সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বাংলাদেশ

জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৭:১০
জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান
জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান

শারীরিক অসুস্থতার কারণে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি পদত্যাগপত্র পাঠান। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকের শুরুতে স্পিকার এ ঘোষণা দেন। তিনি জানান, ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকর করার অভিপ্রায়ে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। ১৫ নভেম্বর পদত্যাগপত্রটি তাঁর কাছে পৌঁছায়। বিধিসম্মত হওয়ায় সেটি গ্রহণ করা হয়েছে।

 

সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী ১৫ নভেম্বর সকাল থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে বলে সংসদকে অবহিত করেন স্পিকার। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুসারে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

 

সংসদ সচিবালয় সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ওসমান ফারুক দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শারীরিক অসুস্থতার কারণে সংসদীয় দায়িত্ব পালন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্র থেকেই ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি।

 

যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি ওসমান ফারুক। সে সময় তিনি সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে নিজের অনুপস্থিতির বিষয়টি জানিয়েছিলেন।

 

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন ওসমান ফারুক। এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

 

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় ২০০১ সালের ১০ অক্টোবর থেকে ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকের উচ্চপদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

 

১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা ওসমান ফারুক যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর বাবা ড. মুহাম্মদ ওসমান গণি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

 

ওসমান ফারুকের পদত্যাগের মধ্য দিয়ে কিশোরগঞ্জ-৩ আসনে সংসদীয় প্রতিনিধিত্ব শূন্য হলো। এখন আসনটি পূরণের পরবর্তী সাংবিধানিক ও নির্বাচনী প্রক্রিয়া অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

 

সংবাদসূত্র: ইউএনবি, প্রথম আলো


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

বাংলাদেশ

View more
বাংলাদেশে পরীক্ষিত ৩৩ শতাংশ খাদ্য নমুনায় ভেজাল ও দূষণ শনাক্ত
বাংলাদেশে পরীক্ষিত ৩৩ শতাংশ খাদ্য নমুনায় ভেজাল ও দূষণ শনাক্ত

বাংলাদেশে পরীক্ষা করা প্রতি তিনটি খাদ্য নমুনার প্রায় একটিতে ভেজাল, দূষণ অথবা পুষ্টিমানসংক্রান্ত ত্রুটি পাওয়া গেছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে পরীক্ষিত ১ হাজার ৭১৩টি খাদ্য নমুনার মধ্যে ৫৭১টি মানসম্মত ছিল না। শতকরা হিসাবে এই হার ৩৩ দশমিক ৩ শতাংশ। খাদ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এই পরিসংখ্যান।   গত ২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) মোহাম্মদ মোস্তফা।    কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পরীক্ষায় আচার, সস, চিপস, মুড়ি, ফলের পানীয়, সরিষার তেল, মাখন, সয়াবিন তেল, ডালডা ও মধুসহ বিভিন্ন খাদ্যপণ্যে সমস্যা শনাক্ত হয়েছে। কোনো কোনো পণ্যে ক্ষতিকর রাসায়নিক উপাদান, আবার কিছু পণ্যে নির্ধারিত পুষ্টিমান ও গুণগত মানের ঘাটতি পাওয়া গেছে।   নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২–২৩ অর্থবছরে পরীক্ষিত নমুনার ৮ দশমিক ৫ শতাংশে ভেজাল বা দূষণ পাওয়া গিয়েছিল। পরের অর্থবছরে তা বেড়ে হয় ১৫ দশমিক ৪ শতাংশ। সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে এই হার দাঁড়ায় ৩৩ দশমিক ৩ শতাংশে।   তবে বিশেষজ্ঞদের মতে, পরীক্ষিত নমুনার এই ফলাফলকে দেশের সব খাদ্যপণ্যের সামগ্রিক চিত্র হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না। কারণ কোন এলাকা থেকে, কী ধরনের খাদ্যপণ্য এবং কোন পদ্ধতিতে নমুনা সংগ্রহ করা হয়েছে, তার ওপর পরীক্ষার ফলাফল নির্ভর করে।   পরীক্ষায় চিপসের কিছু নমুনায় অ্যাক্রিলামাইড নামের রাসায়নিক উপাদান শনাক্ত হয়েছে। উচ্চ তাপমাত্রায় খাবার ভাজা বা পোড়ানোর সময় এই রাসায়নিক তৈরি হতে পারে। কিছু সরিষার তেলে সয়াবিন তেলের মিশ্রণ এবং অন্যান্য ভোজ্যতেলে পুষ্টিমানের ঘাটতিও পাওয়া গেছে।   এদিকে ১৫ নভেম্বর জাতীয় সংসদে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত খাদ্যসংক্রান্ত বিভিন্ন অনিয়মে প্রায় ৩ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিভিন্ন পরীক্ষাগারে ৬ হাজার ২৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।   খাদ্যে ভেজাল ও দূষণ নিয়ন্ত্রণে পরীক্ষাগারের সক্ষমতা এবং নিয়মিত নজরদারির ঘাটতিও সামনে এসেছে। দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষাগার থাকলেও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে সব ধরনের পরীক্ষা পরিচালনা করা যাচ্ছে না।   খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির প্রতিটি পর্যায়ে কার্যকর তদারকি প্রয়োজন। শুধু জরিমানা নয়, অনিরাপদ খাদ্য বাজার থেকে সরানো এবং একই অনিয়মের পুনরাবৃত্তি বন্ধ করাও গুরুত্বপূর্ণ।   সংবাদসূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ইনডিপেনডেন্ট টেলিভিশন

