সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
রাজনীতি

নতুন রাজনৈতিক দল ‘জেডিপি’র আত্মপ্রকাশ; ৭২-এর সংবিধান বাতিলের দাবি

তাবাস্সুম মোহাম্মদ প্রকাশ: এপ্রিল ২, ২০২৬ ২১:৯
নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে | ছবি: সংগৃহীত
নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে | ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৯০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলটি। নাঈম আহমাদকে আহ্বায়ক, অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্য সচিব এবং মো. আহছান উল্লাহকে প্রধান সংগঠক করে এই কমিটি গঠন করা হয়েছে। আত্মপ্রকাশের শুরুতেই দলটি ১৯৭২ সালের সংবিধান বাতিল করে ‘সামাজিক গণতন্ত্র’ ভিত্তিক নতুন রাষ্ট্রকাঠামো ও সংবিধান প্রণয়নের জোরালো দাবি জানিয়েছে।

 

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন সংবিধান অপরিহার্য। তিনি বর্তমান সংবিধানের ‘মৌলিক কাঠামো’ (Basic Structure) তত্ত্বের সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, কেবল সংশোধনের মাধ্যমে মৌলিক পরিবর্তন আনা ঝুঁকিপূর্ণ ও সাময়িক। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি সম্পূর্ণ নতুন সংবিধান প্রণয়নই একমাত্র পথ।

 

জেডিপি তাদের রাজনৈতিক দর্শনে ‘সমাজতন্ত্র’-এর পরিবর্তে ‘সামাজিক গণতন্ত্র’ এবং ‘বাঙালি জাতীয়তাবাদ’-এর বদলে ‘বাংলাদেশপন্থা’ বা ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। একইসঙ্গে দলটি পতিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ সবার জন্য ইনসাফভিত্তিক ও ন্যায্য বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, যাতে বিচার কোনোভাবেই প্রহসনে পরিণত না হয়।

 

সংবাদ সম্মেলনে আগামী এক মাসের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এপ্রিল মাসজুড়ে সদস্য সংগ্রহ অভিযান, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গণসংযোগ এবং মে মাসে ঢাকায় জাতীয় প্রতিনিধি সম্মেলন করার পরিকল্পনা রয়েছে দলটির। নবঘোষিত কমিটিতে নজরুল ইসলাম ও ইমরান হোসেন রাহাতকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নূরা জেরিন ও রাকিব হাসানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

রাজনীতি

View more
যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ
গোপন বৈঠক ও ঝটিকা মিছিল: যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ

কার্যক্রমে নিষেধাজ্ঞা ও শীর্ষ নেতাদের অনুপস্থিতির মধ্যেই ঘরোয়া বৈঠক, ভার্চুয়াল যোগাযোগ এবং ঝটিকা মিছিলের মাধ্যমে নিজেদের সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে, আত্মগোপনে থাকা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা গোপনীয়তা রক্ষা করে এবং বিশেষ কৌশলে এসব ঝটিকা মিছিল পরিচালনা করছেন।   প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম বিবিসি বাংলাকে জানান, কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতেই দেশজুড়ে মিছিল ও উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা চলছে। মূলত শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি এবং নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে একত্রিত করাই তাদের বর্তমান লক্ষ্য। নিরাপত্তার স্বার্থে তারা বাসাবাড়িতে না থেকে বাইরে অবস্থান করছেন এবং গোয়েন্দা সংস্থা বা প্রতিপক্ষের নজর এড়াতে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখছেন।   তৃণমূলে কর্মসূচি পালনের কৌশল সম্পর্কে মুন্সীগঞ্জের শ্রীপুর উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মনির হোসেন মিটুল বিবিসি বাংলাকে বলেন, জেলা ও উপজেলার শীর্ষ নেতারা অনুপস্থিত থাকলেও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মাধ্যমে মোবাইল ফোনে যোগাযোগ করে মিছিল সংগঠিত করা হচ্ছে। মিছিলের আগে ও পরে সামনে-পেছনে আলাদা দল পাহারায় থাকে, যাতে নিরাপদে কর্মসূচি শেষ করে দ্রুত সরে পড়া যায়। এছাড়া বিদেশে পলাতক শীর্ষ নেতারাও ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে কর্মীদের সক্রিয় হতে উৎসাহিত করছেন এবং সক্রিয়দের নতুন কমিটিতে স্থান দেওয়ার আশ্বাস দিচ্ছেন বলে ঢাকার বাইরের এক নেতা জানিয়েছেন।   এদিকে, আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল ও কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে, যাতে একজনের মৃত্যুও হয়েছে। সম্প্রতি ঢাকার আর্মি গলফ ক্লাবের সামনে মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, গোপালগঞ্জে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং শ্রীমঙ্গলে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতা হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা আলোচনায় এসেছে। ক্ষমতাসীন দল বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের মূল্যায়ন হলো, এসব সহিংসতার মাধ্যমে আওয়ামী লীগ দেশে একটি ‘ভয়ের পরিবেশ’ তৈরি করতে চাইছে।   তবে সহিংসতার অভিযোগ অস্বীকার করেছেন বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। বিবিসি বাংলাকে তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই সন্ত্রাস বা ধ্বংসের রাজনীতিকে প্রশ্রয় দেয় না। তার দাবি, বাধা সত্ত্বেও গণমানুষের সম্পৃক্ততায় মিছিল বাড়ছে এবং সরকারের ওপর চাপ তৈরি হয়েছে।   রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বিবিসি বাংলাকে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান দুর্বলতা আওয়ামী লীগকে এই সুযোগ করে দিচ্ছে। তার মতে, জানমালের ক্ষয়ক্ষতি বাড়লে তা সরকারের বিপক্ষেও যেতে পারে।   অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কথা নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভয়াবহ বলা যৌক্তিক নয়। দেশ ও দেশের বাইরের যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলা করার আশ্বাস দেন তিনি। সব মিলিয়ে, নিষিদ্ধ ঘোষিত দলটির এই তৎপরতা এবং সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৭:১৩
গ্রাফিক্স আমেরিকা বাংলা

