বিনোদন

স্পাইডার-ম্যানের নতুন সিনেমার প্রচারে এক মঞ্চে টম হল্যান্ড ও মেসি

বিনোদন ডেস্ক প্রকাশ: জুলাই ১, ২০২৬ ২১:৪৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে এবার দেখা গেল বড় পর্দার জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যানের প্রচারণায়। মুক্তির অপেক্ষায় থাকা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার প্রচারমূলক ভিডিওতে অভিনেতা টম হল্যান্ডের সঙ্গে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

 

বর্তমানে যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স দিয়ে আলোচনায় থাকা মেসি এবার সিনেমাপ্রেমীদেরও নজর কেড়েছেন। সম্প্রতি প্রকাশিত প্রোমোশনাল ভিডিওতে দেখা যায়, একটি কফিশপে বসে পিটার পার্কার (টম হল্যান্ড) কফি পান করতে করতে ফোনে কথা বলছেন। ঠিক তখনই স্পাইডার-ম্যানকে খুঁজতে একটি ট্র্যাকার হাতে ক্যাফেতে প্রবেশ করেন লিওনেল মেসি।

 

মেসিকে সামনে দেখে বিস্মিত হয়ে পিটার পার্কার বলে ওঠেন, ‘তুমি... মেসি?’ তবে ক্যাফের মালিকের প্রতিক্রিয়া ছিল একেবারেই স্বাভাবিক। তিনি শান্তভাবে জবাব দেন, ‘হ্যাঁ, উনি মেসি।’ এরপর পিটার পার্কার মেসিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে বাইরে যান এবং স্পাইডার-ম্যানের পোশাকে ফিরে আসেন। পরে স্পাইডার-ম্যান মজার ছলে মেসিকে জিজ্ঞেস করেন, ‘উঁচুতে ভয় লাগে না তো?’

 

এরপরই দেখা যায়, আকাশচুম্বী ভবনের মাঝ দিয়ে জাল ছুড়ে স্পাইডার-ম্যান মেসিকে নিয়ে উড়ে বেড়াচ্ছেন। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই এটিকে বছরের অন্যতম আকর্ষণীয় সিনেমা প্রচারণা হিসেবে মন্তব্য করছেন। এদিকে নির্মাতারা জানিয়েছেন, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হতে যাচ্ছে বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা পুরোপুরি স্ক্রিন-এক্স (ScreenX) প্রযুক্তির জন্য শুটিং করা হয়েছে।

 

এই প্রযুক্তিতে শুধু সামনের পর্দাই নয়, সিনেমা হলের দুই পাশের দেয়ালও প্রদর্শনের অংশ হয়ে যায়। ফলে দর্শক ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউ উপভোগ করতে পারেন। নির্মাতাদের দাবি, এতে স্পাইডার-ম্যান যখন আকাশচুম্বী ভবনের ফাঁক দিয়ে জাল ছুড়ে উড়বে, তখন দর্শকদেরও মনে হবে তারা যেন তার সঙ্গেই উড়ে চলেছেন।

 

বিশ্বব্যাপী ৩১ জুলাই মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে তার আগে ১৭ জুলাই পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত ‘দ্য ওডিসি’ সিনেমায়ও দেখা যাবে টম হল্যান্ডকে। ফলে পরপর দুটি বড় বাজেটের চলচ্চিত্র নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই ব্রিটিশ অভিনেতা।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

Advertisement

বিনোদন

View more
ছবি: সংগৃহীত
স্পাইডার-ম্যানের নতুন সিনেমার প্রচারে এক মঞ্চে টম হল্যান্ড ও মেসি

