সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ছবি: সংগৃহীত
কয়েক ঘণ্টার ব্যবধানে মিয়ানমার সীমান্তে দুটি ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত কম্পন

কয়েক ঘণ্টার ব্যবধানে মিয়ানমার-ভারত এবং মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে একটি ভূমিকম্পের কম্পন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। তবে দুটি ঘটনাতেই এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।   ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, সর্বশেষ ভূমিকম্পটি রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২।   সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৬ দশমিক ৮৬৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫ দশমিক ২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। ভূমিকম্পটি তুলনামূলক কম মাত্রার হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।   এর আগে একই রাতে বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ইএমএসসির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১ দশমিক ৫৬৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৫৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার।   ভূমিকম্পটির কেন্দ্র ছিল চট্টগ্রাম শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। গভীরতা তুলনামূলক বেশি হওয়ায় এর প্রভাব সীমিত ছিল। যদিও চট্টগ্রাম ও আশপাশের কিছু এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।   বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার অঞ্চলটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় সেখানে মাঝেমধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প ঘটে। এ কারণে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলেও অনেক সময় এসব ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।   এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী দুটি ভূমিকম্পেই কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ২২:৫১
ছবি: সংগৃহীত
ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনেছে সৌদি-কাতার

ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক বা প্রকাশ্য প্রতিরক্ষা সম্পর্ক না থাকলেও সৌদি আরব ও কাতারের কাছে ইসরায়েলি সামরিক প্রযুক্তি ও উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম পৌঁছেছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেৎজ। বিভিন্ন নথি, চুক্তিপত্র এবং প্রকাশ্যে পাওয়া ছবি বিশ্লেষণ করে রোববার প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে সংবাদমাধ্যমটি।   প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজপরিবারের ব্যবহৃত অন্তত তিনটি বিমানে ইসরায়েলি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস নির্মিত ‘সি-মিউজিক’ (C-MUSIC) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সুইজারল্যান্ডের বাসেলে বিমানগুলোর রক্ষণাবেক্ষণের সময় এই ব্যবস্থা সংযোজন করা হয়।   হারেৎজের তথ্য অনুযায়ী, গত বছর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তেহরান সফরে যে বিমান ব্যবহার করেছিলেন, সেটিও এই প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত ছিল। সি-মিউজিক মূলত কাঁধ থেকে নিক্ষেপযোগ্য বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাডস শনাক্ত করে এবং শক্তিশালী লেজার প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যচ্যুত করার সক্ষমতা রাখে। ভিআইপি ও রাষ্ট্রপ্রধানদের ব্যবহৃত বিমানের নিরাপত্তা বাড়াতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়।   প্রতিবেদন অনুযায়ী, শুধু ভিআইপি বিমানের প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, কাতারের যুদ্ধবিমান কর্মসূচিতেও ইসরায়েলি কোম্পানিগুলোর অংশগ্রহণ ছিল। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাতারের এফ-১৫ কিউএ আবাবিল যুদ্ধবিমান কেনার চুক্তির আওতায় ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো ১৫ থেকে ২৫ কোটি মার্কিন ডলারের উপ-চুক্তি পায়। এসব চুক্তির মাধ্যমে উন্নত যুদ্ধ হেলমেট, নাইট-ভিশন চশমা এবং অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহ করা হয়।   হারেৎজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের এফ-১৫এসএ যুদ্ধবিমান প্রকল্পেও একই ধরনের ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই কর্মসূচির অংশ হিসেবে সৌদি আরবকে ৪৬২টি উন্নত জয়েন্ট হেলমেট-মাউন্টেড কিউয়িং সিস্টেম (JHMCS) এবং সমসংখ্যক নাইট-ভিশন চশমা সরবরাহ করা হয়। ইন্টারনেটে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতেও সৌদি বিমানবাহিনীর পাইলটদের এসব হেলমেট ব্যবহার করতে দেখা গেছে।   এই উন্নত হেলমেটের বিশেষত্ব হলো, এর সামনের স্বচ্ছ কাচেই উড্ডয়নের গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শিত হয়। ফলে পাইলট মাথা বা চোখের দৃষ্টির মাধ্যমে দ্রুত লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারেন এবং আরও নির্ভুলভাবে অস্ত্র পরিচালনা করতে সক্ষম হন।   প্রতিবেদনটি বলছে, এসব সরঞ্জাম সরাসরি ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রকাশ্য প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে নয়; বরং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক প্রকল্প ও উপ-চুক্তির মাধ্যমে সরবরাহ করা হয়েছে। এর ফলে ইসরায়েলি কোম্পানিগুলো কয়েক কোটি থেকে কয়েকশ কোটি শেকেল সমপরিমাণ ব্যবসা করেছে বলে দাবি করা হয়েছে।   উল্লেখ্য, সৌদি আরব ও কাতারের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রকল্প, প্রযুক্তি সরবরাহ এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নতুন এই অনুসন্ধানী প্রতিবেদন সেই আলোচনায় আরও নতুন মাত্রা যোগ করেছে। তবে এ বিষয়ে সৌদি আরব, কাতার কিংবা সংশ্লিষ্ট ইসরায়েলি কোম্পানিগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ২২:৪০
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে বাড়ি বিক্রিতে সবচেয়ে বেশি লোকসান ম্যানহাটনে, গড়ে হারাচ্ছেন ২৪ হাজার ডলার