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৭:৪৪
জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান

জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান

সন্তান না হওয়ায় ৭ বছরের সংসার ভেঙে দিল স্বামী, পেলে দেশ-বিদেশ থেকে প্রায় ৩০০ বিয়ের প্রস্তাব

সন্তান না হওয়ায় ৭ বছরের সংসার ভেঙে দিল স্বামী, পেলে দেশ-বিদেশ থেকে প্রায় ৩০০ বিয়ের প্রস্তাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

ভাইয়ের গায়ে হলুদে নেচে নেট দুনিয়ায় ভাইরাল ঢাবি শিক্ষিকা মোনামি

জন্মের পর অপরিণত শিশু হিসেবে যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেই বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটেই এখন সহযোগী অধ্যাপক ডা. শাওলী সরকার। ছবি: সংগৃহীত
যে হাসপাতালে অপরিণত শিশু হিসেবে ভর্তি ছিলেন, সেখানেই আজ সহযোগী অধ্যাপক ডা. শাওলী

জন্মের পর অপরিণত শিশু হিসেবে যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল, সেই হাসপাতালেই এখন সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. শাওলী সরকার। বাংলাদেশের শিশুস্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সঙ্গে নিজের জীবনের এই অসাধারণ যোগসূত্রের কথা জানিয়েছেন তিনি। বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা নতুন করে সামনে এনেছে অপরিণত শিশুদের চিকিৎসা ও দীর্ঘমেয়াদি পরিচর্যার গুরুত্ব।   রোববার (১৫ নভেম্বর) বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জীবনের এই গল্প তুলে ধরেন ডা. শাওলী সরকার। পোস্টের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্‌ক্তি ‘আমারে তুমি অশেষ করেছ’ উল্লেখ করে তিনি জানান, জন্মের পর অপরিণত শিশু হিসেবে তাঁকে বাংলাদেশ শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ পথ পেরিয়ে সেই হাসপাতালেই আজ তিনি চিকিৎসক ও শিক্ষক হিসেবে কাজ করছেন।   নিজের জীবনের এই ঘটনাকে সৌভাগ্য ও সৃষ্টিকর্তার বিচিত্র খেলা হিসেবে বর্ণনা করেন তিনি। হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আমাকে বাঁচানোর জন্য এবং অন্য শিশুদের বাঁচানোর সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।’ নিজের কর্মস্থল নিয়েও গর্ব প্রকাশ করেন এই চিকিৎসক।   বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত কর্মকর্তাদের তালিকা অনুযায়ী, ডা. শাওলী সরকার বর্তমানে প্রতিষ্ঠানটির পেডিয়েট্রিক নিউরোসায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক। শিশুদের স্নায়ুবিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসাশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। একসময় যে প্রতিষ্ঠানে নিজে চিকিৎসা পেয়েছিলেন, এখন সেই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।   চলতি বছর বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসের প্রতিপাদ্য ‘ছোট্ট শিশু, অপার সম্ভাবনা। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় ফলোআপ সেবায় বিনিয়োগ করুন।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ১০টি শিশুর মধ্যে প্রায় একটি শিশু নির্ধারিত সময়ের আগেই জন্ম নেয়। প্রতিবছর প্রায় দেড় কোটি শিশু অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করে। এসব শিশুর অনেকেরই শ্বাসপ্রশ্বাস, সংক্রমণ, শারীরিক বৃদ্ধি ও স্নায়বিক বিকাশসংক্রান্ত জটিলতার ঝুঁকি থাকে।   বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অপরিণত শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিকাশ পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রাখা জরুরি। সঠিক সময়ে চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা গেলে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব। চলতি বছরের প্রতিপাদ্যে বিশেষভাবে এই ফলোআপ সেবার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।   এর আগে প্রতিবছর ১৭ নভেম্বর বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস পালিত হতো। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তির পর ২০২৬ সাল থেকে দিবসটি ১৫ নভেম্বর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরায়ুমুখ ক্যানসার নির্মূলবিষয়ক আন্তর্জাতিক দিবসের সঙ্গে তারিখের সংঘর্ষ এড়াতেই এই পরিবর্তন।   অপরিণত শিশু হিসেবে চিকিৎসা পাওয়া ডা. শাওলী সরকারের সহযোগী অধ্যাপক হয়ে ওঠার গল্প তাই শুধু ব্যক্তিগত সাফল্যের ঘটনা নয়, বরং সময়মতো চিকিৎসা, নিয়মিত পরিচর্যা এবং শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরে।

