আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান
শিশুদের পুষ্টি নিশ্চিত ও ঝরে পড়া রোধে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করবে সরকার। এই কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে।শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। চার থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে ধরে রাখতে এ প্রকল্প কার্যকর ভূমিকা রাখছে। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিলের আওতায় আনা হবে।
খাবারের গুণগত মান ও তদারকির ওপর জোর দিয়ে তিনি বলেন, বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি অনুসরণ, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্য ব্যবহারের পাশাপাশি খাবারের মান নিশ্চিতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদার করতে হবে। মিড ডে মিল আরও সুস্বাদু ও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনেরও প্রস্তাব দেন তিনি।জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও শিশুপুষ্টি প্রসঙ্গে ডা. জুবাইদা রহমান বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী দেশের পাঁচ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
এ সময় তিনি নতুন প্রজন্মকে কৃষিতে আগ্রহী করে তোলা, ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান ও রোগ প্রতিরোধী আলু চাষ, কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষ সম্প্রসারণ, খাল খনন ও পতিত জমি আবাদযোগ্য করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ‘জিরো হাঙ্গার’ বা শূন্য ক্ষুধার বিশ্ব গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান।
অনুষ্ঠানে ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য পাঁচজনকে পুরস্কৃত করা হয়। রন্ধন প্রতিযোগিতায় প্রথম হন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অধিকার করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও চেক বিতরণ করেন ডা. জুবাইদা রহমান।
873 DN
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ
View moreশিশুদের পুষ্টি নিশ্চিত ও ঝরে পড়া রোধে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করবে সরকার। এই কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে।শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। চার থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে ধরে রাখতে এ প্রকল্প কার্যকর ভূমিকা রাখছে। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিলের আওতায় আনা হবে। খাবারের গুণগত মান ও তদারকির ওপর জোর দিয়ে তিনি বলেন, বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি অনুসরণ, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্য ব্যবহারের পাশাপাশি খাবারের মান নিশ্চিতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদার করতে হবে। মিড ডে মিল আরও সুস্বাদু ও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনেরও প্রস্তাব দেন তিনি।জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও শিশুপুষ্টি প্রসঙ্গে ডা. জুবাইদা রহমান বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী দেশের পাঁচ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ সময় তিনি নতুন প্রজন্মকে কৃষিতে আগ্রহী করে তোলা, ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান ও রোগ প্রতিরোধী আলু চাষ, কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষ সম্প্রসারণ, খাল খনন ও পতিত জমি আবাদযোগ্য করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ‘জিরো হাঙ্গার’ বা শূন্য ক্ষুধার বিশ্ব গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান। অনুষ্ঠানে ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য পাঁচজনকে পুরস্কৃত করা হয়। রন্ধন প্রতিযোগিতায় প্রথম হন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অধিকার করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও চেক বিতরণ করেন ডা. জুবাইদা রহমান। 873 DN
হজের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী, সম্মানী পাবেন ইমাম, মুয়াজ্জিন ও লাখ ধর্মীয় সেবাকর্মী
ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে করলেন চীনা নাগরিক
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে প্রথম দফায় দেশটিতে যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের বহনকারী ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। বিকেল সাড়ে ৫টায় বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। বেতনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ, বিমা, ভিসা ও বিমানভাড়াসহ অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেলের হিসাবে, এ ব্যবস্থায় প্রত্যেক কর্মীর প্রায় দুই লাখ টাকা সাশ্রয় হবে। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে চার হাজারের বেশি অনলাইন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। পরবর্তী সময়ে নিয়োগকারী প্রতিষ্ঠানের পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের অনুরোধে প্রথম ধাপে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে নিয়োগের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে মালয়েশিয়া সরকার। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়ার কথা জানিয়েছে বোয়েসেল। ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী নিয়েছিল মালয়েশিয়া। তবে নিয়োগে অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগের পর ২০২৪ সালের জুন থেকে নতুন কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়। এদিকে বিনা খরচে কর্মী পাঠানোর এই কর্মসূচিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির নামে কেউ টাকা দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে বলেও সতর্ক করা হয়েছে। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। সূত্র : বিটিভি 871-এসএ
নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী
ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছে ২ মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা, ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ করা হয়। বুধবার ভোরে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ সিদ্ধান্তের কথা জানান। সর্বনিম্ন মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকপক্ষ সর্বশেষ ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৬ হাজার টাকা প্রস্তাব করে। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় গোপন ভোটের আয়োজন করা হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। শিরোনাম +2 নতুন মজুরি কাঠামোয় প্রথম গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া যেসব শ্রমিক বর্তমানে সংশ্লিষ্ট গ্রেডের নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাঁদের বেতনও অন্তত দুই হাজার টাকা বাড়িয়ে সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি ও বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় নির্ধারণ করা হবে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন শ্রমিকেরা। তবে এর আগে সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নতুন মজুরি কাঠামোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর আগে ২০২৩ সালে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন করে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ নভেম্বর সরকার মজুরি বোর্ড গঠন করে। তিন বছরের ব্যবধানে আবারও বাড়ানো হলো দেশের প্রধান রপ্তানি খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) 871-এসএ
ভুয়া ভিডিও ছড়িয়ে বাংলাদেশে হিন্দু নারীর ওপর হামলার দাবি, আসলে কি ঘটেছিল?
বগুড়ায় শুটিং করতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান

