বাংলাদেশে থেকে পড়তে আসা মাহফুজ আহমেদের এখন বিলিয়ন ডলারের ব্যবসা
পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসামাহফুজ আহমেদ গড়ে তুলেছেন এমন একটি প্রতিষ্ঠান, যার বার্ষিক রাজস্ব এক বিলিয়ন ডলারের বেশি। ভার্জিনিয়ার ম্যাকলিনভিত্তিক তাঁর প্রতিষ্ঠিত ডেক্সিয়ানের ২০২৫ সালের রাজস্ব ছিল ১.১৪ বিলিয়ন ডলার, অর্থাৎ ১১৪ কোটি ডলার। শিক্ষার্থী হিসেবে শুরু করা জীবনের পর প্রযুক্তি খাতে চাকরি এবং সেখান থেকে উদ্যোক্তা হয়ে ওঠার দীর্ঘ পথ পেরিয়েছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী।
ভার্জিনিয়া বিজনেসের ২০২৬ সালের আগস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৭০টি স্থানে ডেক্সিয়ানের প্রায় ১২ হাজার কর্মী রয়েছেন। প্রতিষ্ঠানটি কর্মী সরবরাহ, তথ্যপ্রযুক্তি ও কর্মী ব্যবস্থাপনা সেবা দেয়। তাদের গ্রাহকদের মধ্যে রয়েছে ফরচুন ৫০০ তালিকাভুক্ত দুই শতাধিক কোম্পানি।
মাহফুজের যুক্তরাষ্ট্রের জীবনের শুরু জর্জ মেসন ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিবরণ অনুযায়ী, ঢাকার বাড়ি ছেড়ে তিনি এফ-১ শিক্ষার্থী ভিসায় সেখানে পড়তে যান। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কখনো চাকরি করেননি। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে তাঁর প্রথম কাজই পরবর্তী প্রযুক্তি পেশার ভিত্তি তৈরি করে। ১৯৯৩ সালে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন।
স্নাতক হওয়ার পরের বছর, ১৯৯৪ সালে মাহফুজ প্রতিষ্ঠা করেন ডিজিটাল ইন্টেলিজেন্স সিস্টেমস, সংক্ষেপে ডিসিস। এটিই পরে ডেক্সিয়ান নামে পরিচিত হয়। নর্থরপ গ্রুম্যানে পরামর্শক এবং মবিল অয়েলে জ্যেষ্ঠ প্রযুক্তি ব্যবস্থাপক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি নিজের ব্যবসা গড়ে তোলেন।
নব্বইয়ের দশকের শেষ দিকে ওয়াই টু কে বা ২০০০ সাল ঘিরে কম্পিউটারের তারিখসংক্রান্ত ত্রুটির আশঙ্কা প্রযুক্তি খাতে বাড়তি কাজের সুযোগ তৈরি করে। বড় প্রতিষ্ঠানগুলো তাদের কম্পিউটার ব্যবস্থা প্রস্তুত করতে শুরু করলে ডিসিস প্রথম বড় গ্রাহকদের পায়। ব্যবসার বিস্তারে এই সময়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ডেক্সিয়ানের বিবরণ অনুযায়ী, শুরু থেকেই ব্যবসার কৌশল ও উন্নয়নে যুক্ত ছিলেন তিনি। ১৯৯৮ সালে মারুফের সহপ্রতিষ্ঠিত একটি আইটি কর্মী সরবরাহ ও পরামর্শক প্রতিষ্ঠান পরের বছর ডিসিসের সঙ্গে একীভূত হয়। তখন মারুফ আনুষ্ঠানিকভাবে অংশীদার ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে যোগ দেন।
এরপর সম্প্রসারণ ও অধিগ্রহণের মাধ্যমে ব্যবসার পরিধি বাড়ে। ২০২১ সালে ডিসিস ফ্লোরিডাভিত্তিক সিগনেচার কনসালট্যান্টস অধিগ্রহণ করে। দুই প্রতিষ্ঠানসহ অন্যান্য অধিগ্রহণ করা ব্যবসার কার্যক্রম একত্র করে ২০২৩ সালে ডেক্সিয়ান ব্র্যান্ড চালু করা হয়।
একই বছরের ৬ জুলাই মারুফকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের ঘোষণা দেয় ডেক্সিয়ান। এর আগে তিনি প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন। মাহফুজ প্রধান নির্বাহীর দায়িত্ব ছেড়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হন এবং প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে যুক্ত থাকেন।
ভার্জিনিয়া বিজনেসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ডেক্সিয়ানের রাজস্ব ছিল ১.১৫ বিলিয়ন ডলার। পরের বছরও তা এক বিলিয়ন ডলারের ওপরে থাকে। ২০২৬ সালের এপ্রিলে ওয়াশিংটন বিজনেস জার্নালের ওয়াশিংটন ডিসি অঞ্চলে অশ্বেতাঙ্গ মালিকানাধীন বৃহত্তম কোম্পানির তালিকায় প্রতিষ্ঠানটি শীর্ষে ছিল।
