সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রের ওহাইওতে হিন্দু মন্দিরে হা মলা, ইটের আঘাতে ভাঙল জানালার কাচ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৩, ২০২৬ ১৪:৫৭
যুক্তরাষ্ট্রের ওহাইওতে হিন্দু মন্দিরে হা মলা, ইটের আঘাতে ভাঙল জানালার কাচ
যুক্তরাষ্ট্রের ওহাইওতে হিন্দু মন্দিরে হা মলা, ইটের আঘাতে ভাঙল জানালার কাচ

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গ্রেটার ক্লিভল্যান্ড এলাকায় একটি হিন্দু মন্দিরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে রিচমন্ড হাইটসের শ্রী স্বামীনারায়ণ ভাদতাল ধাম হিন্দু মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মাত্র কয়েক মুহূর্ত স্থায়ী এই হামলায় মন্দিরের জানালার কাচ চুরমার হয়ে যায়।

 

হামলার সময় মন্দিরের ভেতরে পুরোহিত ও বেশ কয়েকজন পুণ্যার্থী উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উপাসনালয়ে এমন অপ্রত্যাশিত হামলায় স্থানীয় হিন্দু-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে নতুন করে চরম নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে।

 

হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (এইচএএফ) এবং কোয়ালিশন অব হিন্দুস অব নর্থ আমেরিকা (কোহনা) এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এইচএএফ ইতোমধ্যে বিষয়টি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং নাগরিক অধিকার সংস্থাগুলোকে অবহিত করে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

 

এইচএএফ-এর নির্বাহী পরিচালক সুহাগ শুক্লা এই হামলাকে সম্ভাব্য 'বিদ্বেষমূলক অপরাধ' বা হেট ক্রাইম হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, অনলাইনে হিন্দু আমেরিকানদের বিরুদ্ধে ছড়ানো বিদ্বেষ কীভাবে বাস্তবে সহিংসতার রূপ নিতে পারে, এই হামলাই তার প্রমাণ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত হামলার পেছনের উদ্দেশ্য বা এটি ধর্মীয় বিদ্বেষপ্রসূত কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

 

যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসটি 'হিন্দু হেরিটেজ মান্থ' হিসেবে পালিত হয় এবং আর দুই সপ্তাহ পরেই শুরু হতে যাচ্ছে নবরাত্রি উৎসব। ঠিক এমন সময়ে হামলার এই ঘটনা স্থানীয় হিন্দু কমিউনিটির মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। কোহনা অবিলম্বে রিচমন্ড হাইটসের মেয়র এবং স্থানীয় পুলিশকে এই হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরগুলোতে হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২২ সালে কুইন্সের শ্রী তুলসী মন্দিরে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর, ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার নেওয়ার্কে এসএমভিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরে বিদ্বেষমূলক গ্রাফিতি এবং ২০২৪ ও ২০২৫ সালে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় বাপস (BAPS) মন্দিরেও ভাঙচুর ও অবমাননাকর বার্তা লেখার ঘটনা ঘটেছিল। ধারাবাহিক এসব ঘটনার কারণে যুক্তরাষ্ট্রের বুকে হিন্দু ধর্মীয় সাইটগুলোর সার্বিক নিরাপত্তা নিয়ে জোরালো দাবি তুলেছে অধিকার সংগঠনগুলো।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা
নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা

নিউইয়র্ক অঙ্গরাজ্যের হাইস্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে ‘এনওয়াই হোম কেয়ার সার্ভিসেস ইনক’। ২০২৭ সালে কলেজে ভর্তি হতে ইচ্ছুক ১০ জন মেধাবী শিক্ষার্থীকে ১ হাজার ডলার করে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে নিউইয়র্ক স্টেটে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত এবং আগামী বছর কলেজে উচ্চশিক্ষা শুরু করতে আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর ২০২৬।   এনওয়াই হোম কেয়ার সার্ভিসেস ইনকের হেড অব ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশনস ফারহানা মোহাইমিন জানিয়েছেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং কলেজজীবনের শুরুতে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেধাবী ও উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চায় প্রতিষ্ঠানটি। উচ্চশিক্ষার ক্রমবর্ধমান ব্যয়ের এই সময়ে এই বৃত্তি কলেজে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের প্রাথমিক আর্থিক চাপ কিছুটা হলেও কমাতে সহায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।   এই বৃত্তি সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) একটি ভিডিও বার্তা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এই সুযোগের তথ্য সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, নির্বাচনের মানদণ্ড ও বিস্তারিত আবেদন পদ্ধতি জানতে আগ্রহীদের প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.nyhcs.org) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১৭:০
যুক্তরাষ্ট্রের মাটিতে রাশিয়ার পতাকা ওড়ালেন ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের মাটিতে রাশিয়ার পতাকা ওড়ালেন ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তা

নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বিনামূল্যে সাংবাদিকতায় মাস্টার্সের সুযোগ

নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বিনামূল্যে সাংবাদিকতায় মাস্টার্সের সুযোগ দিচ্ছে কিউনি

পর্তুগালের রাজপরিবারের কাছ থেকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান

পর্তুগালের রাজপরিবারের কাছ থেকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান

দিন দিন বাড়ছে মেয়র মামদানির জনপ্রিয়তা, এবার প্রশংসায় ভাসালেন ইহুদিরাও
দিন দিন বাড়ছে মেয়র মামদানির জনপ্রিয়তা, এবার প্রশংসায় ভাসালেন ইহুদিরাও

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি খাদ্য কর্মসূচিগুলোতে ধর্মীয় বিধিনিষেধ মেনে ‘কোশার’ (ইহুদি ধর্মীয় রীতি অনুযায়ী হালাল) এবং ‘হালাল’ খাবার নিশ্চিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মেয়র জোহরান মামদানি। সরকারিভাবে সরবরাহ করা খাবারগুলোকে আরও ‘ধর্মীয়ভাবে অন্তর্ভুক্তিমূলক’ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।   মামদানির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভূয়সী প্রশংসা করেছে নিউইয়র্কের বিভিন্ন ইহুদি সংগঠন, যাদের সাথে প্রায়ই মেয়রের মতবিরোধ দেখা যায়।   সিটি হলের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিউইয়র্ক সিটির বিভিন্ন সংস্থা প্রতি বছর শিক্ষার্থী, হাসপাতালের রোগী, প্রবীণ নাগরিক এবং গৃহহীনদের আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের মাঝে ২২ কোটিরও বেশি (২২০ মিলিয়ন) খাবার ও নাশতা সরবরাহ করে থাকে।   নতুন এই নির্বাহী আদেশের ফলে শহরের ‘অফিস অব ফুড পলিসি’-কে আগামী এক বছরের মধ্যে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে, যা ধর্মীয় খাদ্যাভ্যাসের বিধিনিষেধ মেনে চলার ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি নির্ধারণ করবে।   বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে অনুরোধের ভিত্তিতে কিছু ধর্মীয় খাবারের ব্যবস্থা থাকলেও নতুন এই নির্দেশিকা ধর্মীয় গোষ্ঠীগুলোর জন্য খাবার সহজলভ্য করার ক্ষেত্রে একটি ‘আরও সামঞ্জস্যপূর্ণ ও স্থায়ী পদ্ধতি’ গড়ে তুলবে।   মেয়রের এই সিদ্ধান্তের প্রশংসা করে ইউজেএ-ফেডারেশন অব নিউইয়র্কের (UJA-Federation of New York) প্রতিনিধি ড্যানিয়েল রোজেনথাল বলেন, “যেসব নিউইয়র্কবাসী শহরের সরকারি কর্মসূচি ও সেবার ওপর নির্ভরশীল, তাদের অনেকের জন্যই ধর্মীয় বিধিনিষেধ মেনে চলা খাবারের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সিটি হলকে ধন্যবাদ জানাই।”   অ্যাগুদাথ ইসরায়েল অব আমেরিকার (Agudath Israel of America) রাব্বি ইয়েরুচিম সিলবার বলেন, “সব নিউইয়র্কবাসীরই সমান সেবা পাওয়ার অধিকার রয়েছে। সিটি প্রশাসনের পরিচালিত খাদ্য কর্মসূচিতে কোশার খাবার সরবরাহের এই পরিকল্পনাকে আমরা সাধুবাদ জানাই।” সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১৪:২৮
যুক্তরাষ্ট্রে থানার সামনেই পুলিশ কর্মকর্তাকে পিটবুল লেলিয়ে দিয়ে কামড়ালেন নারী

যুক্তরাষ্ট্রে থানার সামনেই পুলিশ কর্মকর্তাকে পিটবুল লেলিয়ে দিয়ে কামড়ালেন নারী, গ্রেপ্তার অভিযুক্ত

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় স্বস্তি, এফ-১ ভিসার চার বছরের সীমাবদ্ধতা বাতিল আদালতে

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় স্বস্তি, এফ-১ ভিসার চার বছরের সীমাবদ্ধতা বাতিল আদালতে

জীবন বাঁচাতে পারে ‘মল প্রতিস্থাপন’, তবে টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না দাতা

জীবন বাঁচাতে পারে ‘মল প্রতিস্থাপন’, তবে টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না দাতা

৫১ বছর বয়সী ভুক্তভোগী চালক মোহাম্মদ ইউসুফ
যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ’ নামের কারণে উবার চালককে সিটবেল্টে শ্বাসরোধ করে হ ত্যাচেষ্টা, আটক যাত্রী

