সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
অর্থনীতি

অ্যাপার্টমেন্ট নাকি হাউস রেন্ট? ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে কোনটি বেশি লাভজনক

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১, ২০২৬ ২১:২৯
যুক্তরাষ্ট্রে বাসা ভাড়ার বাজারে অ্যাপার্টমেন্ট
যুক্তরাষ্ট্রে বাসা ভাড়ার বাজারে অ্যাপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রে বাসা ভাড়ার বাজারে অ্যাপার্টমেন্ট ও সিঙ্গেল-ফ্যামিলি হাউসের ভাড়ার ব্যবধান আরও স্পষ্ট হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, অ্যাপার্টমেন্ট ভাড়া নিলে মাসে গড়ে প্রায় ৩৮০ ডলার পর্যন্ত কম খরচ হয়। তবে বেশি জায়গা, গোপনীয়তা এবং পারিবারিক সুবিধার কারণে অনেকেই এখনও হাউস ভাড়াকেই প্রাধান্য দিচ্ছেন।

 

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর ২০২৬ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে গড় 'আস্কিং রেন্ট' বা চাওয়া ভাড়া প্রায় ১ হাজার ৯০০ মার্কিন ডলার। এর মধ্যে সিঙ্গেল-ফ্যামিলি হাউসের গড় ভাড়া ২ হাজার ১৮ ডলার, আর অ্যাপার্টমেন্টের গড় ভাড়া ১ হাজার ৬৫৯ ডলার।

অন্যদিকে, আর্থিক সেবা প্রতিষ্ঠান লেন্ডিংট্রির ২০২৫ সালের প্রতিবেদনে দেশব্যাপী মধ্যম ভাড়ার হিসাবে দেখা যায়, অ্যাপার্টমেন্টের ভাড়া গড়ে ১ হাজার ৭৫০ ডলার, যেখানে একটি হাউস ভাড়া নিতে গড়ে খরচ হয় ২ হাজার ১৩০ ডলার। অর্থাৎ, প্রতি মাসে প্রায় ৩৮০ ডলার বেশি ব্যয় করতে হয় হাউসে থাকতে।

তবে ভাড়ার পার্থক্যের পাশাপাশি দুই ধরনের বাসার আকারেও রয়েছে বড় ব্যবধান। যুক্তরাষ্ট্রে একটি সিঙ্গেল-ফ্যামিলি হাউসের গড় আয়তন প্রায় ১ হাজার ৮০০ বর্গফুট। বিপরীতে একটি অ্যাপার্টমেন্টের গড় আয়তন মাত্র ৬৯৬ বর্গফুট।

 

আবাসন বিশেষজ্ঞদের মতে, যাদের মাসিক আবাসন বাজেট তুলনামূলক কম, নিয়মিত অফিসে যেতে হয় এবং বাড়ির রক্ষণাবেক্ষণের ঝামেলা এড়াতে চান, তাদের জন্য অ্যাপার্টমেন্টই বেশি উপযোগী। বেশিরভাগ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে নিরাপত্তা, জিম, সুইমিং পুল, পার্কিং এবং রক্ষণাবেক্ষণ সুবিধা থাকে। নতুন অভিবাসীদের জন্যও শুরুতে অ্যাপার্টমেন্টকে তুলনামূলক নিরাপদ ও সুবিধাজনক বিকল্প হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে, বড় পরিবার, বাসা থেকে কাজের সুযোগ, শিশু বা বড় আকারের পোষা প্রাণী থাকলে অনেকেই হাউস ভাড়া বেছে নেন। ব্যক্তিগত গ্যারেজ, বেসমেন্ট, নিজস্ব উঠান এবং তুলনামূলক বেশি গোপনীয়তা হাউসের প্রধান সুবিধা।