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে এবার দেখা গেল বড় পর্দার জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যানের প্রচারণায়। মুক্তির অপেক্ষায় থাকা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার প্রচারমূলক ভিডিওতে অভিনেতা টম হল্যান্ডের সঙ্গে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।   বর্তমানে যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স দিয়ে আলোচনায় থাকা মেসি এবার সিনেমাপ্রেমীদেরও নজর কেড়েছেন। সম্প্রতি প্রকাশিত প্রোমোশনাল ভিডিওতে দেখা যায়, একটি কফিশপে বসে পিটার পার্কার (টম হল্যান্ড) কফি পান করতে করতে ফোনে কথা বলছেন। ঠিক তখনই স্পাইডার-ম্যানকে খুঁজতে একটি ট্র্যাকার হাতে ক্যাফেতে প্রবেশ করেন লিওনেল মেসি।   মেসিকে সামনে দেখে বিস্মিত হয়ে পিটার পার্কার বলে ওঠেন, ‘তুমি... মেসি?’ তবে ক্যাফের মালিকের প্রতিক্রিয়া ছিল একেবারেই স্বাভাবিক। তিনি শান্তভাবে জবাব দেন, ‘হ্যাঁ, উনি মেসি।’ এরপর পিটার পার্কার মেসিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে বাইরে যান এবং স্পাইডার-ম্যানের পোশাকে ফিরে আসেন। পরে স্পাইডার-ম্যান মজার ছলে মেসিকে জিজ্ঞেস করেন, ‘উঁচুতে ভয় লাগে না তো?’   এরপরই দেখা যায়, আকাশচুম্বী ভবনের মাঝ দিয়ে জাল ছুড়ে স্পাইডার-ম্যান মেসিকে নিয়ে উড়ে বেড়াচ্ছেন। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই এটিকে বছরের অন্যতম আকর্ষণীয় সিনেমা প্রচারণা হিসেবে মন্তব্য করছেন। এদিকে নির্মাতারা জানিয়েছেন, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হতে যাচ্ছে বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা পুরোপুরি স্ক্রিন-এক্স (ScreenX) প্রযুক্তির জন্য শুটিং করা হয়েছে।   এই প্রযুক্তিতে শুধু সামনের পর্দাই নয়, সিনেমা হলের দুই পাশের দেয়ালও প্রদর্শনের অংশ হয়ে যায়। ফলে দর্শক ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউ উপভোগ করতে পারেন। নির্মাতাদের দাবি, এতে স্পাইডার-ম্যান যখন আকাশচুম্বী ভবনের ফাঁক দিয়ে জাল ছুড়ে উড়বে, তখন দর্শকদেরও মনে হবে তারা যেন তার সঙ্গেই উড়ে চলেছেন।   বিশ্বব্যাপী ৩১ জুলাই মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে তার আগে ১৭ জুলাই পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত ‘দ্য ওডিসি’ সিনেমায়ও দেখা যাবে টম হল্যান্ডকে। ফলে পরপর দুটি বড় বাজেটের চলচ্চিত্র নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই ব্রিটিশ অভিনেতা।

বিনোদন ডেস্ক প্রকাশ: জুলাই ১, ২০২৬ ২১:৪৭
ফাইল ছবি: ডেভিড ইউলিট

সব জল্পনার অবসান, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

স্পাইডারম্যানের জগতে মেসি, নতুন সিনেমার প্রচারণায় চমক

স্পাইডারম্যানের জগতে মেসি, নতুন সিনেমার প্রচারণায় চমক

ডাকোটা জনসন। ছবি: সংগৃহীত

প্রায় ৬০ লাখ মার্কিন ডলারে ‘ফিফটি শেডস’ সিনেমার আয় দিয়ে কেনা স্বপ্নের বাড়ি বিক্রি করলেন ডাকোটা জনসন

ইমরান হাশমি ও দিশা পাটানি। ছবি: ইন্সটাগ্রাম
দিশা পাটানিকে নিয়ে ফিরছেন ইমরান হাশমি, আসছে ‘আওয়ারাপন ২’

বলিউডের জনপ্রিয় কাল্ট সিনেমা ‘আওয়ারাপন’-এর প্রায় ১৯ বছর পর আসছে এর সিকুয়েল ‘আওয়ারাপন ২’। ছবিটির মাধ্যমে আবারও প্রধান চরিত্রে ফিরছেন অভিনেতা ইমরান হাশমি। আর প্রথমবারের মতো তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী দিশা পাটানি। ছবির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি।   ২০০৭ সালে মুক্তি পাওয়া মোহিত সুরি পরিচালিত ‘আওয়ারাপন’ মুক্তির সময় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তীতে এটি দর্শকদের কাছে কাল্ট মর্যাদা লাভ করে। ছবির গল্প, ইমরান হাশমির অভিনয় এবং গানগুলো আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।   তবে সিকুয়েলে পরিচালকের আসনে নেই মোহিত সুরি। এবার ছবিটি পরিচালনা করছেন নীতিন কাক্কর। প্রযোজক হিসেবে রয়েছেন মুকেশ ভাট।   রোববার প্রকাশ পাচ্ছে ‘আওয়ারাপন ২’-এর প্রথম টিজার। এর মধ্য দিয়েই শুরু হচ্ছে ছবিটির প্রচারণা। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির আগে টানা এক মাস ধরে চলবে ছবির প্রচার কার্যক্রম।   প্রথমে চলতি বছরের এপ্রিল মাসে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও পরে মুক্তির তারিখ পরিবর্তন করা হয়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, বড় বাজেটের ‘ধুরন্ধর’ ও ‘টক্সিক’ ছবির সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আওয়ারাপন ২’।   প্রথম ছবির মতো এবারও সংগীতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন রোমান্টিক গানের পাশাপাশি ‘তো ফির আও’ এবং ‘তেরা মেরা রিস্তা’ গানের নতুন সংস্করণও ছবিতে রাখা হতে পারে বলে জানা গেছে।   ছবিটির চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকি। বলিউড বিশ্লেষকদের মতে, ‘আওয়ারাপন ২’ ইমরান হাশমির ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। একই সঙ্গে দিশা পাটানির জন্যও এটি বড় একটি পরীক্ষা। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।   সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৯, ২০২৬ ৬:৫৪
দিওয়ানায় শাহরুখ ও দিব্যা ভারতী। ছবি: সংগৃহীত

শাহরুখের প্রথম ছবি ছাড়লেন বিজয়ের বাবা, মাঝপথে সরে গেলেন নায়ক: যেভাবে তৈরি হয়েছিল ‘দিওয়ানা’

ছবি: সংগৃহীত

জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামে আনফলোর গুঞ্জন! বিজয়-তৃষার সম্পর্ক কী শেষ?

