নিউইয়র্কে পুলিশ কর্মকর্তার গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিতেই ৭ বার ছু রিকা ঘাত
নিউইয়র্কের ব্রঙ্কসে প্রকাশ্য দিবালোকে হোসে মার্সেডিজ নামের এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে নরউড এলাকার রোচ্যাম্বো অ্যাভিনিউ এবং ইস্ট ২০৮ স্ট্রিটে এই ঘটনা ঘটে। মার্সেডিজ যখন তার গাড়ির ডিকি থেকে জিনিসপত্র বের করছিলেন, তখন ই-বাইকে করে আসা দুই ছিনতাইকারী তার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা ওই গোয়েন্দা কর্মকর্তাকে সাতবার ছুরিকাঘাত করে এবং রক্তাক্ত অবস্থায় ফুটপাতে ফেলে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এই নির্মম হামলার সাথে জড়িত দুই অভিযুক্তই ডোমিনিকান রিপাবলিক থেকে আসা অবৈধ অভিবাসী। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ২৫ বছর বয়সী ডি'অ্যাঞ্জেলো ক্যারাবালোকে হামলাকারী এবং ২৪ বছর বয়সী স্নাইডার মেজিয়াকে ই-বাইক চালক হিসেবে শনাক্ত করেছে।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, মেজিয়া ২০২২ সালের ডিসেম্বরে এবং ক্যারাবালো ২০২৩ সালের ডিসেম্বরে অ্যারিজোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। বর্ডার পেট্রোল তাদের আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেয়। এমনকি অতীতে তাদের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা এবং হত্যার হুমকির মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও আইসিই (ICE)-এর নির্দেশিকা উপেক্ষা করে তাদের জামিনে মুক্ত থাকার সুযোগ দেওয়া হয়েছিল।
গুরুতর আহত অবস্থায় ব্রঙ্কসের ৪৪তম প্রিসিনক্টে কর্মরত এই কর্মকর্তাকে জ্যাকোবি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। গত সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি উপস্থিত সহকর্মীদের উদ্দেশ্যে থাম্বস আপ দেখিয়ে তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি এবং এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ।
এদিকে, অপরাধীদের বারবার ছেড়ে দেওয়ার নিয়মে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আহত পুলিশ কর্মকর্তার চাচা রিকার্ডো মার্সেডিজ। তিনি বলেন, পুলিশ অপরাধীদের ধরে ঠিকই, কিন্তু বিচার ব্যবস্থা তাদের প্রতি অতিরিক্ত নমনীয় আচরণ করে পুনরায় রাস্তায় ছেড়ে দিচ্ছে। বিচার ব্যবস্থার এই দুর্বলতার দ্রুত অবসান এবং অপরাধীদের প্রতি আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন তিনি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreজর্জিয়া অঙ্গরাজ্যে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে ২৬ হাজার ডলারের বেশি পাঠানোর অভিযোগে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অর্থপাচার এবং তদন্তসংশ্লিষ্ট আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিচয় গোপন করে এসব অর্থ পাঠানোর পাশাপাশি গ্রেপ্তারের আগে নিজের অ্যাপার্টমেন্টে থাকা ফোন ও গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার চেষ্টা করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) ১৯ নভেম্বরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম ইউনেস মোস্তফা ইউনেস। তিনি জর্জিয়ার লাভোনিয়া এলাকার বাসিন্দা। ১৮ নভেম্বর এফবিআই আটলান্টার এজেন্টরা তাঁকে গ্রেপ্তার করেন। ফেডারেল অপরাধের অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ইউনেস একাধিক ফোন নম্বর ও অ্যাকাউন্ট ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ১৬ হাজার ৮০৭ ডলার পাঠান। নিজের পরিচয় গোপন রাখতেই