তবে হাউস ভাড়ার ক্ষেত্রে মাসিক ভাড়ার বাইরেও বিদ্যুৎ, গ্যাস, লনের পরিচর্যা, তুষার পরিষ্কারসহ বিভিন্ন অতিরিক্ত খরচ বহন করতে হতে পারে। অনেক অ্যাপার্টমেন্টে এসব সেবার একটি অংশ ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত থাকে।

 

 

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে আবাসন ব্যয় এখনও অধিকাংশ পরিবারের সবচেয়ে বড় মাসিক ব্যয়ের খাত। তাই শুধু ভাড়ার অঙ্ক নয়, পরিবারের আকার, জীবনযাত্রা, কর্মস্থলের দূরত্ব এবং অতিরিক্ত রক্ষণাবেক্ষণ ব্যয় বিবেচনা করেই অ্যাপার্টমেন্ট বা হাউস বেছে নেওয়া উচিত।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

অর্থনীতি

View more
যুক্তরাষ্ট্রে ২০৩০ সালের মধ্যে ৪ লাখ পর্যন্ত মানবাকৃতির রোবট উৎপাদনের পূর্বাভাস দিয়েছে জেপি মরগ্যান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ৪ লাখ মানবাকৃতির রোবট তৈরির পূর্বাভাস জেপি মরগানের