যুক্তরাষ্ট্রের বৃহত্তম আবাসন বাজারগুলোর অন্যতম নিউইয়র্ক সিটিতে বাড়ি বিক্রি করে গত বছর অনেক মালিকই ভালো মুনাফা করলেও, শহরের সব এলাকায় চিত্র এক ছিল না। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, পাঁচটি বরোর মধ্যে একমাত্র ম্যানহাটনেই বাড়ি বিক্রি করে গড়ে লোকসান গুনতে হয়েছে মালিকদের। অন্যদিকে ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড, কুইন্স ও দ্য ব্রঙ্কসে অধিকাংশ বিক্রেতাই উল্লেখযোগ্য লাভ করেছেন।   রিয়েল এস্টেট তথ্যভিত্তিক প্রতিষ্ঠান প্রপার্টিশার্ক (PropertyShark)-এর প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য তুলে ধরে নিউইয়র্ক পোস্ট জানায়, ২০২৫ সালে নিউইয়র্ক সিটিতে প্রায় ১৫ হাজার আবাসিক সম্পত্তি বিক্রির তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব সম্পত্তির ২০০৫ সাল থেকে ক্রয়মূল্যের সঙ্গে সর্বশেষ বিক্রয়মূল্য তুলনা করে কর ও বিভিন্ন ফি বাদ দিয়ে প্রকৃত লাভ-লোকসানের হিসাব করা হয়েছে।   প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক সিটিতে গত বছর বাড়ি বিক্রি করা মালিকরা গড়ে ৭০ হাজার ডলার নিট মুনাফা পেলেও ম্যানহাটনের বিক্রেতারা এর সম্পূর্ণ বিপরীত অভিজ্ঞতার মুখোমুখি হন। সেখানে বাড়ি বিক্রি করে গড়ে ২৪ হাজার ডলার লোকসান হয়েছে।   অন্য চার বরোর চিত্র ছিল অনেক বেশি ইতিবাচক। স্ট্যাটেন আইল্যান্ডে বাড়ি বিক্রি করে গড়ে ১ লাখ ৬৪ হাজার ডলার লাভ হয়েছে, যা শহরের মধ্যে সর্বোচ্চ। এর পরেই রয়েছে ব্রুকলিন, যেখানে গড় লাভ ১ লাখ ৫৯ হাজার ডলার। কুইন্সে গড়ে ৯৫ হাজার ডলার এবং দ্য ব্রঙ্কসে ৯৮ হাজার ডলার লাভ করেছেন বিক্রেতারা।   প্রপার্টিশার্কের বিশ্লেষক এলিজা থাইসের মতে, ম্যানহাটনের বর্তমান পরিস্থিতির মূল কারণ এক দশকেরও বেশি আগে শুরু হওয়া অতিবিলাসবহুল আবাসন নির্মাণের প্রবণতা।   তিনি বলেন, ২০১৩ সালের দিকে বিলিয়নিয়ার্স রো এবং লোয়ার ম্যানহাটন এলাকায় একের পর এক বিলাসবহুল কন্ডোমিনিয়াম নির্মিত হয়। সে সময় এসব আবাসনের দাম দ্রুত বেড়ে গেলেও বর্তমানে পুনরায় বিক্রির বাজার সেই মূল্যকে আর সমর্থন করছে না। ফলে যারা সেই সময় উচ্চমূল্যে ফ্ল্যাট কিনেছিলেন, তাদের অনেকেই এখন লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।   প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ম্যানহাটনে বিক্রি হওয়া কন্ডোমিনিয়ামের ৫৯ শতাংশ এবং কো-অপ অ্যাপার্টমেন্টের ৫৪ শতাংশই লোকসানে বিক্রি হয়েছে। বিশেষ করে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এলাকায় গড় লোকসান ছিল ১ লাখ ১৩ হাজার ডলার, আর সেন্ট্রাল পার্ক সাউথে ছিল প্রায় ৯২ হাজার ডলার।   তবে ম্যানহাটনের সব ধরনের সম্পত্তির অবস্থা এক রকম নয়। একক পারিবারিক বাড়ি ও দুই থেকে তিন পরিবারের বসবাসযোগ্য বাড়িগুলো এখনো উল্লেখযোগ্য লাভ দিচ্ছে। গত বছর এসব একক বাড়ি বিক্রি করে গড়ে ৭ লাখ ৩৯ হাজার ডলার লাভ হয়েছে। তবে এ ধরনের সম্পত্তির সংখ্যা খুবই কম এবং মোট লেনদেনের তুলনায় এর অংশ সীমিত।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, কখন সম্পত্তি কেনা হয়েছে, সেটিও লাভ-লোকসানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যারা ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে, অর্থাৎ বৈশ্বিক আর্থিক সংকটের পরের সময়ে তুলনামূলক কম দামে বাড়ি কিনেছিলেন, তারা ২০২৫ সালে বিক্রি করে গড়ে ২ লাখ ৬ হাজার ডলার লাভ করেছেন। ওই সময় বাজার নিম্নমুখী থাকায় অনেকেই কম দামে সম্পত্তি কিনতে পেরেছিলেন এবং পরবর্তী বছরগুলোতে সুদের হারও ছিল তুলনামূলক কম।   অন্যদিকে, করোনা মহামারির সময় অর্থাৎ ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে যারা উচ্চমূল্যে বাড়ি কিনেছিলেন, তারা বিক্রি করে গড়ে মাত্র ৯ হাজার ডলার লাভ করতে পেরেছেন। বিশেষ করে ম্যানহাটনের অ্যাপার্টমেন্ট বাজারে পরিস্থিতি আরও কঠিন। ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে যারা সেখানে অ্যাপার্টমেন্ট কিনেছিলেন, তারা গত বছর বিক্রি করে গড়ে ৭১ হাজার ডলার লোকসান করেছেন। এমনকি মহামারির সময় বাড়ি কেনা ক্রেতাদের তুলনায়ও এই লোকসান বেশি।   প্রতিবেদনে আরও দেখা গেছে, শহরের ২৫টি এলাকায় যেখানে পুনরায় বিক্রিতে গড় লোকসান হয়েছে, তার মধ্যে ২৩টিই ম্যানহাটনে। বাকি দুটি হলো ব্রুকলিনের ডাম্বো এবং কুইন্সের গ্লেন ওকস, যেখানে কন্ডোমিনিয়াম ও কো-অপ আবাসনের আধিক্য রয়েছে। অন্যদিকে ব্রুকলিনের দুই থেকে তিন পরিবারের জন্য নির্মিত বাড়িগুলো সবচেয়ে বেশি লাভজনক সম্পত্তি হিসেবে উঠে এসেছে। এসব বাড়ি বিক্রি করে গড়ে ৪ লাখ ৩৯ হাজার ডলার লাভ হয়েছে। শহরের মধ্যে বরো পার্ক এলাকায় গড় লাভ ছিল ৪ লাখ ৯ হাজার ডলার, কুইন্সের ফ্রেশ মেডোজে ৩ লাখ ৭০ হাজার ডলার এবং ব্রুকলিনের ওশান হিলে ৩ লাখ ৬৬ হাজার ডলার।   বিশ্লেষকদের মতে, গত দুই দশকে ব্রুকলিন ও স্ট্যাটেন আইল্যান্ডে বার্ষিক গড় মূল্যবৃদ্ধি প্রায় ৪ শতাংশ ছিল, যা অন্য বরোগুলোর তুলনায় বেশি। এছাড়া স্ট্যাটেন আইল্যান্ডে নতুন বিলাসবহুল আবাসন প্রকল্প তুলনামূলক কম হওয়ায় সেখানে অতিমূল্যায়নের ঝুঁকিও কম ছিল। ফলে সাম্প্রতিক বছরেও ওই বরোর বাড়ির মালিকরা ভালো মুনাফা ধরে রাখতে সক্ষম হয়েছেন।   প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে, নিউইয়র্কের আবাসন বাজার এখনও শক্তিশালী থাকলেও সব এলাকায় সমান সুযোগ নেই। বিশেষ করে ম্যানহাটনের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট খাতে অতীতের উচ্চমূল্যের প্রভাব এখনো বাজারে পড়ছে। তাই বিশেষজ্ঞদের মতে, সম্পত্তি কেনা বা বিক্রির আগে শুধু বর্তমান বাজারদর নয়, এলাকার দীর্ঘমেয়াদি মূল্যপ্রবণতা এবং সম্পত্তির ধরনও বিবেচনায় নেওয়া জরুরি।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ২২:২৭
ছবি: সংগৃহীত
সৈকতে হাঁটতে গিয়ে ১৮ লাখ বছরের পুরোনো হাতির আত্মীয়ের দাঁত পেল ১১ বছরের শিশু

