সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ফ্লোরিডায় একই দোকান থেকে ১৮ বার চুরি, শেষবার গিয়ে ধরা পড়লেন নারী

ফ্লোরিডা প্রতিনিধি প্রকাশ: অক্টোবর ৬, ২০২৬ ১৬:২৬
ফ্লোরিডায় একই দোকান থেকে ১৮ বার চুরি, শেষবার গিয়ে ধরা পড়লেন নারী
ফ্লোরিডায় একই দোকান থেকে ১৮ বার চুরি, শেষবার গিয়ে ধরা পড়লেন নারী

ফ্লোরিডার নেপলসে টার্গেট স্টোরের সেলফ-চেকআউট ব্যবহার করে বারবার চুরির দায়ে নিজ কর্মস্থল থেকে গ্রেপ্তার হয়েছেন ৩৬ বছর বয়সী কিম্বার্লি ম্যাকডোনেল। টার্গেটে ১৮ বার কেনাকাটা করতে গিয়ে তিনি ১৫১টি পণ্যের বিল পরিশোধ করেননি, যার মোট মূল্য প্রায় ৩ হাজার ৪৭২ ডলার। সম্প্রতি 'পুলিশ এনকাউন্টারস টিভি' নামের একটি ইউটিউব চ্যানেলে তার গ্রেপ্তারের বডি-ক্যামেরা ভিডিও প্রকাশ হওয়ার পর সেটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ম্যাকডোনেল আড়াই ডলারের কোমল পানীয় থেকে শুরু করে প্রায় আটশ ডলারের ম্যাট্রেস পর্যন্ত চুরি করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি সেলফ-চেকআউটে কিছু পণ্যের বারকোড স্ক্যান না করেই ইচ্ছা করে সেগুলো নিয়ে তার এসইউভিতে করে চলে যেতেন। এমনকি কোনো কোনো দিন চুরির সময় তার সাথে একটি শিশুও উপস্থিত ছিল।

 

টানা দুই মাস ধরে চলা এই ঘটনাগুলোর ভিত্তিতেই তার বিরুদ্ধে থার্ড-ডিগ্রি গ্র্যান্ড থেফটের অভিযোগ আনা হয়। ফ্লোরিডার আইন অনুযায়ী, সাড়ে সাতশ থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত মূল্যের পণ্য চুরির অপরাধ এই শ্রেণির অন্তর্ভুক্ত।

 

তবে অনলাইনে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে পুলিশ কর্মকর্তাদের আচরণ নিয়ে। ম্যাকডোনেলকে তার কর্মস্থলে গিয়ে গ্রেপ্তারের সময় পুলিশ অত্যন্ত নমনীয় আচরণ করে। সহকর্মীদের সামনে যাতে তাকে লজ্জিত হতে না হয়, সেজন্য পুলিশ তাকে আড়ালে ডেকে নেয়। শুধু তাই নয়, তাকে অসুস্থ সন্তান ও স্বামীর সাথে ফোনে কথা বলার এবং পরিস্থিতি সামলে নেওয়ার সুযোগ দেওয়া হয়।

 

এমনকি হাতকড়া পরানোর ক্ষেত্রেও তার সুবিধা বিবেচনা করে পুলিশ। তার শান্ত ও সহযোগিতাপূর্ণ আচরণের বিপরীতে পুলিশের এমন নমনীয়তা দেখে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। অনেকেই পুলিশের এই ‘ভিআইপি’ সেবার সমালোচনা করে একে লিমুজিন রাইডের সাথে তুলনা করেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে কেবলই পুলিশের পেশাদারিত্ব হিসেবে দেখছেন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
নিউইয়র্কে চালক গাড়ি ফেলে উধাও, মালিকের ঘাড়ে ৪৫ হাজার ডলারের টোল-ভায়োলেশন
নিউইয়র্কে চালক গাড়ি ফেলে উধাও, মালিকের ঘাড়ে ৪৫ হাজার ডলারের টোল-ভায়োলেশন

