- প্রচ্ছদ
- Topic
#অমৃতসর
তীব্র পেটব্যথা ও দুর্বলতা নিয়ে হাসপাতালে যাওয়ার পর এক ভারতীয় পুলিশ সদস্যের পাকস্থলী থেকে বের করা হলো ৪০টি ছুরি। ২০১৬ সালের আগস্টে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের একটি হাসপাতালে ঘটে এই ঘটনা। ৪২ বছর বয়সী ওই পুলিশ সদস্য প্রায় দুই মাস ধরে একের পর এক ছুরি গিলে ফেলেছিলেন। প্রায় পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারে চিকিৎসকেরা প্রথমে ২৮টি ছুরি বের করেন। পরে আরও পরীক্ষা করে পাকস্থলীতে অতিরিক্ত ১২টি ছুরির সন্ধান পান তাঁরা। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৪০টি ছুরি। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকদের প্রথমে ধারণা হয়েছিল, তাঁর পাকস্থলীতে হয়তো টিউমার বা ক্যানসারজাতীয় কোনো অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে। এ কারণে তাঁর এন্ডোস্কপি ও সিটি স্ক্যান করা হয়। পরীক্ষায় দেখা যায়, পাকস্থলীর ভেতরে রয়েছে অসংখ্য ধাতব বস্তু। পরে নিশ্চিত হওয়া যায়, সেগুলো আসলে বিভিন্ন আকারের ছুরি। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অপারেশনের সময় প্রথমে ২৮টি ছুরি বের করা হয়। কিন্তু পাকস্থলীর ভেতরে আরও কিছু রয়ে গেছে কি না, তা নিয়ে সন্দেহ থাকায় পুনরায় পরীক্ষা করা হয়। তখন আরও ১২টি ছুরির সন্ধান মেলে। সেগুলোও বের করে আনা হয়। ছুরিগুলোর সব কটিই একই অবস্থায় ছিল না। কিছু ভাঁজ করা অবস্থায় ছিল, কিছু খোলা ছিল, আবার কয়েকটি মরিচা ধরে ভেঙেও গিয়েছিল। খোলা ছুরিগুলোর কোনো কোনোটি প্রায় ১৮ সেন্টিমিটার লম্বা ছিল। এগুলোর ধারালো অংশ পাকস্থলীর দেয়ালে ক্ষত তৈরি করেছিল। অস্ত্রোপচারের সময় রোগীর শরীরের ভেতরে উল্লেখযোগ্য রক্তক্ষরণও হয়। চিকিৎসকদের কাছে ওই ব্যক্তি জানান, প্রথমবার ছুরি গেলার পর তাঁর অদ্ভুত এক অনুভূতি হয়েছিল। এরপর বিষয়টি ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। তিনি প্রায় দুই মাস ধরে দিনে একটি করে ছুরি গিলতেন বলে জানান। কেন এমন করতেন, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি। অস্ত্রোপচারে যুক্ত চিকিৎসক জতিন্দর মালহোত্রা জানান, তাঁর দীর্ঘ চিকিৎসাজীবনে এ ধরনের ঘটনা আগে দেখেননি। রোগীর আচরণের পেছনে মানসিক স্বাস্থ্যের কোনো সমস্যা থাকতে পারে বলে চিকিৎসকদের সন্দেহ হয়। তাই অস্ত্রোপচারের পর তাঁর মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও পরামর্শ দেওয়ার পরিকল্পনা করা হয়। তবে পরীক্ষার আগে নির্দিষ্ট কোনো মানসিক রোগ নিশ্চিত করা হয়নি। অস্ত্রোপচারের পর রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। চিকিৎসকদের কাছে তিনি জানান, ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবেন না। এই ঘটনা চিকিৎসকদের কাছেও ছিল অত্যন্ত বিরল ও জটিল। শরীরের ভেতরে ধারালো বস্তু প্রবেশ করানো প্রাণঘাতী অভ্যন্তরীণ ক্ষত ও রক্তক্ষরণের কারণ হতে পারে। তাই এমন কোনো প্রবণতা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