পরিবারের সঙ্গে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ১১ বছর বয়সী এক শিশুর হাতে উঠে এসেছে প্রায় ১৮ লাখ বছর আগের এক বিরল জীবাশ্ম। প্রথমে পাথর বলে মনে হলেও পরে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, সেটি বিলুপ্ত হয়ে যাওয়া হাতির এক প্রজাতির দাঁত।   যুক্তরাজ্যের সংবাদ সংস্থা এসডব্লিউএনএস এবং মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ইংল্যান্ডের সাফোক কাউন্টির ইপসউইচের কাছে উপকূলীয় গ্রাম বডসির ইস্ট লেন সৈকতে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিল ১১ বছর বয়সী চার্লি অরচার্ড-লাইল। সৈকতের ঢেউয়ের ধারে হাঁটার সময় তার চোখে পড়ে অস্বাভাবিক আকৃতির একটি বস্তু। সেটি হাতে তুলে নেওয়ার পর পরিবারের সদস্যদেরও মনে হয়, এটি সাধারণ কোনো পাথর নয়।   পরে বিশেষজ্ঞদের পরীক্ষায় জানা যায়, এটি বিলুপ্ত হাতির আত্মীয় অ্যানানকাস আরভারনেনসিস (Anancus arvernensis) প্রজাতির একটি ওপরের বাম পাশের মোলার বা পেছনের দাঁত। প্রায় চার ইঞ্চি চওড়া এই দাঁতের এনামেল দীর্ঘ সময় ধরে খনিজে পরিণত হয়ে সংরক্ষিত রয়েছে।   চার্লির মা এলিয়েনর অরচার্ড-লাইল জানান, ঘটনাটি আরও বিস্ময়কর কারণ দাঁতটি খুঁজে পাওয়ার মাত্র ১০ মিনিট আগে তার ছেলে হাতি কতটা পছন্দ করে, সে কথাই বলছিল।   তিনি বলেন, "আমরা সৈকত ধরে হাঁটছিলাম। ঢেউয়ের ধারে একটি বস্তু দেখতে পাই। দূর থেকেই সেটি আলাদা মনে হচ্ছিল। কাছে গিয়ে হাতে তোলার পরই বুঝতে পারি, এটি অন্য রকম কিছু। এর স্পর্শও সাধারণ পাথরের মতো ছিল না।"   পরিবারটির ধারণা, জীবাশ্মটি সম্ভবত কাছাকাছি অবস্থিত রেড ক্র্যাগ (Red Crag) নামের জীবাশ্মসমৃদ্ধ ভূতাত্ত্বিক স্তরে দীর্ঘদিন চাপা ছিল। উপকূলীয় ক্ষয়ের কারণে সেটি বেরিয়ে এসে সমুদ্রের ঢেউয়ে ভেসে সৈকতে চলে আসে।   বিশেষজ্ঞদের মতে, রেড ক্র্যাগ অঞ্চলটি ইংল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক গঠন, যেখানে প্লাইওসিন ও প্রারম্ভিক প্লাইস্টোসিন যুগের বহু জীবাশ্ম পাওয়া গেছে। এ কারণে এলাকাটি জীবাশ্ম অনুসন্ধানকারীদের কাছেও বেশ পরিচিত।   এলিয়েনর বলেন, "বিশ্বাসই করতে পারছি না, ১৮ লাখ বছর আগে পৃথিবীতে থাকা একটি প্রাণীর দাঁত আজ সমুদ্রসৈকতে খুঁজে পাওয়া যায়। এটি সত্যিই অবিশ্বাস্য অভিজ্ঞতা।"   সাম্প্রতিক সময়ে শিশুদের হাতে প্রাচীন নিদর্শন আবিষ্কারের আরও কয়েকটি ঘটনা আলোচনায় এসেছে। গত এপ্রিলের শেষ দিকে নরওয়েতে একদল প্রথম শ্রেণির শিক্ষার্থী মাঠে ঘুরতে গিয়ে ভাইকিং যুগের একটি বিরল তলোয়ার খুঁজে পায়। একই সময়ে ইসরায়েলের নেগেভ মরুভূমির রামন ক্রেটারে বেড়াতে গিয়ে আট বছর বয়সী এক শিশু প্রায় ১ হাজার ৭০০ বছর পুরোনো রোমান যুগের একটি মূর্তির ভগ্নাংশ আবিষ্কার করে, যা প্রত্নতাত্ত্বিকদেরও বিস্মিত করে।   বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় ক্ষয়, ঝড় কিংবা জোয়ারের কারণে দীর্ঘদিন মাটির নিচে চাপা থাকা জীবাশ্ম অনেক সময় উন্মুক্ত হয়ে পড়ে। তবে এ ধরনের কোনো বস্তু খুঁজে পেলে সেটি ব্যক্তিগতভাবে সংরক্ষণ না করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা জাদুঘর কর্তৃপক্ষকে জানানো উচিত, যাতে বৈজ্ঞানিকভাবে এর গুরুত্ব মূল্যায়ন করা যায়।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ২২:১৩
সাবেক মেয়রের মেয়ে নিহত। ছবি: সংগীত
ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়রের মেয়ে গ্যাস স্টেশনে গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের Greenfield শহরের একটি গ্যাস স্টেশনে সশস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন হলেন Elizabeth Saavedra, যিনি Soledad শহরের সাবেক মেয়র John Saavedra-এর মেয়ে।   স্থানীয় পুলিশ জানায়, সোমবার Fastrip gas station-এ জ্বালানি নেওয়ার সময় এক দম্পতির ওপর একাধিক বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশ কর্মকর্তার মাত্র ৫৩ সেকেন্ড সময় লাগে। তবে হামলার আগের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।   Aldo Juan Mandujano (২৬) এবং Elizabeth Saavedra (৩২) নিহতদের পরিচয় নিশ্চিত করেছে Monterey County Sheriff's Office।   Guillermo Mixer জানান, প্রাথমিক তদন্তে হামলাটি গ্যাং-সংক্রান্ত প্রতিশোধমূলক হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে এলিজাবেথ সাভেদ্রার কোনো গ্যাং-সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।   পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত দম্পতি গাড়িতে জ্বালানি নেওয়ার সময় হামলাকারীরা প্রায় ৩০ রাউন্ড গুলি ছোড়ে। তদন্তকারীদের ধারণা, গত মে মাসে King City-এর এক ব্যক্তিকে হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে বর্তমানে সাধারণ মানুষের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই বলে জানিয়েছে পুলিশ।   Anna Velazquez এক শোকবার্তায় বলেন, এলিজাবেথ সাভেদ্রার মৃত্যু পুরো সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি জানান, সাভেদ্রা ছিলেন একজন নৃত্যশিল্পী ও প্রশিক্ষক এবং Baile Folklórico Costa de California-এর সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি একটি বার্বারশপের মালিকও ছিলেন।   পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এলিজাবেথ সাভেদ্রা চার বছর বয়সী যমজ দুই ছেলের মা ছিলেন। তার স্মরণে ২ ও ৩ জুলাই স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।   পুলিশ ঘটনাটির তদন্ত অব্যাহত রেখেছে এবং নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে। ঘটনাস্থলে উপস্থিত কোনো প্রত্যক্ষদর্শীর কাছে ছবি বা ভিডিও থাকলে তা তদন্তকারীদের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ২১:৫৮
ছবি: সংগৃহীত
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযান, ২৯ সন্ত্রাসী নিহতের দাবি

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এক সামরিক অভিযানে ২৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির সরকারের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলার জবাবে সীমান্তবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।   রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, দেশজুড়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করেছে। অভিযানে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তসংলগ্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ২৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে তিনি দাবি করেন।   এ বিষয়ে আফগান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনভাবে পাকিস্তানের দেওয়া হতাহতের তথ্যও যাচাই করা সম্ভব হয়নি।   সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে লক্ষ্য করে সশস্ত্র হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তান সরকারের দাবি, এসব হামলার বেশিরভাগের জন্য দায়ী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। দীর্ঘদিন ধরেই ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল ব্যবহার করে টিটিপির সদস্যরা পাকিস্তানে হামলা চালায়। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে।   সীমান্ত অভিযানের এক দিন আগে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের সদর দপ্তরে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। বন্দুক ও বিস্ফোরক নিয়ে হামলা চালানো ওই ঘটনায় তিন রেঞ্জার্স সদস্য নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে তিন হামলাকারী নিহত হয় এবং আহত অবস্থায় আরও একজনকে আটক করা হয়।   পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, আটক ব্যক্তি একজন আফগান নাগরিক। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে করাচির হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান থেকে বিচ্ছিন্ন গোষ্ঠী জামাত-উল-আহরার।   তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, সর্বশেষ সীমান্ত অভিযানে পাকিস্তানি তালেবানের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পৃথক সংগঠন, পাকিস্তানের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, দুই পক্ষের মধ্যে আদর্শিক ও সাংগঠনিক সম্পর্ক রয়েছে। আফগান তালেবান অবশ্য বারবার এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।   নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা এবং সন্ত্রাসবিরোধী অভিযান দুই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ওপর নতুন চাপ সৃষ্টি করছে। এ অবস্থায় সীমান্ত পরিস্থিতি এবং সন্ত্রাসবিরোধী তৎপরতা নিয়ে আন্তর্জাতিক মহলের নজরও বাড়ছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ২১:৪৫
ছবি: সংগৃহীত
তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার চক্রান্ত ফাঁস, ধরা পড়ল ‘মাস্টারমাইন্ড’

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তাজিয়া মিছিলে বিষাক্ত ক্যাপসুল বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত ফাইয়াজ প্রেমজি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মিছিলে অংশ নেওয়া বিপুলসংখ্যক মানুষের মধ্যে বিষাক্ত ক্যাপসুল বিতরণের পরিকল্পনা করেছিলেন তিনি। তবে তার এ বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ঘটনার তদন্ত এখনও চলছে।     ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রেয়ে রোডের রেহমতাবাদ কবরস্থানের কাছে আশুরার শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ফাইয়াজ প্রেমজিকে ক্যাপসুল বিতরণ করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, তিনি সেগুলোকে ব্যথানাশক ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর ওষুধ বলে প্রচার করছিলেন।     পুলিশ জানায়, ক্যাপসুল গ্রহণের পর অন্তত ১১ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। পরে সবাই আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। আক্রান্তদের একজন ক্যাপসুল খাওয়ার পর পেটব্যথা ও বমির উপসর্গ অনুভব করেন।     মুম্বাই পুলিশের উপকমিশনার জয়ন্ত মীনা জানান, পরীক্ষায় ক্যাপসুলগুলোতে জিঙ্ক ফসফাইড থাকার প্রমাণ মিলেছে। এটি সাধারণত ইঁদুর দমনে ব্যবহৃত অত্যন্ত বিষাক্ত রাসায়নিক। তিনি বলেন, এ ধরনের ক্যাপসুল বিতরণের জন্য অভিযুক্তের কোনো অনুমোদন ছিল না।     পুলিশের অভিযানে ফাইয়াজের কাছ থেকে প্রায় ১৪ হাজার ৯০০টি ক্যাপসুল জব্দ করা হয়। এছাড়া আরও ৩০ হাজার খালি ক্যাপসুল এবং প্রায় ৫০ কেজি ফসফরাস অর্ডার দেওয়ার তথ্যও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্যের সত্যতা ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।     তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত বিপুলসংখ্যক মানুষকে বিষপ্রয়োগের পরিকল্পনার কথা বলেছেন। তবে পুলিশ জানিয়েছে, তার এই বক্তব্যসহ মামলার সব তথ্য তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।     ঘটনার সময় তিন নারী স্বেচ্ছাসেবকের উপস্থিত বুদ্ধির কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের একজন অভিযুক্তের আচরণ সন্দেহজনক মনে হলে অন্যদের সতর্ক করেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। একই সময়ে লাউডস্পিকারে ঘোষণা দিয়ে উপস্থিত মানুষকে ওই ক্যাপসুল গ্রহণ না করার অনুরোধ জানানো হয়।     স্থানীয় আদালত শনিবার অভিযুক্তকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে, এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না এবং এর পেছনে কোনো সংগঠিত চক্র বা সন্ত্রাসী নেটওয়ার্কের সম্পৃক্ততা রয়েছে কি না।     জিঙ্ক ফসফাইড অত্যন্ত বিষাক্ত একটি রাসায়নিক পদার্থ। এটি শরীরে প্রবেশ করলে পাকস্থলীর অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ফসফিন গ্যাস তৈরি করে, যা হৃদ্‌যন্ত্র, ফুসফুস, যকৃত, কিডনি ও মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করতে পারে। চিকিৎসকদের মতে, এ বিষের নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। তাই বিষক্রিয়ার ক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে উপসর্গভিত্তিক চিকিৎসা দেওয়াই জীবন রক্ষার প্রধান উপায়।     এনডিটিভির প্রতিবেদনের ভিত্তিতে সংবাদটি প্রস্তুত করা হয়েছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ২১:১৫
গরুর মাংস রান্না করায় গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত
গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

