বন্ধ হয়ে যাওয়া গির্জায় গড়ে উঠল যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলের প্রথম লাতিনো মসজিদ
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপশহর বারউইনে একসময়কার গির্জা এখন লাতিনো মুসলিমদের মিলনকেন্দ্র। স্প্যানিশ ভাষাভাষী মুসলিম ও ইসলাম গ্রহণ করা লাতিনোদের জন্য সেখানে গড়ে উঠেছে ওজালা ইসলামিক সেন্টার। চলতি বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের প্রথম দিনে মসজিদটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটি মধ্য-পশ্চিমাঞ্চলীয় যুক্তরাষ্ট্রের প্রথম লাতিনো-নেতৃত্বাধীন মসজিদ হিসেবে পরিচিতি পেয়েছে। ধর্মীয় পরিচয়ের পাশাপাশি নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখে ইসলাম চর্চার সুযোগ তৈরি করাই প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য।
শিকাগো অঞ্চলে দীর্ঘদিন ধরেই ইসলাম গ্রহণ করা লাতিনোদের জন্য নিজেদের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধর্মীয় পরিবেশ ও সামাজিক যোগাযোগের সুযোগ সীমিত ছিল। এমন অভিজ্ঞতা থেকেই উদ্যোগটি নেন মসজিদটির প্রতিষ্ঠাতা ও ইমাম ক্রিস্টোফার আবদুল করিম পাভলিচেক এবং রাউল গনসালেস। পুয়ের্তো রিকান বংশোদ্ভূত গনসালেস ছোটবেলায় পেন্টেকস্টাল খ্রিস্টান পরিবেশে বেড়ে ওঠেন। ২৬ বছর আগে ইসলাম গ্রহণের পর দীর্ঘদিন তিনি নিজের মতো অন্য লাতিনো মুসলিমদের খুঁজেছেন। পরে পাভলিচেকের সঙ্গে পরিচয়ের পর স্প্যানিশ ভাষাভাষী মুসলিমদের জন্য স্থায়ী একটি ধর্মীয় কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন তাঁরা।
মসজিদটিতে আরবি, ইংরেজি ও স্প্যানিশ ভাষায় ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। ফলে লাতিনো মুসলিমরা নিজেদের পরিচিত ভাষায় ধর্মীয় আলোচনা, শিক্ষা ও ইবাদতে অংশ নিতে পারছেন। এখানে শুধু লাতিনো মুসলিমরাই নন, বিভিন্ন জাতিগোষ্ঠী ও সাংস্কৃতিক পটভূমি থেকে ইসলাম গ্রহণ করা মানুষও আসছেন। ডমিনিকান প্রজাতন্ত্রে জন্ম নেওয়া নেলসন হুলিও-পোলাঙ্কো তাঁদের একজন। ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠা এই ব্যক্তি জানান, মসজিদে এসে স্প্যানিশ ভাষায় অন্য মুসলিমদের সঙ্গে কথা বলতে পারা তাঁকে আপন একটি সামাজিক পরিবেশ দিয়েছে।
এমন উদ্যোগের সময়েই যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির নতুন পূর্বাভাস প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার। ১৮ নভেম্বর প্রকাশিত সংস্থাটির গবেষণা অনুযায়ী, বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা ২০২০ সালের প্রায় ৬০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ২ কোটিতে পৌঁছাতে পারে। অর্থাৎ পাঁচ দশকে এই সংখ্যা তিন গুণেরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা প্রায় ৯০ লাখ বাড়তে পারে এবং ২০৭০ সালে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ মুসলিম হতে পারেন। অভিবাসন, জন্মহার এবং তুলনামূলক তরুণ জনসংখ্যাকে এই বৃদ্ধির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।
