সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নিউইয়র্কে গর্ভবতী শিক্ষিকাকে পেটে লাথি, পরে তাকেই দোষ দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: জুলাই ৬, ২০২৬ ২৩:২৭
মামলা করা নিউইয়র্কের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষিকা লরেন ভিটালে। ছবি: সংগৃহীত
মামলা করা নিউইয়র্কের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষিকা লরেন ভিটালে। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির এক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ের অন্তঃসত্ত্বা শিক্ষিকা অভিযোগ করেছেন, শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীর হামলায় তিনি গুরুতর আহত হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সহায়তা না করে উল্টো ঘটনার জন্য তাকেই দায়ী করেছে। পরে প্রতিবাদ করায় তাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন।

 

নিউইয়র্ক পোস্ট-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৩১ বছর বয়সী লরেন ভিটালে ২০২৬ সালের জানুয়ারিতে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সে সময় স্ট্যাটেন আইল্যান্ডের পিএস ৮৪ বিদ্যালয়ে কিন্ডারগার্টেনের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পড়াতেন তিনি।

মামলায় ভিটালে অভিযোগ করেছেন, সহিংস আচরণের নথিভুক্ত ইতিহাস থাকা এক শিক্ষার্থীকে আগাম কোনো সতর্কতা ছাড়াই তার শ্রেণিকক্ষে পাঠানো হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থী তার মুখে থুতু নিক্ষেপ করে এবং অন্তঃসত্ত্বা অবস্থায় তার পেটে লাথি মারে।

 

আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, ওই হামলার পর ভিটালের রক্তক্ষরণ, পেটে ব্যথা, গর্ভস্থ শিশুর নড়াচড়া কমে যাওয়া এবং উচ্চ রক্তচাপের মতো জটিলতা দেখা দেয়। পরে তিনি নিজেই হাসপাতালে প্রসূতি বিভাগে যান এবং চিকিৎসা নেন।

তবে হামলার পর বিদ্যালয় কর্তৃপক্ষ তার পাশে দাঁড়ানোর পরিবর্তে ঘটনার জন্য তাকেই দায়ী করে বলে অভিযোগ করেছেন ভিটালে। মামলায় তিনি দাবি করেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার আঘাতের প্রতিবেদন নিয়ে সমালোচনা করেন, তার বিরুদ্ধে শারীরিক শাস্তি দেওয়ার অভিযোগ তোলেন, বেতন কেটে নেন এবং কর্মক্ষেত্রে আহত হওয়ার দাবি প্রত্যাখ্যান করেন।

 

ভিটালের ভাষ্য, "তারা বলেছিল আমি নাকি পেটে লাথি খাওয়া এড়াতে পারতাম। আমি তো সিনেমার নায়ক নই যে মুহূর্তের মধ্যে সবকিছু এড়িয়ে যেতে পারব।"

তিনি আরও বলেন, "এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল। আমি ভয় পাচ্ছিলাম, হয়তো আমার সন্তানকে হারাব।"

 

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ২০২৩ সালে চাকরিতে যোগ দেওয়ার সময়ই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি শিগগিরই সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন কি না। ভিটালের দাবি, প্রশ্নটি তাকে অস্বস্তিতে ফেললেও চাকরির প্রয়োজন থাকায় তিনি তখন কোনো প্রতিক্রিয়া জানাননি।

 

তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের শুরুতে আরেক সহিংস শিক্ষার্থীকে তার শ্রেণিকক্ষে রাখার বিরুদ্ধে শিক্ষক ইউনিয়নে অভিযোগ করার পর থেকেই তার প্রতি বৈষম্যমূলক আচরণ শুরু হয়। ওই শিক্ষার্থীও এক পর্যায়ে তাকে কামড় দেয় এবং পর্দার রড দিয়ে আঘাত করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

মামলায় বলা হয়েছে, পরে গর্ভধারণের খবর বিদ্যালয়ের এক কাউন্সেলরের সঙ্গে ব্যক্তিগতভাবে ভাগ করে নিলেও অল্প সময়ের মধ্যেই সেটি প্রধান শিক্ষকের কাছে পৌঁছে যায়। এরপর থেকেই তার কাজের ওপর অতিরিক্ত নজরদারি শুরু হয় এবং তাকে একটি টিচার ইমপ্রুভমেন্ট প্ল্যান-এর আওতায় আনা হয়।

