জাতীয়

অপকর্মে জড়িতদের পুলিশে রাখা হবে না: আইজিপি

তাবাস্সুম মার্চ ১৪, ২০২৬ 0
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

পুলিশ বাহিনীর ভেতরে যারা মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, তাদের আর বাহিনীতে রাখা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর পুলিশ লাইনসে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আইজিপি বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি অনেক পুলিশ সদস্যের মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন এবং যারাই এসব অনৈতিক কাজে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

 

আইজিপি তার বক্তব্যে থানার ওসিদের একচ্ছত্র ক্ষমতা প্রদর্শনের সংস্কৃতির সমাপ্তি ঘোষণা করে বলেন, পুলিশকে এখন থেকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের প্রবণতার কড়া সমালোচনা করে তিনি বলেন, অতীতে বাদী-বিবাদী উভয় পক্ষ থেকে টাকা নেওয়ার অভ্যাসের কারণেই আগের নেতৃত্ব আজ বিতর্কিত ও পলাতক। বর্তমান পুলিশ বাহিনীকে সেই কলঙ্কিত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

 

গাজীপুর ও চট্টগ্রামকে দেশের অর্থনীতির ‘লাইফ লাইন’ হিসেবে উল্লেখ করে আইজিপি আরও বলেন, গাজীপুরের ২০টি বস্তিতে মাদকের ছড়াছড়ি তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদক ও ইন্টারনেটের অপব্যবহার রোধে পরিবারের সদস্যদের সচেতন থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা নিজেদের সংশোধন করবে না, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। পুলিশকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করার লক্ষ্যেই এই শুদ্ধি অভিযান চলবে বলে তিনি নিশ্চিত করেন।

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Advertisement

জাতীয়

View more
গাইবান্ধা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বৈষম্যের অভিযোগ জামায়াত এমপির

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায় ও দুস্থদের জন্য শাড়ি ও থ্রি-পিস বরাদ্দ না পাওয়ায় তীব্র আক্ষেপ প্রকাশ করেছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। শনিবার (১৪ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই দাবি করেন। তার অভিযোগ, এই বরাদ্দ শুধুমাত্র সরকারদলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় দেওয়া হয়েছে এবং বিরোধীদলীয় সংসদ সদস্যদের বঞ্চিত করা হয়েছে।   ফেসবুক পোস্টে জামায়াতের এই সংসদ সদস্য উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কোনো দলীয় সম্পদ নয়, এটি রাষ্ট্রের একটি মানবিক সহায়তা তহবিল। প্রধানমন্ত্রী সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী—কোনো নির্দিষ্ট দলের নয়। তাই এই তহবিল থেকে সহায়তা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করা রাষ্ট্রের নাগরিক অধিকারের পরিপন্থী। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজনৈতিক বিভাজন পরিহার করে সব এলাকার দুস্থ মানুষের জন্য সমান বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান।   প্রমাণ হিসেবে আব্দুল ওয়ারেছ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বরাদ্দের স্ক্রিনশটও সংযুক্ত করেন। সেখানে দেখা যায়, উত্তরাঞ্চলের ৫টি জেলার বিভিন্ন সংসদীয় আসনে ৭০০ পিস শাড়ি, ১০০ পিস থ্রি-পিস এবং ৫০ পিস হাজী রুমাল বরাদ্দ দেওয়া হয়েছে। জামায়াত নেতার দাবি, তার নির্বাচনি এলাকায় এ ধরনের কোনো সাহায্য না আসায় সাঘাটা-ফুলছড়ি উপজেলার অসহায় মানুষ ঈদ উপহার থেকে বঞ্চিত হচ্ছে।

তাবাস্সুম মার্চ ১৪, ২০২৬ 0
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অপকর্মে জড়িতদের পুলিশে রাখা হবে না: আইজিপি

প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ সিটির প্রশাসকদের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ সিটি প্রশাসকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান।

যার যার দায়িত্ব পালনে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগেই দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করার কঠোর নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।  শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো ধরনের জটিলতা বা অসন্তোষ যেন তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৪ মার্চ) বেইলি রোডে নিজ সরকারি বাসভবনে আরএমজি ও নন-আরএমজি খাতের শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন। মন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। সংসদ সদস্যরা সরাসরি মালিকপক্ষের সঙ্গে কথা বলে পাওনা পরিশোধের ব্যবস্থা নেবেন। এছাড়া ইউসিবিএল, ট্রাস্ট ও প্রিমিয়ার ব্যাংকসহ যেসব ব্যাংক ঋণ দিতে গড়িমসি করছে, তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে ঋণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। শিল্পখাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সুযোগসন্ধানী শ্রমিক নেতাদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, পলাতক মালিকদের প্রতিষ্ঠানের তালিকা তৈরি করতে হবে যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যেই বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা হবে। বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা জানান, ইতিমধ্যে অধিকাংশ কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করেছে। তবে মার্চ মাসের বেতন নিয়ে কোনো কোনো পক্ষ উসকানি দিচ্ছে বলে তারা অভিযোগ করেন। শ্রম সচিব আব্দুর রহমান তরফদার এই সমস্যার স্থায়ী সমাধানে একটি 'আপদকালীন ফান্ড' গঠনের প্রস্তাব দেন। সভায় বিভিন্ন শিল্পাঞ্চলের সংসদ সদস্য এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিলুফা ইয়াসমিন মার্চ ১৪, ২০২৬ 0
প্রবাসী পরিবারে ডাকাতি: আসামি ধরাতে সংসদ সদস্যের ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা

প্রবাসী পরিবারে ডাকাতি: আসামি ধরাতে সংসদ সদস্যের ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেবে ইরান: রাষ্ট্রদূত

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের । ছবি- সংগৃহীত

এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার শুরু

ফাইল ছবি।
দেশে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

স্বস্তির বার্তা নিয়ে দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’। শুক্রবার (১৩ মার্চ) রাত থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে এই বলয়টি সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের প্রায় ৪০-৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)। মূলত সিলেট ও ময়মনসিংহ বিভাগে এই বৃষ্টিবলয়ের প্রভাব সবচেয়ে বেশি থাকবে।   বিডব্লিউওটির তথ্যমতে, আজ রাতে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ দিয়ে প্রবেশ করে এই বৃষ্টিবলয়টি আগামী ১৮ মার্চ উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে। এই সময়ে দেশের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পাশাপাশি মাঝারি থেকে তীব্র বজ্রপাত ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগ সম্পূর্ণ এবং ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের কিছু অংশে বৃষ্টিবলয়টি সর্বাধিক সক্রিয় থাকবে। অধিক বৃষ্টির কারণে সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ধসের ঝুঁকি থাকলেও বন্যার কোনো সম্ভাবনা নেই।   চৈত্র মাসের এই বৃষ্টিবলয় কৃষি খাতের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে বলে মনে করছে সংস্থাটি। এতে দেশের প্রায় ২৫-৩৫ শতাংশ এলাকার সেচের চাহিদা পূরণ হতে পারে। আকাশ মেঘলা থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে আবহাওয়া আরামদায়ক থাকলেও দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিরতির সময় কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত এই বৃষ্টিবলয়টি সক্রিয় থাকবে এবং ১৬ মার্চ পর্যন্ত এর তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাবাস্সুম মার্চ ১৩, ২০২৬ 0
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সংগৃহীত

রাষ্ট্রপতির ব্যাপারে মন্তব্য করতে চান না স্পিকার

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । ছবি: পিআইডি

সময় বদলালে রাষ্ট্রপতির ভাষণও বদলায়

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

পত্রিকা: সময়ের সঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যও পাল্টে যায়

0 Comments