নিউইয়র্কে অন্য এক চালকের কাছে টিএলসি-সংশ্লিষ্ট গাড়ি ভাড়া দিয়ে বিপাকে পড়েছেন এক মালিক। ওই চালক নিয়মিত টোল পরিশোধ না করায় গাড়িটির সঙ্গে সংশ্লিষ্ট ই-জেডপাস টোল ও ভায়োলেশনের বকেয়া জমে দাঁড়িয়েছে প্রায় ৪৫ হাজার ডলার। পরে গাড়ি সাসপেন্ড হওয়ার পর চালক সেটি রাস্তায় ফেলে চলে যান বলে মালিকের অভিযোগ। এরপর থেকে ওই চালকের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।   নাম প্রকাশে অনিচ্ছুক ওই মালিকের ভাষ্য, গাড়ি নেওয়ার সময় চালক তাকে বলেছিলেন, ই-জেডপাসের সঙ্গে তার একটি পেমেন্ট প্ল্যান রয়েছে এবং টোলের বকেয়া তিনি ধীরে ধীরে পরিশোধ করছেন। সেই আশ্বাসের ভিত্তিতেই মালিক গাড়িটি তার কাছে ভাড়া দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন, শুধু ই-জেডপাস নয়, এমটিএ এবং পোর্ট অথরিটির কাছেও টোল ও ভায়োলেশন বাবদ বকেয়া জমেছে।   বকেয়ার পরিমাণ বাড়তে বাড়তে প্রায় ৪৫ হাজার ডলারে পৌঁছানোর পর সংশ্লিষ্ট গাড়ি ও অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়টি সামনে আসে। মালিকের দাবি, গাড়ি সাসপেন্ড হওয়ার প্রায় এক মাস পর চালক সেটি রাস্তায় ফেলে চলে যান। এরপর চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।   মালিকের কাছে টোল, ভায়োলেশন এবং সাসপেনশন সংক্রান্ত ইমেইল নোটিশ রয়েছে বলে তিনি জানান। এসব নোটিশের মাধ্যমে বকেয়ার পরিমাণ এবং গাড়ি সাসপেন্ড হওয়ার বিষয়টি তিনি জানতে পারেন। তবে এই প্রতিবেদনে সংশ্লিষ্ট চালকের নাম প্রকাশ করা হচ্ছে না এবং চালকের বক্তব্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।   ঘটনাটি নিউইয়র্কের টিএলসি গাড়ির মালিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা সামনে এনেছে। অন্য চালকের কাছে গাড়ি বা টিএলসি-সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার পর টোল ও ভায়োলেশন নিয়মিত পরিশোধ হচ্ছে কি না, তা নজরদারির বাইরে থাকলে অল্প সময়ের মধ্যেই বড় অঙ্কের বকেয়া তৈরি হতে পারে। চালক গাড়ি ছেড়ে চলে গেলেও সংশ্লিষ্ট গাড়ি ও অ্যাকাউন্টের প্রশাসনিক জটিলতা থেকে যেতে পারে মালিকের ওপর।   মালিকের দাবি অনুযায়ী, এখন তাকে প্রায় ৪৫ হাজার ডলারের টোল ও ভায়োলেশনের বকেয়া নিয়ে মোকাবিলা করতে হচ্ছে। একই সঙ্গে সাসপেন্ড হওয়া গাড়িটি কীভাবে আবার বৈধভাবে রাস্তায় নামানো যাবে, সেটিও হয়ে উঠেছে বড় প্রশ্ন। ফলে টিএলসি গাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে চালকের সঙ্গে স্পষ্ট চুক্তি, টোল পেমেন্টের নিয়মিত হিসাব এবং ভায়োলেশন পর্যবেক্ষণের গুরুত্ব নতুন করে সামনে এসেছে।

প্রকাশ: অক্টোবর ৬, ২০২৬ ১৭:৩৭
সরকারি অর্থ আত্মসাৎ করে বাড়ি ও সোনা, বাজেয়াপ্ত হচ্ছে সাবেক সিআইএ কর্মকর্তার ১৯ কোটি ডলারের সম্পদ

সরকারি অর্থ আত্মসাৎ করে বাড়ি ও সোনা, বাজেয়াপ্ত হচ্ছে সাবেক সিআইএ কর্মকর্তার ১৯ কোটি ডলারের সম্পদ

ফ্লোরিডায় একই দোকান থেকে ১৮ বার চুরি, শেষবার গিয়ে ধরা পড়লেন নারী

ফ্লোরিডায় একই দোকান থেকে ১৮ বার চুরি, শেষবার গিয়ে ধরা পড়লেন নারী

যুক্তরাষ্ট্রে স্কুল থেকে এক বছরে নিষিদ্ধ প্রায় ১২ হাজার বই, বাদ পড়েনি বিশ্বখ্যাত ক্ল্যাসিকও