লাতিনো মুসলিমদের উপস্থিতির দিক থেকেও ইলিনয় অঙ্গরাজ্য উল্লেখযোগ্য। ২০২২ সালে ইনস্টিটিউট ফর সোশ্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগোর যৌথ গবেষণায় দেখা যায়, অঙ্গরাজ্যটিতে ৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেন। তাঁদের মধ্যে প্রায় ৮ শতাংশ হিস্পানিক বা লাতিনো বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে মাথাপিছু মুসলিম জনসংখ্যার হারও ইলিনয়ে সর্বোচ্চ বলে ওই গবেষণায় উল্লেখ করা হয়।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের শিকাগো শাখার নির্বাহী পরিচালক আহমেদ রেহাবের পর্যবেক্ষণ, তরুণ নারী ও ইসলাম গ্রহণ করা লাতিনোদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের বিকাশ বিশেষভাবে লক্ষণীয়। তাঁর মতে, অনেক মুসলিমই জানেন না যে লাতিনো জনগোষ্ঠী দেশটির মুসলিম সম্প্রদায়ের দ্রুত বিকাশমান অংশগুলোর একটি। অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণের অভিজ্ঞতাও এই সম্প্রদায়ের বিস্তারে ভূমিকা রাখছে। ফলে শুধু অভিবাসন বা জন্মহার দিয়ে যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যার পরিবর্তন ব্যাখ্যা করা সম্ভব নয়।
ওজালা ইসলামিক সেন্টারের ভবনটিরও রয়েছে দীর্ঘ ইতিহাস। শিকাগো হিস্ট্রি মিউজিয়ামের তথ্য অনুযায়ী, ১৯০০ সাউথ ওক পার্ক অ্যাভিনিউয়ের এই ভবনটি ৭৭ বছর ধরে ফার্স্ট রিফর্মড চার্চ অব বারউইন হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তী সময়ে গির্জার কার্যক্রম বন্ধ হয়ে গেলে ভবনটি মুসলিম কমিউনিটির স্থায়ী ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। ওজালার প্রতিষ্ঠাতারা মনে করেন, পুরোনো ধর্মীয় স্থাপনাকে নতুন একটি সম্প্রদায়ের উপাসনালয়ে রূপান্তরিত করা শিকাগোর বহুসাংস্কৃতিক ইতিহাসেরই অংশ।
বর্তমানে বারউইনের ছয় মাইল এলাকার মধ্যে এটিই একমাত্র মসজিদ বলে জানিয়েছেন ইমাম পাভলিচেক। এ কারণে দূরদূরান্ত থেকেও মুসল্লিরা সেখানে নামাজ পড়তে আসেন। সম্প্রদায়ের সদস্যসংখ্যা বাড়তে থাকায় শিকাগোর পিলসেন এলাকায় আরেকটি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও করছে কর্তৃপক্ষ। মসজিদটির প্রতিষ্ঠাতারা চান, নতুন প্রজন্মের লাতিনো মুসলিমরা যেন একই সঙ্গে নিজেদের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়ে বেড়ে ওঠার সুযোগ পায়।
সূত্র: শিকাগো সান-টাইমস, পিউ রিসার্চ সেন্টার
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপশহর বারউইনে একসময়কার গির্জা এখন লাতিনো মুসলিমদের মিলনকেন্দ্র। স্প্যানিশ ভাষাভাষী মুসলিম ও ইসলাম গ্রহণ করা লাতিনোদের জন্য সেখানে গড়ে উঠেছে ওজালা ইসলামিক সেন্টার। চলতি বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের প্রথম দিনে মসজিদটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটি মধ্য-পশ্চিমাঞ্চলীয় যুক্তরাষ্ট্রের প্রথম লাতিনো-নেতৃত্বাধীন মসজিদ হিসেবে পরিচিতি পেয়েছে। ধর্মীয় পরিচয়ের পাশাপাশি নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখে ইসলাম চর্চার সুযোগ তৈরি করাই প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য। শিকাগো অঞ্চলে দীর্ঘদিন ধরেই ইসলাম গ্রহণ করা লাতিনোদের জন্য নিজেদের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধর্মীয় পরিবেশ ও সামাজিক যোগাযোগের সুযোগ সীমিত ছিল। এমন অভিজ্ঞতা থেকেই উদ্যোগটি নেন মসজিদটির প্রতিষ্ঠাতা ও ইমাম ক্রিস্টোফার আবদুল করিম পাভলিচেক এবং রাউল গনসালেস। পুয়ের্তো রিকান বংশোদ্ভূত গনসালেস ছোটবেলায় পেন্টেকস্টাল খ্রিস্টান পরিবেশে বেড়ে ওঠেন। ২৬ বছর আগে ইসলাম গ্রহণের পর দীর্ঘদিন তিনি নিজের মতো অন্য লাতিনো মুসলিমদের খুঁজেছেন। পরে পাভলিচেকের সঙ্গে পরিচয়ের পর স্প্যানিশ ভাষাভাষী মুসলিমদের জন্য স্থায়ী একটি ধর্মীয় কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন তাঁরা। মসজিদটিতে আরবি, ইংরেজি ও স্প্যানিশ ভাষায় ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। ফলে লাতিনো মুসলিমরা নিজেদের পরিচিত ভাষায় ধর্মীয় আলোচনা, শিক্ষা ও ইবাদতে অংশ নিতে পারছেন। এখানে শুধু লাতিনো মুসলিমরাই নন, বিভিন্ন জাতিগোষ্ঠী ও সাংস্কৃতিক পটভূমি থেকে ইসলাম গ্রহণ করা মানুষও আসছেন। ডমিনিকান প্রজাতন্ত্রে জন্ম নেওয়া নেলসন হুলিও-পোলাঙ্কো তাঁদের একজন। ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠা এই ব্যক্তি জানান, মসজিদে এসে স্প্যানিশ ভাষায় অন্য মুসলিমদের সঙ্গে কথা বলতে পারা তাঁকে আপন একটি সামাজিক পরিবেশ দিয়েছে। এমন উদ্যোগের সময়েই যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির নতুন পূর্বাভাস প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার। ১৮ নভেম্বর প্রকাশিত সংস্থাটির গবেষণা অনুযায়ী, বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা ২০২০ সালের প্রায় ৬০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ২ কোটিতে পৌঁছাতে পারে। অর্থাৎ পাঁচ দশকে এই সংখ্যা তিন গুণেরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা প্রায় ৯০ লাখ বাড়তে পারে এবং ২০৭০ সালে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ মুসলিম হতে পারেন। অভিবাসন, জন্মহার এবং তুলনামূলক তরুণ জনসংখ্যাকে এই বৃদ্ধির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। লাতিনো মুসলিমদের উপস্থিতির দিক থেকেও ইলিনয় অঙ্গরাজ্য উল্লেখযোগ্য। ২০২২ সালে ইনস্টিটিউট ফর সোশ্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগোর যৌথ গবেষণায় দেখা যায়, অঙ্গরাজ্যটিতে ৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেন। তাঁদের মধ্যে প্রায় ৮ শতাংশ হিস্পানিক বা লাতিনো বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে মাথাপিছু মুসলিম জনসংখ্যার হারও ইলিনয়ে সর্বোচ্চ বলে ওই গবেষণায় উল্লেখ করা হয়। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের শিকাগো শাখার নির্বাহী পরিচালক আহমেদ রেহাবের পর্যবেক্ষণ, তরুণ নারী ও ইসলাম গ্রহণ করা লাতিনোদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের বিকাশ বিশেষভাবে লক্ষণীয়। তাঁর মতে, অনেক মুসলিমই জানেন না যে লাতিনো জনগোষ্ঠী দেশটির মুসলিম সম্প্রদায়ের দ্রুত বিকাশমান অংশগুলোর একটি। অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণের অভিজ্ঞতাও এই সম্প্রদায়ের বিস্তারে ভূমিকা রাখছে। ফলে শুধু অভিবাসন বা জন্মহার দিয়ে যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যার পরিবর্তন ব্যাখ্যা করা সম্ভব নয়। ওজালা ইসলামিক সেন্টারের ভবনটিরও রয়েছে দীর্ঘ ইতিহাস। শিকাগো হিস্ট্রি মিউজিয়ামের তথ্য অনুযায়ী, ১৯০০ সাউথ ওক পার্ক অ্যাভিনিউয়ের এই ভবনটি ৭৭ বছর ধরে ফার্স্ট রিফর্মড চার্চ অব বারউইন হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তী সময়ে গির্জার কার্যক্রম বন্ধ হয়ে গেলে ভবনটি মুসলিম কমিউনিটির স্থায়ী ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। ওজালার প্রতিষ্ঠাতারা মনে করেন, পুরোনো ধর্মীয় স্থাপনাকে নতুন একটি সম্প্রদায়ের উপাসনালয়ে রূপান্তরিত করা শিকাগোর বহুসাংস্কৃতিক ইতিহাসেরই অংশ। বর্তমানে বারউইনের ছয় মাইল এলাকার মধ্যে এটিই একমাত্র মসজিদ বলে জানিয়েছেন ইমাম পাভলিচেক। এ কারণে দূরদূরান্ত থেকেও মুসল্লিরা সেখানে নামাজ পড়তে আসেন। সম্প্রদায়ের সদস্যসংখ্যা বাড়তে থাকায় শিকাগোর পিলসেন এলাকায় আরেকটি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও করছে কর্তৃপক্ষ। মসজিদটির প্রতিষ্ঠাতারা চান, নতুন প্রজন্মের লাতিনো মুসলিমরা যেন একই সঙ্গে নিজেদের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়ে বেড়ে ওঠার সুযোগ পায়। সূত্র: শিকাগো সান-টাইমস, পিউ রিসার্চ সেন্টার