তিনি এসব অ্যাকাউন্ট ও নম্বর ব্যবহার করেছিলেন বলে অভিযোগ তদন্তকারীদের। পাঠানো অর্থের অন্তত একটি অংশ সিরিয়ায় আইএসের কর্মকাণ্ডে সহায়তার জন্য ব্যবহারের উদ্দেশ্য ছিল বলে দাবি করা হয়েছে। এর আগেও অর্থ পাঠানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ১১টি পৃথক লেনদেনে প্রায় ৯ হাজার ২০৬ ডলার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়েছিলেন তিনি। এসব লেনদেনে নিজের পরিচয় আড়াল করতে ছদ্মনাম ব্যবহার করেছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এফবিআইয়ের তদন্তে আরও উঠে এসেছে, ২০২০ সালে অনলাইনে আইএসের প্রচারণামূলক উপকরণ দেখার পর প্রথম ইউনেসের বিষয়ে নজর দেয় সংস্থাটি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে তিনি এসব উপকরণ দেখার কথা স্বীকার করলেও উগ্রবাদী মতাদর্শে সমর্থনের বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে। তদন্তকারীদের দাবি, পরবর্তী সময়ে এনক্রিপ্টেড যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথোপকথনে তিনি আইএসের প্রতি সমর্থন প্রকাশ করেন। পাশাপাশি উগ্রবাদী প্রচারণামূলক উপকরণ শেয়ার এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশংসা করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে একমুখী টিকিটে তুরস্কে যাওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সেখানে প্রায় দুই বছর অবস্থান করেন তিনি। যুক্তরাষ্ট্রে নিজের গাড়ি বিক্রি, অবসরকালীন সঞ্চয়ের অর্থ তুলে নেওয়া এবং চাকরি ছেড়ে দেশটিতে যাওয়ার বিষয়টিও তদন্তকারীদের অভিযোগে উঠে এসেছে। পরে তুরস্কে গ্রেপ্তার হওয়ার পর তাঁকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়। দেশে ফেরার পরও তিনি উগ্রবাদী কর্মকাণ্ডে সমর্থন অব্যাহত রেখেছিলেন এবং সন্ত্রাসবাদসংক্রান্ত মামলায় আগে দণ্ডিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে অভিযোগ করেছে তদন্তকারী সংস্থা। ১৮ নভেম্বর ইউনেসের লাভোনিয়ার অ্যাপার্টমেন্ট, গাড়ি, ইলেকট্রনিক ডিভাইস ও কর্মস্থলে তল্লাশি চালান এফবিআইয়ের সদস্যরা। এ সময় তাঁর অ্যাপার্টমেন্টে অজ্ঞাত একটি তরলে ডুবিয়ে রাখা তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। এর মধ্যে একটি ফোন ভাঙা ছিল এবং অন্য একটি ফোনের শনাক্তকরণ নম্বর মুছে ফেলা হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারীরা। এ ছাড়া বাথটাবে একই ধরনের তরলে ভেজানো অবস্থায় ছেঁড়া কাগজপত্রও পাওয়া যায়। এ ঘটনায় ইউনেসের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক অর্থপাচার এবং একটি আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। ১৯ নভেম্বর ম্যাকনের ফেডারেল আদালতে বিচারকের সামনে প্রাথমিক হাজিরা দেন তিনি। আগামী ২৩ নভেম্বর তাঁর প্রাথমিক শুনানি ও জামিনসংক্রান্ত শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। তত দিন তাঁকে ফেডারেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড, তিন বছরের তত্ত্বাবধানে মুক্তি এবং পাঁচ লাখ ডলার জরিমানা হতে পারে। অন্যদিকে, আলামত নষ্টের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানার বিধান রয়েছে। মামলাটি তদন্ত করছে এফবিআইয়ের আটলান্টা কার্যালয়। এতে সহায়তা করছে এফবিআইয়ের নিউয়ার্ক কার্যালয় এবং ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত ইউনেস নির্দোষ বলে বিবেচিত হবেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ
নিউ ইয়র্কে ১৬৮ বছরের ঘোড়ার গাড়ির ঐতিহ্যের অবসান, নিষেধাজ্ঞায় মামদানির সই
নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা করলেন মেয়র মামদানি
অভিবাসীদের ছোট উদ্যোগ থেকে উত্তর আমেরিকার বৃহত্তম মসজিদ, ডিয়ারবর্নের ৬২ বছরের ইতিহাস
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার সামর্থ্য হারাচ্ছেন ভাড়াটেদের বড় একটি অংশ। বাড়ির দাম বৃদ্ধি, গৃহঋণের উচ্চ সুদ এবং জীবনযাত্রার ব্যয় বাড়ায় ভাড়া থেকে নিজেদের বাড়ির মালিক হওয়ার পথ কঠিন হয়ে উঠেছে। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, ২০০৯ সালে ভাড়াটেদের মধ্যে বাড়ির মালিকানায় যাওয়ার হার ছিল ৭ দশমিক ২ শতাংশ। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩ দশমিক ৯ শতাংশে। অর্থাৎ ১৬ বছরে ভাড়াটেদের বাড়ির মালিক হওয়ার হার কমেছে প্রায় ৪৬ শতাংশ। যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান ট্রান্সইউনিয়নের ১৭ নভেম্বর প্রকাশিত ২০২৭ সালের বার্ষিক বিমা পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যক্তিগত ও বাণিজ্যিক বিমা খাতের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে তৈরি এই প্রতিবেদনে বাড়ি ও গাড়ি কেনার প্রবণতা কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, মানুষ আগের তুলনায় কম বাড়ি ও গাড়ি কিনছেন। ফলে নতুন বাড়ির মালিক ও গাড়ির মালিকদের বিমা গ্রাহক হিসেবে পাওয়ার সুযোগও সংকুচিত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির মালিক হওয়ার ক্ষেত্রে ভাড়াটেদের অগ্রগতির হার কমে যাওয়ায় বিমা প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য গ্রাহকের পরিসরও ছোট হচ্ছে। আবাসন খাতের বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের অন্যতম কারণ বাড়ি কেনার ক্রমবর্ধমান ব্যয়। বাড়ির দাম বাড়ার পাশাপাশি গৃহঋণের সুদও অনেকের মাসিক কিস্তি বাড়িয়ে দিয়েছে। ফলে নিয়মিত আয় থাকলেও অনেক পরিবারের পক্ষে বাড়ির ডাউন পেমেন্ট জমানো এবং ঋণের কিস্তি বহন করা কঠিন হয়ে পড়ছে। রিয়েল এস্টেট এজেন্ট রায়ান থমসন Realtor.com-কে জানিয়েছেন, মানুষ বাড়ির মালিক হওয়ার আগ্রহ হারাননি। কিন্তু বাড়ির দাম ও ঋণের সুদ বেড়ে যাওয়ায় অনেকের জন্য মাসিক কিস্তি বহন করা সম্ভব হচ্ছে না। তাই অনেকে ভাড়া বাসাতেই থেকে যাচ্ছেন, আবার কেউ কেউ তুলনামূলক সাশ্রয়ী এলাকায় চলে যাচ্ছেন। কলোরাডোর কলোরাডো স্প্রিংস এলাকার উদাহরণ দিয়ে থমসন জানান, ২০১৯ সালে ওই এলাকায় ৭১ শতাংশ পরিবারের পক্ষে মধ্যম দামের বাড়ি কেনা সম্ভব ছিল। কিন্তু ২০২৩ সালে সেই হার নেমে আসে ২৫ দশমিক ৩ শতাংশে। তাঁর মতে, বাড়ির দাম ও ঋণের কিস্তির সঙ্গে আয়ের সামঞ্জস্য না থাকায় অনেক সম্ভাব্য ক্রেতা বাড়ি কেনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন। এই পরিস্থিতি শুধু একটি শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন আবাসন বাজারেও একই ধরনের চাপ দেখা যাচ্ছে। প্রথমবারের মতো বাড়ি কেনার ক্ষেত্রেও বাধা বাড়ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের (এনএআর) ৫ নভেম্বর প্রকাশিত ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশটির মোট বাড়ি ক্রেতার মধ্যে প্রথমবারের ক্রেতাদের অংশ ২২ শতাংশ। আগের বছর এই হার ছিল ২১ শতাংশ। সামান্য বৃদ্ধি হলেও ঐতিহাসিকভাবে এটি এখনো অনেক কম। ২০০৮ সালের আগে বাড়ি ক্রেতাদের মধ্যে প্রথমবারের ক্রেতাদের অংশ সাধারণত প্রায় ৪০ শতাংশ ছিল। একই প্রতিবেদনে দেখা গেছে, প্রথমবার বাড়ি কেনা ব্যক্তিদের মধ্যম বয়স বেড়ে ৪০ বছরে পৌঁছেছে, যা রেকর্ড সর্বোচ্চ। অর্থাৎ অনেক আমেরিকানকে প্রথম বাড়ি কেনার জন্য আগের তুলনায় বেশি বয়স পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বাড়ির দাম ও জীবনযাত্রার ব্যয়ের পার্থক্যের কারণে যুক্তরাষ্ট্রের এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে মানুষের স্থানান্তরও বাড়ছে। ট্রান্সইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নতুন বাসিন্দা আগমনের ক্ষেত্রে এগিয়ে ছিল টেক্সাস, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও টেনেসি। এ সময় ফ্লোরিডায় নতুন বাসিন্দার নিট সংখ্যা বেড়েছে প্রায় ৮৭ হাজার। অন্যদিকে ম্যাসাচুসেটস, নিউ জার্সি, ইলিনয়, নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়া থেকে মানুষের চলে যাওয়ার প্রবণতা বেশি ছিল। ক্যালিফোর্নিয়ায় নিট বাসিন্দা কমেছে প্রায় ১ লাখ ৪৬ হাজার। তবে তুলনামূলক সাশ্রয়ী মনে হওয়ায় দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে চলে গেলেই যে জীবনযাত্রার ব্যয় কমবে, তা নিশ্চিত নয়। ট্রান্সইউনিয়নের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডা, টেক্সাস ও ক্যারোলাইনার মতো এলাকায় ঘূর্ণিঝড়, প্রবল বজ্রঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেশি। এসব কারণে বাড়ির বিমার খরচও বাড়তে পারে। পাশাপাশি নতুন বাসিন্দাদের চাপে বাড়ির দাম ও সম্পত্তি কর বৃদ্ধি পাচ্ছে। ফলে বাড়ি কেনার প্রাথমিক খরচ তুলনামূলক কম হলেও দীর্ঘমেয়াদে বাড়ির মালিকদের ব্যয় বেড়ে যেতে পারে। আবাসন বিশেষজ্ঞদের মতে, ভাড়াটেদের জন্য বাড়ির মালিক হওয়ার সুযোগ বাড়াতে সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণ বাড়ানো জরুরি। বিশেষ করে প্রথমবারের ক্রেতাদের নাগালের মধ্যে থাকে এমন বাড়ির সরবরাহ বাড়াতে হবে। পাশাপাশি ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং নতুন অর্থায়নব্যবস্থা চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, অনেক মানুষ নিজেদের বাড়ির স্বপ্ন ছেড়ে দিচ্ছেন না, বরং বর্তমান বাজার পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন। চাকরির সুযোগের পাশাপাশি সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে পারা এলাকাগুলো ভবিষ্যতে নতুন বাড়ির ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে। সংবাদসূত্র: ট্রান্সইউনিয়ন, Realtor.com, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরস।
যুক্তরাষ্ট্রের অস্টিনে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে চালকবিহীন টেসলা সাইবারক্যাব
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফ্লোরিডা, ২১ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রির মন্দার মধ্যেও নিউ জার্সির নিউয়ার্কে ক্রেতাদের ভিড়
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ঘোষিত নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০৩২ সালের মধ্যে শহরের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার (২০ নভেম্বর) ঘোষিত এই কৌশলের মূল ভিত্তি হলো কারাগারে বন্দী থাকা মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। এর আগে ২০২৭ সালের মধ্যে রাইকার্স বন্ধ করে সেটির পরিবর্তে চারটি ছোট ও আধুনিক কারাগার নির্মাণের যে আইনি বাধ্যবাধকতা ছিল, শহর কর্তৃপক্ষ তা নির্ধারিত সময়ে পূরণ করতে পারছে না বলেই কার্যত নিশ্চিত হয়ে গেছে। দীর্ঘ বছর ধরে রাইকার্স আইল্যান্ড অব্যবস্থাপনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সহিংসতা ও অতিরিক্ত বন্দীর চাপে কারাগারগুলোর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছিল যে, একজন ফেডারেল