ভারতের উত্তরপ্রদেশে বাড়িতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, অভিযানে একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে কাঁচা মাংস উদ্ধার করা হয়েছে। এগুলো পরীক্ষার জন্য ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।     প্রতিবেদনে বলা হয়, গত বুধবার স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে পুলিশ তথ্য পায় যে একটি বাড়িতে রান্নার উদ্দেশ্যে গরুর মাংস আনা হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।     পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় বাড়িতে উপস্থিত চারজন পুরুষ সেখান থেকে পালিয়ে যান। এ সময় তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।     অভিযানের সময় একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে রাখা কাঁচা মাংস উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া রান্না করা ও কাঁচা মাংসের পরিমাণ প্রায় এক কেজি করে।     জেলার পুলিশ সুপার অভিষেক সিং জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা দাবি করেছেন, উদ্ধার হওয়া মাংস গরুর এবং পরিবারের এক সদস্য রাজ্যের বাইরে থেকে তা নিয়ে এসেছিলেন। তবে এ বিষয়ে নিশ্চিত হতে মাংসের নমুনা ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।     তিনি আরও জানান, ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন নারীর স্বামী এবং পরিবারের এক আত্মীয়কে খুঁজছে পুলিশ। ওই আত্মীয় মুম্বাইয়ে কর্মরত বলে জানা গেছে।     পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশে প্রচলিত গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে তিন নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হয়।     তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া মাংস কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিবারটি এর আগে কখনও গরুর মাংস সংগ্রহ বা সংরক্ষণ করেছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।     উল্লেখ্য, উত্তরপ্রদেশে গরু জবাই ও গরুর মাংস সংক্রান্ত বিষয়ে কঠোর আইন কার্যকর রয়েছে। এসব অভিযোগের ক্ষেত্রে পুলিশ সাধারণত জব্দ করা মাংস পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠায়। পরীক্ষার ফল এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।     সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ২০:৫৯
সাফল্যের সাথে পিএইচডি সম্পন্ন করেন ড. ইসমাইল হোসেন
মাত্র ৩ বছর ৯ মাসে পিএইচডি সম্পন্ন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হচ্ছেন বাংলাদেশি গবেষক ড. ইসমাইল হোসেন

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহাম (ইউএবি)-এ সফলভাবে পিএইচডি অভিসন্দর্ভ (ডিসার্টেশন) ডিফেন্স সম্পন্ন করেছেন বাংলাদেশি গবেষক ড. মো. ইসমাইল হোসেন। তাঁর এই অর্জনের কথা জানিয়েছেন ইউএবির সেন্টার ফর সাইবার সিকিউরিটির পরিচালক ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাগিব হাসান।     নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে অধ্যাপক রাগিব হাসান জানান, ড. ইসমাইল হোসেন তাঁর তত্ত্বাবধানে পিএইচডি সম্পন্ন করা অষ্টম গবেষক। ২০২২ সালে ইউএবিতে গবেষণা শুরু করার পর মাত্র ৩ বছর ৯ মাসে তিনি পিএইচডি সম্পন্ন করেছেন, যা গবেষণার সময়কাল বিবেচনায় উল্লেখযোগ্য সাফল্য।     অধ্যাপক রাগিব হাসানের ভাষ্য অনুযায়ী, ড. ইসমাইলের গবেষণার বিষয় ছিল স্মার্ট বিল্ডিং ও স্মার্ট অবকাঠামো। গবেষণাকালে তিনি স্মার্ট বিল্ডিং প্রকল্পের প্রধান পিএইচডি গবেষক হিসেবে কাজ করেন। এই সময়ে অধ্যাপক রাগিব হাসান, অধ্যাপক নাসিম উদ্দিন এবং আরেক পিএইচডি গবেষক জিসাদের সঙ্গে যৌথভাবে ১০টি আইইইই (IEEE) পিয়ার-রিভিউড গবেষণাপত্র প্রকাশ করেন। পাশাপাশি তাঁদের গবেষণার ভিত্তিতে দুটি প্রভিশনাল পেটেন্টও ইস্যু হয়েছে।     গবেষণায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ইউএবি থেকে ব্লেজার ফেলোশিপসহ একাধিক সম্মাননা অর্জন করেন ড. ইসমাইল হোসেন। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে বাংলাদেশি শিক্ষার্থীদের নেতৃত্ব দিয়েছেন।     ফেসবুক পোস্টে অধ্যাপক রাগিব হাসান তাঁর শিক্ষার্থীর ব্যক্তিগত গুণাবলীরও প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, গবেষণার বাইরেও ড. ইসমাইল ও তাঁর পরিবার তাঁদের পরিবারের ঘনিষ্ঠজন হয়ে উঠেছেন। বিশেষ করে গত বছর অধ্যাপক রাগিব হাসানের দুর্ঘটনার পর ড. ইসমাইল এবং তাঁর গবেষণা দলের সদস্যরা পরিবারের পাশে থেকে গুরুত্বপূর্ণ সহায়তা করেছেন।     অধ্যাপক রাগিব হাসান আরও জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মাসে ড. ইসমাইল হোসেন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে টেনিউর-ট্র্যাক সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেবেন।     পোস্টের শেষাংশে তিনি ড. ইসমাইল হোসেনকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের আরেকজন মেধাবী গবেষকের এই সাফল্য তাঁকে গর্বিত করেছে। তিনি ড. ইসমাইলের গবেষণা ও একাডেমিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ২০:৪৩
ছবি: সংগৃহীত
কলম্বিয়ার মডেল-ইনফ্লুয়েন্সার হত্যাকাণ্ডে ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার, বিশ্বকাপ ম্যাচ দেখার অজুহাতে নিজেকে নির্দোষ দাবি

