সারাদেশ

কেরানীগঞ্জে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

তাবাস্সুম ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেটকারসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ। বুধবার ঢাকা জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

 

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে ডিবি দক্ষিণের একটি দল অভিযান পরিচালনা করে। অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই ইয়াকুব আলী ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে চুনকুটিয়া এলাকায় অভিযান চালান।

 

অভিযান চলাকালে মোহাম্মদ আলী (৩২) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি Toyota Probox প্রাইভেটকার জব্দ করা হয়।

 

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

জনপ্রিয় সংবাদ
“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

প্রস্তাবিত মন্ত্রিসভার কাঠামো প্রকাশ: বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের খসড়া তালিকা

ঢাকা: দেশের সম্ভাব্য নতুন সরকার গঠনকে সামনে রেখে প্রস্তাবিত মন্ত্রিসভার কাঠামো সংবলিত একটি আনুষ্ঠানিক কমিউনিক্যে প্রকাশিত হয়েছে। এতে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্ব বণ্টনের একটি খসড়া তালিকা তুলে ধরা হয়েছে।   কমিউনিক্যে বলা হয়েছে, এটি সরকারি নথি ও আনুষ্ঠানিক রেফারেন্সের উদ্দেশ্যে প্রস্তুত করা একটি প্রস্তাবিত কাঠামো, যেখানে প্রতিষ্ঠিত সরকারি প্রোটোকল অনুযায়ী সম্ভাব্য নিয়োগ ও দায়িত্ব বণ্টনের বিষয়গুলো উল্লেখ রয়েছে।   প্রস্তাবিত দায়িত্ব বণ্টন অনুযায়ী—     •    রাষ্ট্রপতি: ড. খন্দকার মোশাররফ হোসেন     •    জাতীয় সংসদের স্পিকার: অ্যাডভোকেট জয়নুল আবেদীন / নিতাই রায় চৌধুরী     •    প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী: তারেক রহমান      •    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর     •    স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদ প্রতিমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী (অ্যানি)     •    পররাষ্ট্রমন্ত্রী: আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী: ড. হুমায়ুন কবির     •    অর্থমন্ত্রী: ড. এ. বি. মির্জা আজিজুল ইসলাম / ড. রেজা কিবরিয়া (তালিকায় উল্লেখিত অনুযায়ী)     •    শিক্ষামন্ত্রী: আনাম এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী: সাঈদ আল নোমান     •    আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী: মো. আসাদুজ্জামান     •    তথ্যমন্ত্রী: আন্দালিব রহমান পার্থ, প্রতিমন্ত্রী: ড. মাহদি আমিন     •    পরিকল্পনামন্ত্রী: ড. আব্দুল মঈন খান     •    বাণিজ্যমন্ত্রী: আব্দুল মুক্তাদির     •    শিল্পমন্ত্রী: আব্দুল আউয়াল মিন্টু     •    নৌপরিবহন মন্ত্রী: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ     •    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: নজরুল ইসলাম খান     •    পানি সম্পদ মন্ত্রী: আসাদুল হাবিব দুলু     •    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী: ফজলুর রহমান     •    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী: আমানউল্লাহ আমান     •    সংস্কৃতিবিষয়ক মন্ত্রী: জোনায়েদ সাকি     •    স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী: ড. এ. জেড. এম. জাহিদ হোসেন     •    যুব ও ক্রীড়ামন্ত্রী: আলী আজগর লবি     •    ধর্মবিষয়ক মন্ত্রী: শামীম কায়সার লিংকন     •    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী: আলতাফ হোসেন চৌধুরী     •    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী: ইকবাল হাসান মাহমুদ টুকু     •    কৃষিমন্ত্রী: শামসুজ্জামান দুদু     •    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী: মির্জা আব্বাস     •    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী: নুরুল হক নুর     •    রেলপথমন্ত্রী: গয়েশ্বর চন্দ্র রায়     •    জনপ্রশাসন মন্ত্রী: ড. ইসমাইল জাবিউল্লাহ     •    সমাজকল্যাণ মন্ত্রী: রুহুল কবির রিজভী     •    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী: দীপেন দেওয়ান   কমিউনিক্যে আরও উল্লেখ করা হয়েছে, এটি একটি প্রস্তাবিত মন্ত্রিসভার কাঠামো—চূড়ান্ত ঘোষণা, নিয়োগ এবং শপথ গ্রহণ সংবিধান ও রাষ্ট্রীয় প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হবে।

Advertisement

সারাদেশ

View more
ধর্ষণ ও প্রতারণা মামলায় ব্যবসায়ী পাঁচ দিনের রিমান্ডে

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যবসায়ীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে পুলিশের এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।   শুনানির দিন আসামিকে আদালতে হাজির করা হলে তার পক্ষে আইনজীবী সাকিব আহমেদ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।   এর আগে গত ১৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আব্দুর রাজ্জাক খান আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তখন আসামির উপস্থিতিতে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।   মামলার নথি অনুযায়ী, গত ৫ ফেব্রুয়ারি লালবাগ থানায় এক নারী সার্জেন্ট বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় জাহিদুল ইসলাম জাহিদ খান নামের এক ভূমি ব্যবসায়ীকে আসামি করা হয়।   অভিযোগে বলা হয়, গত বছরের ৫ নভেম্বর একটি ‘ম্যাট্রিমনি’ অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরবর্তীতে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা শুরু হয় এবং এরপর থেকে তাদের নিয়মিত দেখা-সাক্ষাৎ চলতে থাকে।   বাদীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি বিভিন্ন সময় তার লালবাগের বাসায় গিয়ে ধর্ষণ করেন। পাশাপাশি ব্যবসার কথা বলে তার কাছ থেকে ১৫ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাৎ করেন।

তাবাস্সুম ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0

কেরানীগঞ্জে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ কিনতে হবে অনলাইনে

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ: কিনতে হবে অনলাইনে

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ

ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতির পর চালু ঢাকা–আগরতলা–কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আন্তর্জাতিক বাস রুট ঢাকা–আগরতলা–কলকাতা। মঙ্গলবার দুপুরে রাজধানীর কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে ‘Royal Maitree’ সার্ভিসের একটি বাস যাত্রা শুরু করে।   বাসটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট অতিক্রম করে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় প্রবেশ করে। সার্ভিসটি পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেন রয়্যাল মৈত্রী সার্ভিসের কর্মকর্তা প্রশান্ত শীল।   ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতি এবং দীর্ঘদিনের ভিসা জটিলতার কারণে এই আন্তর্জাতিক রুটে বাস চলাচল বন্ধ ছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন পরিবেশে এই বাস পরিষেবা দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।   বর্তমানে পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুই দিন এই রুটে বাস চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে পরিষেবাটি নিয়মিত করার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে আগরতলার উদ্দেশে বাস ছাড়বে এবং আগরতলা থেকে ফিরতি বাস ছাড়বে রবিবার, বুধবার ও শুক্রবার। পাশাপাশি ঢাকা থেকে কলকাতা রুটে বাস চলবে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।   এই আন্তর্জাতিক বাস পরিষেবা চালুর ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের যাত্রীদের ভ্রমণ সময় উল্লেখযোগ্যভাবে কমবে। সাধারণত আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতায় পৌঁছাতে প্রায় ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ঢাকা হয়ে সরাসরি বাসে এই দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটারে নেমে আসবে, যা সময় ও ব্যয় সাশ্রয় করবে।   এদিকে বাস পরিষেবা পুনরায় চালুর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মাণিক সাহা। ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী গণমাধ্যমকে জানান, এই উদ্যোগ দুই দেশের মৈত্রী ও দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতীক। তিনি বলেন, এই যোগাযোগ ব্যবস্থা শুধু যাতায়াত সহজ করবে না, বরং পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন করবে।   বিশেষজ্ঞরা মনে করছেন, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবচালু এই আন্তর্জাতিক বাস পরিষেবা সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শাহারিয়া নয়ন ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
বাহারুল আলম। ফাইল ছবি

আইজিপি পদে পরিবর্তন: বাহারুল আলম–এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, দায়িত্বে আলী হোসেন ফকির

শেরপুরে জমি বিরোধে কৃষক খোরশেদ আলী নিহত, আটক তিন নারী

সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী

চাঁদাবাজ ও মিথ্যা মামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি হুম্মাম কাদের চৌধুরী

ছবি: সংগৃহীত
পুনরায় চালু আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস

দেড় বছরের বিরতির পর পুনরায় চালু হয়েছে আগরতলা-ঢাকা-কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে রয়েল মৈত্রীর একটি বাস পরীক্ষামূলকভাবে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশের মাধ্যমে এই সেবার সূচনা হয়।   বাস সার্ভিসের জেনারেল ম্যানেজার (জিএম) ওয়ারিছ আলম জানান, আপাতত সপ্তাহে দুই দিন পরীক্ষামূলকভাবে বাস চলাচল করবে। পরিস্থিতি স্থিতিশীল ও যাত্রী চাহিদা পর্যালোচনার পর দ্রুতই এটি সপ্তাহে তিন দিন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।   ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি ও ভিসা জটিলতার কারণে এই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ১৮ মাসের বিরতির পর দুই দেশের সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তিতে পুনরায় এই সংযোগ চালু হয়েছে। আগরতলা থেকে কলকাতার যাত্রা রেলপথে প্রায় ১,৫০০ কিলোমিটার, তবে ঢাকার মাধ্যমে বাসে মাত্র ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, ফলে সময় ও খরচ উভয়ই কমে যায়।   ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এই বাস সার্ভিস চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন, এই সেবা দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে এবং পর্যটন ও ব্যবসায়িক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। বাস চালু হওয়ার খবর পেয়ে যাত্রী ও পর্যটকদের মধ্যে উৎসাহও দেখা দিয়েছে।

তাবাস্সুম ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0
সচিবালয়ের এক কর্মচারীর ছেলের অপহরণের কথা শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনার এক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয় সেই ছেলেকে (ডানে)। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টায় উদ্ধার অপহৃত স্কুলছাত্র

ছবি: সংগৃহীত

হিলিতে কমেছে পেঁয়াজ-রসুনের দাম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে: প্রতিমন্ত্রী

0 Comments