যুক্তরাষ্ট্রের অভিজাত বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ পেলেন যশোরের রাসেল
আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার অঙ্গনে মেধা ও অধ্যবসায়ের অনন্য স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের তরুণ প্রকৌশলী বি. এম. রাসেল। যশোরের এই কৃতী সন্তান সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ১২টি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপসহ ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা অর্জন করেন।
সব অফারের মধ্য থেকে তিনি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম অভিজাত ‘এএইউ আর১ প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটি’ হিসেবে পরিচিত নিউ অরলিন্সের টুলেন ইউনিভার্সিটিকে। শতভাগ অর্থায়নসহ পিএইচডি ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যুক্ত হওয়া রাসেল ২০২৬ সালের ১০ আগস্ট থেকে সেখানে গবেষণা শুরু করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে দায়িত্ব পালন করছেন।
অ্যাসোসিয়েশন অব আমেরিকান ইউনিভার্সিটিস (AAU)-এর সদস্য এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক এই প্রতিষ্ঠানে সরাসরি পিএইচডি গবেষণার সুযোগ পাওয়া সহজ ছিল না। বিশ্বজুড়ে জমা পড়া অগণিত আবেদনের মধ্য থেকে প্রারম্ভিক মনোনয়ন পাওয়ার পর চূড়ান্ত বাছাইয়ের জন্য রাসেলকে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের সিনিয়র সায়েন্টিস্ট ও পিএইচডি সুপারভাইজারের যৌথ বোর্ডের মুখোমুখি হতে হয়।
তিনটি আলাদা দিনে তিনটি পৃথক ধাপে নিবিড় ও গভীর প্রযুক্তিগত সাক্ষাৎকারের (ইন্টারভিউ) পর অবশেষে কাঙ্ক্ষিত ‘ফাইনাল সিলেকশন মেইল’ হাতে পান তিনি। তাঁর এই পিএইচডি প্রোগ্রামটি সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে একটি বিশেষায়িত গবেষণাক্ষেত্র। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLMs) এবং এনভায়রনমেন্টাল ডেটা সায়েন্স ব্যবহার করে বন্যা ঝুঁকি মূল্যায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর মডেল তৈরির ওপর গবেষণা করছেন।
যুক্তরাষ্ট্রের অত্যন্ত ব্যয়বহুল এই ডক্টরেট প্রোগ্রামের সম্পূর্ণ খরচ বহন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশি মুদ্রায় যার বাৎসরিক পরিমাণ প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা। এই পূর্ণাঙ্গ অর্থায়নের আওতায় রয়েছে শতভাগ টিউশন ফি মওকুফ, স্বাস্থ্যবিমা ও নানাবিধ একাডেমিক সুবিধা। এর পাশাপাশি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের অংশ হিসেবে তিনি মাসিক গবেষণা বেতন পাচ্ছেন, যা যুক্তরাষ্ট্রে তাঁর জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তা করছে।
এর আগেও আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে সাফল্যের ধারাবাহিকতা দেখিয়েছেন প্রকৌশলী বি. এম. রাসেল। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ‘এসআইআই স্কলারশিপ স্কিম’-এর আওতায় পূর্ণাঙ্গ বৃত্তি নিয়ে তিনি ভারতের ভুবনেশ্বরের কেআইআইটি (KIIT) বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে স্নাতক সম্পন্ন করেন।
২০২৫ সালের মার্চে একাডেমিক কার্যক্রম শেষ করে মে মাসে সমাবর্তনের মাধ্যমে প্রথম শ্রেণিতে বি.টেক ডিগ্রি অর্জন করেন তিনি। শিক্ষাজীবনের শেষ দুই সেমিস্টারে বাংলাদেশের ৪.০০ গ্রেডিং স্কেলে ৪.০০-এর মধ্যে ৪.০০ সমমানের ফলাফল অর্জন করেন রাসেল। দেশে ফিরে তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নিবন্ধিত প্রকৌশলী ও অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে তালিকাভুক্ত হন।
উল্লেখ্য, স্নাতক শেষ করার আগেই তিনি যুক্তরাষ্ট্রের চারটি বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ মাস্টার্সের সুযোগ পেয়েছিলেন; তবে উচ্চতর গবেষণাকে অগ্রাধিকার দিয়ে শেষ পর্যন্ত পূর্ণ অর্থায়নসহ সরাসরি পিএইচডি প্রোগ্রামেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreআন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার অঙ্গনে মেধা ও অধ্যবসায়ের অনন্য স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের তরুণ প্রকৌশলী বি. এম. রাসেল। যশোরের এই কৃতী সন্তান সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ১২টি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপসহ ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা অর্জন করেন। সব অফারের মধ্য থেকে তিনি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম অভিজাত ‘এএইউ আর১ প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটি’ হিসেবে পরিচিত নিউ অরলিন্সের টুলেন ইউনিভার্সিটিকে। শতভাগ অর্থায়নসহ পিএইচডি ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যুক্ত হওয়া রাসেল ২০২৬ সালের ১০ আগস্ট থেকে সেখানে গবেষণা শুরু করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাসোসিয়েশন অব আমেরিকান ইউনিভার্সিটিস (AAU)-এর সদস্য এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক এই প্রতিষ্ঠানে সরাসরি পিএইচডি গবেষণার সুযোগ পাওয়া সহজ ছিল না। বিশ্বজুড়ে জমা পড়া অগণিত আবেদনের মধ্য থেকে প্রারম্ভিক মনোনয়ন পাওয়ার পর চূড়ান্ত বাছাইয়ের জন্য রাসেলকে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের সিনিয়র সায়েন্টিস্ট ও পিএইচডি সুপারভাইজারের যৌথ বোর্ডের মুখোমুখি হতে হয়। তিনটি আলাদা দিনে তিনটি পৃথক ধাপে নিবিড় ও গভীর প্রযুক্তিগত সাক্ষাৎকারের (ইন্টারভিউ) পর অবশেষে কাঙ্ক্ষিত ‘ফাইনাল সিলেকশন মেইল’ হাতে পান তিনি। তাঁর এই পিএইচডি প্রোগ্রামটি সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে একটি বিশেষায়িত গবেষণাক্ষেত্র। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLMs) এবং এনভায়রনমেন্টাল ডেটা সায়েন্স ব্যবহার করে বন্যা ঝুঁকি মূল্যায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর মডেল তৈরির ওপর গবেষণা করছেন। যুক্তরাষ্ট্রের অত্যন্ত ব্যয়বহুল এই ডক্টরেট প্রোগ্রামের সম্পূর্ণ খরচ বহন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশি মুদ্রায় যার বাৎসরিক পরিমাণ প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা। এই পূর্ণাঙ্গ অর্থায়নের আওতায় রয়েছে শতভাগ টিউশন ফি মওকুফ, স্বাস্থ্যবিমা ও নানাবিধ একাডেমিক সুবিধা। এর পাশাপাশি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের অংশ হিসেবে তিনি মাসিক গবেষণা বেতন পাচ্ছেন, যা যুক্তরাষ্ট্রে তাঁর জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তা করছে। এর আগেও আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে সাফল্যের ধারাবাহিকতা দেখিয়েছেন প্রকৌশলী বি. এম. রাসেল। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ‘এসআইআই স্কলারশিপ স্কিম’-এর আওতায় পূর্ণাঙ্গ বৃত্তি নিয়ে তিনি ভারতের ভুবনেশ্বরের কেআইআইটি (KIIT) বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে স্নাতক সম্পন্ন করেন। ২০২৫ সালের মার্চে একাডেমিক কার্যক্রম শেষ করে মে মাসে সমাবর্তনের মাধ্যমে প্রথম শ্রেণিতে বি.টেক ডিগ্রি অর্জন করেন তিনি। শিক্ষাজীবনের শেষ দুই সেমিস্টারে বাংলাদেশের ৪.০০ গ্রেডিং স্কেলে ৪.০০-এর মধ্যে ৪.০০ সমমানের ফলাফল অর্জন করেন রাসেল। দেশে ফিরে তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নিবন্ধিত প্রকৌশলী ও অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে তালিকাভুক্ত হন। উল্লেখ্য, স্নাতক শেষ করার আগেই তিনি যুক্তরাষ্ট্রের চারটি বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ মাস্টার্সের সুযোগ পেয়েছিলেন; তবে উচ্চতর গবেষণাকে অগ্রাধিকার দিয়ে শেষ পর্যন্ত পূর্ণ অর্থায়নসহ সরাসরি পিএইচডি প্রোগ্রামেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
বুয়েট থেকে ক্যামব্রিজ, এবার মার্কিন এআই প্রতিনিধি দলে বাংলাদেশি গবেষক ড. বাহাউদ্দিন আলম
কূটনীতিতে নতুন চমক: ট্রাম্পকে স্বাগত জানিয়ে আবারও আলোচনায় চীনের ফার্স্ট লেডি
৩৩০০ বছর পানির নিচে, তবু অক্ষত তলোয়ারের ধার; ইতালির হ্রদে মিলল ব্রোঞ্জ যুগের নিদর্শন