কলম্বিয়ার জনপ্রিয় মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ নাতালিয়া ভিয়ালবা হত্যাকাণ্ডের ঘটনায় ব্রিটিশ নাগরিক ম্যাথিউ অ্যাশলি ফস্টার-স্মিথকে গ্রেপ্তার করা হয়েছে। কলম্বিয়ার তদন্ত কর্মকর্তাদের অভিযোগ, ভিয়ালবাকে হত্যার পর তার মরদেহ একটি স্যুটকেসে লুকিয়ে রেখে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। পরে নিজের নির্দোষিতা প্রমাণের চেষ্টা হিসেবে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার অজুহাতও দেন।   আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী নাতালিয়া ভিয়ালবা গত ১৮ জুন কলম্বিয়ার রাজধানী বোগোতার অভিজাত চিকো এলাকায় একটি ভাড়ার অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন। ওই দিনই তার মায়ের সঙ্গে শেষবার যোগাযোগ হয়। এরপর কয়েক দিন তার কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ বাড়তে থাকে।   ২১ জুন অ্যাপার্টমেন্টের বুকিংয়ের মেয়াদ শেষ হলে পরিচ্ছন্নতাকর্মীরা কক্ষে প্রবেশ করেন। সেখানে বাথরুমে চলমান ঝরনার নিচে রাখা একটি স্যুটকেসের ভেতর থেকে ভিয়ালবার মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের ধারণা, হত্যার পর আলামত গোপন করার উদ্দেশ্যেই মরদেহ সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।   তদন্তে ভবনের সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে সামনে এসেছে। এতে সন্দেহভাজন ম্যাথিউ অ্যাশলি ফস্টার-স্মিথকে ভবনের ভেতরে চলাফেরা করতে এবং কিছু বিছানার চাদর লন্ড্রি কক্ষে নিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।   ঘটনার পর ফস্টার-স্মিথ কলম্বিয়া ছেড়ে স্থলপথে ইকুয়েডরে পালিয়ে যান। পরে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করলে কলম্বিয়া, ইকুয়েডর ও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযানে শনিবার কুইটো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি যুক্তরাজ্যে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।   গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর সঙ্গে কথা বলে ফস্টার-স্মিথ দাবি করেন, ঘটনার সময় তিনি একটি আইরিশ বারে বড় পর্দায় ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ম্যাচ দেখছিলেন। তার ভাষ্য, ম্যাচ শেষে তিনি একটি শপিং সেন্টারে ঘুরে বেড়ান, আইসক্রিম কেনেন এবং পরে আবার খেলা দেখতে ফিরে যান। এছাড়া তিনি দাবি করেন, স্থানীয় একটি অপরাধী চক্রের কাছ থেকে ঋণসংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন।   তবে কলম্বিয়ার প্রসিকিউটরদের অভিযোগ, ভিয়ালবাকে হত্যার পর আলামত নষ্টের চেষ্টা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ফস্টার-স্মিথ। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। বোগোতার মেয়র কার্লোস ফার্নান্দো গালান এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই গ্রেপ্তার সম্ভব হয়েছে। তিনি বলেন, "এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।"   তদন্তে আরও জানা গেছে, ফস্টার-স্মিথ এর আগেও যুক্তরাজ্যে একাধিকবার নারীদের অনুসরণ ও হয়রানির অভিযোগে দণ্ডিত হয়েছিলেন। চলতি বছরই তিনি দুই বছরের বেশি কারাভোগ শেষে মুক্তি পান। এর আগে ২০২০ সালেও এক সাবেক সঙ্গীকে অনুসরণ ও ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।   কলম্বিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলাটির বিচারিক প্রক্রিয়া আইন অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ২০:২৭
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ট্রাম্পের দুই বিতর্কিত নীতির ভাগ্য নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুটি অন্যতম দুঃসাহসিক ও বিতর্কিত পদক্ষেপের ভাগ্য এখন সুপ্রিম কোর্টের হাতে। ফেডারেল রিজার্ভের (ফেড) একজন গভর্নরকে পদচ্যুত করা এবং জন্মসূত্রে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার আইন বাতিলের মতো বিষয়ে সর্বোচ্চ আদালত কী রায় দেয়, তা জানার অপেক্ষায় রয়েছেন তিনি। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্ট তাদের মেয়াদের সর্বশেষ সাতটি রায় ঘোষণা করতে যাচ্ছে, যার মধ্যে ট্রাম্পের এই দুটি বহুল আলোচিত বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এই দুই ক্ষেত্রেই ট্রাম্প মূলত দীর্ঘদিনের প্রতিষ্ঠিত জাতীয় নীতি ভেঙে নতুন নজির স্থাপন করতে চাইছেন। এর একটি হলো যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলেই মার্কিন নাগরিক হওয়ার অধিকার এবং অন্যটি ফেডারেল রিজার্ভের স্বাধীন সত্তা।   ওয়াশিংটন সময় সোমবার সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা রায় ঘোষণার জন্য এজলাসে বসবেন। সাধারণত আদালতের মেয়াদের একেবারে শেষ দিকে সবচেয়ে বড় এবং বিতর্কিত মামলাগুলোর রায় দেওয়া হয়, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ট্রাম্পের অন্যতম প্রধান লক্ষ্য হলো বন্ধক জালিয়াতির অভিযোগে ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করা, যদিও লিসা এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন।   সুপ্রিম কোর্ট আপাতত শুধু এই বিষয়ে সিদ্ধান্ত নেবে যে, লিসা কুক তার চাকরি ফিরে পাওয়ার আইনি লড়াই চালানোর সময় ট্রাম্প তাকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবেন কি না। তবে এই মামলার রায় সুদের হার নির্ধারণে ফেডারেল রিজার্ভের স্বাধীনতার ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।   যদি সুপ্রিম কোর্টের রায় ট্রাম্পের পক্ষে যায়, তবে তা তার জন্য সুদের হার কমানোর নির্দেশ অমান্যকারী অন্যান্য ফেড গভর্নরদের বরখাস্ত করার পথও প্রশস্ত করতে পারে। এমনকি এর মাধ্যমে প্রেসিডেন্ট কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পদচ্যুত করে নতুন নিয়োগের মাধ্যমে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর সুযোগ পেতে পারেন। ট্রাম্প ইতিমধ্যে জেরোম পাওয়েলকে বরখাস্ত করার বিষয়েও প্রকাশ্যে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন, যিনি চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হওয়ার পরও ফেডের বোর্ড অব গভর্নরসে দায়িত্ব পালন করছেন।   তবে গত জানুয়ারিতে অনুষ্ঠিত শুনানিতে বিচারপতিদের বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে লিসা কুককে বরখাস্ত করার ট্রাম্পের এই উদ্যোগে তারা খুব একটা সম্মত নন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক উইলিয়াম বাউড এ মাসে সাংবাদিকদের সঙ্গে এক আলাপে জানিয়েছেন, আদালত সম্ভবত প্রশাসনের বিপক্ষেই রায় দিতে যাচ্ছে। তবে মূল আইনি বিষয়গুলো নিয়ে আদালত ঠিক কতটা বিশদভাবে জানাবে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ট্রাম্পের ব্যাপকভিত্তিক বৈশ্বিক শুল্ক আরোপের নীতি বাতিল করে দেওয়ার মাধ্যমে চলতি মেয়াদে তাকে ইতিমধ্যে একটি বড় ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১৯:৪৭
ছবি: নিউইয়র্ক পোস্ট
যে বাবার হাত ধরে বড় হয়েছিল মেয়ে, সেই বাবার গুলিতেই প্রাণ গেল কন্যা ও মায়ের