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ৮:৩৩
রোগীকে ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

রোগীকে ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মার্কিন ভিসা আবেদনে ভুল অতিরিক্ত অর্থ, তথ্য ও তৃতীয় পক্ষের সেবা নিয়ে দূতাবাসের সতর্কবার্তা

মার্কিন ভিসা আবেদনে ভুল অতিরিক্ত অর্থ, তথ্য ও তৃতীয় পক্ষের সেবা নিয়ে দূতাবাসের সতর্কবার্তা

ভোলায় আরও একটি নতুন গ্যাসকূপের সন্ধান! বিপুল পরিমাণ গ্যাস মজুতের আশা, জ্বালানি খাতে নতুন সম্ভাবনা

ভোলায় আরও একটি নতুন গ্যাসকূপের সন্ধান! বিপুল পরিমাণ গ্যাস মজুতের আশা, জ্বালানি খাতে নতুন সম্ভাবনা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান
১০ বছরে টাকার মান কমেছে ৬০ শতাংশ, ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ অর্থ লুট: গভর্নর

গত ১০ বছরে টাকার মান প্রায় ৬০ শতাংশ কমেছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের সার্বিক মূল্যস্ফীতিতে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন’-এ অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি জানান, মূল্যস্ফীতির অন্যতম বড় কারণ হলো দেশীয় মুদ্রার এই ধারাবাহিক অবমূল্যায়ন।   প্রতিবছর গড়ে ৬ শতাংশ হারে টাকার মান কমেছে। এর ফলে শুধু সরাসরি আমদানি করা পণ্যই নয়, বরং দেশীয় উৎপাদনে ব্যবহৃত আমদানি করা কাঁচামালের দামও বৃদ্ধি পেয়েছে।   আর এই বর্ধিত খরচের পুরো দায় শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের কাঁধেই গিয়ে পড়ছে। মুদ্রার প্রকৃত কার্যকর বিনিময় হার (রিয়েল ইফেকটিভ এক্সচেঞ্জ রেট) প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই এই হার ২২ থেকে ২৩ ধরে হিসাব করেন, তবে এটিকে ১৫ ধরে হিসাব করলে অর্থনীতির প্রকৃত চিত্রটি পাওয়া যাবে।   গভর্নর বলেন, ২০২৪ সালে যখন তিনি দায়িত্ব গ্রহণ করেন, তখন দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিস্থিতি মোটেও সন্তোষজনক ছিল না। সে সময় মূল্যস্ফীতি চরম আকার ধারণ করায় বাধ্য হয়েই নীতি সুদহার বেশি রাখতে হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নীতি সুদহার কয়েক বেসিস পয়েন্ট কমানো সম্ভব হয়েছে। মূল্যস্ফীতি বেশ কিছুটা কমে এসেছে এবং তা আরও কমিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।   দেশের ব্যাংক খাতের নাজুক অবস্থার কথা তুলে ধরে মো. মোস্তাকুর রহমান বলেন, বেসরকারি খাতসহ অর্থনীতির বিভিন্ন সূচকে নেতিবাচক অবস্থা বিরাজ করার পাশাপাশি ব্যাংক খাতেও তীব্র সংকট তৈরি হয়েছিল। আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, ব্যাংক খাত থেকে এক-তৃতীয়াংশ অর্থই লুট হয়ে গেছে। ধ্বংসপ্রায় এই খাতটি সংস্কার ও পুনর্গঠনের জন্য আগামী ৫ থেকে ৮ বছর প্রতিবছর সরকারকে ৬০ হাজার কোটি টাকা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।   তবে এই বিপুল পরিমাণ অর্থের দায়ভার চূড়ান্তভাবে পরবর্তী প্রজন্মকে বহন করতে হবে বলে একে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন গভর্নর।   দেশের সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে ব্যাংকারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলেন, আমদানিকারকরা ব্যাংক থেকে যে দরে ডলার কেনেন, তার সঙ্গে ব্যাংকের মুনাফার একটি অংশ যুক্ত থাকে। ব্যাংকগুলো যদি এই মুনাফার ক্ষেত্রে কিছুটা ছাড় দেয়, তবে আমদানিকারকদের খরচ অনেকটাই কমে আসবে।   ডলারের দাম যদি মাত্র ৫০ পয়সাও কমানো যায়, খুচরা বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন। তাই ব্যাংকগুলোকে তাদের মুনাফায় ছাড় দিয়ে এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি।

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ১৪:৪১
শ্রমিক অসন্তোষের জেরে বড় সিদ্ধান্ত: দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা বিজিএমইএ’র

শ্রমিক অসন্তোষের জেরে বড় সিদ্ধান্ত: দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা বিজিএমইএ’র

বিজিবি মোতায়েন, ৩৪ প্লাটুন বিজিবি, ঢাকা শিল্পাঞ্চল, গাজীপুর শিল্পাঞ্চল, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল, শিল্পাঞ্চলের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাভার আশুলিয়া

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি   ছবি সংগ্রহীত

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি

0 Comments