সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
তথ্যপ্রযুক্তি

১.৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য, এআই দুনিয়ায় নতুন ইতিহাস গড়লো অ্যানথ্রপিক

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১১:৫৬
আইপিওর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ছবি: সংগৃহীত
আইপিওর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ছবি: সংগৃহীত

প্রাথমিক শেয়ার বা আইপিওর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ (৮১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার) সংগ্রহ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। গত জুনে স্পেসএক্সের প্রাথমিক ৭৫ বিলিয়ন ডলারের রেকর্ড ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে সান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রতিষ্ঠানটি।

 

বুধবার রাতে দেওয়া এক বিবৃতিৎতে অ্যানথ্রপিক জানায়, কোম্পানি এবং এর সাতজন সহ-প্রতিষ্ঠাতা প্রতিটি ৮৩ ডলার দরে ৯৮ কোটি শেয়ার বিক্রি করেছেন। ব্লকবাস্টার এই আইপিওর ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, যা বর্তমান মূল্যায়নে বিশ্বজুড়ে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর কাতারে জায়গা করে নিয়েছে।

 

বাজার বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের এই জোয়ারের মধ্যে একদিকে যেমন বিশাল সম্ভাবনার কথা বলা হচ্ছে, অন্যদিকে ২০০০ সালের ডট-কম বুদবুদের মতো কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কি না—তা নিয়েও আলোচনা চলছে। আল জাজিরাকে দেওয়া বক্তব্যে রিটার জানান, ত্রিশ বছর আগে ইন্টারনেট যেমন জীবন বদলে দিয়েছিল, আজ কৃত্রিম বুদ্ধিমত্তাও ঠিক তেমনই পরিবর্তন আনবে এবং ক্যানসার ও ডিমেনশিয়ার মতো রোগের চিকিৎসায় অ্যানথ্রপিকের এআই মডেলগুলো বড় ভূমিকা রাখবে বলে বিনিয়োগকারীরা আশাবাদী।

 

আইভস মনে করেন, সামনে কয়েক বছরে এআই বিপ্লবে ৩ থেকে ৪ ট্রিলিয়ন ডলার মূলধনী ব্যয় হতে পারে এবং সেই বিস্তারে অ্যানথ্রপিক অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে থাকবে।

 

অ্যানথ্রপিকের এই বড় সাফল্যের খবরের প্রভাবে ওয়াল স্ট্রিট চালুর আগে নাসডাক ফিউচার্স ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এশিয়ার বাজারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; জাপানের নিক্কেই ২২৫ সূচক ০ দশমিক ৭ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ০ দশমিক ৯ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে, তবে হংকংয়ের হ্যাং সেং সূচক ২ শতাংশ এবং তাইওয়ানের তাইএক্স সূচক ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।

 

সূত্র: আল জাজিরা


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

তথ্যপ্রযুক্তি

View more
আইপিওর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ছবি: সংগৃহীত
১.৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য, এআই দুনিয়ায় নতুন ইতিহাস গড়লো অ্যানথ্রপিক