কমলার সমর্থন মাত্র ০.৬ শতাংশ, ডেমোক্র্যাটদের স্ট্র-পোলে ৩৮ শতাংশ নিয়ে শীর্ষে জন ওসফ

শান্তির আলোচনা ইরান নিয়ে কোন পথে ট্রাম্প

একদিকে সামরিক অভিযান, অন্যদিকে শান্তির আলোচনা ইরান নিয়ে কোন পথে ট্রাম্প

নতুন চাপে ট্রাম্প প্রশাসন এখন

সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারাল রিপাবলিকানরা, নতুন চাপে ট্রাম্প প্রশাসন এখন

বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ
আইনি লড়াই পেরিয়ে হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

ভোট গণনা, পুনর্গণনা ও দীর্ঘ আইনি লড়াই পেরিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের মেয়র হিসেবে শপথ নিয়েছেন মুহিত মাহমুদ। স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) দুপুরে হ্যামট্রামিক কমিউনিটি সেন্টারে তাঁর শপথ অনুষ্ঠান হয়। এর মধ্য দিয়ে শহরটির প্রথম নির্বাচিত বাংলাদেশি আমেরিকান মেয়র হিসেবে দায়িত্ব নিলেন সাবেক এই সিটি কাউন্সিল সদস্য। হ্যামট্রামিক সিটির সরকারি ওয়েবসাইটেও তাঁকে মেয়র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।   স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশি আমেরিকানদের উপস্থিতিতে মুহিত মাহমুদকে শপথবাক্য পাঠ করান ৩১তম ডিস্ট্রিক্ট কোর্টের প্রধান বিচারক অ্যালেক্সিস জি ক্রোট। শপথের পর বক্তব্যে তিনি সমর্থক ও সহযোগীদের ধন্যবাদ জানান। দীর্ঘ আইনি লড়াইয়ে পাশে থাকায় নিজের আইনজীবী মার্ক ব্রুয়ারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের বক্তব্যে মাহমুদ বলেন, এই অর্জন সম্ভব করতে যাঁরা সহযোগিতা করেছেন, এটি তাঁদের সবার অর্জন। প্রতিটি মানুষের বক্তব্য শোনার এবং প্রতিটি বৈধ ভোট গণনা করার গুরুত্বও তুলে ধরেন তিনি।   মেয়রের দায়িত্ব গ্রহণের এই পথ শুরু হয়েছিল ২০২৫ সালের ৪ নভেম্বরের নির্বাচন থেকে। প্রাথমিক ফলাফলে প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আলহারবির চেয়ে ১১ ভোটে পিছিয়ে ছিলেন মাহমুদ। নির্বাচনের পরদিন সিটি ক্লার্কের কার্যালয়ে গণনার বাইরে থাকা ৩৭টি অ্যাবসেন্টি ব্যালট পাওয়া যায়। তবে ব্যালটগুলোর সংরক্ষণ ও হেফাজতের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ওঠায় সেগুলো তখন গণনা করা হয়নি। পুনর্গণনাতেও ১১ ভোটের ব্যবধান বহাল থাকে। ওই ফলাফলের ভিত্তিতে আলহারবি ২০২৬ সালের জানুয়ারিতে মেয়রের দায়িত্ব নেন। অন্যদিকে বাদ পড়া ব্যালটগুলো গণনার দাবিতে আদালতে লড়াই চালিয়ে যান মাহমুদ।   আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে ২০২৬ সালের ১৬ অক্টোবর ওই ৩৭টি ব্যালট গণনা করা হয়। এর মধ্যে মাহমুদ পান ২৯ ভোট এবং আলহারবি পান ৬ ভোট। নতুন হিসাবে মাহমুদের মোট ভোট দাঁড়ায় ২ হাজার ৮৯, আর আলহারবির ২ হাজার ৭৭। ফলে প্রথমে ১১ ভোটে পিছিয়ে থাকা মাহমুদ শেষ পর্যন্ত ১২ ভোটে এগিয়ে যান। কিন্তু তাঁর আবাসিক যোগ্যতা নিয়ে আরেকটি মামলা চলায় তখনই সংশোধিত ফল প্রত্যয়ন করা সম্ভব হয়নি।   আলহারবির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, মাহমুদ হ্যামট্রামিকে বসবাস করেন না এবং মেয়র হওয়ার আবাসিক শর্ত পূরণ করেননি। সাক্ষ্য ও নথি পর্যালোচনার পর ৩০ অক্টোবর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি রায় দেন, মাহমুদ মেয়র পদে দায়িত্ব পালনের প্রয়োজনীয় আবাসিক যোগ্যতা পূরণ করেছেন। এরপর ৪ নভেম্বর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স তাঁর বিজয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করে। বোর্ড পুরো নির্বাচনের ভোট আবার গণনার আবেদনও প্রত্যাখ্যান করে। তবে আলহারবির আইনজীবী নাবিহ আয়াদ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনার কথা জানিয়েছেন।   