আমেরিকা

স্মার্টফোন ব্যবহার করেন না, ই মেইলও নয়! তবু ৫ হাজার কোটি টাকার মালিক

সিদ্দিকুর রহমান প্রকাশ: জুলাই ৩০, ২০২৬ ৬:৮
ক্রিস্টোফার নোলান বিখ্যাত ব্রিটিশ-আমেরিকান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রযোজক। ছবি:সংগৃহীত
ক্রিস্টোফার নোলান বিখ্যাত ব্রিটিশ-আমেরিকান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রযোজক। ছবি:সংগৃহীত

সময়কে গল্প বলার অন্যতম শক্তিশালী উপাদানে পরিণত করা, বাস্তব লোকেশনে দৃষ্টিনন্দন দৃশ্য নির্মাণ এবং জটিল কাহিনিকে আবেগের সঙ্গে মিশিয়ে দর্শককে নতুন অভিজ্ঞতা দেওয়া—এসব কারণেই বিশ্ব চলচ্চিত্রে আলাদা অবস্থান গড়ে তুলেছেন অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলান। আজ ৩০ জুলাই ৫৬ বছরে পা রাখলেন ‘ওপেনহেইমার’, ‘ইন্টারস্টেলার’, ‘ইনসেপশন’ ও ‘দ্য ডার্ক নাইট’-এর এই নির্মাতা।

 

নোলানের নতুন সিনেমা মুক্তি মানেই বিশ্বজুড়ে দর্শকদের ব্যাপক আগ্রহ। তাঁর আসন্ন ছবি ‘দ্য অডিসি’ ঘিরেও একই উন্মাদনা দেখা যাচ্ছে। বাংলাদেশেও তাঁর সিনেমার জন্য দর্শকদের আগ্রহ বরাবরই চোখে পড়ার মতো।

 

১৯৭০ সালের ৩০ জুলাই লন্ডনের ওয়েস্টমিনস্টারে জন্ম নোলানের। বাবা ছিলেন একটি বিজ্ঞাপন সংস্থার নির্বাহী, আর মা ছিলেন শিক্ষক ও সাবেক বিমানবালা। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—দুই দেশের সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা নোলান মাত্র সাত বছর বয়সে বাবার সুপার-৮ ক্যামেরা হাতে পান। সেখান থেকেই চলচ্চিত্রের প্রতি তাঁর ভালোবাসার শুরু। খেলনা ব্যবহার করে ছোট ছোট চলচ্চিত্র বানাতেন তিনি। ‘স্টার ওয়ার্স’ সিরিজ তাঁর শৈশবের কল্পনাশক্তিকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

 

অনেকের ধারণা, নোলান চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন। বাস্তবে তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ইংরেজি সাহিত্য নিয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সমিতিতে কাজ করতে গিয়েই হাতে-কলমে সিনেমা নির্মাণ শেখেন। পরবর্তীতে ফিল্ম স্কুলে আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হয়। তবে সেই ব্যর্থতা তাঁকে থামাতে পারেনি। বন্ধুদের নিয়ে সপ্তাহান্তে স্বল্প বাজেটে চলচ্চিত্র নির্মাণ চালিয়ে যান তিনি।

 

তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফলোয়িং’ নির্মিত হয় খুব সীমিত বাজেটে। কিন্তু বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয় ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেমেন্টো’। স্মৃতিভ্রংশে আক্রান্ত এক ব্যক্তির গল্পকে উল্টো সময়রেখায় তুলে ধরার অভিনব কৌশল চলচ্চিত্র সমালোচকদের দৃষ্টি কেড়ে নেয়। পরে ছবিটি দুটি বিভাগে অস্কারের মনোনয়নও পায়।

 