ভারতের পাঞ্জাবের অমৃতসরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট মধুসূদনকে গু লি করে হ ত্যা করেছে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা। ম্যাড সান্ধু নামে পরিচিত এই ব্যক্তি শনিবার, ৩ অক্টোবর সন্ধ্যায় লোহারকা রোডের একটি গাড়ি ধোয়ার কেন্দ্রের বাইরে নিজের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গু লি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হ ত্যা কা ণ্ডের কারণ অনুসন্ধান এবং হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে অমৃতসরের অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ সিরিভেন্নেলার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে হা ম লাটি ঘটে। গু লি বি দ্ধ সান্ধুকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরিবারের বক্তব্যের ভিত্তিতে পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে। তদন্তের দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার অব পুলিশ প্রভজোৎ সিং ভির্ক জানিয়েছেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে পুলিশের হাতে কিছু সূত্র এসেছে এবং সেগুলো যাচাই করা হচ্ছে। হ ত্যা কা ণ্ডের পর ‘গোল্ডি ধিলন’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দা য় স্বীকারের পোস্ট দেওয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি। ওই পোস্টে সান্ধুর বিরুদ্ধে পাঞ্জাবের সংস্কৃতি নষ্ট করার অভিযোগ তোলা হয়। কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে পোস্টটি খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই দা য় স্বীকারের পোস্ট থেকেই হামলাকারীদের পরিচয় বা হ ত্যা র উদ্দেশ্য নিশ্চিত হওয়া যায়নি। সান্ধু প্রকাশ্যে নিজের সম কা মী পরিচয় নিয়ে কথা বলতেন। মেকআপ, ফ্যাশন, চলচ্চিত্র ও লি ঙ্গ পরিচয়সংক্রান্ত বিষয়ে তাঁর ভিডিও এবং পডকাস্টে অংশগ্রহণের মাধ্যমে পরিচিতি তৈরি হয়েছিল। এনডিটিভির তথ্য অনুযায়ী, তিনি পাঞ্জাব ও মুম্বাইয়ের চলচ্চিত্রে স্টাইলিস্ট এবং সহকারী কস্টিউম ডিজাইনার হিসেবে কর্মজীবন শুরু করেন। কিছু পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচয় নিয়ে তাঁকে বি দ্ বে ষ মূলক মন্তব্য ও হয় রা নি র মুখেও পড়তে হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি সান্ধুর পোশাক, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ও পুরোনো ভিডিও নিয়ে একটি নিহাং গোষ্ঠীর সঙ্গে বিরো ধ হয়েছিল। ওই গোষ্ঠী তাঁর কিছু কনটেন্টের বিরুদ্ধে আপত্তি জানায়। পরে সান্ধু অভিযোগ করেন, বিত র্ক তৈরির জন্য তাঁর পুরোনো ভিডিও নতুন করে ছড়ানো হচ্ছে। তবে অমৃতসরের পুলিশ কমিশনার হরমনবীর সিং গিল এই বিরো ধের সঙ্গে হ ত্যা কা ণ্ডের সরাসরি সম্পর্ক নিশ্চিত করেননি। তিনি জানিয়েছেন, হ ত্যা র উদ্দেশ্য জানতে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, সান্ধু অমৃতসরের একটি ইউনিসেক্স স্যালনের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মেকআপ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতেন। তাঁর ইনস্টাগ্রামে প্রায় ২ লাখ ৪০ হাজার অনুসারী ছিল। হ ত্যা কা ণ্ডের পর অমৃতসরের সংসদ সদস্য গুরজিৎ সিং আউজলা দাবি করেছেন, সান্ধু দীর্ঘদিন ধরে হু ম কি পাচ্ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সে বিষয়ে জানিয়েছিলেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রে প্তা র এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।