ব্যবসার পাশাপাশি নিজের বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সম্পর্ক ধরে রেখেছেন মাহফুজ। ২০২২ সালে তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে জর্জ মেসনের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটিংয়ে ২ লাখ ৫০ হাজার ডলারের অনুদানের অঙ্গীকার করা হয়। এই অর্থে ডিনস টেকনোলজি ইনোভেশন ফান্ড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
২০২৩ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় দুই ভাইয়ের সাফল্য ও অবদানকে সম্মান জানায়। সেই আয়োজনে তাঁদের ছাত্রজীবনের একটি স্মৃতিও জায়গা পায়। পড়াশোনার খরচ জোগাতে মারুফ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ পরিচর্যার কাজ করতেন। ফেনউইক লাইব্রেরির সামনের গার্বেজ বিন পরিষ্কার করাও ছিল তাঁর দায়িত্ব। ডাইনিং হলেও কাজ করেছেন তিনি।
বহু বছর পর দুই ভাই বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেন, লাইব্রেরির কাছের একটি গার্বেজ বিন তাঁদের সম্মানে উৎসর্গ করা হোক। বিশ্ববিদ্যালয় সেই অনুরোধ রাখে। হলুদ রঙের বিনটির পাশে বসানো হয় মারুফের বক্তব্যসংবলিত ফলক। যে ক্যাম্পাসে কাজ করে পড়াশোনার খরচ জুগিয়েছিলেন, সেখানেই তাঁদের ব্যবসায়িক সাফল্যের স্মারক হয়ে আছে ছাত্রজীবনের সেই কাজের স্মৃতি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
বাংলাদেশ
View moreবরগুনায় নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে নাতজামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক বৃদ্ধ। তাঁর অভিযোগ, নামাজ আদায়ের কথা বলায় ক্ষিপ্ত হয়ে নাতজামাই তাঁর হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেছেন। পাশাপাশি গালাগাল ও হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে বরগুনা সদর থানায় অভিযোগটি করেন মাওলানা সোহরাব হোসেন। অভিযুক্ত নাতজামাইয়ের নাম মো. রব্বানী গাজী। তিনি সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতনির স্বামী। অভিযোগ সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার লাকুরতলা সোনালীপাড়া এলাকায় বসবাস করেন মাওলানা সোহরাব হোসেন। তাঁর বাড়ির পাশেই থাকেন রব্বানী গাজী। গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে নাতজামাইকে নিয়মিত নামাজ আদায়ের পরামর্শ দেন তিনি। এতে রব্বানী ক্ষিপ্ত হয়ে তাঁর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন বৃদ্ধ। সোহরাব হোসেনের দাবি, বয়সের কারণে তিনি এমনিতেই হাঁটাচলায় কষ্ট পান। চলাফেরায় সহায়তার জন্য ব্যবহার করা লাঠিটি ভেঙে দেওয়ায় তিনি আরও বিপাকে পড়েছেন। এ ঘটনায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, রব্বানী গাজী তাঁকে বিভিন্ন সময় পথে-ঘাটে গালাগাল করেন। এতে তিনি অপমানিত বোধ করছেন এবং নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। নাতজামাই যেকোনো সময় তাঁর বড় ধরনের ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ অবস্থায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহায়তা চেয়েছেন সোহরাব হোসেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রব্বানী গাজীর বক্তব্য পাওয়া যায়নি। ফলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানিয়েছেন, মাওলানা সোহরাব হোসেন থানায় এসে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, যুগান্তর
পদত্যাগের পর বিএনপির ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি
জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ, এ মাইলফলক অর্জনে বাংলাদেশ কততম?