প্রাথমিক শেয়ার বা আইপিওর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ (৮১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার) সংগ্রহ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। গত জুনে স্পেসএক্সের প্রাথমিক ৭৫ বিলিয়ন ডলারের রেকর্ড ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে সান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রতিষ্ঠানটি।   বুধবার রাতে দেওয়া এক বিবৃতিৎতে অ্যানথ্রপিক জানায়, কোম্পানি এবং এর সাতজন সহ-প্রতিষ্ঠাতা প্রতিটি ৮৩ ডলার দরে ৯৮ কোটি শেয়ার বিক্রি করেছেন। ব্লকবাস্টার এই আইপিওর ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, যা বর্তমান মূল্যায়নে বিশ্বজুড়ে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর কাতারে জায়গা করে নিয়েছে।   বাজার বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের এই জোয়ারের মধ্যে একদিকে যেমন বিশাল সম্ভাবনার কথা বলা হচ্ছে, অন্যদিকে ২০০০ সালের ডট-কম বুদবুদের মতো কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কি না—তা নিয়েও আলোচনা চলছে। আল জাজিরাকে দেওয়া বক্তব্যে রিটার জানান, ত্রিশ বছর আগে ইন্টারনেট যেমন জীবন বদলে দিয়েছিল, আজ কৃত্রিম বুদ্ধিমত্তাও ঠিক তেমনই পরিবর্তন আনবে এবং ক্যানসার ও ডিমেনশিয়ার মতো রোগের চিকিৎসায় অ্যানথ্রপিকের এআই মডেলগুলো বড় ভূমিকা রাখবে বলে বিনিয়োগকারীরা আশাবাদী।   আইভস মনে করেন, সামনে কয়েক বছরে এআই বিপ্লবে ৩ থেকে ৪ ট্রিলিয়ন ডলার মূলধনী ব্যয় হতে পারে এবং সেই বিস্তারে অ্যানথ্রপিক অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে থাকবে।   অ্যানথ্রপিকের এই বড় সাফল্যের খবরের প্রভাবে ওয়াল স্ট্রিট চালুর আগে নাসডাক ফিউচার্স ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এশিয়ার বাজারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; জাপানের নিক্কেই ২২৫ সূচক ০ দশমিক ৭ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ০ দশমিক ৯ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে, তবে হংকংয়ের হ্যাং সেং সূচক ২ শতাংশ এবং তাইওয়ানের তাইএক্স সূচক ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।   সূত্র: আল জাজিরা

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১১:৫৬
দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার পর অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। ছবি: সংগৃহীত

১৩ বছরের অপেক্ষার অবসান: রেকর্ড গড়া ‘জিটিএ ৬’ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়

চুলের গোড়ায় বৈদ্যুতিক উদ্দীপনা ও বিশেষ উপাদান পৌঁছে দিতে তৈরি হয়েছে পরীক্ষামূলক চিরুনি ডিট্যাঙ্গল। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চুল পড়া রোধে চীনের বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার, বৈদ্যুতিক চিরুনিতে ফিরবে হারানো চুল

উবার ইটসের নতুন চমক

ডেলিভারিম্যান নয়, আকাশপথে খাবার নিয়ে আসবে ড্রোন, উবার ইটসের নতুন চমক

জনপ্রিয় ভিডিও গেম জিটিএর একটি দৃশ্য। ছবি সংগৃহীত
বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জিটিএ-৬’, মুক্তির আগেই প্রি-অর্ডার থেকে আয় ১.১৮ বিলিয়ন ডলার

