সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

হাওয়ার্ড ইউনিভার্সিটি

ছবি: সংগৃহীত
ডাক্তার হওয়ার লক্ষ্য, ২০ লাখ ডলারের স্কলারশিপ নিয়ে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে আলাবামার ছাত্রী

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের এলিসভিল শহরের এক মেধাবী শিক্ষার্থী অসাধারণ সাফল্য অর্জন করে আলোচনায় এসেছেন। জাইরেউনা কাউসেট নামের এই হাইস্কুল ছাত্রী কলেজ ও বিভিন্ন শিক্ষা কর্মসূচি থেকে মোট ২০ লাখ ডলারেরও বেশি স্কলারশিপ অর্জন করেছেন।   স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি মোট ২,০০০,০৪৭ মার্কিন ডলারের স্কলারশিপ পেয়েছেন। একই সঙ্গে তিনি ২০২৬ সালের ব্যাচের ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হয়েছেন। তাঁর জিপিএ ছিল ৪.২৩, যা তাঁর ধারাবাহিক শিক্ষাগত সাফল্যেরই প্রতিফলন।   জাইরেউনা জানান, ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিলেন। তিনি বলেন, “আমি সপ্তম ও অষ্টম শ্রেণি থেকেই ভবিষ্যতের পরিকল্পনা শুরু করি। তবে আমার সাফল্যের ভিত্তি তৈরি হয় প্রথম শ্রেণি থেকেই, কারণ আমি কখনও ‘বি’ গ্রেড পাইনি।”   তিনি আরও জানান, এই সাফল্যের পেছনে রয়েছে নিয়মিত পরিশ্রম, আত্মবিশ্বাস এবং পরিবারের সমর্থন। স্কুলজীবনে তিনি শুধু পড়াশোনাতেই নয়, নেতৃত্বগুণ ও বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় ছিলেন বলে জানা গেছে।   আগামী শরতে তিনি হাওয়ার্ড ইউনিভারসিটিতে ভর্তি হবেন। সেখানে তিনি চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করে ভবিষ্যতে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ (OB-GYN) হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান।   শিক্ষক ও কমিউনিটির সদস্যরা বলছেন, জাইরেউনার এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং অন্য শিক্ষার্থীদের জন্যও একটি বড় অনুপ্রেরণা। কঠোর পরিশ্রম, লক্ষ্য স্থির রাখা এবং আত্মবিশ্বাস থাকলে যে বড় স্বপ্নও বাস্তবে রূপ নিতে পারে— তারই একটি উদাহরণ হয়ে উঠেছেন তিনি।

তাবাস্সুম মে ১৫, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০