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের কাছে এক সোমালি-আমেরিকান উবার চালককে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করে এবং তার নিজের গাড়ির নিচে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে ফেলে যাওয়ার ঘটনায় এক যাত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।   ৫১ বছর বয়সী ভুক্তভোগী চালক মোহাম্মদ ইউসুফ বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই নৃশংস হামলায় তার পাঁজর ও পা ভেঙে গেছে, মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শরীরের ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত ২৫ বছর বয়সী যাত্রী সামিত অপূর্ব প্যাটেল হামলার আগে ইউসুফকে বলেছিলেন যে তিনি ‘মোহাম্মদ’ নামটি পছন্দ করেন না। মঙ্গলবার প্যাটেলের বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রি হত্যাচেষ্টা এবং গাড়ি ছিনতাইয়ের অভিযোগ গঠন করা হয়েছে।   আদালতের নথিপত্রে জানা যায়, গত শনিবার রাত প্রায় ১টার দিকে মিনিয়াপোলিসের একটি বারের কাছ থেকে প্যাটেলকে গাড়িতে তোলেন ইউসুফ, যার গন্তব্য ছিল পার্শ্ববর্তী হপকিন্স এলাকায়। সে সময় ইউসুফ তার ভাইয়ের (যিনি নিজেও একজন উবার চালক) সঙ্গে ফোনে কথা বলছিলেন। ইউসুফের ভাই পুলিশকে জানান, তিনি ফোনের অপর প্রান্ত থেকে যাত্রীকে বলতে শোনেন যে তার ‘মোহাম্মদ’ নামটি পছন্দ নয়। এর কিছুক্ষণ পরই তিনি ইউসুফকে সোমালি ভাষায় চিৎকার করে বলতে শোনেন যে, তাকে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করা হচ্ছে এবং গাড়িচাপা দেওয়া হচ্ছে।   হামলার পর প্যাটেল নিজেই ইউসুফের গাড়ি চালিয়ে বাড়ি ফেরেন। তাকে মাতাল ও মারমুখী অবস্থায় দেখে তার বাবা-মা উদ্বিগ্ন হয়ে ৯১১-এ কল করেন। পুলিশ প্যাটেলের বাড়িতে গিয়ে ড্রাইভওয়েতে ইউসুফের ক্ষতিগ্রস্ত গাড়িটি দেখতে পায়, যার ভেতরে চালকের সিটবেল্ট ছেঁড়া ছিল এবং ইউসুফের ভাইয়ের সঙ্গে ফোনকলটি তখনো চালু ছিল। পরে ইউসুফের স্মার্টওয়াচের লোকেশন ডেটা এবং থার্মাল ইমেজিং ড্রোন ব্যবহার করে রাস্তার পাশের একটি ঝোপঝাড়যুক্ত খাদ থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুলিশ।   হেনেপিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি জানিয়েছেন, প্যাটেলের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হলেও এই হামলাটি জাতিগত বা ধর্মীয় বিদ্বেষপ্রসূত ছিল—তা প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে এই সিদ্ধান্ত ভুক্তভোগী পরিবার ও সোমালি কমিউনিটির কষ্টকে কোনোভাবেই খাটো করে না বলে তিনি মন্তব্য করেন।   ইউসুফের বড় ছেলে মোস্তফা ওসমান (২৭) জানান, তার বাবার ইতিমধ্যে পাঁচটি অস্ত্রোপচার হয়েছে এবং অবস্থা এখনো আশঙ্কাজনক। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে আসা ইউসুফ দীর্ঘদিন ধরে অত্যন্ত ধৈর্য ও সহানুভূতির সঙ্গে ট্যাক্সি ও উবার চালিয়ে আসছেন। এদিকে, এই বর্বরোচিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযুক্ত যাত্রীকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে উবার কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।   এই নৃশংস হামলার ঘটনায় মিনেসোটায় বসবাসরত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সোমালি কমিউনিটির মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার)-এর মিনেসোটা শাখার নির্বাহী পরিচালক জাইলানি হুসেইন বলেন, দীর্ঘ দিন ধরে চলা অপপ্রচার এবং বিদ্বেষমূলক বক্তব্যের কারণে তাদের কমিউনিটি প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে।   সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান ‘অপারেশন মেট্রো সার্জ’ এবং সোমালি অভিবাসীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক মন্তব্যের পর এই ভীতি আরও বেড়েছে। এক দশকেরও বেশি সময় ধরে টুইন সিটিতে রাইড-শেয়ারিং গাড়ি চালানো মহিউদ্দিন ইউসুফ জানান, শনিবারের ঘটনার পর তিনি রাতের বেলায় গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন এবং নিরাপত্তার জন্য গাড়িতে তৃতীয় ক্যামেরা লাগিয়েছেন; এমনকি তার অনেক বন্ধু ভয়ে গাড়ি চালানোই বন্ধ করে দিয়েছেন।

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১৩:৯
ট্রাম্পের দুই ছেলে, জামাতা ও জেডি ভ্যান্সকে তদন্তের আওতায় আনতে চান ডেমোক্র্যাটরা

ট্রাম্পের দুই ছেলে, জামাতা ও জেডি ভ্যান্সকে তদন্তের আওতায় আনতে চান ডেমোক্র্যাটরা

মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জোহানি রদ্রিগেজ

দেশের জন্য জীবন উৎসর্গ করা মার্কিন সেনা কর্মকর্তার পরিবারকে ঋণমুক্ত বাড়ি দিল যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশন

স্পিকার পদে দলীয় মনোনয়ন জিতেছেন ডেমোক্র্যাট নেতা হেকিম জেফ্রিস

বর্ণবৈষম্যের ইতিহাস পেরিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হেকিম

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...