদি আরবের রাজধানী রিয়াদের গ্যালারি নাইলায় শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে স্থান পাওয়া প্রতিটি চিত্রকর্মের পাশেই রাখা হয়েছে একটি ডিজিটাল স্ক্রিন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেশন প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে মূল চিত্রকর্মের স্থির দৃশ্যগুলোয় গতি ও গল্প বলার নতুন মাত্রা যুক্ত করা হয়েছে।   প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ ১৯৯৫ সালে কম্পিউটারে তৈরি মোহাম্মদ আল-সালিমের তিনটি রঙিন ডিজিটাল শিল্পকর্মের সংকলন ‘কম্পোজিশন নম্বর ৫’। নাজলার মতে, এগুলো কোনো সৌদি শিল্পীর তৈরি একেবারে শুরুর দিকের ডিজিটাল শিল্পকর্মগুলোর অন্যতম। নব্বইয়ের দশকে তাঁর বাবার এই প্রযুক্তিগত নিরীক্ষার সঙ্গে বর্তমান সময়ের ডিজিটাল সৃজনশীলতার সংযোগ ঘটাতে পারায় তিনি কাজটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন।   ১৯৯৭ সালে প্রয়াত মোহাম্মদ আল-সালিম ছিলেন সৌদি আধুনিক শিল্প আন্দোলনের এক প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ১৯৬৭ সালে রিয়াদে প্রথম শিল্প প্রদর্শনীর আয়োজন করেন এবং ১৯৭৯ সালে ‘সৌদি আর্ট হাউস’ প্রতিষ্ঠা করেন। তিনি মূলত ‘হরাইজনিজম’ (Horizonism) বা ‘মরুশৈলী’ (Desert Style) নামে এক বিশেষ চিত্রকলা ধারার উদ্ভাবক হিসেবে পরিচিত ছিলেন। এই শৈলীতে ক্যানভাসের মাঝখানের দিগন্তরেখা বরাবর মূল বিষয়বস্তুকে স্থাপন করা হয় এবং এর চারপাশে গাঢ় থেকে হালকা রঙের স্তর ছড়িয়ে দেওয়া হয়। যা মরুভূমির প্রান্তর, বালিয়াড়ি ও সূর্যালোকের আবহ তৈরির পাশাপাশি মানুষের উচ্চাকাঙ্ক্ষা ও অধরা স্বপ্নের প্রতীক হিসেবে কাজ করে।   বাবার কাছ থেকে পাওয়া এই শৈলীকে নাজলা কেবল মরুভূমির দৃশ্যে সীমাবদ্ধ না রেখে ঐতিহ্যবাহী নাজদি মাটির ঘর ও আধুনিক স্থাপত্যের চিত্রায়ণেও ব্যবহার করেছেন। তাঁর মতে, মরুশৈলী কোনো নির্দিষ্ট ভূপ্রকৃতির হুবহু চিত্রায়ণ নয়, বরং এটি একটি বিশেষ আবহ। এর উদাহরণ হিসেবে তাঁর ২০১৮ সালের ‘জামশ’ চিত্রকর্মটির কথা উল্লেখ করা যায়, যেখানে বালি ও প্রবাল রঙের স্তরের মাঝে মাটির তৈরি স্থাপত্যকে তুলে ধরা হয়েছে।   প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার পরিকল্পনাটি নাজলার নিজেরই। তাঁর ছেলে তারিক আল-জায়েদ নিজের প্রতিষ্ঠান ‘লেটসগোস্কাই’ (LetsGoSky)-এর মাধ্যমে অ্যানিমেশনগুলো তৈরিতে সহায়তা করেছেন। এ জন্য নাজলা তাঁর ছবির চরিত্র ও উপাদানগুলোর বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যার ওপর ভিত্তি করে এআই অ্যানিমেশনগুলো তৈরি করা হয়েছে। যেমন—সৌদি নারী অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে ২০১২ সালে আঁকা ‘উইমেন’ (Woman) চিত্রকর্মটির অ্যানিমেটেড সংস্করণে দেখা যায়, হলুদ ও কমলা রঙের আভার মাঝে থাকা মূল নারী চরিত্রটি নড়াচড়া করছে এবং হাত প্রসারিত করে স্বাধীনতা ও আত্মপ্রকাশের বার্তা দিচ্ছে।   নাজলা মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা স্থির চিত্রকর্মে নতুন মাত্রা যোগ করে দর্শকদের ভিন্ন আঙ্গিকে শিল্প উপভোগের সুযোগ করে দেয়। তবে প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার কথাও বলেছেন তারিক আল-জায়েদ। তিনি জানান, সঠিক নীতিমালা ও অনুমোদনের মাধ্যমে এআই ব্যবহার করা জরুরি। প্রদর্শনীর শিল্পকর্মগুলোর সব তথ্য সৌদি আরবের তথ্য সুরক্ষা আইন মেনে দেশটির ভেতরেই সংরক্ষণ করা হয়েছে এবং এগুলো অন্য কোনো পক্ষের এআই মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে না। মূল শিল্পকর্মের স্বত্ব সম্পূর্ণভাবে শিল্পীদের কাছেই সংরক্ষিত রয়েছে।   প্রদর্শনীর ব্যবস্থাপক আমিরা আল-জাবেন বলেন, মোহাম্মদ আল-সালিমের ঐতিহ্যবাহী অবদানের সঙ্গে আধুনিক প্রযুক্তির এই সমন্বয় দুই প্রজন্মের শিল্পীদের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে। এর মাধ্যমে তরুণ সৃজনশীলরা সৌদি শিল্পকলার ইতিহাস জানার পাশাপাশি নতুন ডিজিটাল মাধ্যম নিয়ে কাজ করতে উৎসাহিত হবে।   বাবার অজানা ও নতুন মাধ্যম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সাহসিকতা থেকেই অনুপ্রেরণা পেয়েছেন নাজলা। সমালোচকদের খুব একটা দৃষ্টি আকর্ষণ না করা সত্ত্বেও তাঁর বাবা নিজে নিজে কম্পিউটারভিত্তিক চিত্রাঙ্কন শিখেছিলেন। বাবার সেই মানসিকতাই নাজলাকে নিজেদের সাংস্কৃতিক ও শৈল্পিক ভিত্তি অটুট রেখে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার আত্মবিশ্বাস জুগিয়েছে। সূত্র: আরব নিউজ।

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১৩:১৫
মার্কিন ডিএফসির অর্থায়নের আওতায় বাংলাদেশ, খুলছে বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার

মার্কিন ডিএফসির অর্থায়নের আওতায় বাংলাদেশ, খুলছে বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার

ইসরায়েলের বিরুদ্ধে সরব মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে

গাজায় অনাহারে মানুষ হ ত্যা ‘রেড লাইন’ লঙ্ঘন, ইসরায়েলের বিরুদ্ধে সরব মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে

বাঁয়ে আলিরেজা আসগারি এবং ডানে আবদুল্লাহ সাবেরি। ছবি: সংগৃহীত

ভয়াবহ চক্রান্ত ফাঁস, যেভাবে ইরানি জেনারেলকে অপহরণ ও নির্যাতন করে হত্যা করে মোসাদ

0 Comments