পবিত্র কোরআন হাতে শপথ নিয়ে মার্কিন সিনেটে ইতিহাস গড়তে যাচ্ছেন আবদুল এল-সায়েদ
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, উদ্ধার করেও বাঁচানো গেল না ৮ বছরের শিশুকে
ফ্লোরিডায় বন্যায় ধসে পড়ল ঐতিহাসিক সিনাগগের ছাদ, উদ্ধার হলোকাস্ট যুগের তোরাহ
নিজের নামের বিলাসবহুল পারফিউম গ্যাস স্টেশন ও সস্তা ডিসকাউন্ট স্টোরে বিক্রির অভিযোগে জার্মান প্রসাধনী প্রতিষ্ঠান ‘কোটি’ (Coty)-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কিংবদন্তি ফুটবলার ও স্টাইল আইকন ডেভিড বেকহ্যাম। বেকহ্যামের বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ডিবি ভেঞ্চারস’ (DB Ventures) নিউইয়র্ক সুপ্রিম কোর্টে এই মামলা করেছে। লাইসেন্সিং চুক্তি লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে অন্তত ৪ কোটি ১০ লাখ (৪১ মিলিয়ন) মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলার নথিতে ডিবি ভেঞ্চারস উল্লেখ করেছে, ডেভিড বেকহ্যামের বিশ্বখ্যাত ব্র্যান্ডটি উৎকর্ষতা, আভিজাত্য এবং দৈনন্দিন বিলাসিতার প্রতীক। জার্মান প্রতিষ্ঠান কোটি বেকহ্যাম ব্র্যান্ডের ‘ক্লাসিক’, ‘ইনস্টিংক্ট’, ‘ইন্টিমেটলি’ ও ‘এক্সকুইজিট লেদার’-এর মতো পারফিউম ও প্রসাধনী তৈরি ও বাজারজাত করে। কিন্তু সম্প্রতি দেখা গেছে, এসব বিলাসবহুল পণ্য গ্যাস স্টেশনের বার্গেন বিন এবং ব্রিটিশ বাজেট রিটেইলার ‘পাউন্ডল্যান্ড’-এ অত্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে। আইনজীবীদের অভিযোগ, ‘হতাশা ও লোভের’ বশবর্তী হয়ে কোটি এসব পণ্য ডলার স্টোরের দামে বিক্রি হতে দিয়েছে, যা ডেভিড বেকহ্যামের ব্র্যান্ডকে সস্তা ও ডিসকাউন্ট পণ্যের সঙ্গে জুড়ে দিয়ে সুনাম ক্ষুণ্ন করেছে। অন্যদিকে, গত এপ্রিলে দায়ের করা এই মামলাটি খারিজ করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে কোটি। প্রতিষ্ঠানটির দাবি, এই মামলার বিচার করার এখতিয়ার নিউইয়র্ক আদালতের নেই। তারা পাল্টা অভিযোগ করে বলেছে, বর্তমান লাইসেন্সিং চুক্তি থেকে আগেভাগেই বেরিয়ে গিয়ে ‘ইন্টারপারফামস’ (Interparfums) নামের অন্য একটি কোম্পানিকে বেকহ্যামের চুক্তি হস্তান্তর করার অজুহাত হিসেবেই এই মামলাটি সাজানো হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা এপিকে দেওয়া এক বিবৃতিতে কোটি জানিয়েছে, তারা এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করছে এবং চলমান আইনি বিষয় হওয়ায় এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না। এদিকে, ডিবি ভেঞ্চারসের মূল প্রতিষ্ঠান ‘অথেনটিক ব্র্যান্ডস’ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা এবং ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক ফুটবল মাঠের সাফল্যকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামির সহ-মালিক। গত বছর ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে নাইটহুড উপাধি পেয়ে তিনি ‘স্যার ডেভিড’ হিসেবে ভূষিত হন। ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে চার সন্তানের জনক এই তারকার মোট সম্পদের পরিমাণ চলতি বছরের সানডে টাইমস রিচ লিস্ট অনুযায়ী প্রায় ১.২ বিলিয়ন পাউন্ড বা ১৫৮ কোটি মার্কিন ডলার।
নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা
যুক্তরাষ্ট্রের মাটিতে রাশিয়ার পতাকা ওড়ালেন ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তা
নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বিনামূল্যে সাংবাদিকতায় মাস্টার্সের সুযোগ দিচ্ছে কিউনি
বাংলাদেশের শিক্ষা ও উদ্যোক্তা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে পর্তুগালের রাজপরিবারের সদস্য এবং ডাচেস অব কোইমব্রা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই স্বীকৃতি পাওয়া প্রথম বাংলাদেশি ড. সবুর খান। রাজকীয় এই অনুষ্ঠানে ডাচেস অব কোইমব্রার সঙ্গে উপস্থিত ছিলেন ডিউক অব কোইমব্রা দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্টিন্স এবং পর্তুগাল ও যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল। সফরকালে তাঁরা ড্যাফোডিল স্মার্ট সিটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা কার্যক্রম, অবকাঠামো এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ সম্পর্কেও তাঁদের অবহিত করা হয়। সফরের অংশ হিসেবে ড. সবুর খান ও ডাচেস অব কোইমব্রা যৌথভাবে একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। অনুষ্ঠানে ড. সবুর খানের হাতে সম্মাননা তুলে দেওয়ার পাশাপাশি তাঁকে বাংলাদেশে গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ড. সবুর খান এবং আন্তর্জাতিক প্রতিনিধিদলের প্রধান স্যার শেখ আলিউর রহমানও বক্তব্য রাখেন। ডাচেস অব কোইমব্রা তাঁর বক্তব্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। রাজকীয় সফরের আরেকটি উল্লেখযোগ্য আয়োজন ছিল বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নতুন প্রশিক্ষণকেন্দ্র ‘কোজিনহা রিয়েল–দ্য রয়েল লাউঞ্জ’-এর উদ্বোধন। ডাচেস অব কোইমব্রা এটি উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্থাপনায় শিক্ষার্থীরা আন্তর্জাতিক রান্নার পদ্ধতি, খাদ্যসংস্কৃতি এবং হসপিটালিটি ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এর মাধ্যমে তাঁদের পেশাগত দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ও পর্তুগালের খাদ্য ও আতিথেয়তা সংস্কৃতির পরিচিতি তুলে ধরার পরিকল্পনা রয়েছে। ড. সবুর খানের এই স্বীকৃতিকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত একজন উচ্চশিক্ষা খাতের সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর দীর্ঘদিনের পরিকল্পনা, নেতৃত্ব ও উদ্যোক্তা মানসিকতার প্রশংসা করেন। তাঁর মতে, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জনের সুযোগই নয়, বরং অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ব্যবসা শুরু, সামাজিক সমস্যা সমাধান এবং নতুন কর্মসংস্থান তৈরির সুযোগও দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নতুন রয়েল লাউঞ্জও শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের সেই উদ্যোগের একটি উদাহরণ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, পর্তুগালের রাজপরিবারের সদস্যের এই সফর বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে শিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।
দিন দিন বাড়ছে মেয়র মামদানির জনপ্রিয়তা, এবার প্রশংসায় ভাসালেন ইহুদিরাও
যুক্তরাষ্ট্রে থানার সামনেই পুলিশ কর্মকর্তাকে পিটবুল লেলিয়ে দিয়ে কামড়ালেন নারী, গ্রেপ্তার অভিযুক্ত