এরপর ‘ব্যাটম্যান বিগিনস’ দিয়ে সুপারহিরো চলচ্চিত্রকে নতুন বাস্তবধর্মী রূপ দেন নোলান। ‘দ্য ডার্ক নাইট’ আজও আধুনিক চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রভাবশালী সিনেমা হিসেবে বিবেচিত হয়। এরপর ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘ডানকার্ক’, ‘টেনেট’ এবং ‘ওপেনহেইমার’ দিয়ে তিনি নিজের নির্মাণশৈলীকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যান। ‘ওপেনহেইমার’-এর জন্য তিনি সেরা পরিচালক এবং ছবিটি সেরা চলচ্চিত্রসহ একাধিক বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নেয়।

 

নোলানের চলচ্চিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সময়কে গল্পের কেন্দ্রে নিয়ে আসা। ‘মেমেন্টো’তে উল্টো সময়রেখা, ‘ইনসেপশন’-এ স্বপ্নের ভেতরে স্বপ্ন, ‘ইন্টারস্টেলার’-এ আপেক্ষিকতার প্রভাবে সময়ের ভিন্ন গতি, ‘টেনেট’-এ সময়ের বিপরীত প্রবাহ এবং ‘ওপেনহেইমার’-এ একাধিক সময়রেখার সমন্বয় তাঁর নির্মাণশৈলীর স্বাক্ষর। তবে জটিলতা সৃষ্টি নয়, বরং দর্শককে গল্পের সক্রিয় অংশে পরিণত করাই তাঁর মূল লক্ষ্য।

 

ডিজিটাল প্রযুক্তির যুগেও নোলান সেলুলয়েড ফিল্মের অন্যতম বড় সমর্থক। তিনি এখনও ৭০ মিলিমিটার ও আইম্যাক্স ক্যামেরায় শুটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কম্পিউটারনির্ভর দৃশ্যের পরিবর্তে বাস্তব লোকেশন ও ব্যবহারিক বিশেষ প্রভাব ব্যবহারে তাঁর আগ্রহ বেশি। ‘দ্য ডার্ক নাইট’-এ বাস্তবে ট্রাক উল্টে দেওয়া, ‘ইনসেপশন’-এর ঘূর্ণায়মান করিডর কিংবা ‘ওপেনহেইমার’-এ যতটা সম্ভব বাস্তব বিস্ফোরণের ব্যবহার তাঁর এই দর্শনেরই প্রতিফলন।

 

ব্যক্তিগত জীবনে নোলানের সবচেয়ে বড় সহযাত্রী তাঁর স্ত্রী এমা টমাস। বিশ্ববিদ্যালয়জীবন থেকেই তাঁদের পরিচয়। এমা শুধু জীবনসঙ্গী নন, নোলানের প্রায় সব চলচ্চিত্রের প্রযোজকও। দুজনে মিলে প্রতিষ্ঠা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনকোপ’, যা হলিউডের অন্যতম সফল পরিচালক-প্রযোজক অংশীদারত্বের উদাহরণ হিসেবে বিবেচিত হয়।

 

কাজের ক্ষেত্রেও নোলান বরাবরই ব্যতিক্রমী। তিনি স্মার্টফোন খুব কম ব্যবহার করেন এবং ব্যক্তিগতভাবে ই-মেইল ব্যবহার করেন না বলেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন। শুটিং সেটে অপ্রয়োজনীয় মানুষের উপস্থিতি পছন্দ করেন না। চিত্রনাট্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন প্রকল্প নিয়ে প্রকাশ্যে খুব কম কথা বলেন এবং অভিনেতাদের কাছ থেকেও কঠোর গোপনীয়তা বজায় রাখার প্রত্যাশা করেন।

 

নোলানের বিশ্বাস, প্রযুক্তি মানুষের সৃজনশীলতাকে সহায়তা করবে, কিন্তু গল্প বলার বিকল্প হতে পারে না। এই দর্শনই তাঁকে সমকালীন বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সফল চলচ্চিত্র নির্মাতায় পরিণত করেছে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
"হাসপাতালে পিঠে বিলিয়ার্ড/পুল কিউ (লাঠি) এক ব্যক্তির নাটকীয় দৃশ্য।" ছবি:সংগৃহীত
ট্রেকিং স্টিক শরীর ভেদ করেও ১৬ কিলোমিটার হাটলেন পর্বতারোহী