যুক্তরাষ্ট্রে স্কুল থেকে এক বছরে নিষিদ্ধ প্রায় ১২ হাজার বই, বাদ পড়েনি বিশ্বখ্যাত ক্ল্যাসিকও

নিউইয়র্কের কোলাহল ছেড়ে ইতালির পাহাড়ি গ্রামে, ৬৫ হাজার ডলারের বাড়িতে নতুন জীবন মার্কিন দম্পতির
নিউইয়র্কের কোলাহল ছেড়ে ইতালির পাহাড়ি গ্রামে, ৬৫ হাজার ডলারের বাড়িতে নতুন জীবন মার্কিন দম্পতির

নিউইয়র্কের ব্যস্ত নগরজীবন পেছনে ফেলে ইতালির সিসিলির এক শান্ত পাহাড়ি গ্রামে মাত্র ৬৫ হাজার ডলারে বাড়ি কিনে স্থায়ী হয়েছেন এক মার্কিন দম্পতি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই সম্পত্তি কেনার আগে তারা কখনো নিজের চোখে সেটি দেখেননি। ২০২০ সালে নিউইয়র্ক সিটিতে বসবাসকালে তারা সিসিলির মেলিল্লি গ্রামে এই বাড়িটি কেনার দুঃসাহসিক সিদ্ধান্ত নেন।   স্থানীয় একটি সিসিলিয়ান-ব্রিটিশ দম্পতির সহায়তায় সাতটি প্রপার্টি দেখার পর ঐতিহাসিক এলাকার এই দুই বেডরুমের বাড়িটি তাদের মন কাড়ে।   তৎকালীন বাজারদর অনুযায়ী ৫৭ হাজার ইউরো বা প্রায় ৬৫ হাজার মার্কিন ডলারে কেনা এই বাড়িটির অন্যতম আকর্ষণ ছিল এর ছাদের বড় টেরেস। সেখান থেকে ভূমধ্যসাগর ও মাউন্ট এটনার অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। বাড়িটিতে শুধু রান্নাঘরটি নতুন করে সাজানোর প্রয়োজন ছিল।   ২০২২ সালে প্রথমবার সেখানে গিয়ে এই দম্পতি মুগ্ধ হয়ে যান। নিউইয়র্কের অ্যাপার্টমেন্টের তুলনায় এই প্রশস্ত বাড়ি, গ্রামের শান্ত পরিবেশ, স্থানীয়দের আন্তরিকতা এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য তাদের সিদ্ধান্তকে আরও দৃঢ় করে।   সিসিলিতে দুই মাস কাটানোর পর তারা নিউইয়র্কে ফিরে গেলেও সেখানকার যান্ত্রিক জীবনের সাথে আর নিজেদের মানিয়ে নিতে পারেননি। অবশেষে প্রায় এক বছর ধরে সব প্রস্তুতি সম্পন্ন করে তারা পাকাপাকিভাবে সিসিলিতেই পাড়ি জমান। বর্তমানে মেলিল্লি গ্রামেই বসবাস করছেন এই দম্পতি, আর নিউইয়র্কের কোলাহল ছেড়ে ইতালির এই শান্ত পাহাড়ি জনপদকেই বেছে নিয়েছেন নিজেদের স্বপ্নের নতুন ঠিকানা হিসেবে।

প্রকাশ: অক্টোবর ৬, ২০২৬ ১৫:১২
নিউইয়র্কে পুলিশ কর্মকর্তার গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিতেই ৭ বার ছু রিকা ঘাত

নিউইয়র্কে পুলিশ কর্মকর্তার গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিতেই ৭ বার ছু রিকা ঘাত

নিউইয়র্কে নারীদের রাতের সাবওয়ে ভ্রমণ নিয়ে বিতর্ক, কেউ বলছেন নিরাপদ, কেউ সতর্ক

নিউইয়র্কে নারীদের রাতের সাবওয়ে ভ্রমণ নিয়ে বিতর্ক, কেউ বলছেন নিরাপদ, কেউ সতর্ক

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে অন্তঃসত্ত্বা মাকে হ ত্যার পর গর্ভ থেকে অনাগত সন্তান চুরি, গ্রেপ্তার সন্দেহভাজন