একটা সময় ছিল, যখন স্কুল ছুটির পর বাড়ি ফেরার তাড়া থাকত না। বরং বন্ধুদের সঙ্গে ছুটে যাওয়ার গন্তব্য ছিল পাড়ার কোনো কম্পিউটারের দোকান কিংবা গেমিং সেন্টার। টিফিনের সময় সুযোগ পেলেই সেখানে ঢুঁ মারা, আর ছুটির দিন হলে ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারের সামনে বসে থাকা। উদ্দেশ্য একটাই, জিটিএ খেলা।   কখনো সাইকেল নিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়ানো, কখনো গাড়ি নিয়ে পুলিশের ধাওয়া থেকে পালানো, আবার কখনো নিজের ইচ্ছেমতো ভার্চুয়াল শহরের অলিগলি ঘুরে দেখা। এসব অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ গ্র্যান্ড থেফট অটো বা জিটিএ।   বিশেষ করে ২০০০ সালের শুরুর দিকে যাঁরা জিটিএ ভাইস সিটি কিংবা জিটিএ সান আন্দ্রেয়াস খেলেছেন, তাঁদের অনেকের কাছেই গেম দুটি নিছক বিনোদনের মাধ্যম নয়। বন্ধুদের সঙ্গে কাটানো সময়, স্কুলজীবনের আড্ডা আর ছোট ছোট আনন্দের স্মৃতি হয়ে আছে এই গেম।   ২০০২ সালে মুক্তি পায় জিটিএ ভাইস সিটি। যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের আদলে তৈরি কাল্পনিক ভাইস সিটির রাস্তাঘাট, সমুদ্রসৈকত, রঙিন গাড়ি আর আশির দশকের আবহ গেমটিকে আলাদা পরিচিতি দেয়। এর প্রধান চরিত্র টমি ভারসেটি। অপরাধজগতের নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গেমটির কাহিনি।   এর দুই বছর পর, ২০০৪ সালে আসে জিটিএ সান আন্দ্রেয়াস। এবার খেলোয়াড়দের সামনে হাজির হয় আরও বড় এক ভার্চুয়াল জগৎ। প্রধান চরিত্র কার্ল জনসন, যিনি সিজে নামে পরিচিত। সাইকেল চালানো, গাড়ি চালানো, পোশাক বদলানো, ব্যায়াম করা কিংবা বিভিন্ন মিশনে অংশ নেওয়ার মতো অসংখ্য সুযোগ গেমটিকে নতুন মাত্রা দেয়।   বাংলাদেশেও একসময় কম্পিউটার গেমিংয়ের জনপ্রিয় নাম হয়ে ওঠে জিটিএ। বিশেষ করে কম্পিউটারের দোকান ও গেমিং সেন্টারগুলোতে বন্ধুদের একসঙ্গে বসে খেলা, বিভিন্ন মিশন শেষ করার চেষ্টা কিংবা চিট কোড ব্যবহার করে মজার সব কাণ্ড ঘটানো ছিল অনেকের পরিচিত অভিজ্ঞতা।   জিটিএর বিশেষত্ব ছিল এর উন্মুক্ত ভার্চুয়াল জগৎ। নির্দিষ্ট মিশন অনুসরণ করার পাশাপাশি খেলোয়াড়েরা নিজেদের ইচ্ছেমতো শহর ঘুরে দেখতে পারতেন। এই স্বাধীনতাই গেমটিকে প্রচলিত অনেক ভিডিও গেম থেকে আলাদা করে তুলেছিল।   সময়ের সঙ্গে বদলে গেছে কম্পিউটার, গেমিং প্রযুক্তি ও খেলোয়াড়দের অভ্যাস। এসেছে উন্নত গ্রাফিকস, অনলাইন গেমিং এবং আরও বাস্তবসম্মত ভার্চুয়াল পরিবেশ। তবু জিটিএ ভাইস সিটির সেই পরিচিত রাস্তা কিংবা সান আন্দ্রেয়াসের সিজে চরিত্রটি এখনো অনেক পুরোনো খেলোয়াড়ের কাছে বিশেষ জায়গা ধরে রেখেছে।   আজ যাঁরা কর্মজীবন কিংবা সংসারের ব্যস্ততায় সময় কাটাচ্ছেন, তাঁদের অনেকের কাছেই জিটিএর পুরোনো সংস্করণগুলো ফিরে দেখার অর্থ শৈশবের একটি পরিচিত সময়ে ফিরে যাওয়া। কারণ কিছু গেম শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, হয়ে ওঠে একটি প্রজন্মের বেড়ে ওঠার স্মৃতির অংশ।

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ১০:৫৩
জড়িয়ে ধরলেন ইলন মাস্ক!

২২ ঘণ্টা মহাকাশে ঘুরে পৃথিবীতে ফিরল স্টারশিপ, যান্ত্রিক বাহুতে ধরল রকেটকে; জড়িয়ে ধরলেন ইলন মাস্ক!

অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট হারাল মহাকাশে

উৎক্ষেপণের ১০ মিনিটেই বিপর্যয়, অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট হারাল মহাকাশে

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে আবারও ফিরতে সহযোগীদের সঙ্গে আলোচনা করছেন জেনসেন হুয়াং। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পদত্যাগের কয়েক দিন পরই এনভিডিয়ায় ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের, সমর্থনে ইলন মাস্ক

টেক্সাসের স্টারবেস থেকে স্পেসএক্সের স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উৎক্ষেপণ। মহাকাশযানটি সফলভাবে কক্ষপথে পৌঁছালেও সুপার হেভি রকেটটি সমুদ্রে বিস্ফোরিত হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মহাকাশে পৌঁছাল স্পেসএক্সের স্টারশিপ, ফেরার পথে বিস্ফোরিত সুপার হেভি রকেট

