- প্রচ্ছদ
- Topic
পাম্প মালিক
সিলেটে প্রশাসনের দাবিদাওয়া উপেক্ষা এবং অযথা হয়রানির প্রতিবাদে বিভাগীয় সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল ও সিএনজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পাম্প মালিকরা। এই সিদ্ধান্তে পুরো সিলেট জুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার (২ এপ্রিল) রাত ১২টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নেতারা এ ঘোষণা দেন। পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে চলমান নানা সমস্যা ও দাবি-দাওয়া উপেক্ষিত থাকায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্রি বন্ধের সিদ্ধান্ত কার্যকর থাকবে। অকস্মিক এই পদক্ষেপের ফলে সিলেটে পরিবহন খাতে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ ভোক্তাদের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে। সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি হুমায়ূন আহমেদ বলেন, পাম্প মালিকরা প্রশাসনের পক্ষ থেকে জরিমানার আড়ালে চাঁদাবাজির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষিত থাকায় এবং চাঁদাবাজির অভিযোগে বাধ্য হয়ে বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।