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের সর্বোচ্চ পর্বত গ্রানাইট পিকে ট্রেকিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েও অবিশ্বাস্যভাবে নিজের জীবন বাঁচিয়েছেন এক পর্বতারোহী। ট্রেকিং স্টিক শরীর ভেদ করে ঢুকে যাওয়ার পরও তিনি প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দুর্গম পাহাড়ি পথ হেঁটে নিরাপদ স্থানে পৌঁছান।   যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ৩২ বছর বয়সী ডেভিড সিফালদি নামের ওই ব্যক্তি মন্টানার বিলিংস শহরের একজন নার্স। গত ২০ জুলাই দুই বন্ধুকে নিয়ে ১২ হাজার ৮০০ ফুটের বেশি উচ্চতার গ্রানাইট পিকে আরোহণের সময় ঢিলা পাথরে পা পিছলে পড়ে যান। এ সময় তার হাতে থাকা স্টিলের মাথাযুক্ত ট্রেকিং স্টিকটি বাম বাহুর নিচ দিয়ে শরীর ভেদ করে পিঠের দিক দিয়ে বেরিয়ে যায়।    দুর্ঘটনার পর নিজের চিকিৎসা–জ্ঞান কাজে লাগিয়ে সিফালদি দ্রুত আঘাতের অবস্থা মূল্যায়ন করেন। তিনি বুঝতে পারেন, ট্রেকিং স্টিকটি গুরুত্বপূর্ণ অঙ্গ বা ফুসফুসে আঘাত করেনি। এরপর উদ্ধারকারী হেলিকপ্টারের জন্য অপেক্ষা না করে দুই সঙ্গীর সহায়তায় পাহাড় থেকে নিজেই নেমে আসার সিদ্ধান্ত নেন।    প্রায় ছয় ঘণ্টা ধরে দুর্গম পথ পাড়ি দিয়ে তারা ট্রেইলহেডে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে প্রথমে একটি চিকিৎসাকেন্দ্র এবং পরে বিলিংসের হাসপাতালে নেওয়া হয় সিফালদিকে। অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে ট্রেকিং স্টিকটি সফলভাবে অপসারণ করা হয়। চিকিৎসকদের ভাষ্য, স্টিকটি অল্পের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ এড়িয়ে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি।    সিফালদি জানান, একজন নার্স হিসেবে তার অভিজ্ঞতাই সংকটময় মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। একই সঙ্গে তার দুই সঙ্গীর উপস্থিতি ও সহায়তাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।    স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরও সিফালদি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরেছেন। তবে ভবিষ্যতে আরও চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তিনি সুস্থ হলে আবারও গ্রানাইট পিকে ফিরে অসমাপ্ত আরোহণ শেষ করার ইচ্ছার কথাও জানিয়েছেন।

সামিয়া আঁখি প্রকাশ: জুলাই ৩০, ২০২৬ ৬:৫৭
বিট কয়েন ও বিমান। ছবি:সংগৃহীত

এমিরেটসে এবার বিটকয়েনে টিকিটের মূল্য পরিশোধ, মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা

গাড়ি বহর। ছবি:সংগৃহীত

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

ক্রিস্টোফার নোলান বিখ্যাত ব্রিটিশ-আমেরিকান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রযোজক। ছবি:সংগৃহীত

স্মার্টফোন ব্যবহার করেন না, ই মেইলও নয়! তবু ৫ হাজার কোটি টাকার মালিক

ফেডারেল রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। ছবি:সংগৃহীত
ফেডের সুদহার অপরিবর্তিত, ঋণ ও মর্টগেজে নেই স্বস্তি

  যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ টানা পঞ্চমবারের মতো তাদের নীতিগত সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাড়ি কেনার মর্টগেজ, গাড়ির ঋণ, ক্রেডিট কার্ড এবং অন্যান্য ঋণের সুদ দ্রুত কমার যে আশা করেছিলেন অনেক মার্কিন নাগরিক, তা আপাতত পূরণ হচ্ছে না।   ফেডের নীতিনির্ধারণী কমিটি দুই দিনের বৈঠক শেষে বুধবার জানায়, ফেডারেল ফান্ডস রেট ৩ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশের মধ্যেই রাখা হয়েছে। মূল্যস্ফীতি এখনও কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে থাকায় সুদহার কমানোর পরিবর্তে বর্তমান অবস্থান বজায় রাখা হয়েছে।    তবে এবারের সিদ্ধান্তে মতভেদও দেখা গেছে। ৯-৩ ভোটে সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গৃহীত হলেও তিনজন নীতিনির্ধারক মূল্যস্ফীতির ঝুঁকির কথা উল্লেখ করে সুদহার আরও বাড়ানোর পক্ষে মত দেন।    ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ বলেন, সাম্প্রতিক কিছু অর্থনৈতিক তথ্য ইতিবাচক হলেও একক কোনো তথ্যের ভিত্তিতে নীতি নির্ধারণ করা হবে না। মূল্যস্ফীতি, শ্রমবাজার এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়েই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।    সুদহার অপরিবর্তিত থাকায় ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ এবং ভাসমান সুদের ঋণগ্রহীতাদের মাসিক ব্যয়ে তাৎক্ষণিক কোনো স্বস্তি মিলবে না। একই সঙ্গে মর্টগেজের সুদও উচ্চ পর্যায়ে থাকতে পারে, যা নতুন বাড়ি কেনার পরিকল্পনা করা পরিবারগুলোর জন্য চাপ সৃষ্টি করবে। যদিও সঞ্চয়পত্র, উচ্চ সুদের সেভিংস অ্যাকাউন্ট এবং সার্টিফিকেট অব ডিপোজিটে (সিডি) অর্থ রাখা গ্রাহকদের জন্য উচ্চ সুদের সুবিধা কিছুটা অব্যাহত থাকতে পারে।    এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফেডের ওপর সুদহার কমানোর জন্য চাপ বাড়ালেও কেন্দ্রীয় ব্যাংক তাদের সিদ্ধান্তে স্বাধীন অবস্থান বজায় রেখেছে। ফেডের কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক চাপ নয়, অর্থনৈতিক তথ্য ও মূল্যস্ফীতির গতিপ্রকৃতিই ভবিষ্যৎ সুদহার নির্ধারণে প্রধান বিবেচ্য হবে।    অর্থনীতিবিদদের ধারণা, আগামী কয়েক মাসে মূল্যস্ফীতি, জ্বালানির দাম এবং শ্রমবাজারের পরিস্থিতির ওপর নির্ভর করবে ফেডের পরবর্তী পদক্ষেপ। ফলে সুদহার কমবে নাকি বাড়বে—সেই সিদ্ধান্তের জন্য বাজার ও ভোক্তাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৩০, ২০২৬ ৫:৪৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ওষুধ। ছবি:সংগৃহীত

২০২৭ থেকে শেষ হচ্ছে মেডিকেয়ার পার্ট-ডি ভর্তুকি, ওষুধ বিমার খরচ বাড়তে পারে লাখো মার্কিন প্রবীণের

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতের উত্তরাঞ্চলে একটি চীনা প্রতিষ্ঠানের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন কর্মী নিহত হওয়ার পাশাপাশি স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: সংগৃহীত।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে নিহত ১, সংঘাতের নতুন মাত্রা