ভিটালের অভিযোগ, গর্ভধারণের পর থেকেই তাকে আরও বেশি পর্যবেক্ষণ করা হতো এবং কর্মক্ষেত্রে তার প্রতি আচরণে স্পষ্ট পরিবর্তন আসে।

 

এ বছরের এপ্রিল মাসে শিক্ষক ইউনিয়নের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার এক সপ্তাহ পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে মামলায় দাবি করা হয়েছে। তার অভিযোগ, স্থায়ী নিয়োগ পাওয়ার যোগ্য হওয়ার ঠিক আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বর্তমানে দুই মাস বয়সী কন্যাসন্তানের মা ভিটালে আদালতের মাধ্যমে চাকরি ফিরে পেতে চান। তিনি বলেন, "আমি আবারও শিশুদের পড়াতে চাই। শিক্ষকতাই আমার পেশা, আমি শুধু আমার কর্মস্থলে ফিরে যেতে চাই। যা ঘটেছে, তাতে আমি ভীষণ ভেঙে পড়েছি।"

 

এদিকে, মামলার বিষয়ে নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগের কর্মকর্তারা গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। মামলার অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
সুহাস ও প্রিয়াঙ্কা ভারতীয় প্রবাসী দম্পতি I ছবি: সংগৃহীত
‘আমেরিকায় আসবেন না’, ভারতীয় তরুণদের নিজ দেশেই ক্যারিয়ার গড়ার পরামর্শ প্রবাসী দম্পতির

উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর স্বপ্ন দেখেন বহু ভারতীয় তরুণ। তবে সম্প্রতি এক ইনস্টাগ্রাম ভিডিওতে সুহাস ও প্রিয়াঙ্কা নামের এক প্রবাসী দম্পতি তরুণদের আমেরিকায় না আসার পরামর্শ দিয়েছেন। কনটেন্ট ক্রিয়েটর দর্শনার ওই ভিডিওতে সুহাস তরুণদের উদ্দেশ্যে সরাসরি বলেন, "এখানে আসবেন না।"   সুহাস জানান, তারা যখন যুক্তরাষ্ট্রে এসেছিলেন তখন ভারতের পরিস্থিতি ভিন্ন ছিল এবং সেখানে ভালো চাকরি পাওয়া অনেক কঠিন ছিল। কিন্তু বর্তমানে ভারতেও যুক্তরাষ্ট্রের সমকক্ষ ক্যারিয়ার গড়ার দারুণ সব সুযোগ তৈরি হয়েছে। প্রিয়াঙ্কাও জানান, এখন অনেক বিনিয়োগকারীও ভারতের বাজারে ব্যবসার জন্য ঝুঁকছেন।   নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে সুহাস জানান, পরিবার ও বন্ধুদের ছেড়ে ভিনদেশে নতুন করে সবকিছু শুরু করার মানসিক মূল্য অনেক চড়া। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে বসবাস করার পরও তারা সেখানে আপন হওয়ার অনুভূতি পান না। সুযোগ থাকলে তিনি এখনই নিজ দেশ ভারতে ফিরে যেতেন বলে আক্ষেপ প্রকাশ করেন।   প্রবাসী ভারতীয়দের সঙ্গে চীনা শিক্ষার্থীদের একটি তুলনামূলক চিত্রও তুলে ধরেন এই দম্পতি। তারা জানান, চীনারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে জ্ঞান অর্জন শেষে নিজ দেশে ফিরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখেন। ভারতীয় তরুণদের মধ্যেও এই ফিরে যাওয়ার মানসিকতা গড়ে ওঠা প্রয়োজন বলে তারা মনে করেন।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২১, ২০২৬ ১৫:৫৬
মার্কিন সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট ম্যাথিউ ব্ল্যাঙ্ক এবং তার স্ত্রী অ্যানি রামোস

সেনাসদস্যের স্ত্রী হিসেবে পরিচয় নিবন্ধন করতে গিয়ে সেনাঘাঁটিতেই আইসিইর হাতে আটক নববধূ

যুক্তরাষ্ট্রের আলাস্কায় সামরিক মিশনে যাওয়ার পথে বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৮ জনের

যুক্তরাষ্ট্রের আলাস্কায় সামরিক মিশনে যাওয়ার পথে বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৮ জনের