বোমা থাকার হুমকি পাওয়ার পর রাশিয়ার একটি যাত্রীবিমান তুরস্কের আনতালিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। বিমানটিতে থাকা ৬৫ যাত্রী ও চার ক্রু সদস্যসহ মোট ৬৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে নিরাপত্তাকর্মীরা বিমানটিতে তল্লাশি চালালেও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাননি। বুধবার (১৮ নভেম্বর) রাশিয়ার মিনারেলনিয়ে ভোদি শহর থেকে তুরস্কের আনতালিয়ায় যাচ্ছিল আজিমুথ এয়ারলাইনসের বিমানটি। উড্ডয়নকালে বিমানটিতে বোমা থাকার হুমকি পাওয়া যায়। এরপর তুরস্কের বিমান চলাচল ও নিরাপত্তা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। তুরস্কের সংবাদ সংস্থা ডেমিরোরেন নিউজ এজেন্সি এবং ইহলাস নিউজ এজেন্সির বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, হুমকি পাওয়ার পর বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আনতালিয়া বিমানবন্দরে সেটির নিরাপদ অবতরণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। বিমানটি ছিল রাশিয়ায় নির্মিত সুখোই সুপারজেট ১০০ মডেলের। এর নিবন্ধন নম্বর আরএ-৮৯১২০ এবং ফ্লাইট নম্বর এ৪৬২১৭। নির্ধারিত গন্তব্য আনতালিয়ায় পৌঁছানোর পর বিমানটি বিমানবন্দরের দ্বিতীয় রানওয়েতে অবতরণ করে। অবতরণের পর নিরাপত্তার স্বার্থে বিমানটিকে মূল টার্মিনাল থেকে দূরে পাঁচ নম্বর অ্যাপ্রনের একটি নির্ধারিত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর বিমানের ৬৫ যাত্রী এবং চার ক্রু সদস্যকে পর্যায়ক্রমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ সময় কোনো যাত্রী বা ক্রু সদস্যের আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সবাইকে সরিয়ে নেওয়ার পর বিমানটির কেবিন, কার্গো কম্পার্টমেন্ট এবং যাত্রীদের মালামাল পরীক্ষা করেন নিরাপত্তাকর্মীরা। বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু রয়েছে কি না, তা নিশ্চিত করতেই এই তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে তল্লাশি শেষ হতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছিল। তবে পরবর্তী প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। ফলে বোমা থাকার হুমকিটি ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়েছে। তবে কে বা কারা এই হুমকি দিয়েছিল এবং কীভাবে তা বিমান কর্তৃপক্ষের কাছে পৌঁছেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটির সঙ্গে সাম্প্রতিক অন্য কোনো বোমা হুমকির সম্পর্ক রয়েছে কি না, তাও নিশ্চিত নয়। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের বিভিন্ন দেশে যাত্রীবিমান, বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় বোমা থাকার ভুয়া হুমকি দেওয়ার ঘটনা বেড়েছে। রয়টার্সের ১৭ নভেম্বর প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক মাসে ইউরোপজুড়ে আট হাজারের বেশি বোমা থাকার ভুয়া হুমকির ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা, বিমান চলাচলে বিঘ্ন এবং জরুরি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রায় ১৫টি এয়ারলাইনসের ৫০টির বেশি ফ্লাইট বোমা থাকার হুমকি পেয়েছিল। কয়েকটি বিমানকে নির্ধারিত গন্তব্যের পরিবর্তে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়। তবে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া এসব হুমকির সবগুলো একই ব্যক্তি বা গোষ্ঠীর কাজ কি না, তা তদন্তকারীরা এখনো নিশ্চিত করতে পারেননি। আনতালিয়ার ঘটনায় বিমানটি নিরাপদে অবতরণ এবং সব যাত্রী ও ক্রু সদস্যকে সরিয়ে নেওয়ার ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তল্লাশিতে বিস্ফোরক না পাওয়ায় তাৎক্ষণিক নিরাপত্তা উদ্বেগও দূর হয়েছে। সংবাদসূত্র এজেন্সি ফ্রান্স-প্রেস, গালফ নিউজ, ডেমিরোরেন নিউজ এজেন্সি
এনভিডিয়ার সাবেক সিইওর সঙ্গে স্ত্রীর পরকীয়ার বিতর্কের মধ্যেই চীনা ব্যবসায়ীর লাখ কোটি টাকার প্রকল্পের তথ্য প্রকাশ
খাবারের অভাবে কয়েক দশক পর লোকালয়ে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী, অস্তিত্ব বিলীনের শঙ্কা
ইতালিতে ইহুদিবিদ্বেষ প্রতিরোধে আইন পাস, ইসরায়েলের সমালোচনা সীমিত হওয়ার আশংকা ঘিরে বিতর্ক
আয়ারল্যান্ডের একটি বিমানবন্দরে প্রায় ৬ কোটি ডলার মূল্যের মার্কিন সামরিক বিমান ভাঙচুর করে অকেজো করার অভিযোগে ৪৮ বছর বয়সী এক আইরিশ নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম দাইথি ও'কোরেইন, যিনি ডেভিড কারান নামেও পরিচিত। মার্কিন প্রসিকিউটরদের দাবি, কয়েক মাস ধরে পরিকল্পনা করে তিনি বিমানটিতে প্রবেশ করেন এবং কুঠারসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ব্যাপক ক্ষতি করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউ ইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, গত ১১ এপ্রিল আয়ারল্যান্ডের কাউন্টি ক্লেয়ারের শ্যানন বিমানবন্দরে ঘটনাটি ঘটে। বিমানটি ছিল মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের সি-১৩০ হারকিউলিস সামরিক পরিবহন বিমান। আদালতের অভিযোগপত্র অনুযায়ী, ১১ এপ্রিল ভোরে বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে ভেতরে প্রবেশ করেন ও'কোরেইন। এরপর রানওয়ের পাশের ট্যাক্সিওয়েতে রাখা সামরিক বিমানটির পেছনের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দরজা আটকে দেন তিনি। প্রসিকিউটরদের অভিযোগ, বিমানের ভেতরে প্রবেশের পর তিনি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক তার, হাইড্রোলিক লাইন ও অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত করেন। ককপিটের সব পরিমাপক যন্ত্র ভেঙে ফেলেন এবং বিমানের বাতাস চলাচলের নালিতেও ছিদ্র করেন। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বিমানের অ্যালুমিনিয়াম কাঠামো ক্ষতিগ্রস্ত করতে গ্যালিয়াম নামের ক্ষয়কারী ধাতুও সঙ্গে নিয়েছিলেন তিনি। এই পদার্থ অ্যালুমিনিয়ামের কাঠামোগত শক্তি নষ্ট করতে পারে। কয়েক ঘণ্টা পর বিমানের ক্রুরা ফিরে এসে ককপিটের জানালা দিয়ে ভেতরে একজনকে দেখতে পান। তাঁরা দ্রুত বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের খবর দেন। প্রসিকিউটরদের দাবি, নিরাপত্তাকর্মীরা পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি বিমানের ছাদের একটি পথ দিয়ে বাইরে বেরিয়ে আসেন। এরপর কুঠার দিয়ে বিমানের বাইরের অংশে আঘাত করেন। একই সঙ্গে জ্বালানি ট্যাংকের ভেতরে ধাতব বলসহ বিভিন্ন বস্তু ও অজ্ঞাত পদার্থ ঢেলে দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে আইরিশ পুলিশ তাঁকে আটক করে। আয়ারল্যান্ডেও তাঁর বিরুদ্ধে সম্পত্তির ক্ষতিসাধন ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়। মার্কিন বিচার বিভাগের দাবি, এই ঘটনা আকস্মিক কোনো ভাঙচুর ছিল না। অভিযুক্ত ব্যক্তি কয়েক মাস ধরে বিমানটির কাঠামো, নিরাপত্তাব্যবস্থা এবং অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন। সামরিক বিমানের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ অ্যাপের সাবস্ক্রিপশনও নিয়েছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) নিউ ইয়র্ক কার্যালয়ের কর্মকর্তা জেমস বার্নাকল বলেছেন, তাঁদের তদন্ত অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি পরিকল্পিতভাবে সামরিক বিমানটির গুরুত্বপূর্ণ অংশগুলো ক্ষতিগ্রস্ত করার প্রস্তুতি নিয়েছিলেন। মার্কিন কর্তৃপক্ষের দাবি, ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে প্রায় ৬ কোটি ডলার মূল্যের বিমানটি আর সামরিক উড্ডয়নে ব্যবহার করা যাবে না। অন্যদিকে অভিযুক্তের সমর্থকেরা তাঁকে একজন শান্তিকর্মী হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের দাবি, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে মার্কিন সমর্থনের প্রতিবাদ জানাতেই তিনি এ কাজ করেছেন। তবে এটি সমর্থকদের বক্তব্য, আদালতে প্রতিষ্ঠিত উদ্দেশ্য নয়। মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, ও'কোরেইনের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের হেফাজতে নেই। নতুন অভিযোগের বিষয়ে মার্কিন আদালতে তাঁর হাজিরার তারিখও নির্ধারণ করা হয়নি। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য ইন্ডিপেনডেন্ট, সিএনএন
কিলিন ভিলাতে হবে ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক: কেন বেছে নেওয়া হল এ অবকাশ কেন্দ্র
হরমুজ প্রণালিতে হামলার পর গ্যাসবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন, আহত ১১ সহ নিখোঁজ ১