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে অন্তঃসত্ত্বা মাকে হ ত্যার পর গর্ভ থেকে অনাগত সন্তান চুরি, গ্রেপ্তার সন্দেহভাজন

দুই দেশের পাসপোর্ট আছে? যুক্তরাষ্ট্রে যাতায়াতে যে নিয়ম ভুললেই বিপত্তি
দুই দেশের পাসপোর্ট আছে? যুক্তরাষ্ট্রে যাতায়াতে যে নিয়ম ভুললেই বিপত্তি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের নাগরিকত্ব রয়েছে এমন পাসপোর্টধারীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে মার্কিন কর্তৃপক্ষের পুরোনো একটি গুরুত্বপূর্ণ নিয়ম আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বিদ্যমান মার্কিন আইন অনুযায়ী, কোনো মার্কিন নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং যুক্তরাষ্ট্র থেকে বের হওয়ার সময় অবশ্যই তার ইউএস পাসপোর্ট ব্যবহার করতে হবে।   অন্য কোনো দেশের নাগরিকত্ব বা পাসপোর্ট থাকলেও এই নিয়মের কোনো পরিবর্তন হবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী এটি কোনো নতুন আইন বা বিধিনিষেধ নয়, বরং দীর্ঘদিন ধরে কার্যকর থাকা একটি আইনি বাধ্যবাধকতা।   বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনেকের কাছেই দুই দেশের বৈধ পাসপোর্ট থাকলেও, যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে যেকোনো একটি বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। একজন বাংলাদেশি-আমেরিকান মার্কিন নাগরিক হলে যুক্তরাষ্ট্রে যাতায়াতের ক্ষেত্রে তাকে মার্কিন পাসপোর্টই ব্যবহার করতে হবে।   তবে বাংলাদেশে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব ইমিগ্রেশন আইন ও পাসপোর্ট সংক্রান্ত নিয়ম প্রযোজ্য হবে। এই একই নিয়ম মার্কিন নাগরিক শিশুদের ক্ষেত্রেও সমভাবে কার্যকর। কোনো শিশু দ্বৈত নাগরিক হলেও যুক্তরাষ্ট্রে যাতায়াতের জন্য তার বৈধ মার্কিন পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।   দ্বৈত নাগরিকত্ব থাকা মার্কিন নাগরিকদের জন্য ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন বা ইএসটিএ (ESTA) নিয়েও সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। দ্বৈত নাগরিকরা দ্বিতীয় কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করে ইএসটিএ বা মার্কিন ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুবিধা নিতে পারবেন না।   মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কোনো দ্বৈত নাগরিকের ইএসটিএ শনাক্ত করলে তা সাথে সাথেই প্রত্যাখ্যান বা বাতিল করে দিতে পারে। তাই আন্তর্জাতিক ভ্রমণের আগেই নিজেদের এবং সন্তানদের মার্কিন পাসপোর্টের মেয়াদ যাচাই করে প্রয়োজনে তা নবায়ন করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রকাশ: অক্টোবর ৬, ২০২৬ ১৩:৪০
নিউইয়র্কে ৭ কোটি ডলারের জাল নোট চক্রের দুই হোতার বাড়ি নিলামে, ২৫ কোটির বাড়ি বিক্রি শুরু ৯ কোটিতে

নিউইয়র্কে ৭ কোটি ডলারের জাল নোট চক্রের দুই হোতার বাড়ি নিলামে, ২৫ কোটির বাড়ি বিক্রি শুরু ৯ কোটিতে

জর্জিয়ার লিলবার্নে আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদ মেমোরিয়াল সকার টুর্নামেন্ট। ছবি: সংগৃহীত

জর্জিয়ায় ‘আমাদ (মামু) মেমোরিয়াল সকার টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনাল ১১ অক্টোবর, সবাইকে আমন্ত্রণ

মাত্র ১৬ বছর বয়সে ৫০০ ডলার পুঁজি নিয়ে অনলাইনে সফল ব্যবসা শুরু করেছেন ইথান আলেকজান্ডার। ছবি: সংগৃহীত

মাত্র ১৬ বছরেই ব্যবসা শুরু করে মাসে ২৫ হাজার ডলার আয় মার্কিন কিশোরের

0 Comments