যুক্তরাষ্ট্রে আগামী কয়েক বছরের মধ্যে মানবাকৃতির রোবট উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। ২০৩০ সালের মধ্যে দেশটিতে ৩ লাখ থেকে ৪ লাখ এবং ২০৩৫ সালের মধ্যে প্রায় ১৫ লাখ মানবাকৃতির রোবট উৎপাদনের সম্ভাবনা দেখছে মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান। প্রতিষ্ঠানটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকসংকট, উৎপাদন খরচ কমানোর চেষ্টা এবং প্রযুক্তির উন্নতির কারণে বিভিন্ন শিল্প খাতে এসব রোবটের চাহিদা বাড়ছে। বিশেষ করে কারখানা, পণ্য পরিবহন ও গুদাম ব্যবস্থাপনায় মানুষের পাশাপাশি রোবটের ব্যবহার আরও বিস্তৃত হতে পারে।   বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জেপি মরগ্যানের এই পূর্বাভাস তুলে ধরা হয়েছে। ব্যাংকটির বিশ্লেষকদের মতে, মানবাকৃতির রোবট শিল্প এখন পরীক্ষামূলক প্রদর্শনের পর্যায় থেকে বাণিজ্যিক ব্যবহারের দিকে এগোচ্ছে। এতদিন বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান মূলত রোবটের হাঁটাচলা, বস্তু শনাক্ত করা এবং মানুষের নির্দেশনা অনুযায়ী কাজ করার সক্ষমতা প্রদর্শন করছিল। এখন সেই প্রযুক্তি বাস্তব কর্মক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তোলার চেষ্টা চলছে। ফলে আগামী বছরগুলোতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ও উৎপাদন পরিকল্পনায় মানবাকৃতির রোবটের গুরুত্ব বাড়তে পারে।   জেপি মরগ্যানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উৎপাদন ও সরবরাহ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে পর্যাপ্ত কর্মী পাওয়া একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। একই সঙ্গে নিয়মিত ও পুনরাবৃত্তিমূলক কাজের খরচ কমানোর দিকেও নজর দিচ্ছেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে মালামাল সরানো, পণ্য বাছাই, গুদামে জিনিসপত্র সাজানো এবং উৎপাদন কার্যক্রমে সহায়তার মতো কাজে মানবাকৃতির রোবট ব্যবহার করা সম্ভব হতে পারে। বিশেষভাবে তৈরি এসব রোবট মানুষের চলাফেরা ও হাতের নড়াচড়ার অনুকরণ করতে পারে। ফলে মানুষের জন্য তৈরি কর্মপরিবেশে বড় ধরনের অবকাঠামোগত পরিবর্তন ছাড়াই কিছু কাজ করার সুযোগ তৈরি হতে পারে।   প্রতিবেদন অনুযায়ী, মানবাকৃতির রোবটের ব্যবহার অর্থনৈতিকভাবেও আকর্ষণীয় হয়ে উঠছে। জেপি মরগ্যানের হিসাবে, নির্দিষ্ট কিছু কাজে রোবট ব্যবহারের খরচ মানুষের শ্রমের খরচের কাছাকাছি পৌঁছাচ্ছে। একটি রোবটকে একাধিক কর্মশিফটে কার্যকরভাবে ব্যবহার করা গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বছরে প্রায় এক লাখ ডলার পর্যন্ত ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। তবে এটি একটি সম্ভাব্য হিসাব, সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই পরিমাণ সাশ্রয় হবে এমন নিশ্চয়তা নেই। রোবটের দাম, রক্ষণাবেক্ষণ, কর্মঘণ্টা এবং কাজের ধরন অনুযায়ী প্রকৃত সাশ্রয়ের পরিমাণ ভিন্ন হতে পারে।   