বাংলাদেশে পরীক্ষিত ৩৩ শতাংশ খাদ্য নমুনায় ভেজাল ও দূষণ শনাক্ত
শারীরিক অসুস্থতার কারণে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি পদত্যাগপত্র পাঠান। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকের শুরুতে স্পিকার এ ঘোষণা দেন। তিনি জানান, ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকর করার অভিপ্রায়ে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। ১৫ নভেম্বর পদত্যাগপত্রটি তাঁর কাছে পৌঁছায়। বিধিসম্মত হওয়ায় সেটি গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী ১৫ নভেম্বর সকাল থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে বলে সংসদকে অবহিত করেন স্পিকার। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুসারে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। সংসদ সচিবালয় সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ওসমান ফারুক দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শারীরিক অসুস্থতার কারণে সংসদীয় দায়িত্ব পালন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্র থেকেই ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি ওসমান ফারুক। সে সময় তিনি সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে নিজের অনুপস্থিতির বিষয়টি জানিয়েছিলেন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন ওসমান ফারুক। এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় ২০০১ সালের ১০ অক্টোবর থেকে ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকের উচ্চপদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা ওসমান ফারুক যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর বাবা ড. মুহাম্মদ ওসমান গণি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ওসমান ফারুকের পদত্যাগের মধ্য দিয়ে কিশোরগঞ্জ-৩ আসনে সংসদীয় প্রতিনিধিত্ব শূন্য হলো। এখন আসনটি পূরণের পরবর্তী সাংবিধানিক ও নির্বাচনী প্রক্রিয়া অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। সংবাদসূত্র: ইউএনবি, প্রথম আলো
সন্তান না হওয়ায় ৭ বছরের সংসার ভেঙে দিল স্বামী, পেলে দেশ-বিদেশ থেকে প্রায় ৩০০ বিয়ের প্রস্তাব
ভাইয়ের গায়ে হলুদে নেচে নেট দুনিয়ায় ভাইরাল ঢাবি শিক্ষিকা মোনামি
যে হাসপাতালে অপরিণত শিশু হিসেবে ভর্তি ছিলেন, সেখানেই আজ সহযোগী অধ্যাপক ডা. শাওলী
বাংলাদেশে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে চিকিৎসকদের কমিশন গ্রহণের বড় ধরনের চিত্র উঠে এসেছে নতুন এক গবেষণায়। বাংলাদেশ হেলথ ওয়াচের গবেষণা অনুযায়ী, দেশের বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে রোগী পাঠানোর বিনিময়ে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন লেনদেন হতে পারে। পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়ার তথ্য পাওয়া গেছে। তবে গবেষকেরা জানিয়েছেন, এই আর্থিক হিসাবটি আনুমানিক এবং স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। রোববার (১৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি, অনিয়ম, চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি, সরকারি কেনাকাটায় আর্থিক ক্ষতি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর দুর্বলতার তথ্য তুলে ধরা হয়েছে। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। গবেষণায় বলা হয়েছে, কিছু চিকিৎসক রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে পাঠানোর বিনিময়ে কমিশন পান। এতে চিকিৎসকের পরামর্শের সঙ্গে আর্থিক স্বার্থ জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। রোগীর প্রয়োজনের বাইরে অতিরিক্ত পরীক্ষা করানোর আশঙ্কাও বাড়ে। কমিশনের অর্থ পরীক্ষার খরচের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যার চূড়ান্ত বোঝা বহন করতে হয় সাধারণ রোগীদের। শুধু কমিশন বাণিজ্য নয়, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে। আকস্মিক পরিদর্শনের সময় প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্য একটি গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়ার অনিয়মের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারি চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্যও সামনে এসেছে। প্রতিবেদনে কেন্দ্রীয় ঔষধাগারের কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত থাকার কথা বলা হয়েছে। কিছু সরঞ্জাম বাজারদরের সর্বোচ্চ ১৮ গুণ মূল্যে কেনার তথ্যও উঠে এসেছে। পাশাপাশি হাসপাতালের শয্যা বরাদ্দ, ছাড়পত্র দেওয়া এবং অস্ত্রোপচারের ব্যবস্থা করে দেওয়ার নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শুধু অনিয়মে জড়িত ব্যক্তিদের শাস্তি দিয়ে স্বাস্থ্য খাতের সংকট দূর করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন কাঠামোগত সংস্কার ও কার্যকর জবাবদিহি। বাংলাদেশ হেলথ ওয়াচ রোগী পাঠানোর বিনিময়ে কমিশন গ্রহণ আইনত নিষিদ্ধ করা, চিকিৎসকদের আর্থিক স্বার্থের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা এবং সরকারি কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করেছে। গবেষকদের মতে, স্বাস্থ্যব্যবস্থায় দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হলে প্রাতিষ্ঠানিক তদারকি ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। সংবাদসূত্র বাংলাদেশ হেলথ ওয়াচ, দ্য ডেইলি স্টার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, মেডিভয়েস
মার্কিন ভিসা আবেদনে ভুল অতিরিক্ত অর্থ, তথ্য ও তৃতীয় পক্ষের সেবা নিয়ে দূতাবাসের সতর্কবার্তা
ভোলায় আরও একটি নতুন গ্যাসকূপের সন্ধান! বিপুল পরিমাণ গ্যাস মজুতের আশা, জ্বালানি খাতে নতুন সম্ভাবনা