সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

শীতকে অস্ত্র বানিয়ে ইউক্রেনীয়দের দুর্ভোগে ফেলতে বিদ্যুৎকেন্দ্রে হা মলার পরিকল্পনা রাশিয়ার: ইইউ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ৮:৭
শীতকে অস্ত্র বানিয়ে ইউক্রেনীয়দের দুর্ভোগে ফেলতে বিদ্যুৎকেন্দ্রে  হা মলার পরিকল্পনা রাশিয়ার
শীতকে অস্ত্র বানিয়ে ইউক্রেনীয়দের দুর্ভোগে ফেলতে বিদ্যুৎকেন্দ্রে হা মলার পরিকল্পনা রাশিয়ার

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভিযোগ করেছে যে, শীত ঘনিয়ে আসার মুখে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর উদ্দেশ্যেই শান্তি আলোচনাকে দীর্ঘায়িত করছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের জীবন আরও দুর্বিষহ করে তোলাই তাদের লক্ষ্য।

 

সোমবার ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বলা হয়, এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার হওয়া উচিত একটি যুদ্ধবিরতি কার্যকর করা এবং এরপর একটি প্রকৃত শান্তি চুক্তিতে পৌঁছানো। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বৈঠক শুরুর আগে স্পষ্ট জানান, রাশিয়া যুদ্ধবিরতির পরিবর্তে সংঘাত আরও উসকে দিচ্ছে। তিনি বলেন, প্রায় পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধের সূচনাকারী রাশিয়া, তাই ইউক্রেন বা পশ্চিমাদের কাছে নতুন করে শর্ত না দিয়ে তাদেরই আগে পিছু হটতে হবে।

 

গত সপ্তাহে আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনার পর যুক্তরাষ্ট্র ইউক্রেন ও তার মিত্রদের ইউরোপের জন্য একটি নতুন নিরাপত্তা কাঠামোর রুশ দাবি মেনে নেওয়ার পরামর্শ দিয়েছিল, যা শান্তি ফেরাতে সহায়ক হতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু ইউরোপীয় নেতাদের মতে, এটি ন্যাটোকে দুর্বল করার একটি সুকৌশলী রুশ চাল মাত্র।

 

এর মাধ্যমে সামরিক জোটটিকে ১৯৯৯ সালের আগের অবস্থায়—অর্থাৎ চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি এবং পোল্যান্ডের যোগদানের আগের সীমানায়—সেনা ও সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য করতে চাইছে মস্কো। কাজা কালাস এই দাবিকে সম্পূর্ণ 'অযৌক্তিক' আখ্যা দিয়ে বলেন, ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এই দেশগুলোর কেউই কখনও রাশিয়ায় হামলা চালায়নি।

 

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেস্তুতিস বুদরিসও একই মত পোষণ করে জানান, ইউরোপের নতুন কোনো নিরাপত্তা কাঠামোর প্রয়োজন নেই; বরং বিদ্যমান কাঠামোর প্রতি সবার সম্মান প্রদর্শনই যথেষ্ট। সমস্যা নিয়মের নয়, বরং রাশিয়ার প্রতিনিয়ত নিয়ম ভাঙার প্রবণতার।

 

ইইউর বর্তমান ঘূর্ণায়মান সভাপতিত্বের দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি জানান, আলোচনার ডামাডোলের মধ্যেও রাশিয়া বেসামরিক নাগরিক ও অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে। এ কারণে রাশিয়ার যুদ্ধ পরিচালনার আর্থিক ভিত্তিকে দুর্বল করতে সোমবারই নতুন নিষেধাজ্ঞার বিষয়ে একমত হতে যাচ্ছে ইইউ।

 

একইসঙ্গে আসন্ন শীতে ইউক্রেনকে কীভাবে সহায়তা করা যায়, সেটি নিয়েও পর্যালোচনা করবেন মন্ত্রীরা। অন্যদিকে, মার্কিন মধ্যস্থতাকারী জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও এখনও পর্যন্ত দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধবিরতি অর্জিত হয়নি। দৃশ্যমান অগ্রগতি বলতে কেবল বন্দিবিনিময়ই হয়েছে, যা সাধারণত শান্তি আলোচনায় আস্থা অর্জনের কৌশল হিসেবেই ব্যবহৃত হয়।

 

গত সপ্তাহে ডাবলিন শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা একমত হন যে, ভবিষ্যতের যেকোনো শান্তি আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব করবে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি এবং পোল্যান্ডের নিরাপত্তা উপদেষ্টাদের একটি দল এবং ইইউর প্রধান প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা।

 

ইউরোপীয় নেতারা অকপটে স্বীকার করেছেন যে, ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক হিসেবে তারা সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারেন না। তাদের মূল লক্ষ্য হবে নিরাপত্তা ব্যবস্থা, পুনর্গঠন এবং ইউক্রেনের ভবিষ্যৎ নিশ্চিত করা। তবে তারা দৃঢ়ভাবে জানিয়েছেন, নিজেদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব সংক্রান্ত যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার কেবল ইউক্রেনেরই রয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
মুখোমুখি হচ্ছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং
বিশ্বের তিন পরাশক্তির ঐতিহাসিক বৈঠক ১৯ নভেম্বর, মুখোমুখি হচ্ছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকে বিশ্বের পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়ে আলোচনা করতে চান। তাঁর লক্ষ্য তিন দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে একটি সমঝোতার পথ তৈরি করা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডারের পাশাপাশি চীনকেও ভবিষ্যৎ কোনো চুক্তির আওতায় আনার আগ্রহ রয়েছে ওয়াশিংটনের।   হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, ট্রাম্প বৈঠকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার ও মজুত কমানোর বিষয়টি তুলবেন। তবে মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠক থেকেই কোনো চুক্তি হওয়ার প্রত্যাশা করছে না ওয়াশিংটন। বরং এটিকে ভবিষ্যৎ আলোচনার সূচনা হিসেবে দেখা হচ্ছে।   এর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ বড় চুক্তি নিউ স্টার্ট চলতি বছরের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে কার্যকারিতা হারিয়েছে। এর ফলে পাঁচ দশকের বেশি সময় পর দুই দেশের পারমাণবিক অস্ত্রের মজুতের ওপর ওই চুক্তির নির্ধারিত সীমাবদ্ধতা আর কার্যকর নেই।   ট্রাম্প নতুন ও আধুনিক একটি চুক্তি চান, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু বেইজিং এ বিষয়ে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। কারণ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য এই বৈঠক ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। রাশিয়া চায়, যুদ্ধ বন্ধের আলোচনায় মস্কোর শর্ত ও স্বার্থ গুরুত্ব পাক।   তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এই ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়টি তুলতে চান না। কারণ, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে ওয়াশিংটনের আলাদা কূটনৈতিক আলোচনা চলছে। ওই প্রক্রিয়ায় চীন সরাসরি অংশীদার নয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আশঙ্কা, ইউক্রেনকে আলোচনার বাইরে রেখে বড় শক্তিগুলো নিজেদের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করতে পারে। কিয়েভের উদ্বেগ, এমন কোনো সিদ্ধান্ত ইউক্রেনের ভবিষ্যৎ ও সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলতে পারে।   যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প চীন ও রাশিয়ার দুই নেতার সঙ্গে ইরান যুদ্ধ নিয়েও আলোচনা করতে চান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং এ অঞ্চলে তিন দেশের কূটনৈতিক ও কৌশলগত স্বার্থের কারণে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ইরান পরিস্থিতি নিয়ে কী ধরনের সমঝোতা বা উদ্যোগের কথা আলোচনায় আসবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বিশ্বের সবচেয়ে বড় তিন পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের হাতে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, পারমাণবিক অস্ত্রের মোট মজুতের দিক থেকে রাশিয়া প্রথম, যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং চীন তৃতীয় অবস্থানে রয়েছে।   রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রত্যেকের কাছে পাঁচ হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে চীনের কাছে রয়েছে কয়েক শ পারমাণবিক ওয়ারহেড। তবে চীন দ্রুত নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে। এ কারণে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনায় চীনকে অন্তর্ভুক্ত করা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হলেও বেইজিংয়ের কাছে বিষয়টি সহজ নয়।   তিন নেতার সম্ভাব্য বৈঠককে ঘিরে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গও সামনে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা ওই সম্মেলনে ইউরোপের যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। এবারও বিশ্বের তিন বৃহৎ শক্তির নেতারা একসঙ্গে বসতে যাচ্ছেন বলে ছোট ও মাঝারি দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইউক্রেন ও তাইওয়ানের মতো অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে বড় শক্তিগুলো নিজেদের মধ্যে কোনো সিদ্ধান্ত নেয় কি না, তা নিয়ে আলোচনা চলছে।   তবে রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, শেনজেনে সম্ভাব্য কোনো সমঝোতা অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া যাবে না। তিনি বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন। ১৯ নভেম্বরের এই বৈঠক বিশ্ব কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে যাচ্ছে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান যুদ্ধ এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হলেও তিন নেতার মধ্যে বাস্তব কোনো সমঝোতা হবে কি না, তা এখনো অনিশ্চিত।সংবাদসূত্র: রয়টার্স, আলজাজিরা, সিবিএস নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস ও লস অ্যাঞ্জেলেস টাইমস।