শপথের বক্তব্যে মুহিত মাহমুদ শহরের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। বাংলাদেশি, ইয়েমেনি, পোলিশ, বসনীয় ও আফ্রিকান আমেরিকানসহ বিভিন্ন কমিউনিটির সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও বিশ্বাস হ্যামট্রামিককে সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্যে নির্বাচনী বিরোধের পর একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান উঠে আসে। এর আগেও স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি শহরকে সবার জন্য বাসযোগ্য করতে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়েছিলেন। 

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ১৪:৫৭
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হিজাবি নারীদের অগ্রযাত্রা

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হিজাবি নারীদের অগ্রযাত্রা, কংগ্রেস থেকে স্টেট সিনেটে নেতৃত্ব দিচ্ছেন তাঁরা

তিন বছরে ১১ লাখ ৪০ হাজার স্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্য কানাডার

তিন বছরে ১১ লাখ ৪০ হাজার স্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্য কানাডার

অভিবাসন বিরোধী স্টিফেন এবং  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনী ধাক্কা খেয়েও আরও কঠোর ট্রাম্প, হোয়াইট হাউসের শীর্ষ পদে অভিবাসন বিরোধী স্টিফেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সামান্তা শারমিন। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।   নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আনেন সামান্তা শারমিন। তবে তাঁর পদত্যাগের কারণ কিংবা পরবর্তী রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।   এদিকে গত ২৩ অক্টোবর এনসিপির ঘোষিত নতুন কমিটিতে সামান্তা শারমিনকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়। এর আগে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নতুন কমিটিতে তাঁর পদ পরিবর্তনকে পদাবনতি হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। তবে এই পরিবর্তনের সঙ্গে তাঁর পদত্যাগের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।   দলের সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের পর সামান্তা শারমিনের পদত্যাগের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাঁর সিদ্ধান্তের বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যতে তিনি অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হবেন কি না, তা এখনো জানা যায়নি।

প্রকাশ: নভেম্বর ৫, ২০২৬ ১০:২২
গভর্নর জিনা হিনোহোসা

টেক্সাসে ৩৬ বছরের ইতিহাস বদলে প্রথম লাতিন গভর্নর জিনা হিনোহোসা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ সিনেটর নির্বাচিত ক্রিস পাপাস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ সিনেটর নির্বাচিত ক্রিস পাপাস

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী অ্যাডাম হ্যামিল্টন

৯৪ বছরের ইতিহাস বদলে কানসাসে রিপাবলিকান সিনেটরকে হারালেন ডেমোক্র্যাট প্রার্থী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...