যুক্তরাষ্ট্রে মানবাকৃতির রোবট তৈরির প্রতিযোগিতায় কয়েকটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেপি মরগ্যান। এর মধ্যে রয়েছে ইলন মাস্কের টেসলার অপটিমাস, অ্যাজিলিটি রোবোটিকসের ডিজিট, বোস্টন ডায়নামিকসের অ্যাটলাস, ফিগার এআইয়ের রোবট এবং অ্যাপট্রনিকের অ্যাপোলো। প্রতিষ্ঠানগুলো মানুষের মতো চলাফেরা করতে সক্ষম রোবটের প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। তবে টেসলা ছাড়া যুক্তরাষ্ট্রের অধিকাংশ নির্মাতার বর্তমান উৎপাদন পরিকল্পনায় বছরে ১০ হাজার থেকে ৩০ হাজার রোবট তৈরির লক্ষ্য রয়েছে। ফলে বিশাল বাজার তৈরির সম্ভাবনা থাকলেও উৎপাদন সক্ষমতা বাড়ানো এখনো একটি বড় চ্যালেঞ্জ।   জেপি মরগ্যান সতর্ক করে বলেছে, শুধু চাহিদা বাড়লেই দ্রুত রোবট উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। উন্নত যান্ত্রিক হাত, নড়াচড়ার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার প্রযুক্তি এবং পর্যাপ্ত উৎপাদন সক্ষমতার ঘাটতি এই শিল্পের অগ্রগতিকে সীমিত রাখতে পারে। বিশেষ করে রোবটকে জটিল পরিবেশে নিরাপদে কাজ শেখানোর জন্য বিপুল পরিমাণ তথ্য ও শক্তিশালী কম্পিউটার ব্যবস্থার প্রয়োজন হয়। প্রতিবেদনে রোবটের হাত, গতিনিয়ন্ত্রণকারী যন্ত্রাংশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যার সমাধান কত দ্রুত হবে, তার ওপর ভবিষ্যতের উৎপাদন অনেকাংশে নির্ভর করবে।   এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রোবট শিল্পকে উৎসাহিত করতে নতুন বাণিজ্যিক নীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে জেপি মরগ্যান। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আমদানি করা রোবট ও শিল্পযন্ত্রের সঙ্গে জাতীয় নিরাপত্তার ঝুঁকির বিষয়টি যুক্ত হওয়ায় ভবিষ্যতে অতিরিক্ত শুল্ক বা অন্যান্য নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এমন পদক্ষেপ নেওয়া হলে দেশীয় উৎপাদনকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে শুল্ক বা নীতিগত পরিবর্তন ঠিক কীভাবে কার্যকর হবে, তা এখনো নিশ্চিত নয়। ফলে বাজারের ভবিষ্যৎ নির্ধারণে প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি সরকারি নীতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।   শুধু সম্পূর্ণ রোবট নয়, এর যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও বড় বাজার তৈরি হতে পারে। জেপি মরগ্যানের পূর্বাভাস অনুযায়ী, রোবটের গতিনিয়ন্ত্রণকারী যন্ত্রাংশ, মোটর ও দৃশ্য শনাক্তকরণ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ উপকরণের বাজার ২০৩৫ সালের মধ্যে প্রায় তিন হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে। বিনিয়োগ ব্যাংকটি মনে করছে, প্রাথমিক পর্যায়ে যন্ত্রাংশ সরবরাহকারীরা বেশি বাণিজ্যিক সুযোগ পেতে পারে। পরবর্তী সময়ে রোবট নির্মাতা ও প্রযুক্তি সমন্বয়কারী প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব বাড়বে। তবে এসব পূর্বাভাস এখনো বাস্তব উৎপাদনের হিসাব নয়। আগামী বছরগুলোতে প্রযুক্তির নির্ভরযোগ্যতা, উৎপাদন খরচ ও ব্যবসায়িক চাহিদার ওপর মানবাকৃতির রোবট শিল্পের প্রকৃত সম্প্রসারণ নির্ভর করবে।   সংবাদসূত্র: রয়টার্স, জেপি মরগ্যান।