নির্বাচনে জোরালো প্রচারে আবার মাঠে নামছেন ইলন মাস্ক

নির্বাচনে জোরালো প্রচারে আবার মাঠে নামছেন ইলন মাস্ক

এআই দৌড়ে বড় বাজি ট্রাম্পের, পুরোনো পারমাণবিক স্থাপনায় গড়ে উঠছে বিশাল ডেটা সেন্টার
এআই দৌড়ে বড় বাজি ট্রাম্পের, পুরোনো পারমাণবিক স্থাপনায় গড়ে উঠছে বিশাল ডেটা সেন্টার

যুক্তরাষ্ট্রকে  এআই প্রযুক্তিতে বিশ্বনেতৃত্বের অবস্থানে রাখতে পুরোনো পারমাণবিক স্থাপনাগুলোকে নতুনভাবে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, সাবেক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও জ্বালানি বিভাগের মালিকানাধীন কিছু স্থানে বিশাল আকারের এআই ডেটা সেন্টার এবং সেগুলোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ অবকাঠামো গড়ে তোলা হবে।    সাম্প্রতিক ঘোষণায় কেনটাকির প্যাডুকাহে অবস্থিত একটি সাবেক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের স্থানে প্রায় ১০০ বিলিয়ন ডলারের একটি এআই ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ব্রুকফিল্ড ও নেক্সটএরা এনার্জি। এতে বড় আকারের ডেটা সেন্টারের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ব্যাটারি স্টোরেজ সুবিধাও থাকবে। প্রথম ধাপ ২০২৮ সালে চালু এবং পুরো প্রকল্প ২০৩২ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।   ট্রাম্প প্রশাসনের দাবি, এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বিপুল পরিমাণ নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। সে কারণেই বিদ্যমান ফেডারেল জমি ও অবকাঠামো ব্যবহার করে ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের মতে, এতে নতুন জমি অধিগ্রহণের প্রয়োজন কমবে এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত প্রতিযোগিতা আরও শক্তিশালী হবে।    এর আগে ট্রাম্প একটি নির্বাহী আদেশে জ্বালানি বিভাগকে নির্দেশ দেন, ফেডারেল মালিকানাধীন বিভিন্ন স্থানে উন্নত পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে এআই অবকাঠামোর জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে। পাশাপাশি সামরিক ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট স্থাপনায়ও উন্নত পারমাণবিক রিঅ্যাক্টর ব্যবহারের পরিকল্পনা রয়েছে।   তবে এই পরিকল্পনা নিয়ে বিতর্কও রয়েছে। পরিবেশবিদ ও স্থানীয় বাসিন্দাদের একাংশের আশঙ্কা, বড় আকারের ডেটা সেন্টার নির্মাণে বিদ্যুৎ, পানি ও পরিবেশের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। অন্যদিকে প্রশাসনের দাবি, প্রকল্পগুলো মূলত বেসরকারি বিনিয়োগে বাস্তবায়িত হবে এবং এর ব্যয় সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হবে না।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৩০, ২০২৬ ২:১৪
এভাবে চললে দেশের ক্ষতি বাড়তেই থাকবে

'এভাবে চললে দেশের ক্ষতি বাড়তেই থাকবে’, জন্মসূত্রে নাগরিকত্ব ও শুল্ক নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প!

শিশু যৌননিপীড়কের প্রায় ৩০০ বছরের কারাদণ্ড!

৩৩ বছর পালিয়ে শেষ রক্ষা হলো না, শিশু যৌননিপীড়কের প্রায় ৩০০ বছরের কারাদণ্ড!

উত্তাল সাগরে মৃত্যুর মুখ থেকে ১০ বছরের শিশুকে ফিরিয়ে আনলেন ১৬ বছরের লাইফগার্ড

ক্যালিফোর্নিয়ার উত্তাল সাগরে মৃত্যুর মুখ থেকে ১০ বছরের শিশুকে ফিরিয়ে আনলেন ১৬ বছরের লাইফগার্ড

0 Comments