ছবি: সংগৃহীত

গ্যালারিতে শাকিরার গালে চুমু, কে এই তরুণ?

এক প্রতিযোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের ছদ্মবেশে মঞ্চে হাজির হয়ে আলিয়াকে নিয়ে মজা করেন। কোলাজ
কমেডি শোতে ট্রাম্প সেজে আলিয়া ভাটকে নিয়ে কৌতুক, অভিনেত্রীর অস্বস্তি

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও ইউটিউবে প্রচারিত জনপ্রিয় কমেডি শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুমের প্রথম পর্বে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে একাধিক রোস্ট ও কৌতুকের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পর্বটিতে একজন প্রতিযোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছদ্মবেশে মঞ্চে উঠে আলিয়াকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন, যা নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।   শোটি সঞ্চালনা করেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়না। প্রথম পর্বে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘আলফা’র দুই অভিনেত্রী আলিয়া ভাট ও শর্বরী বাগ। পুরো পর্ব জুড়েই আলিয়াকে কেন্দ্র করে একাধিক রোস্ট পরিবেশিত হয়।   মঞ্চে থাকা প্রতিযোগী ট্রাম্পের ছদ্মবেশে আলিয়ার অভিনয় ও ‘স্ক্রিপ্ট’ নিয়ে কৌতুক করেন। ফর্ম পূরণের সময় আলিয়া কিছুটা হোঁচট খেলে তিনি মন্তব্য করেন, “ওকে কেউ একটা স্ক্রিপ্ট আর একজন পরিচালক দাও।” এই মন্তব্যে দর্শকদের একাংশ হাসলেও আলিয়া পুরো সময় তুলনামূলকভাবে নীরব ও সংযত থাকেন।   পরবর্তী পর্যায়ে প্রতিযোগী আরেকটি মন্তব্যে বলেন, “ঈশ্বরকে ধন্যবাদ, তোমার আরেকজন রণবীর এখানে নেই।” পরে ব্যাখ্যা করে তিনি জানান, এখানে তিনি আলিয়ার স্বামী রণবীর কাপুরকে নয়, ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়াকে ইঙ্গিত করেছিলেন। এই প্রসঙ্গে শোয়ের প্রথম মৌসুমে তৈরি হওয়া বিতর্কও আলোচনায় আসে।   এক পর্যায়ে সঞ্চালক সময় রায়না আলিয়াকে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, প্রতিযোগীর পারফরম্যান্স তাকে অবাক করেছে এবং পরিস্থিতিতে তিনি কিছুটা অস্বস্তি ও চাপ অনুভব করেছেন। পরে নম্বর দেওয়ার সময় তিনি প্রতিযোগীকে ১০-এর মধ্যে ১০ প্রদান করেন।   পর্বটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া দেখা যায়। একাংশের মতে, আলিয়াকে প্রয়োজনের তুলনায় বেশি রোস্ট করা হয়েছে। অন্যদিকে অনেকে মনে করছেন, এই ধরনের অনুষ্ঠানের কাঠামো সম্পর্কে আগেই ধারণা থাকা প্রয়োজন ছিল।   কিছু দর্শক আবার আলিয়ার জনসংযোগ (পিআর) টিমের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন, এমন অনুষ্ঠানে অংশ নেওয়া ঠিক ছিল কি না তা নিয়ে আলোচনা করছেন তারা। তবে অন্য একটি অংশের মতে, এই ঘটনা এবং আলোচনাই আলিয়ার আসন্ন সিনেমা ‘আলফা’ ঘিরে বাড়তি প্রচারণা তৈরি করেছে।   বিনোদন বিশ্লেষকদের মতে, শো-এর নতুন মৌসুমও আগের মতোই বিতর্ক ও আলোচিত মুহূর্তে ভরপুর থাকছে, যা এর জনপ্রিয়তা আরও বাড়াতে ভূমিকা রাখছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২১, ২০২৬ ৫:৯
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী | ছবি: সংগৃহীত

মিথ্যে অপবাদ ও মানহানির অভিযোগ, অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ২০ লাখ টাকার মামলা

আশরাফ হাকিমি ও নোরা ফাতেহি | ছবি: সংগৃহীত

ফুটবল তারকা আশরাফ হাকিমির প্রেমে মজেছেন নোরা ফাতেহি, নেটপাড়ায় জোর গুঞ্জন

অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী কোয়েল মল্লিক | ছবি: সংগৃহীত

এমপি পদ থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

0 Comments