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১৯:৫৩
যুক্তরাষ্ট্রে ৬ মাসের বেশি বেকার এমন মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, নির্বাচনের আগে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ৬ মাসের বেশি বেকার এমন মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, নির্বাচনের আগে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে সঞ্চয়ের হার চার বছরের সর্বনিম্নে, নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম

যুক্তরাষ্ট্রে সঞ্চয়ের হার চার বছরের সর্বনিম্নে, নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম

মিশিগানসহ ৪৩টি স্টেটস এ বাড়ির ডাউন পেমেন্টে সুদমুক্ত   ঋণ দিবে জিলো

মিশিগানসহ ৪৩টি স্টেটস এ বাড়ির ডাউন পেমেন্টে সুদমুক্ত  ঋণ দিবে জিলো

যুক্তরাষ্ট্রে পরিবারের চেকিং অ্যাকাউন্টে গড়ে ১৫ হাজার ৪৭২ ডলার
যুক্তরাষ্ট্রে চেকিং অ্যাকাউন্টের ব্যালেন্স গড়ে ১৫ হাজার ডলার, অধিকাংশের সঞ্চয় অনেক কম

যুক্তরাষ্ট্রে পরিবারের চেকিং অ্যাকাউন্টে গড়ে ১৫ হাজার ৪৭২ ডলার থাকলেও প্রকৃত চিত্র অনেকটাই ভিন্ন। দেশটির অর্ধেক পরিবারের অ্যাকাউন্টে রয়েছে তিন হাজার ডলারের কম বা সমপরিমাণ অর্থ। আর্থিকবিষয়ক ওয়েবসাইট দ্য মোটলি ফুলের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত তিন দশকে চেকিং অ্যাকাউন্টে গড় অর্থের পরিমাণ দ্বিগুণের বেশি হলেও সাম্প্রতিক বছরগুলোতে তা কমেছে। বিশেষ করে বয়স, বৈবাহিক অবস্থা ও পরিবারের প্রধানের লিঙ্গভেদে ব্যাংক ব্যালেন্সে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে।   দ্য মোটলি ফুলের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পরিবারের চেকিং অ্যাকাউন্টে গড় ব্যালেন্স ১৫ হাজার ৪৭২ ডলার। তবে ২০২২ সালে এই পরিমাণ ছিল ১৮ হাজার ৪৮৫ ডলার। অর্থাৎ ওই সময়ের তুলনায় গড় ব্যালেন্স কমেছে তিন হাজার ১৩ ডলার, যা প্রায় ১৬ দশমিক ৩ শতাংশ। দীর্ঘমেয়াদে ব্যাংক অ্যাকাউন্টে অর্থের পরিমাণ বাড়লেও সাম্প্রতিক এই পতন পরিবারের আর্থিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গড় ব্যালেন্স এবং মধ্যম ব্যালেন্সের পার্থক্য। গড় হিসাব করার সময় সব পরিবারের অ্যাকাউন্টে থাকা অর্থ যোগ করে মোট পরিবারের সংখ্যা দিয়ে ভাগ করা হয়। ফলে অল্পসংখ্যক ধনী পরিবারের অ্যাকাউন্টে বিপুল অর্থ থাকলে সামগ্রিক গড় অনেক বেড়ে যেতে পারে। অন্যদিকে মধ্যম ব্যালেন্স এমন একটি পরিমাণ, যার নিচে অর্ধেক পরিবারের অর্থ রয়েছে এবং বাকি অর্ধেকের রয়েছে তার বেশি।   এই হিসাবে যুক্তরাষ্ট্রে পরিবারের চেকিং অ্যাকাউন্টের মধ্যম ব্যালেন্স মাত্র তিন হাজার ডলার। অর্থাৎ গড় ব্যালেন্স ১৫ হাজার ডলারের বেশি হলেও সেটিকে সাধারণ পরিবারের ব্যাংকে থাকা অর্থের প্রতিনিধিত্বমূলক চিত্র হিসেবে বিবেচনা করা যায় না। গড় ও মধ্যম ব্যালেন্সের এই বড় ব্যবধান থেকেই বোঝা যায়, সব পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সমপরিমাণ অর্থ নেই।   পরিবারের প্রধানের লিঙ্গভেদেও উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে। দ্য মোটলি ফুলের প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরুষপ্রধান পরিবারের চেকিং অ্যাকাউন্টে মধ্যম ব্যালেন্স চার হাজার ৪২০ ডলার। অন্যদিকে নারীপ্রধান পরিবারের ক্ষেত্রে এই পরিমাণ মাত্র এক হাজার ডলার। অর্থাৎ দুই ধরনের পরিবারের মধ্যে মধ্যম ব্যালেন্সের পার্থক্য তিন হাজার ৪২০ ডলার। তবে শুধু এই তথ্য থেকে পার্থক্যের নির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায় না। বৈবাহিক অবস্থার ভিত্তিতেও ব্যাংক ব্যালেন্সে বড় ব্যবধান রয়েছে। বিবাহিত অথবা সঙ্গীর সঙ্গে বসবাসকারী পরিবারের চেকিং অ্যাকাউন্টে মধ্যম ব্যালেন্স পাঁচ হাজার ৫০০ ডলার। বিপরীতে যাঁরা বিবাহিত নন বা সঙ্গীর সঙ্গে বসবাস করেন না, তাঁদের ক্ষেত্রে এই পরিমাণ এক হাজার ২০০ ডলার। অর্থাৎ দুই শ্রেণির মধ্যে পার্থক্য চার হাজার ৩০০ ডলার। তবে এই হিসাব থেকে শুধু বৈবাহিক অবস্থাই বেশি ব্যাংক ব্যালেন্সের কারণ, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।   বয়সের ভিত্তিতে বিশ্লেষণেও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ৭৫ বছর বা তার বেশি বয়সীদের চেকিং অ্যাকাউন্টে মধ্যম ব্যালেন্স পাঁচ হাজার ডলার, যা প্রতিবেদনে উল্লেখিত বয়সভিত্তিক শ্রেণিগুলোর মধ্যে সর্বোচ্চ। এতে দেখা যাচ্ছে, বয়সের সঙ্গে ব্যাংকে থাকা অর্থের পরিমাণেও পার্থক্য রয়েছে। তবে বয়সভিত্তিক এই তথ্য কেবল চেকিং অ্যাকাউন্টের ব্যালেন্সকে নির্দেশ করে, ব্যক্তির মোট সম্পদ বা অবসরকালীন সঞ্চয়কে নয়। যুক্তরাষ্ট্রে চেকিং অ্যাকাউন্ট সাধারণত দৈনন্দিন আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা হয়। চাকরির পেচেক জমা হওয়া, রেন্ট পরিশোধ, ইউটিলিটি বিল, বাজার খরচ এবং অন্যান্য নিয়মিত ব্যয়ের অর্থ এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হয়। ফলে চেকিং অ্যাকাউন্টে থাকা অর্থের পরিমাণ দিয়ে কোনো পরিবারের সম্পূর্ণ আর্থিক সক্ষমতা বা মোট সঞ্চয় নির্ধারণ করা সম্ভব নয়। অনেক পরিবারের অর্থ সেভিংস অ্যাকাউন্ট, অবসরকালীন তহবিল কিংবা অন্য বিনিয়োগেও থাকতে পারে।   প্রকাশিত পরিসংখ্যান থেকে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর ব্যাংক ব্যালেন্সে বড় ধরনের পার্থক্যের চিত্র পাওয়া যায়। বিশেষ করে গড় ব্যালেন্সের তুলনায় মধ্যম ব্যালেন্স অনেক কম হওয়ায় সাধারণ পরিবারের আর্থিক অবস্থা বোঝার ক্ষেত্রে শুধু গড় হিসাবের ওপর নির্ভর করা বিভ্রান্তিকর হতে পারে। একই সঙ্গে নারীপ্রধান পরিবার, এককভাবে বসবাসকারী ব্যক্তি এবং বিভিন্ন বয়সের মানুষের ব্যাংক ব্যালেন্সের পার্থক্যও এই পরিসংখ্যানে উঠে এসেছে। তবে এসব তথ্য পরিবারের চেকিং অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ে থাকা অর্থের হিসাব। এগুলো দিয়ে পরিবারের মোট আয়, ঋণ, বিনিয়োগ কিংবা সামগ্রিক আর্থিক নিরাপত্তার পূর্ণ চিত্র পাওয়া যায় না।      

