শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন: ভার্জিনিয়ায় মার্কিন শিক্ষা দপ্তরের কঠোর পদক্ষেপ
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অ্যালবেমার্ল কাউন্টি পাবলিক স্কুলস (এসিপিএস)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন শিক্ষা দপ্তর। শিক্ষার্থীদের ওপর ব্যাপক যৌন অসদাচরণের অভিযোগ এবং ৫০০-এর বেশি কর্মীর প্রয়োজনীয় পটভূমি বা ব্যাকগ্রাউন্ড যাচাই করতে ব্যর্থ হওয়ার ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের নিরাপত্তার শঙ্কায় স্কুল বিভাগটি সম্প্রতি তাদের ২৯টি স্কুল এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রাখার ঘোষণা দেয়।
মার্কিন শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন এ বিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনকে (ভিডিওই) ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ (হাই-রিস্ক) তালিকায় অন্তর্ভুক্ত করা, অ্যালবেমার্ল কাউন্টি পাবলিক স্কুলসে বরাদ্দকৃত কেন্দ্রীয় তহবিল আটকে রাখার নির্দেশ দেওয়া এবং অন্তত পাঁচজন সাবেক স্কুল কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করার উদ্যোগ নেওয়া।
শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, বেশ কয়েকজন স্কুল কর্মী বর্তমানে যৌন নির্যাতন, যৌন নিপীড়ন, শিশু পর্নোগ্রাফি এবং সন্দেহভাজন নির্যাতনের বিষয়ে তথ্য গোপন করার মতো অভিযোগে তদন্তের মুখে বা ফৌজদারি মামলার আসামি হিসেবে রয়েছেন।
এই ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়ে লিন্ডা ম্যাকমাহন বলেন, অভিভাবকদের কখনোই এই প্রশ্নের মুখে পড়তে উচিত নয় যে তাদের সন্তানদের স্কুল শিশু নিপীড়কদের হাত থেকে সুরক্ষা দিচ্ছে কি না।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যেন যৌন নিপীড়কদের সংস্পর্শে না আসে তা নিশ্চিত করতে কোনো স্কুল বিভাগকে স্কুলের দরজা বন্ধ করে দিতে হওয়া—এটি স্কুল বিভাগ ও অঙ্গরাজ্যের নেতৃত্বের এক অকল্পনীয় ব্যর্থতা। অভিভাবকদের কখনোই এমন সন্দেহ করার কারণ থাকা উচিত নয় যে তাদের সন্তানের স্কুল শিশু নিপীড়কদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে এবং ভার্জিনিয়ার স্কুলগুলোকে শিশুদের পড়াশোনার নিরাপদ স্থানে পরিণত করতে ট্রাম্প প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে।”
নির্দেশিত পদক্ষেপগুলোর অংশ হিসেবে ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনকে আগামী ৩০ দিনের মধ্যে একটি সংশোধিত কর্মপরিকল্পনা জমা দিতে হবে। পাশাপাশি নিয়োগ ও ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের নিয়মকানুন যথাযথভাবে মানা হচ্ছে কি না তা নিশ্চিত করতে পুরো অঙ্গরাজ্যজুড়ে স্কুল বিভাগগুলোতে নিরীক্ষা বা অডিট চালাতে হবে। সূত্র: আনাদোলু এজেন্সি।
873 ডিএন
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অ্যালবেমার্ল কাউন্টি পাবলিক স্কুলস (এসিপিএস)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন শিক্ষা দপ্তর। শিক্ষার্থীদের ওপর ব্যাপক যৌন অসদাচরণের অভিযোগ এবং ৫০০-এর বেশি কর্মীর প্রয়োজনীয় পটভূমি বা ব্যাকগ্রাউন্ড যাচাই করতে ব্যর্থ হওয়ার ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার শঙ্কায় স্কুল বিভাগটি সম্প্রতি তাদের ২৯টি স্কুল এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রাখার ঘোষণা দেয়। মার্কিন শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন এ বিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনকে (ভিডিওই) ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ (হাই-রিস্ক) তালিকায় অন্তর্ভুক্ত করা, অ্যালবেমার্ল কাউন্টি পাবলিক স্কুলসে বরাদ্দকৃত কেন্দ্রীয় তহবিল আটকে রাখার নির্দেশ দেওয়া এবং অন্তত পাঁচজন সাবেক স্কুল কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করার উদ্যোগ নেওয়া। শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, বেশ কয়েকজন স্কুল কর্মী বর্তমানে যৌন নির্যাতন, যৌন নিপীড়ন, শিশু পর্নোগ্রাফি এবং সন্দেহভাজন নির্যাতনের বিষয়ে তথ্য গোপন করার মতো অভিযোগে তদন্তের মুখে বা ফৌজদারি মামলার আসামি হিসেবে রয়েছেন। এই ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়ে লিন্ডা ম্যাকমাহন বলেন, অভিভাবকদের কখনোই এই প্রশ্নের মুখে পড়তে উচিত নয় যে তাদের সন্তানদের স্কুল শিশু নিপীড়কদের হাত থেকে সুরক্ষা দিচ্ছে কি না। তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যেন যৌন নিপীড়কদের সংস্পর্শে না আসে তা নিশ্চিত করতে কোনো স্কুল বিভাগকে স্কুলের দরজা বন্ধ করে দিতে হওয়া—এটি স্কুল বিভাগ ও অঙ্গরাজ্যের নেতৃত্বের এক অকল্পনীয় ব্যর্থতা। অভিভাবকদের কখনোই এমন সন্দেহ করার কারণ থাকা উচিত নয় যে তাদের সন্তানের স্কুল শিশু নিপীড়কদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে এবং ভার্জিনিয়ার স্কুলগুলোকে শিশুদের পড়াশোনার নিরাপদ স্থানে পরিণত করতে ট্রাম্প প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে।” নির্দেশিত পদক্ষেপগুলোর অংশ হিসেবে ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনকে আগামী ৩০ দিনের মধ্যে একটি সংশোধিত কর্মপরিকল্পনা জমা দিতে হবে। পাশাপাশি নিয়োগ ও ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের নিয়মকানুন যথাযথভাবে মানা হচ্ছে কি না তা নিশ্চিত করতে পুরো অঙ্গরাজ্যজুড়ে স্কুল বিভাগগুলোতে নিরীক্ষা বা অডিট চালাতে হবে। সূত্র: আনাদোলু এজেন্সি। 873 ডিএন
ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত, চীনসহ ১৬ দেশ; বাংলাদেশের জন্য কি নতুন সুযোগ তৈরি হচ্ছে?
জন্মতারিখ পরিবর্তন ও ভাইকে বিয়ের অভিযোগ, ইলহান ওমরকে নিয়ে গ্র্যান্ড জুরি গঠন
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা! জেনে নিন আইইএলটিএস, প্রফেসর ম্যানেজ ও ফান্ডিংয়ের আবেদনের নিয়ম
২০২৫ সালে ভুলবশত যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরে নির্বাসিত হওয়া কিলমার আব্রেগো গার্সিয়া এবার যুক্তরাষ্ট্র ছেড়ে স্পেনে যাচ্ছেন। এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে অভিবাসন ও নির্বাসন নিয়ে তাঁর দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইনজীবীদের সঙ্গে মার্কিন সরকারের সমঝোতার ভিত্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) ৩১ বছর বয়সী গার্সিয়া একটি বাণিজ্যিক ফ্লাইটে স্পেনের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। এর আগে তাঁকে আফ্রিকার দেশ লাইবেরিয়ায় নির্বাসনের চেষ্টা করেছিল ট্রাম্প প্রশাসন। তবে শেষ পর্যন্ত নিজের পছন্দের দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। কিশোর বয়সে বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন গার্সিয়া। দীর্ঘদিন ধরে মেরিল্যান্ডে বসবাস করছিলেন তিনি। তাঁর স্ত্রী ও সন্তান মার্কিন নাগরিক। ২০১৯ সালে এল সালভাদরে নিরাপত্তা ঝুঁকির কারণে তাঁকে সেখানে ফেরত না পাঠানোর নির্দেশ দিয়েছিলেন একজন ইমিগ্রেশন বিচারক। একই সঙ্গে আইসিইর তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল তাঁকে। আদালতের ওই নির্দেশ থাকা সত্ত্বেও ২০২৫ সালের মার্চে গার্সিয়াকে গ্রেপ্তার করে এল সালভাদরের একটি কারাগারে পাঠিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। পরে মার্কিন সরকার স্বীকার করে, প্রশাসনিক ভুলের কারণে তাঁকে সেখানে পাঠানো হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ওই বছরের জুনে তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়। যুক্তরাষ্ট্রে ফেরার পর গার্সিয়ার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা করে বিচার বিভাগ। তবে চলতি বছরের মে মাসে একজন ফেডারেল বিচারক মামলাটি খারিজ করে দেন। বিচারকের মতে, নির্বাসনের বিরুদ্ধে আইনি লড়াই করার কারণে তাঁকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ওই মামলা করা হয়েছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে মার্কিন সরকার। গার্সিয়ার আইনজীবী জানিয়েছেন, স্পেনে যাওয়ার সিদ্ধান্ত আপাতত সাময়িক। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফিরে মেরিল্যান্ডে পরিবারের সঙ্গে পুনরায় বসবাসের সুযোগ পাওয়ার আশা করছেন তিনি। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর যুক্তরাষ্ট্রে ফেরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। গার্সিয়ার ভুল নির্বাসন এবং পরবর্তী আইনি লড়াই ট্রাম্প প্রশাসনের গণনির্বাসন নীতি ও অভিবাসীদের আইনি সুরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। সংবাদসূত্র: রয়টার্স 871-এসএ
বাংলাদেশে নার্সিং ডিগ্রি নিয়েছেন? নিউ ইয়র্কে বিনামূল্যে প্রশিক্ষণে বছরে আয় করতে পারেন ১ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ওডিএনআইয়ের গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা! তথ্য ফাঁস
৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড, শেষ মুহূর্তে তা ঠেকাতে আদালতে নিডাল হাসান
থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে পারিবারিক মিলনমেলার আয়োজন করেছে বাংলাদেশি ফরেস্টভিল কমিউনিটি। আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ‘থ্যাংকসগিভিং ২০২৬ ফ্যামিলি গেট-টুগেদার’ শীর্ষক এই অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত স্প্রিংফিল্ডের কমফোর্ট ইন হোটেলে চলবে এ আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সংগীতশিল্পী রোকসানা মির্জার সরাসরি সংগীত পরিবেশনা। পাশাপাশি অতিথিদের জন্য থাকবে বিনামূল্যে খাবারের ব্যবস্থা। পারিবারিক পরিবেশে আয়োজিত এই মিলনমেলায় পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন নজরুল ও শাথিল। তাঁদের পরিবারের পক্ষ থেকে এই আয়োজনে গ্র্যান্ড স্পনসর হিসেবে সহযোগিতা করা হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই মিলনমেলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ তৈরি হবে। আগ্রহীরা আগামী বৃহস্পতিবার নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। সপরিবারে অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশি ফরেস্টভিল কমিউনিটি। অনুষ্ঠানের বিস্তারিত: আয়োজক: বাংলাদেশি ফরেস্টভিল কমিউনিটি অনুষ্ঠান: থ্যাংকসগিভিং ২০২৬ ফ্যামিলি গেট-টুগেদার তারিখ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ সময়: বিকেল ৪টা থেকে রাত ১১টা স্থান: কমফোর্ট ইন স্প্রিংফিল্ড ঠিকানা: ৬৫৬০ লয়েসডেল কোর্ট, স্প্রিংফিল্ড, ভার্জিনিয়া ২২১৫০ সংগীত পরিবেশনা: রোকসানা মির্জা প্রধান পৃষ্ঠপোষক: নজরুল ও শাথিল বিশেষ আকর্ষণ: সরাসরি সংগীত, বিনামূল্যে খাবার ও পারিবারিক আয়োজন।
প্রথম বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশে পাড়ি জমাল চীনের শেনঝৌ-২৪ মহাকাশযান
যুক্তরাষ্ট্রে মিসিসিপির উপকূলে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬ আরোহী