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বৃদ্ধা মায়ের যত্ন নেওয়া নিয়ে সৃষ্ট পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রী ও কন্যাকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। রাগের বশে এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকারও করেছেন ৬৩ বছর বয়সী রালফ মিনসে। তিনি তার ৩৭ বছর বয়সী কন্যা আমান্ডা ম্যাকব্রায়ার এবং গত ৩৮ বছর ধরে সংসার করা স্ত্রীকে নিজের ৯ মিলিমিটার হ্যান্ডগান দিয়ে গুলি করে হত্যা করেন।   আটলান্টা থেকে প্রায় ৪০ মাইল দূরে অবস্থিত ছোট্ট শহর অক্সফোর্ডের একটি বাড়িতে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। ওয়ালটন কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রক্তমাখা দৃশ্যপট থেকে মিনসেকে গ্রেপ্তার করে।   আরও পড়ুন... যুক্তরাষ্ট্রে হাইস্কুলে পড়েই কেন চাকরি করে শিক্ষার্থীরা? শুধু আয় নয়, ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ প্রস্তুতি   পুলিশের প্রকাশ করা ৯১১ ইমার্জেন্সি কলের অডিও রেকর্ডিংয়ে মিনসেকে বলতে শোনা যায়, তার স্ত্রী মেয়েকে বলেছিলেন যে তিনি তার মায়ের ঠিকমতো যত্ন নেন না। এর তীব্র প্রতিবাদ জানিয়ে মিনসে ডেসপ্যাচারকে বলেন, "আমি প্রতিদিন মায়ের যত্ন নিই। আমি আর এসব মিথ্যা এবং আমার ওপর তাদের চিৎকার সহ্য করতে পারছিলাম না। আমি বুঝতে পারিনি, রাগের মাথায় আমি পুরোপুরি মেজাজ হারিয়ে ফেলি। আমি অত্যন্ত অনুতপ্ত।" অডিওতে তিনি আরও স্বীকার করেন যে, তার মেয়েকে তিনি সরাসরি মাথায় গুলি করেছেন এবং স্ত্রীকে তিনি ভালোবাসতেন বলেও মন্তব্য করেন।   ঘটনাস্থলেই কন্যা আমান্ডা ম্যাকব্রায়ারকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় তার মাকে দ্রুত গ্র্যাডি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত আমান্ডার স্বামী অ্যাডাম ম্যাকগ্রা পুলিশকে জানান, ঘটনার সময় তার স্ত্রী মদ্যপ এবং হতাশ অবস্থায় ছিলেন।   আরও পড়ুন... ট্রাকের ধাক্কা থেকে ২ বছরের মেয়েকে বাঁচাতে গিয়ে পা হারালেন বাবা   বাবার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মিনসে বন্দুক বের করে আমান্ডার মাথায় গুলি করেন। অ্যাডাম বলেন, "এরপর তিনি তার স্ত্রীর গলা চেপে ধরেন, তাকে মাটিতে ফেলে দেন এবং মেরে ফেলার হুমকি দেন। আমার নিজের দুই সন্তানকে বাঁচাতে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই।" পুলিশ জানিয়েছে, রালফ মিনসের বিরুদ্ধে হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তাকে জামিন অযোগ্য অবস্থায় কারাগারে বন্দি রাখা হয়েছে।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১০:৩৫
ছবি: নিউইয়র্ক পোস্ট
মার্কিন কংগ্রেসওম্যানের চাঞ্চল্যকর অতীত ফাঁস, উঠে এলো ফেটিশ পার্টি ও মাদকের অভিযোগ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকা থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি মারি গ্লুসেনক্যাম্প পেরেজের কলেজ জীবনের বেশ কিছু চাঞ্চল্যকর ও বিতর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ‘দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট’-এর এক প্রতিবেদনে তার অতীত জীবনের ফেটিশ পার্টি, নগ্নতা এবং নাইট্রাস অক্সাইড বা ‘হুইপেট’ নামের মাদকের প্রতি আসক্তির নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। পোর্টল্যান্ডের বাইরে অবস্থিত ট্রাম্প-সমর্থিত তৃতীয় কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হওয়ার আগে মারি ওরেগনের অতি-উদারপন্থী রিড কলেজে পড়াশোনা করতেন। সেখানে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকা অবস্থায় তার বিরুদ্ধে ‘ল্যাটেক্স ফেটিশ বল’ থেকে শুরু করে নানা ধরনের মাদক-নির্ভর পার্টি আয়োজনের গুরুতর অভিযোগ উঠেছে।   প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে ছাত্র সংসদের অর্থ বিষয়ক কমিটির দায়িত্বে থাকার সময় পেরেজ একটি ডিজে ও ‘ডার্ক রুম’ সম্বলিত ‘ফেটিশ বল’ আয়োজনের জন্য চার হাজার ডলারের তহবিল সংগ্রহ করেছিলেন। কলেজের ফেটিশ ক্লাবের উদ্যোগে আয়োজিত এসব পার্টিতে বিডিএসএম এবং বন্ডেজ গিয়ার তৈরির মতো উদ্ভট বিষয় শেখানো হতো। শুধু তাই নয়, তিনি ক্যাম্পাসের বার্ষিক উৎসব ‘রেন ফেয়ার’-এর জন্যও তহবিল জোগাড় করেছিলেন, যেখানে শিক্ষার্থীরা শরীরে রং মেখে নগ্ন হয়ে দৌড়াতেন।   বছরে ৭৪ হাজার ডলার বেতনের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি সেসময় মাদকের অবাধ ব্যবহারের জন্য বেশ পরিচিত ছিল। এমনকি পেরেজের নেতৃত্বাধীন ছাত্র সংসদ সেসময় ক্যাম্পাসে ‘এলএসডি গিভঅ্যাওয়ে’ এবং শিক্ষার্থীদের নাইট্রাস অক্সাইড গ্রহণের জন্য ‘নাইট্রোজেন ডে’ পালনেরও প্রচারণা চালিয়েছিল।   পেরেজের সাবেক রুমমেটরাও তার অতীত জীবন নিয়ে বিস্ফোরক সব দাবি করেছেন। ইজাক এগার নামের এক সাবেক বন্ধু একটি পডকাস্টে জানিয়েছেন, পেরেজ একসময় গ্যারেজের ওপরের একটি চিলেকোঠায় থাকতেন এবং মাসের পর মাস বাসাভাড়া দেওয়া থেকে বিরত থাকতেন। এমনকি ৫০-৭৫ ডলারের ভাড়ার বদলে তিনি পচা অ্যাভোকাডো ও পুরোনো মাংস দেওয়ারও প্রস্তাব করেছিলেন! তাকে সেসময় ডাস্টবিন থেকে জিনিসপত্র কুড়াতেও দেখা যেত। একবার বন্ধুদের সামনেই তিনি একটি মুরগির মাথা কেটে ফেলেছিলেন, যা দেখে তার রুমমেটরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এছাড়া কলেজ পাসের পর তিনি ভ্যানে করে অত্যন্ত নিম্নমানের গাঁজা বিক্রি করতেন বলেও অভিযোগ করেছেন তদন্তকারী সাংবাদিক ড্যান বোগুসলাও।   ২০১২ সালে রিড কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা মারি পেরেজ পরবর্তীতে ওয়াশিংটন ডেমোক্র্যাটস এক্সিকিউটিভ কমিটিতে কাজ করেন। সেখানে তিনি মাদক ও যৌন ব্যবসাকে বৈধতা দেওয়ার মতো নীতি পাসের ক্ষেত্রেও সহায়তা করেছিলেন। ২০২২ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জো কেন্টকে হারিয়ে তিনি প্রথমবারের মতো গ্রামীণ এই ডিস্ট্রিক্টে জয়লাভ করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। নিজেকে শ্রমিক শ্রেণির ডেমোক্র্যাট হিসেবে তুলে ধরলেও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর জন্য এক হাজার কোটি ডলারের তহবিল পাসে সমর্থন দিয়ে তিনি নিজ দলের প্রগতিশীলদের তোপের মুখে পড়েন। বিতর্কিত অতীত নিয়ে সমালোচিত এই কংগ্রেসওম্যান বর্তমানে রিপাবলিকান স্টেট সিনেটের সংখ্যালঘু নেতা জন ব্রাউনের বিরুদ্ধে পুনর্নির্বাচনের কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছেন।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১৮:২৯
এবিসি নিউজের অনুষ্ঠান ‘দিস উইক’-এ সাক্ষাৎকারে মেয়র মামদানি ও সাংবাদিক জোনাথন কার্ল। ছবি: এবিসি নিউজ
বিদেশে জন্ম, তাই প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না মামদানি; সংবিধান পরিবর্তনও চান না

যুক্তরাষ্ট্রের সংবিধানের বর্তমান বিধান অনুযায়ী বিদেশে জন্মগ্রহণ করায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। তবে এ নিয়ম পরিবর্তনের পক্ষেও নন তিনি। জনপ্রিয়তা বাড়লেও সংবিধানের এই শর্ত অপরিবর্তিত থাকাই উচিত বলে মনে করেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এই নেতা।   রোববার এবিসি নিউজের রাজনৈতিক অনুষ্ঠান ‘দিস উইক’-এ সাংবাদিক জোনাথন কার্লের সঙ্গে সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মামদানি। আলোচনার একপর্যায়ে কার্ল উল্লেখ করেন, ৩৪ বছর বয়সী মামদানি শিগগিরই প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়সের শর্ত পূরণ করবেন। তবে উগান্ডায় জন্মগ্রহণ করায় বর্তমান সংবিধান অনুযায়ী তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন।   জবাবে মামদানি বলেন, এ সাংবিধানিক বিধান পরিবর্তনের প্রয়োজন তিনি দেখেন না। অর্থাৎ, নিজে এর সুবিধাভোগী হতে পারলেও তিনি সংবিধান সংশোধনের পক্ষে নন।   যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে হলে একজন ব্যক্তিকে জন্মসূত্রে মার্কিন নাগরিক (ন্যাচারাল-বর্ন সিটিজেন) হতে হবে। পাশাপাশি তার বয়স কমপক্ষে ৩৫ বছর এবং অন্তত ১৪ বছর যুক্তরাষ্ট্রে বসবাসের শর্ত রয়েছে। মামদানি যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক নন। তিনি উগান্ডায় জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।   এদিকে সাম্প্রতিক সময়ে নিউইয়র্কের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির সমর্থিত তিনজন কংগ্রেস প্রার্থীর বিজয়ের পর জাতীয় রাজনীতিতে তার প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিজয়ী প্রার্থীদের মধ্যে দুজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট।   সাক্ষাৎকারে মামদানি বলেন, ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির পরাজয়ের পর দলকে ঘুরে দাঁড়াতে হলে শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক সংকটকে অগ্রাধিকার দিতে হবে। তার ভাষায়, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, আবাসন, স্বাস্থ্যসেবা ও শিশুদের ভবিষ্যতের মতো বিষয়গুলোই জাতীয় রাজনীতির কেন্দ্রে থাকা উচিত।   মামদানির এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন তাকে ডেমোক্র্যাটিক পার্টির উদীয়মান প্রগতিশীল নেতাদের অন্যতম হিসেবে দেখা হচ্ছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে তিনি স্পষ্ট করেছেন, বর্তমান সাংবিধানিক বিধান পরিবর্তনের দাবি তিনি সমর্থন করেন না।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১৭:৪৮
ছবি: নিউইয়র্ক পোস্ট
ইউক্রেন ফ্রন্টে রুশ সেনাদের গড় আয়ু মাত্র ২০ মিনিট, দাবি প্রতিবেদনের

ইউক্রেনের রণাঙ্গনে রুশ সেনাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। নতুন নিয়োগপ্রাপ্ত একজন সেনার যুদ্ধক্ষেত্রে বেঁচে থাকার গড় আয়ু এখন মাত্র ২০ থেকে ৩৫ মিনিট। সম্প্রতি ফরেন পলিসি ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে অক্সফোর্ড ইউনিভার্সিটির গ্লোবাল হিস্ট্রির অধ্যাপক ও ইতিহাসবিদ পিটার ফ্রাঙ্কোপ্যান এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। রুশ সামরিক ব্লগারদের উদ্ধৃত করে তিনি জানান, সেনাবাহিনীতে নাম লেখানোর পর প্রশিক্ষণ শিবির থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে গিয়ে মৃত্যু পর্যন্ত একজন সেনার আয়ুষ্কাল দাঁড়াচ্ছে মাত্র ১০ দিন থেকে তিন সপ্তাহ। ড্রোন হামলায় রুশ বাহিনীর এমন দ্রুত পতনের চিত্রই এখন যুদ্ধক্ষেত্রের নির্মম বাস্তবতা।     ইউক্রেন সংঘাত সাড়ে চার বছরের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে পুতিন প্রশাসন নতুন সেনা নিয়োগে মরিয়া হয়ে উঠেছে। ২০২৫ সালের শেষের দিকে রুশ কর্মকর্তারা এক বছর মেয়াদি চুক্তিতে ৪ লাখ ২০ হাজারেরও বেশি নতুন সেনা নিয়োগের দাবি করলেও, রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো স্বীকার করেছে যে এ বছর সেই সংখ্যা প্রায় ৩০ শতাংশ কমে গেছে।   সামরিক ব্লগারদের মতে, রাশিয়া এখনো প্রতিদিন প্রায় ৮০০ থেকে ১,০০০ স্বেচ্ছাসেবক সেনা নিয়োগ করছে, যাদের মাত্র কয়েকদিনের নামমাত্র প্রশিক্ষণ দিয়েই সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। পশ্চিমা বিভিন্ন সূত্রের মতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়ার মোট হতাহতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে এবং বর্তমানে প্রতি মাসে গড়ে ৩০ হাজারেরও বেশি রুশ সেনা হতাহত হচ্ছেন। ফ্রাঙ্কোপ্যানের হিসাব অনুযায়ী, ইউক্রেনের একজন সেনার বিপরীতে রাশিয়ার আটজন সেনা হতাহত হচ্ছেন।   চরম সেনা সংকটের কারণে স্বেচ্ছাসেবকদের আকৃষ্ট করতে রাশিয়া এখন ৮০ হাজার ডলার পর্যন্ত সাইন-আপ বোনাস এবং ১ লাখ ৪০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফের লোভনীয় প্রস্তাব দিচ্ছে। অথচ রাশিয়ার গড় মাসিক বেতন মাত্র এক হাজার ডলারের কাছাকাছি। এত বিপুল আর্থিক সুবিধার পরও রুশ সেনাদের এই ভয়াবহ মৃত্যুহারের পেছনে মূল কারণ হিসেবে ইউক্রেনের সামরিক ড্রোনের ব্যাপক ব্যবহারকে দায়ী করা হচ্ছে। ড্রোন এখন ইউক্রেনের সবচেয়ে কার্যকর অস্ত্রে পরিণত হয়েছে।   এছাড়া ইউক্রেন ক্রমশ রাশিয়ার অভ্যন্তরেও হামলা জোরদার করছে। গত জুনে মস্কোর বৃহত্তম তেল শোধনাগারে ভয়াবহ হামলার পর তা আগামী বছর পর্যন্ত অকার্যকর হয়ে পড়েছে। রয়টার্সের ধারণা, ইউক্রেনীয় ড্রোনের আঘাতে রাশিয়ার তেল পরিশোধন ক্ষমতা প্রতিদিন প্রায় ৭ লাখ ব্যারেল কমে গেছে, যার ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও রাশিয়ার অর্ধেকের বেশি অঞ্চলে এখন জ্বালানি রেশনিং করতে হচ্ছে।   সামরিক খাতে রাশিয়া বর্তমানে তাদের রাষ্ট্রীয় বাজেটের অর্ধেকেরও বেশি ব্যয় করছে, যা দেশটির অর্থনীতিকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে আলেকজান্ডার লুনিন নামের এক ইউক্রেন যুদ্ধফেরত রুশ ব্লগার অভিযোগ করেছেন যে, রুশ কমান্ডাররা নিয়মিত তাদের নিজস্ব সেনাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি বা সম্প্রচারিত বৈঠকের দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, অন্যথায় সেনাবাহিনী ক্রেমলিনের দিকেই তাদের অস্ত্র তাক করবে।   তবে ইতিহাসবিদ পিটার ফ্রাঙ্কোপ্যান মনে করেন, রাশিয়ায় এখনই কোনো বিপ্লবের বা সেনা বিদ্রোহের সম্ভাবনা নেই। বরং কোণঠাসা হয়ে পড়া পুতিন পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করতে পারেন। তিনি সতর্ক করে বলেছেন, "একজন ডুবন্ত মানুষকে নিয়ে সাবধান। পুতিন টিকে থাকার জন্য মরিয়া চেষ্টা চালাবেন, তাই আগামী মাসগুলো রাশিয়ার ভেতরে ও বাইরে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে।"

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১৭:৩১
ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স l ছবি: সংগৃহীত
ট্রাম্পের উত্তরসূরি কি জেডি ভ্যান্স? ২০২৮ নির্বাচন ঘিরে জল্পনা বাড়লেও আনুষ্ঠানিক সমর্থন নেই

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই তীব্র হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অনেকেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখলেও, বাস্তবে এখন পর্যন্ত ট্রাম্প কাউকেই তার উত্তরসূরি বা দলের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেননি।   সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন জনসভা ও সাক্ষাৎকারে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও—উভয়েরই প্রশংসা করেছেন। এতে রিপাবলিকান দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও, ২০২৮ সালের নির্বাচনে কাকে তিনি সমর্থন করবেন সে বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা দেননি।   রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সমর্থন রিপাবলিকান রাজনীতিতে এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তার সম্ভাব্য অবস্থান নিয়ে জল্পনা থাকলেও, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কাউকে নিশ্চিত উত্তরসূরি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।   এদিকে, যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সংগঠন সিপ্যাক (CPAC)-এর সাম্প্রতিক এক অনানুষ্ঠানিক জরিপে ২০২৮ সালের সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে জেডি ভ্যান্স সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন। তবে এই জরিপ কোনো দলীয় মনোনয়ন প্রক্রিয়ার অংশ নয় এবং এটি রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক অবস্থানও প্রকাশ করে না।   বিশ্লেষকদের ধারণা, ২০২৮ সালের রিপাবলিকান মনোনয়নের লড়াইয়ে জেডি ভ্যান্স, মার্কো রুবিওসহ আরও কয়েকজন প্রভাবশালী নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে প্রার্থী নির্ধারণ হবে দলীয় প্রাইমারি, রাজনৈতিক পরিস্থিতি এবং সেই সময়ের ভোটারদের সমর্থনের ভিত্তিতে। তাই বর্তমান পরিস্থিতিতে জেডি ভ্যান্সকে ট্রাম্পের নিশ্চিত উত্তরসূরি বলা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১৭:২
কোলাজ: আমেরিকা বাংলা
পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

প্রকাশ : জুন ৩০, ২০২৬ ১০:৪৮
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
‘বৈধতা নিন, নয়তো দেশ ছাড়ুন’—লাখো অভিবাসীর প্রতি যুক্তরাষ্ট্রের কড়া বার্তা