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের বিশাল মহাকাশযান স্টারশিপ। তবে উৎক্ষেপণের পর প্রথম ধাপের শক্তিশালী সুপার হেভি রকেটটি উৎক্ষেপণস্থলে ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হয়েছে। রকেটটি মেক্সিকো উপসাগরে পড়ে বিস্ফোরিত হয়। শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে দক্ষিণ টেক্সাসের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্র থেকে স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হয়। রকেট উদ্ধারের চেষ্টা ব্যর্থ হলেও স্টারশিপ সফলভাবে পৃথিবীর কক্ষপথে পৌঁছেছে এবং ২৬টি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে।   বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের উৎক্ষেপণে স্পেসএক্সের লক্ষ্য ছিল প্রথমবারের মতো স্টারশিপ ও সুপার হেভি রকেটের দুটি অংশকেই নিরাপদে উৎক্ষেপণস্থলে ফিরিয়ে আনা। পরিকল্পনা অনুযায়ী, উৎক্ষেপণের কয়েক মিনিট পর সুপার হেভি রকেটটি ফিরে আসার কথা ছিল। এরপর স্টারশিপ মহাকাশে প্রায় ২২ ঘণ্টার অভিযান শেষ করে শনিবার পৃথিবীতে ফিরে আসার কথা। দুটি অংশকেই উৎক্ষেপণ টাওয়ারে স্থাপিত বিশেষ যান্ত্রিক বাহুর সাহায্যে ধরে রাখার পরিকল্পনা করেছিল স্পেসএক্স। এতে ভবিষ্যতে একই রকেট বারবার ব্যবহারের প্রযুক্তি পরীক্ষার সুযোগ তৈরি হতো।   কিন্তু উৎক্ষেপণের পরপরই সুপার হেভি রকেটের প্রত্যাবর্তন পরিকল্পনায় সমস্যা দেখা দেয়। প্রথম ধাপটি স্টারশিপ থেকে সফলভাবে বিচ্ছিন্ন হলেও সেটিকে টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্রে ফিরিয়ে আনার পরিকল্পনা বাতিল করে মিশন নিয়ন্ত্রণকেন্দ্র। পরে রকেটটিকে মেক্সিকো উপসাগরের দিকে পাঠানো হয়। সমুদ্রে নামার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বিস্ফোরিত হয়। কেন এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে স্পেসএক্স তাৎক্ষণিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, উৎক্ষেপণকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই রকেটটি ধরার চেষ্টা বাতিল করা হয়েছিল।   অন্যদিকে সুপার হেভি রকেটটি ধ্বংস হলেও স্টারশিপ মহাকাশযান তার নির্ধারিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর পর মহাকাশযানটি ২৬টি উন্নত প্রযুক্তির স্টারলিংক ভি৩ স্যাটেলাইট সফলভাবে স্থাপন করেছে। এসব স্যাটেলাইট স্পেসএক্সের মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবার সম্প্রসারণে ব্যবহার করা হবে। পরিকল্পনা অনুযায়ী, স্টারশিপ প্রায় ২২ ঘণ্টা মহাকাশে অবস্থান করে পৃথিবীকে একাধিকবার প্রদক্ষিণ করবে। এরপর শনিবার সেটিকে টেক্সাসের স্টারবেসে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়তে পারলে এটি হবে স্টারশিপের জন্য নতুন একটি মাইলফলক।   স্পেসএক্স জানিয়েছে, মহাকাশযানটি নিরাপদে উৎক্ষেপণস্থলে ফিরিয়ে আনা সম্ভব না হলে বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে স্টারশিপকে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরিয়ে এনে সমুদ্রে নামানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে স্পেসএক্স তিনবার সুপার হেভি রকেটকে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহুর সাহায্যে সফলভাবে ধরতে পেরেছিল। তবে স্টারশিপ মহাকাশযানকে এখনো এভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। এবারের পরীক্ষায় প্রথমবারের মতো উন্নত সংস্করণের সুপার হেভি রকেট এবং স্টারশিপকে একই অভিযানে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছিল।   এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্টারশিপের ১৪তম পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করে স্পেসএক্স। ওই অভিযানে মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথে পৌঁছায় এবং স্টারলিংক স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম হয়। তবে কারিগরি সমস্যার কারণে পরিকল্পিত সময়ের আগেই অভিযান শেষ করতে হয়। উৎক্ষেপণের প্রায় তিন ঘণ্টা পর মহাকাশযানটিকে প্রশান্ত মহাসাগরে নামানো হয়। এবারের ১৫তম উড্ডয়নে আরও দীর্ঘ সময় মহাকাশে অবস্থান এবং নিরাপদ প্রত্যাবর্তনের সক্ষমতা পরীক্ষা করা হচ্ছে। ফলে সুপার হেভি রকেট উদ্ধারে ব্যর্থতা দেখা দিলেও স্টারশিপের পরবর্তী কার্যক্রমকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রতিষ্ঠানটি।   স্টারশিপ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী উৎক্ষেপণযানগুলোর একটি। প্রায় ১২৪ মিটার উচ্চতার এই রকেটব্যবস্থা তৈরি করা হচ্ছে মহাকাশে বিপুল পরিমাণ মালামাল পরিবহন, চাঁদে মানুষ পাঠানো এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে অভিযান পরিচালনার লক্ষ্য নিয়ে। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক দীর্ঘদিন ধরে এমন একটি মহাকাশযান তৈরির পরিকল্পনা করছেন, যার দুটি অংশই বারবার ব্যবহার করা যাবে। তাঁর মতে, সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তি মহাকাশ অভিযানের খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।   এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস কর্মসূচিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা রয়েছে স্টারশিপের। নাসার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের আর্টেমিস-৩ অভিযানে পৃথিবীর কক্ষপথে বিভিন্ন মহাকাশযানের সংযোগ ও সমন্বয়ের পরীক্ষা চালানো হবে। পরবর্তী আর্টেমিস-৪ অভিযানে আবারও মানুষকে চাঁদের পৃষ্ঠে পাঠানোর লক্ষ্য রয়েছে। চাঁদে নভোচারী নামানোর জন্য স্পেসএক্সের স্টারশিপ এবং ব্লু অরিজিনের ব্লু মুন প্রযুক্তি বিবেচনায় রয়েছে। তবে এসব লক্ষ্য বাস্তবায়নের আগে স্টারশিপের নিরাপদ প্রত্যাবর্তন, পুনর্ব্যবহার এবং মহাকাশে জ্বালানি স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে হবে।   স্পেসএক্সের এবারের অভিযানে সুপার হেভি রকেট ধ্বংস হওয়ার কারণ অনুসন্ধান করা হবে। একই সঙ্গে স্টারশিপের দীর্ঘ সময় মহাকাশে অবস্থান ও পৃথিবীতে ফিরে আসার পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। শনিবার স্টারশিপের প্রত্যাবর্তন সফল হবে কি না, তার ওপর নির্ভর করছে অভিযানের পরবর্তী মূল্যায়ন। তবে ইতোমধ্যে মহাকাশযানটির কক্ষপথে পৌঁছানো এবং ২৬টি স্যাটেলাইট স্থাপন করা এই পরীক্ষার গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।   সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও ফক্স লোকাল।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ২২:৮
বিশ্বজুড়ে স্বাভাবিক হয়ে আসছে ট্রাফিক

ধীরে ধীরে সচল হচ্ছে মাইক্রোসফটের সেবা, বিশ্বজুড়ে স্বাভাবিক হয়ে আসছে ট্রাফিক

দুই ব্যক্তিগত সম্পর্কের খবর ও চীনে চিপ সরবরাহ নিয়ে অভিযোগের মধ্যে তদন্তের মুখে জেনসেন হুয়াং। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেম, চাকরি হারাতে বসেছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় চীনের একটি সুপারমার্কেটে বরখাস্ত করা হয়েছে দুই রোবট কর্মীকে। ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টা কাজ করেও ব্যর্থ! দুই রোবট কর্মীকে বরখাস্ত করল চীনা সুপারমার্কেট

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...