পেনসিলভানিয়ায় ‘শয়তানের আদেশে’ প্রেমিকাকে কুপিয়ে হত্যা, লাশ গুমে ছেলেকে সাহায্য করলেন খোদ মা

পেনসিলভানিয়ায় ‘শয়তানের আদেশে’ প্রেমিকাকে কুপিয়ে হত্যা, লাশ গুমে ছেলেকে সাহায্য করলেন খোদ মা

যুক্তরাষ্ট্রে নতুন অভিবাসী? প্রথম ৩০ দিনে এই ১০ কাজ না করলে পরে বাড়তে পারে ভোগান্তি
যুক্তরাষ্ট্রে নতুন অভিবাসী? প্রথম ৩০ দিনে এই ১০ কাজ না করলে পরে বাড়তে পারে ভোগান্তি

যুক্তরাষ্ট্রে নতুন অভিবাসী হিসেবে আসার পর প্রথম কয়েক সপ্তাহ শুধু চাকরি খোঁজা বা বাসা গোছানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সোশ্যাল সিকিউরিটি নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, হেলথ ইন্স্যুরেন্স, ড্রাইভার লাইসেন্স থেকে শুরু করে ক্রেডিট হিস্ট্রি তৈরি, চাকরির প্রস্তুতি ও স্থানীয় সেবার সঙ্গে যুক্ত হওয়ার মতো বেশ কিছু কাজ শুরুতেই গুছিয়ে নেওয়া জরুরি। তবে কোন কাজটি কখন করতে হবে, তা ব্যক্তির ইমিগ্রেশন স্ট্যাটাস ও অঙ্গরাজ্যভেদে ভিন্ন হতে পারে।   নতুন অভিবাসীদের জন্য প্রথম ৩০ দিনে অগ্রাধিকার দিয়ে যে ১০টি কাজ করা যেতে পারে, সেগুলো হলো:   ১. সোশ্যাল সিকিউরিটি নম্বরের ব্যবস্থা করুন: চাকরি, কর প্রদান, ব্যাংকিংসহ বিভিন্ন কাজে সোশ্যাল সিকিউরিটি নম্বর বা এসএসএন প্রয়োজন হতে পারে। অভিবাসী ভিসার আবেদন করার সময় সোশ্যাল সিকিউরিটি নম্বরের জন্য আবেদন করলে আলাদাভাবে সোশ্যাল সিকিউরিটি অফিসে যেতে নাও হতে পারে। সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের তথ্য অনুযায়ী, এভাবে আবেদন করলে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কার্ড ডাকযোগে পাঠানো হয়।   যারা ভিসা আবেদনের সময় সোশ্যাল সিকিউরিটি নম্বরের জন্য আবেদন করেননি, তাদের যুক্তরাষ্ট্রে এসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সোশ্যাল সিকিউরিটি অফিসে আবেদন করতে হতে পারে। তাই প্রথম মাসেই নিজের সোশ্যাল সিকিউরিটি নম্বরের আবেদন ও কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।   ২. একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন: দৈনন্দিন খরচ, বেতন জমা, বিল পরিশোধ এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য একটি চেকিং অ্যাকাউন্ট কাজে লাগে। তাই সম্ভব হলে প্রথম দিকেই নিজের প্রয়োজন অনুযায়ী কোনো ব্যাংক বা ক্রেডিট ইউনিয়নে অ্যাকাউন্ট খোলার প্রস্তুতি নিন।   অ্যাকাউন্ট খোলার আগে ব্যাংক কী ধরনের পরিচয়পত্র, সোশ্যাল সিকিউরিটি নম্বর বা অন্য কাগজপত্র গ্রহণ করে এবং ঠিকানার কী প্রমাণ প্রয়োজন, তা জেনে নেওয়া ভালো। নতুনদের ক্ষেত্রে ব্যাংকভেদে নিয়ম আলাদা হতে পারে।   ৩. একটি মোবাইল নম্বর নিন: যুক্তরাষ্ট্রে আসার পর দ্রুত একটি কার্যকর মোবাইল নম্বর নেওয়া জরুরি। ব্যাংক, চাকরির আবেদন, অ্যাপয়েন্টমেন্ট, স্কুলসহ নানা কাজে এই নম্বর ব্যবহার করতে হবে।   শুরুতে প্রিপেইড সিম বা কম খরচের মোবাইল প্ল্যান নেওয়া যেতে পারে। পরে প্রয়োজন ও বাজেট অনুযায়ী প্ল্যান পরিবর্তন করা সম্ভব।   ৪. ঠিকানার কাগজপত্র গুছিয়ে রাখুন: যুক্তরাষ্ট্রে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবায় বর্তমান ঠিকানা যাচাই করার প্রয়োজন হতে পারে। বাসার লিজ, ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট বা গ্রহণযোগ্য অন্য কোনো কাগজপত্র সংরক্ষণ করুন।   নতুন ঠিকানায় আসার পর প্রয়োজন অনুযায়ী ডাক বিভাগের মাধ্যমে চিঠিপত্র অন্য ঠিকানায় পাঠানোর ব্যবস্থাও করা ভালো। ভবিষ্যতে ব্যাংক, ড্রাইভার লাইসেন্স, স্কুল বা অন্যান্য সেবায় ঠিকানা আপডেট করতে এসব কাগজ কাজে লাগতে পারে।   ৫. স্টেট আইডি বা ড্রাইভার লাইসেন্সের প্রস্তুতি নিন: যুক্তরাষ্ট্রে ছবি সংবলিত পরিচয়পত্র হিসেবে স্টেট আইডি বা ড্রাইভার লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কাগজপত্র লাগবে এবং আবেদন প্রক্রিয়া কী হবে, তা অঙ্গরাজ্যভেদে ভিন্ন।   যারা গাড়ি চালাবেন, তারা নিজের অঙ্গরাজ্যের মোটরযান বিভাগ বা ডিএমভির নিয়ম দেখে ড্রাইভার লাইসেন্সের প্রক্রিয়া শুরু করতে পারেন। আর গাড়ি চালানোর প্রয়োজন না থাকলে স্টেট আইডি নেওয়া যেতে পারে।   ৬. হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করুন: যুক্তরাষ্ট্রে চিকিৎসার খরচ অনেক বেশি হতে পারে। তাই নতুন দেশে আসার পর হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টি অবহেলা না করাই ভালো।   আইনগতভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী অনেক অভিবাসী স্বাস্থ্যবিমা মার্কেটপ্লেসের মাধ্যমে কভারেজ পাওয়ার যোগ্য হতে পারেন। আয় অনুযায়ী প্রিমিয়ামে ছাড় বা অন্যান্য আর্থিক সহায়তাও পাওয়া যেতে পারে। তবে যোগ্যতার নিয়ম ব্যক্তির ইমিগ্রেশন স্ট্যাটাস ও আয়ের ওপর নির্ভর করে।   যুক্তরাষ্ট্রে নতুন করে বসবাস শুরু করাও কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের বাইরে স্বাস্থ্যবিমায় নাম লেখানোর সুযোগ তৈরি করতে পারে। পাশাপাশি যোগ্য ব্যক্তিরা সারা বছর মেডিকেইড বা শিশুদের স্বাস্থ্যবিমা কর্মসূচির জন্য আবেদন করতে পারেন।   ৭. আমেরিকান ফরম্যাটে জীবনবৃত্তান্ত তৈরি করুন: বাংলাদেশে ব্যবহৃত দীর্ঘ সিভি সরাসরি যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে ব্যবহার না করে পদের সঙ্গে মিল রেখে একটি সংক্ষিপ্ত, পরিষ্কার ও চাকরির আবেদন বাছাইয়ের সফটওয়্যার উপযোগী জীবনবৃত্তান্ত তৈরি করা ভালো।   