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস-এর আওতায় থাকা অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি নেওয়ার অথবা দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট এক আদেশে লাখ লাখ অভিবাসীর মানবিক সুরক্ষা বাতিল করার পর এই মন্তব্য করলেন তিনি। সিএনএন-এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মুলিন জানান, এই রায়ের ফলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হাইতি ও সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত ও চরম দারিদ্র্যপীড়িত দেশের অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর সুযোগ পেল।   মুলিন তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, অভিবাসীদের আইনি কাগজপত্র পূরণের মাধ্যমে স্থায়ী বৈধতা নেওয়ার চেষ্টা করতে হবে, অন্যথায় প্রশাসন তাদের নিজ দেশে ফিরে যেতে সাহায্য করবে। প্রত্যাবর্তনের জন্য প্রশাসন বিমান ভাড়ার পাশাপাশি নতুন করে জীবন শুরু করতে মাথাপিছু প্রায় ২,১০০ ডলার আর্থিক সহায়তা দেবে বলেও তিনি জানান। তিনি জোর দিয়ে বলেন, আদালতের নির্দেশ এবং নাম অনুযায়ীই ‘টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস’ বা টিপিএস কোনো স্থায়ী বৈধতা নয়।   মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে পালিয়ে আসা মানুষদের সাময়িক আইনি বৈধতা হিসেবে এই সুবিধা দেওয়া হয়েছিল। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর হাইতিয়ানদের এবং ২০১২ সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরীয়দের এই সুরক্ষা দেওয়া হয়।   বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দেওয়া এই রায়ের ফলে প্রায় ৩ লাখ ৫০ হাজার হাইতিয়ান এবং ৬ হাজার সিরীয় অভিবাসী এখন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর হাতে আটক বা সরাসরি দেশে ফেরত পাঠানোর হুমকির মুখে পড়েছেন। অথচ আশ্চর্যের বিষয় হলো, মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো ব্যাপক সহিংসতা, অপরাধ ও সন্ত্রাসের কারণে হাইতি এবং সিরিয়ায় ভ্রমণের ওপর কড়া সতর্কতা জারি করে রেখেছে। এই রায়ের পর হাইতিয়ান অভিবাসী এবং মানবাধিকার কর্মীরা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। ওহাইওর স্প্রিংফিল্ডে বসবাসরত হাইতিয়ানরা চরম অনিশ্চয়তায় দিন পার করছেন।   ফ্রাঙ্কি পিয়েরে নামের এক হাইতিয়ান অভিবাসী জানান, এই রায়ের ফলে বহু মানুষ এলাকা ছাড়তে বাধ্য হবেন, যা সেখানকার অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যেও বড় ধরনের ধস নামাবে। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প স্প্রিংফিল্ডের হাইতিয়ানদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন, যার জেরে শহরটিতে বোমাতঙ্ক ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের মিছিলের মতো ঘটনা ঘটেছিল।   তবে শুধুমাত্র অভিবাসীরাই নন, খোদ রিপাবলিকান দলের অনেক নেতাও সুপ্রিম কোর্টের এই রায়ের সমালোচনা করেছেন। ওহাইওর রিপাবলিকান গভর্নর মাইক ডিউইন এই রায়কে একটি ‘ভুল’ আখ্যা দিয়ে বলেছেন, হাইতির বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং সেখানকার অর্থনীতি ও সরকার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এছাড়া মাইক ললার ও ডন বেকনের মতো অন্যান্য রিপাবলিকান কংগ্রেসম্যানরাও হাইতিয়ান অভিবাসীদের টিপিএস মেয়াদ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। বর্তমানে ১৭টি দেশের প্রায় ১৭ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে টিপিএস সুবিধার আওতায় রয়েছেন। অভিবাসন অধিকারকর্মীদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন হয়তো অন্যান্য অভিবাসীদের ক্ষেত্রেও এই সুবিধা বাতিল করে ১৯৯০ সালে শুরু হওয়া এই কর্মসূচির পুরোপুরি ইতি টানতে পারে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১৬:২৯
ছবি: নিউইয়র্ক পোস্ট
নিউ জার্সি থেকে নিখোঁজ তিন কিশোর, কানেটিকাটে নাটকীয় অভিযানে উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি ট্রেন স্টেশন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরকে অবশেষে কানেটিকাটের স্ট্যামফোর্ড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মন্টভিল টাউনশিপ পুলিশ বিভাগের প্রধান অ্যান্ড্রু ক্যাগিয়ানো জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে ব্র্যাডেন মরিসি (১৪), ডমিনিক ডিলিবার্তো (১৪) এবং উইলিয়াম কনোলি (১৭) নামের এই তিন কিশোর নিউ জার্সির মন্টভিল টাউনশিপের একটি এলাকা থেকে নিখোঁজ হয়।   নিখোঁজের পরপরই ড্রোন ও পুলিশের বিশেষ প্রশিক্ষিত কুকুর (কে-নাইন) ব্যবহার করে ব্যাপক তল্লাশি চালানো হয়। কিন্তু পরবর্তীতে তারা ওই এলাকা ছেড়ে চলে গেছে বুঝতে পেরে পুলিশ আনুষ্ঠানিকভাবে নিখোঁজ তদন্ত শুরু করে।   তদন্তের এক পর্যায়ে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এই তিন কিশোরকে নিউ জার্সির ডেনভিল ট্রেন স্টেশনে দেখা যায়। এরপর মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির (এমটিএ) কর্মকর্তারা তাদের কানেটিকাটের স্ট্যামফোর্ডের একটি ট্রেন স্টেশনে শনাক্ত করেন। এমটিএ কর্মকর্তারা সেখানে তাদের সাথে যোগাযোগ করলে ১৭ বছর বয়সী কনোলিকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া সম্ভব হয়। তবে সুযোগ বুঝে ১৪ বছর বয়সী বাকি দুই কিশোর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।   পালিয়ে যাওয়া কিশোরদের উদ্ধারে পুলিশ তাদের তৎপরতা অব্যাহত রাখে। শনিবার রাত ৮টার পরপরই পুলিশ প্রধান ক্যাগিয়ানো নিশ্চিত করেন যে, ওই দুই কিশোরকেও স্ট্যামফোর্ড এলাকা থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, এই তিন কিশোর সম্পূর্ণ নিজেদের ইচ্ছাতেই বাড়ি থেকে পালিয়েছিল। উদ্ধার হওয়া কিশোরদের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, ঠিক কবে নাগাদ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১৬:৯
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
পর্দার আড়ালের অস্ত্র বাণিজ্য: সৌদি-কাতারের কাছে গোপনে যুদ্ধাস্ত্র বিক্রি করেছে ইসরাইল

কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও সৌদি আরব ও কাতারের কাছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র বিক্রি করেছে ইসরাইল। ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’-এর একটি প্রতিবেদনের ভিত্তিতে উন্মুক্ত নথিপত্র এবং বিভিন্ন ছবি বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে, এই গোপন অস্ত্র বিক্রির তালিকায় এফ-১৫ যুদ্ধবিমানের জন্য তৈরি কম্পিউটারাইজড যুদ্ধ হেলমেট এবং বিশেষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। আনুষ্ঠানিক কোনো প্রতিরক্ষা বা কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও প্রভাবশালী দুই আরব দেশের সাথে ইসরাইলের এই অস্ত্র বাণিজ্যের খবর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।   প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজপরিবারের ১১টি বিমানের মধ্যে অন্তত তিনটিতে ইসরাইলি প্রতিষ্ঠান এলবিটের তৈরি বিশেষ ‘সি-মিউজিক’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। জনসমক্ষে আসা বিভিন্ন আলোকচিত্র বিশ্লেষণ করে দেখা যায়, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সুইজারল্যান্ডের বাসেলে যখন বিমানগুলোর রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, মূলত তখনই এই অত্যাধুনিক ব্যবস্থাগুলো যুক্ত করা হয়।   এছাড়া ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাতারের এফ-১৫ কিউএ আবাবিল যুদ্ধবিমান কেনার চুক্তির নথিপত্র থেকে জানা যায় যে, ইসরাইলি প্রতিষ্ঠানগুলো প্রায় ১৫ থেকে ২৫ কোটি ডলারের সাব-কন্ট্রাক্ট বা উপ-চুক্তি লাভ করেছিল। এই চুক্তির অধীনে কাতারি যুদ্ধবিমানের জন্য প্রায় ২ লাখ ডলার মূল্যের ১৬০টি জেএইচএমসিএস কম্পিউটারাইজড হেলমেট এবং এএন/এভিএস-৯ নাইট ভিশন চশমা সরবরাহ করা হয়।   একইভাবে সৌদি আরবের কাছেও ইসরাইলি সামরিক প্রযুক্তি পৌঁছানোর সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। ২০১০ সালের মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বোয়িং কোম্পানির মাধ্যমে সৌদি আরবের কাছে এফ-১৫ এসএ যুদ্ধবিমান বিক্রির চুক্তির অংশ হিসেবে রিয়াদকে ৪৬২টি জেএইচএমসিএস হেলমেট এবং সমসংখ্যক নাইট ভিশন চশমা সরবরাহ করা হয়েছিল। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, সৌদি বিমানবাহিনী বর্তমানে এই হেলমেটগুলো ব্যবহার করছে।   কাতারের সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকলেও, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বৃত্তের কিছু সদস্যের সঙ্গে দোহার গোপন যোগাযোগের অভিযোগ রয়েছে, যা বর্তমানে ‘কাতারগেট’ কেলেঙ্কারি নামে পরিচিত। এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই নতুন করে দুই প্রভাবশালী আরব দেশের কাছে ইসরাইলি যুদ্ধাস্ত্র বিক্রির এই চাঞ্চল্যকর তথ্য মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন মাত্রার যোগ করেছে।

প্রকাশ : জুন ২৮, ২০২৬ ১৫:৫৮