প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৬ ১০:৪৫
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, খাবারের খরচ বাঁচাতে খাবার বাদ দিচ্ছেন অর্ধেক মানুষ

যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, খাবারের খরচ বাঁচাতে খাবার বাদ দিচ্ছেন অর্ধেক মানুষ

১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয়ের গড় বয়স ছিল ৩৩ বছর, এখন ৫৬!

১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয়ের গড় বয়স ছিল ৩৩ বছর, এখন ৫৬! নতুন ক্রেতার রেকর্ড পতন

ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর প্রতিষ্ঠান জিও

আম্বানির শেয়ার কিনতে বিশ্বের বিনিয়োগকারীদের ঢল, প্রথম ঘণ্টাতেই রেকর্ড

ফ্রান্সের অস্থিরতায় চাপের মুখে ইউরোর দর
ফ্রান্সে দাঙ্গা, জ্বালানির ঊর্ধ্বমূল্য ও বৈশ্বিক উদ্বেগে ইউরোর দর কমল, শক্তিশালী ডলার

জ্বালানির উচ্চমূল্য ও ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা ইউরোপের মুদ্রাবাজারে নতুন চাপ তৈরি করেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ডলারের বিপরীতে ইউরোর দর কমেছে। দেশটিতে সপ্তাহান্তে ব্যাপক বিক্ষোভ, দাঙ্গা ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম গুরুতর অস্থিরতা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সময়ে তেল ও প্রাকৃতিক গ্যাসের উচ্চমূল্য ইউরোপের অর্থনীতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। সোমবার ইউরোর দর শূন্য দশমিক ২০ শতাংশ কমে প্রতি ডলারে ১ দশমিক ১২১৮ ডলারে দাঁড়ায়। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি স্থানীয় এলাকায় আংশিক ও নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ জারির অনুরোধ জানিয়েছেন তিনি। দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীরা ইউরোর ভবিষ্যৎ অবস্থান নিয়ে সতর্ক হয়ে উঠেছেন। তবে বিশ্লেষকদের মতে, ইউরোর ওপর বর্তমান চাপের মাত্রা অক্টোবরের শুরুর দিকের তুলনায় কম। তাঁদের ধারণা, ফ্রান্সের রাজনৈতিক সংকট যদি দেশের সীমানা ছাড়িয়ে ইউরোজোনের অন্যান্য দেশের বাজার ও অর্থনৈতিক আস্থায় প্রভাব ফেলে, তাহলেই ইউরোর ওপর দীর্ঘস্থায়ী চাপ তৈরি হতে পারে। এর আগে অক্টোবরের শুরুতে ফ্রান্সের সরকারি বন্ড ও জার্মানির তুলনামূলক নিরাপদ সরকারি বন্ডের সুদের হারের ব্যবধান দ্রুত বেড়ে যায়। কয়েক দিনের মধ্যে এই ব্যবধান প্রায় ৪০ বেসিস পয়েন্ট বেড়ে ১৫০ বেসিস পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল। এতে ফ্রান্সের পাশাপাশি ইউরোজোনের অন্যান্য দেশের ঋণঝুঁকি নিয়েও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ে। সোমবার ফ্রান্স ও জার্মানির বন্ডের ব্যবধান আরও দুই বেসিস পয়েন্ট বেড়ে ১৪৪ বেসিস পয়েন্টে পৌঁছায়। মুদ্রাবাজারে ডলারের অবস্থানও নতুন করে আলোচনায় এসেছে। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারবাজারে উত্থান ডলারকে সমর্থন জুগিয়েছে। কিন্তু এখন বিনিয়োগকারীদের একাংশ ভাবছেন, এআই খাতে বিনিয়োগের গতি কমে গেলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রবৃদ্ধিও দুর্বল হতে পারে। এআই খাতে ব্যয় কমলে একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার ঝুঁকি তৈরি হবে, অন্যদিকে ঋণের চাহিদাও কমতে পারে। এমন পরিস্থিতিতে ডলারের পাশাপাশি মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হারও নিম্নমুখী হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। ফলে ডলারের ভবিষ্যৎ শক্তি নিয়ে বাজারে নতুন হিসাবনিকাশ শুরু হয়েছে। জ্বালানির দাম ও কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নির্ধারণের সিদ্ধান্তও মুদ্রাবাজারের গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কমার্জব্যাংকের বৈদেশিক মুদ্রা ও পণ্যবাজার গবেষণা বিভাগের প্রধান থু লান নগুয়েনের মতে, ইউরো-ডলারের বিনিময় হারের ক্ষেত্রে শুধু তেলের দাম নয়, বরং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক কীভাবে মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করে, সেটিও গুরুত্বপূর্ণ। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, জ্বালানির দাম বাড়ার কারণে মূল্যস্ফীতির চাপ তৈরি হলেও ফেডারেল রিজার্ভ যদি কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত না দেয়, তাহলে ডলার সেই পরিস্থিতি থেকে পুরোপুরি সুবিধা নিতে পারবে না। মার্চে ইরানকে ঘিরে সংঘাত শুরু হওয়ার পর থেকে তেলের দাম বৃদ্ধি ডলারকে সমর্থন দিয়েছে। অন্যদিকে, জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল ইউরো ও জাপানি ইয়েনের মতো মুদ্রা চাপে পড়েছে। সোমবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা কমলেও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ছিল। ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দামও নতুন চার বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠে প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৮৯ দশমিক ৭৪ ইউরোতে পৌঁছায়। সুদের হার নিয়ে বাজারের প্রত্যাশাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চলতি মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখবে—এমন সম্ভাবনা দেখছেন বাজারের প্রায় ৮৫ শতাংশ অংশগ্রহণকারী। একই সঙ্গে ২০২৭ সালের শেষ নাগাদ মোট ৭৫ বেসিস পয়েন্ট সুদের হার কমানোর প্রত্যাশাও রয়েছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রেও সুদের হার নিয়ে বাজারের প্রত্যাশা কাছাকাছি ধারায় এগিয়েছে। সোমবার মার্কিন ডলার সূচক শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে ১০১ দশমিক ৮৭-তে দাঁড়ায়। এই সূচক বিশ্বের প্রধান কয়েকটি মুদ্রার বিপরীতে ডলারের সামগ্রিক শক্তি পরিমাপ করে। এদিকে জাপানি ইয়েনের বিপরীতে ডলার শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে ১৫৮ দশমিক ২০ ইয়েনে পৌঁছায়। জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাজুও উয়েদা সোমবার জানিয়েছেন, সুদের হার আরও বাড়ানোর সুযোগ রয়েছে। তবে যথাযথ গতিতে সুদের হার বাড়ানো হলে বন্ডের সুদের হারে আকস্মিক উল্লম্ফন এড়ানো সম্ভব হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ব্যয় বাড়ানোর পরিকল্পনা দেশটির বিপুল সরকারি ঋণের বোঝা আরও বাড়াতে পারে—এমন উদ্বেগ রয়েছে। আমোভা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বৈশ্বিক কৌশলবিদ নাওমি ফিঙ্কের মতে, বন্ড ও মুদ্রাবাজারের চাপ জাপানের কেন্দ্রীয় ব্যাংককে দ্রুত স্বাভাবিক সুদের হারে ফেরার দিকে ঠেলে দিতে পারে। একই সঙ্গে সরকারের ব্যয় বাড়ানোর পরিকল্পনার জন্য স্পষ্ট অর্থায়নের উৎস দেখানোর প্রয়োজনীয়তাও বাড়বে। চীনা মুদ্রার বিপরীতে ডলারের দর শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ কমে অফশোর বাজারে ৬ দশমিক ৬৮১৫ ইউয়ানে নেমেছে। সোমবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রত্যাশার তুলনায় কিছুটা বেশি বেড়েছে। এর ফলে ইউয়ান ২০২২ সালের জুনের পর ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। অন্যদিকে, অস্ট্রেলীয় ডলারের দর শূন্য দশমিক ৬৪ শতাংশ বেড়ে প্রতি মার্কিন ডলারে শূন্য দশমিক ৬৯৮৮ ডলারে দাঁড়ায়। সব মিলিয়ে, ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা এবং জ্বালানির উচ্চমূল্য ইউরোর ওপর চাপ তৈরি করলেও মুদ্রাবাজারের ভবিষ্যৎ গতিপথ নির্ভর করছে আরও কয়েকটি বিষয়ের ওপর। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত, এআই খাতে বিনিয়োগের গতি এবং জ্বালানির দাম—এই তিনটি বিষয় আগামী দিনগুলোতে ডলার ও ইউরোর অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রকাশ: অক্টোবর ১৯, ২০২৬ ৮:৩৯
পেশাভেদে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, কয়েক বছরের প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও রাজ্যভিত্তিক লাইসেন্স

আমেরিকায় কোন পেশায় আয় বেশি? জেনে নিন, ঘণ্টাপ্রতি বেতনসহ ১০টি কাজের তালিকা

নতুন মালিক বেন্ডিং স্পুনস

ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ারটেবলের কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা, বে এরিয়ায় চাকরি গেছে ১৪ হাজারের বেশি

ইরান যুদ্ধে মার্কিন পরিবারপ্রতি প্রায় ২ হাজার ডলারের বোঝা, বাড়ছে জ্বালানি ও সুদের বাড়তি চাপ

ইরান যুদ্ধে মার্কিন পরিবারপ্রতি প্রায় ২ হাজার ডলারের বোঝা, বাড়ছে জ্বালানি ও সুদের বাড়তি চাপ

0 Comments