সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

#দাম্পত্য_সুখ

ধর্মীয় চর্চায় নিয়মিত দম্পতিদের যৌ ন জী বন ও দাম্পত্য সন্তুষ্টি নিয়ে গবেষণায় মিলেছে চমকপ্রদ তথ্য
ধর্মভীরু দম্পতিদের যৌ ন জী বন বেশি সন্তোষজনক: গবেষণায় চমকপ্রদ তথ্য

যুক্তরাষ্ট্রের একটি নতুন গবেষণায় দেখা গেছে, ধর্মীয় চর্চায় নিয়মিত থাকা বিবাহিত দম্পতিদের যৌ ন জী বন তুলনামূলকভাবে বেশি সন্তোষজনক। একই সঙ্গে তাদের মধ্যে নিয়মিত যৌ ন স ম্প র্কের হারও বেশি।   চার্লটসভিলের ইনস্টিটিউট ফর ফ্যামিলি স্টাডিজের ২০২৬ সালের ‘রিলিজিয়ন অ্যান্ড ফ্যামিলি সার্ভে’তে ১৮ থেকে ৫৪ বছর বয়সী ৩ হাজার ১২৫ জন বিবাহিত প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা যায়, ২০ থেকে ৫৪ বছর বয়সী বিবাহিতদের মধ্যে উপাসনালয়ে নিয়মিত যাতায়াতকারী দম্পতিদের ৬২ শতাংশ জানিয়েছেন, তারা সপ্তাহে অন্তত একবার যৌ ন স ম্প র্ক করেন। ধর্মীয় চর্চায় অনিয়মিত বা কোনো ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত নন এমন দম্পতিদের মধ্যে এই হার তুলনামূলকভাবে কম।   যৌ ন জী বন নিয়ে সন্তুষ্টির ক্ষেত্রেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। উপাসনালয়ে নিয়মিত যাতায়াতকারী ধর্মভীরু দম্পতিদের একটি বড় অংশ নিজেদের যৌ ন জী বনকে ‘চমৎকার’ বা ‘খুব ভালো’ হিসেবে মূল্যায়ন করেছেন। অন্যদিকে ধর্মীয় চর্চায় কম যুক্ত থাকা বা ধর্মীয়ভাবে অনাসক্ত দম্পতিদের মধ্যে এই সন্তুষ্টির হার তুলনামূলকভাবে কম।   গবেষণায় আরও দেখা গেছে, নিয়মিত প্রার্থনা বা ধর্মীয় চর্চার সঙ্গে বিবাহিত দম্পতিদের যৌ ন জী বন নিয়ে সন্তুষ্টির সম্পর্ক রয়েছে। তবে এর সঙ্গে যৌ ন স ম্প র্কের সংখ্যা বাড়ার বিষয়টি সব ক্ষেত্রে একইভাবে দেখা যায়নি।   বিয়েকে দীর্ঘমেয়াদি ও স্থায়ী অঙ্গীকার হিসেবে দেখার সঙ্গেও নিয়মিত ও সন্তোষজনক যৌ ন স ম্প র্ক এবং সামগ্রিক দাম্পত্য মানের ইতিবাচক সম্পর্ক পাওয়া গেছে।   তবে গবেষকেরা সতর্ক করেছেন, এই ফলাফল থেকে সরাসরি বলা যায় না যে ধর্মীয় চর্চাই বেশি যৌ ন স ম্প র্ক বা দাম্পত্য সুখের কারণ। গবেষণাটি পর্যবেক্ষণভিত্তিক এবং এতে অংশগ্রহণকারীদের নিজেদের দেওয়া তথ্য ব্যবহার করা হয়েছে। বয়স, কত বছর ধরে বিয়ে হয়েছে এবং অন্যান্য ব্যক্তিগত পার্থক্যও ফলাফলে প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, দম্পতিরা যখন নিজেদের বিশ্বাস, মূল্যবোধ ও আধ্যাত্মিক চর্চার জায়গায় একসঙ্গে সময় কাটান, তখন তাদের পারস্পরিক বোঝাপড়া ও মানসিক ঘনিষ্ঠতা বাড়তে পারে। উপাসনালয়ে যাওয়া, প্রার্থনা কিংবা নিজেদের বিশ্বাস অনুযায়ী ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া অনেক দম্পতির সম্পর্ককে আরও গভীর করতে পারে।   দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা বাড়াতে বিশেষজ্ঞরা মোবাইল ফোন ও ইন্টারনেট থেকে কিছুটা দূরে থেকে স্বামী-স্ত্রীর একান্ত সময় বাড়ানোর পরামর্শ দিয়েছেন। নিজেদের অনুভূতি, মানসিক ঘনিষ্ঠতা এবং যৌ ন সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।

অলিনা রহমান অক্টোবর ৩, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

নভেম্বর ২১, ২০২৬ ১৩:০