নিজের আগের কাজের অভিজ্ঞতাকে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে প্রচলিত দায়িত্ব ও দক্ষতার ভাষায় উপস্থাপন করুন। পাশাপাশি পেশাগত যোগাযোগের অনলাইন প্রোফাইলও হালনাগাদ করে রাখা যেতে পারে।   ৮. চাকরি খোঁজা শুরু করুন: পছন্দের চাকরির জন্য প্রস্তুতি নিতে সময় লাগলেও শুরুতেই চাকরির বাজার সম্পর্কে ধারণা নেওয়া এবং প্রয়োজন হলে সাময়িক কাজের জন্য আবেদন করা যেতে পারে।   চাকরির ওয়েবসাইট ও পেশাগত যোগাযোগের প্ল্যাটফর্মে নিজের যোগ্যতার সঙ্গে মিল থাকা চাকরি খুঁজুন। একই সঙ্গে স্থানীয় ব্যবসা, কমিউনিটি নেটওয়ার্ক ও পরিচিতদের মাধ্যমেও চাকরির সুযোগ সম্পর্কে জানতে পারেন।   তবে কাজের অনুমতি ব্যক্তির ইমিগ্রেশন স্ট্যাটাসের ওপর নির্ভর করে। তাই বৈধভাবে কাজ করার অনুমতি আছে কি না, তা নিশ্চিত না হয়ে কোনো চাকরিতে যোগ দেওয়া উচিত নয়।   ৯. ক্রেডিট হিস্ট্রি তৈরির দিকে নজর দিন: যুক্তরাষ্ট্রে নতুনদের জন্য ক্রেডিট হিস্ট্রি তৈরি করা দীর্ঘমেয়াদি আর্থিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ক্রেডিট হিস্ট্রি ও ক্রেডিট স্কোর পরবর্তীতে ক্রেডিট কার্ড, গাড়ির ঋণ, বাসা ভাড়া বা অন্যান্য আর্থিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।   যারা যোগ্য, তারা ব্যাংক বা কার্ড কোম্পানির নিয়ম অনুযায়ী জামানতভিত্তিক ক্রেডিট কার্ড দিয়ে শুরু করতে পারেন। কার্ড ব্যবহার করলে সময়মতো বিল পরিশোধ করা এবং নিজের সামর্থ্যের মধ্যে খরচ করা গুরুত্বপূর্ণ।   ১০. স্থানীয় কমিউনিটি ও প্রয়োজনীয় সেবার সঙ্গে যুক্ত হন: নতুন দেশে পরিচিত মানুষ ও নির্ভরযোগ্য তথ্যের নেটওয়ার্ক তৈরি করা গুরুত্বপূর্ণ। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি, মসজিদ, কমিউনিটি সেন্টার বা পেশাজীবী সংগঠনের সঙ্গে পরিচিত হতে পারেন।   তবে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের ওপর নির্ভর না করে ইমিগ্রেশন, ট্যাক্স, হেলথ ইন্স্যুরেন্স বা সরকারি সুবিধার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থার তথ্য যাচাই করা উচিত।   প্রথম মাসে এসব কাজ গুছিয়ে নিতে পারলে নতুন পরিবেশে দৈনন্দিন জীবন, চাকরি, ব্যাংকিং ও সরকারি সেবার সঙ্গে মানিয়ে নেওয়া অনেক সহজ হতে পারে। তবে সব অভিবাসীর পরিস্থিতি এক নয়। ইমিগ্রেশন স্ট্যাটাস, অঙ্গরাজ্য, আয় ও পারিবারিক অবস্থার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপও আলাদা হতে পারে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২১, ২০২৬ ১৩:৩০
ডিপোর্টের পর ফের যুক্তরাষ্ট্রে, টেক্সাসে ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইসিই

ডিপোর্টের পর ফের যুক্তরাষ্ট্রে, টেক্সাসে ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইসিই

ট্রাম্পের ভিডিওতে আরিয়ানা গ্রান্ডের গান, ক্ষুব্ধ গায়িকা

ট্রাম্পের ভিডিওতে আরিয়ানা গ্রান্ডের গান, ক্ষুব্ধ গায়িকা: ‘আর কখনো আমার গান ব্যবহার করবেন না’

ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আয়েশা ওয়াহাব

ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আয়েশা ওয়াহাব

ভারী বৃষ্টিতে নিউইয়র্কের রাস্তায় বন্যা, পানিতে আটকে পড়ে যানবাহন ও যাত্রী
ভারী বৃষ্টিতে নিউইয়র্কের রাস্তায় বন্যা, পানিতে আটকে পড়ে যানবাহন ও যাত্রী

নিউইয়র্ক সিটিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে বিভিন্ন সড়ক মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে যায়। কুইন্স ও ব্রুকলিনের কয়েকটি এলাকায় রাস্তাগুলো কার্যত নদীর মতো হয়ে পড়ে, যানবাহন আটকে যায় এবং জনজীবনে ব্যাপক ভোগান্তি দেখা দেয়। লং আইল্যান্ডে কোথাও কোথাও প্রায় ৩ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  কুইন্সে বন্যার পানির কারণে লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ের দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রুকলিনের বুশউইকসহ কয়েকটি এলাকায় অতিরিক্ত পানিতে স্টর্ম ড্রেনেজ ব্যবস্থা চাপের মুখে পড়ে। কিছু স্থানে পানির উচ্চতা এতটাই বেড়ে যায় যে চালকদের গাড়ির ছাদে উঠে অপেক্ষা করতে দেখা যায়।  নিউইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আগেই সতর্ক করেছিল, শক্তিশালী বজ্রঝড়ে অল্প সময়ে প্রতি ঘণ্টায় ১ থেকে ২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যার জন্য শহর ও আশপাশের এলাকাকে অতিবৃষ্টিজনিত বন্যার মাঝারি ঝুঁকিতে রাখা হয়েছিল। পরে নগর কর্তৃপক্ষ ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্নিং জারি হওয়ার কথা জানায়।  বন্যার কারণে নিউইয়র্কের বিভিন্ন সড়কে যানজট ও বন্ধের পাশাপাশি সাবওয়ে সার্ভিসেও ব্যাপক বিঘ্ন ঘটে। নিউইয়র্ক সিটির সরকারি জরুরি সতর্কতায় একাধিক এমটিএ ট্রেনে দেরি ও সার্ভিস পরিবর্তনের কথা জানানো হয়। জ্যাকি রবিনসন পার্কওয়েতেও বন্যার পানির কারণে ব্যাপক যানজট তৈরি হয়।  শুধু নিউইয়র্ক সিটিই নয়, নিউইয়র্ক ও নিউ জার্সির আরও কয়েকটি এলাকায়ও প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়। নিউ জার্সির জার্সি সিটিতে বন্যার পানিতে আটকে পড়া ৬৯ জনকে জরুরি উদ্ধারকারী দল ইনফ্ল্যাটেবল রাফট ব্যবহার করে উদ্ধার করে বলে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে।  লং আইল্যান্ডের আটলান্টিক বিচ এলাকায় ঝড়ে একটি সম্ভাব্য টর্নেডোর আঘাতে সান অ্যান্ড সার্ফ বিচ ক্লাবের ব্যাপক ক্ষতি হয়। নাসাউ কাউন্টি পরে ওই এলাকায় স্টেট অব ইমার্জেন্সি ঘোষণা করে। তবে প্রাথমিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং গুরুতর আহতের ঘটনাও জানানো হয়নি।  ঝড়ের আগেই নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ বাসিন্দাদের বিশেষ করে বেসমেন্ট অ্যাপার্টমেন্টে বসবাসকারীদের সতর্ক থাকতে বলেছিল। নগর কর্তৃপক্ষ জানায়, বন্যার পানি দ্রুত বাড়তে পারে এবং পানির নিচে রাস্তার গর্ত, ধ্বংসাবশেষ বা বৈদ্যুতিক ঝুঁকি থাকতে পারে। তাই পানিতে ডুবে থাকা রাস্তা দিয়ে গাড়ি চালানো, হাঁটা বা সাইকেল চালানো থেকে বিরত থাকতে বলা হয়।  আবহাওয়ার এই পরিস্থিতি নিউইয়র্কে হঠাৎ ভারী বৃষ্টির সময় নগর বন্যার ঝুঁকিকে আবারও সামনে এনেছে। শহরের সরকারি তথ্যমতে, ভারী বৃষ্টির সময় স্বল্প সময়ের মধ্যেই নিচু এলাকা, দুর্বল ড্রেনেজের রাস্তা ও আন্ডারপাসে পানি জমে যেতে পারে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২১, ২০২৬ ১১:২৪
ইবি-৩ ভিসায় চাকরি ও গ্রিন কার্ডের প্রতিশ্রুতি

ইবি-৩ ভিসায় চাকরি ও গ্রিন কার্ডের প্রতিশ্রুতি! টাকা দেওয়ার আগে যা যাচাই করবেন

গৃহহীন ব্যক্তির পাশে কুকুরের মলভরা স্যান্ডউইচ রেখে দেওয়া সেই পুলিশ কর্মকর্তাই এখন টেক্সাসের পুলিশপ্রধান

গৃহহীন ব্যক্তির পাশে কুকুরের মলভরা স্যান্ডউইচ রেখে দেওয়া সেই পুলিশ কর্মকর্তাই এখন টেক্সাসের পুলিশপ্রধান

শরনার্থী ছবি:সংগৃহীত

সোমালিদের টিপিএস বাতিল কার্যকর হচ্ছে, আদালতের রায়ে নির্বাসনের ঝুঁকিতে প্রায় ১,১০০ জন

0 Comments