বিচারক সেখানকার অবস্থাকে ‘অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে শৃঙ্খলা ফেরাতে এবং সংস্কার বাস্তবায়নে একজন বাইরের তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছিলেন। ডেমোক্র্যাট নেতা মামদানি দীর্ঘদিন ধরেই রাইকার্স বন্ধের পক্ষে সোচ্চার ছিলেন; যদিও নতুন কারাগার নির্মাণের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা তাঁর পূর্বসূরি সাবেক মেয়র এরিক অ্যাডামসসহ অনেকের বাধার মুখে পড়েছিল, যিনি ফেডারেল নজরদারি ও বরোভিত্তিক কারাগারের বিরোধিতা করেছিলেন। এক বিবৃতিতে মামদানি বলেন, “রাইকার্স আইল্যান্ড চূড়ান্তভাবে বন্ধ করার সময় এসেছে। কয়েক দশক ধরে নিউইয়র্কবাসী এমন একটি সংশোধন ব্যবস্থা দাবি করে আসছেন, যা নিরাপদ ও মানবিক।” এই পরিকল্পনার সাফল্য নির্ভর করছে রাইকার্সে বর্তমানে থাকা ৬ হাজার ৫০০-এর বেশি বন্দীর সংখ্যা কমিয়ে প্রায় ৪ হাজার ৫০০-তে নামিয়ে আনার ওপর। এ লক্ষ্যে মামদানি প্রশাসন একগুচ্ছ নতুন ডাইভারশন ও নজরদারিভিত্তিক মুক্তি (সুপারভাইজড রিলিজ) কর্মসূচি প্রস্তাব করছে। পাশাপাশি অপরাধের পুনরাবৃত্তি রোধে আবাসন ও সামাজিক সেবা সম্প্রসারণ, অনলাইন জামিন পরিশোধ ব্যবস্থা পুনরায় চালু এবং বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মামলার দীর্ঘসূত্রতা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মামদানি বলেন, “রাইকার্স বন্ধ করার ক্ষেত্রে আমাদের আইনি ও নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। সিটি কাউন্সিল, আদালত এবং অলাভজনক অংশীদারদের সঙ্গে কাজ করে আমরা তা পূরণ করব—আমাদের হেফাজতে থাকা মানুষ, তাঁদের সেবা দেওয়া কর্মী, অপরাধের শিকার ব্যক্তি এবং প্রতিটি নিউইয়র্কবাসীর জন্য।” লাগার্ডিয়া বিমানবন্দরের কাছে ইস্ট রিভারের একটি দ্বীপে অবস্থিত রাইকার্সে বন্দীদের রাখার পরিবর্তে শহর কর্তৃপক্ষ তাঁদের ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন ও ম্যানহাটনের কারাগারে স্থানান্তর করবে; পাশাপাশি যাঁদের শারীরিক বা মানসিক চিকিৎসার প্রয়োজন, তাঁদের জন্য কয়েকটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র ব্যবহার করা হবে। এ ছাড়া নারীদের জন্য কারাগারে শয্যাসংখ্যা কমিয়ে তাঁদের সমাজভিত্তিক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সিটি হলের তথ্য অনুযায়ী, বরোভিত্তিক নতুন কারাগারগুলোর মধ্যে ব্রুকলিনেরটি ২০২৯ সালে, ব্রঙ্কস ও কুইন্সেরটি ২০৩১ সালে এবং ম্যানহাটনেরটি ২০৩২ সালে চালু হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ১৯৩০-এর দশক থেকে বন্দীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত রাইকার্স আইল্যান্ড বন্ধের দাবিতে ফৌজদারি বিচার অধিকারকর্মীরা কয়েক দশক ধরে আন্দোলন করে আসছেন। ২০১৯ সালে নিউইয়র্ক সিটি কাউন্সিল কারাগার কমপ্লেক্সটি বন্ধ করে শহরের বিভিন্ন বরোতে নতুন কারাগার নির্মাণের পক্ষে ভোট দেয়; সে সময় স্থানীয় আইনপ্রণেতারা কারাগারে মারা যাওয়া সাবেক বন্দীদের নাম স্মরণ করেন, যাঁদের মধ্যে কালিফ ব্রাউডার অন্যতম—রাইকার্সে তিন বছর আটক থাকার পর মাত্র ২২ বছর বয়সে তিনি আত্মহত্যা করেছিলেন। সে সময়ও নগর কর্মকর্তারা কারাগার বন্ধের উপযোগী করতে বন্দীর সংখ্যা কমানোর আহ্বান জানিয়েছিলেন; তবে সমালোচকেরা এর বিরোধিতা করে যুক্তি দিয়েছিলেন যে, এতে শহরের রাস্তায় সহিংস অপরাধীর সংখ্যা বেড়ে যাবে।
যুক্তরাষ্ট্রের শহর বদলাতে উৎসাহ দিচ্ছে কর্তৃপক্ষ, প্রণোদনা ২০ হাজার ডলার
‘ইসরায়েল কোনো নির্দিষ্ট ধর্মের পরিচয়ে চলতে পারে না’, স্পষ্ট অবস্থান মার্কিন সিনেটরের