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১৪:২৪
চিত্রকর্মের সামনে ব্যবস্থাপক আমিরা আল-জাবেন।

ঐতিহ্যবাহী চিত্রকলার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধন ঘটালেন সৌদি শিল্পী

মার্কিন ডিএফসির অর্থায়নের আওতায় বাংলাদেশ, খুলছে বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার

মার্কিন ডিএফসির অর্থায়নের আওতায় বাংলাদেশ, খুলছে বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার

ইসরায়েলের বিরুদ্ধে সরব মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে

গাজায় অনাহারে মানুষ হ ত্যা ‘রেড লাইন’ লঙ্ঘন, ইসরায়েলের বিরুদ্ধে সরব মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে

বাঁয়ে আলিরেজা আসগারি এবং ডানে আবদুল্লাহ সাবেরি। ছবি: সংগৃহীত
ভয়াবহ চক্রান্ত ফাঁস, যেভাবে ইরানি জেনারেলকে অপহরণ ও নির্যাতন করে হত্যা করে মোসাদ

নিখোঁজ ইসরায়েলি পাইলট রন আরাদের সন্ধানে গত দুই দশকে সিরিয়া ও তুরস্ক থেকে ইরানের দুই শীর্ষ জেনারেলকে অপহরণ করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। দীর্ঘ তদন্ত শেষে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।    প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে তুরস্কের ইস্তাম্বুল থেকে অপহৃত ইরানি জেনারেল আলিরেজা আসগারিকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যা করে কৃষ্ণসাগরে মরদেহ ফেলে দেয় মোসাদ। অন্যদিকে, ২০২১ সালে সিরিয়ার দামেস্ক থেকে ফ্রিজ বহনের বড় কার্ডবোর্ড বাক্সে ভরে অপহরণ করা হয়েছিল আরেক জেনারেল আবদুল্লাহ সাবেরিকে, যাকে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ছেড়ে দেওয়া হয়।   নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, এই অভিযানের প্রথম দিকের শিকার হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল এবং দেশটির সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আসগারি। ২০০৬ সালের ডিসেম্বরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছে তাকসিম এলাকার সেলান হোটেলে ওঠেন আসগারি। এর কিছুক্ষণ পরই মোসাদ এজেন্টরা তাকে অপহরণ করে।   ঘটনার কয়েক বছর পর ইরান আসগারির বিষয়ে তথ্য চাইলে ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন প্রতিনিধিদের জানান, আরাদের বিষয়ে আসগারির কাছে তথ্য আছে—এমন ভুল ধারণা থেকে তাকে কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়েছিল। পরবর্তীতে মোসাদ নিশ্চিত হয় যে, ওই পাইলটের ব্যাপারে আসগারি কিছুই জানতেন না। তা সত্ত্বেও মোসাদ এজেন্টরা তাকে হত্যা করে মরদেহ কৃষ্ণ সাগরে ফেলে দেয়। সে সময় মোসাদের প্রধান ছিলেন মেইর দাগান এবং ২০০৭ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন এহুদ ওলমার্ট। একজন শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার মতো সিদ্ধান্তে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রীর অনুমোদন ছিল বলে ধারণা করা হয়।   অন্যদিকে, ইরানের নিজস্ব তদন্তেও বেরিয়ে আসে যে, ইস্তাম্বুলের হোটেল কক্ষের তালা ভেঙে আসগারিকে চেতনানাশক প্রয়োগ করে অপহরণ করা হয়েছিল এবং অপহরণে ব্যবহৃত গাড়িটি কৃষ্ণ সাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।   এতদিন আসগারির ভাগ্য নিয়ে নানা রহস্য ও গুঞ্জন প্রচলিত ছিল। ২০২৪ সালে ইরানবিরোধী একটি সংবাদমাধ্যম দাবি করেছিল যে, আসগারি ২০০৫ সালে থাইল্যান্ড থেকে মার্কিন গোয়েন্দাদের হয়ে কাজ শুরু করেন এবং নতুন পরিচয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে সাম্প্রতিক এই অনুসন্ধানী প্রতিবেদন সেই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে।   ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের ইরান শাখার সাবেক প্রধান ড্যানি সিট্রিনোভিচ এই ঘটনাকে ইসরায়েলের ‘ভুল বাজি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, রন আরাদ নিখোঁজ হওয়ার পেছনে ইরান দায়ী—ইসরায়েলের এমন ভুল ধারণা থেকেই আসগারিকে অপহরণ করা হয়েছিল। কিন্তু সব মূল্যায়ন বলছে, ১৯৮৮ সালেই আরাদ নিহত হন এবং তাকে কখনোই ইরানে নেওয়া হয়নি। ফলে আসগারিকে অপহরণ ও হত্যা করেও ইসরায়েল কোনো তথ্য পায়নি।   অন্যদিকে, ২০২১ সালে দামেস্কে প্রাতঃভ্রমণে বের হলে দুই ব্যক্তি মালামাল পরিবহনের ছদ্মবেশে ফ্রিজের একটি বিশাল কার্ডবোর্ড বাক্স নিয়ে জেনারেল আবদুল্লাহ সাবেরির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ আক্রমণ করে তাকে বাক্সবন্দি করে গাড়িতে তুলে নেয়। তাকে তেল আবিবে নিয়ে রন আরাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো তথ্য না মেলায় পরবর্তীতে তাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি রাস্তায় সামান্য কিছু অর্থ ও ইরানি দূতাবাসের ফোন নম্বর দিয়ে ছেড়ে দেওয়া হয়। ২০২৫ সালের অক্টোবরে মোসাদের সাথে সংশ্লিষ্ট একটি ফার্সি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও সাবেরিকে অপহরণের বিষয়টি ইঙ্গিতপূর্ণভাবে স্বীকার করা হয়েছিল।   ইরানকেন্দ্রিক এই অভিযানগুলো ব্যর্থ হওয়ার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তাদের নজর লেবাননের দিকে ঘুরিয়ে নেয়। ২০২৫ সালের শেষদিকে লেবাননের সাবেক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকে অপহরণ করে মোসাদ। ১৯৮৮ সালে রন আরাদকে পাহারা দেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তিদের একজন ছিলেন শুকর। ইসরায়েলি কর্মকর্তাদের বর্তমান ধারণা, ১৯৮৮ সালে ইসরায়েলি সেনাদের সাথে লড়াইয়ে শুকরের ভাই নিহত হওয়ার প্রতিশোধ নিতেই রন আরাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই তথ্যের সূত্র ধরে ২০২৬ সালের মার্চ মাসে লেবাননের নবী শিট এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে একটি কবরস্থানে খননকাজ চালালেও আরাদের দেহাবশেষ খুঁজে পায়নি। ওই অভিযানে কয়েক ডজন লেবানিজ নাগরিক প্রাণ হারান।   সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াইনেট

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১২:১
এনভিডিয়ার প্রাক্তন প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে গোপন সম্পর্কের জেরে আলোচনায় আসা সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস

এনভিডিয়া কেলেঙ্কারি: চীনা গুপ্তচর সন্দেহে আলোচিত অ্যালিস হুয়াং আগেই ছেড়েছেন মেগাস্পিড

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের গ্রিন ভ্যালিতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুঝুঁকিতে পড়া ২০ বছর বয়সী আবদুল্লাহর জীবন বাঁচান প্যারামেডিকরা। ছবি: সংগৃহীত

যাদের প্রচেষ্টায় ফিরে পেয়েছিলেন জীবন, এক বছর পর তাদের সঙ্গে আবেগঘন পুনর্মিলন আবদুল্লাহর

প্রাণ গেল ৬ মার্কিন সেনার, ঘাঁটির নিরাপত্তা নিয়ে আগেই সতর্ক করেছিলেন মেজর

একটি ড্রোনেই প্রাণ গেল ৬ মার্কিন সেনার, ঘাঁটির নিরাপত্তা নিয়ে আগেই সতর্ক করেছিলেন মেজর

পুতিন ও শি জিনপিংয়ের পর এবার কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা ট্রাম্পের
পুতিন ও শি জিনপিংয়ের পর এবার কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা ট্রাম্পের

আসন্ন এশিয়া সফরের অংশ হিসেবে চীনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বৃহস্পতিবার চীনের শেনজেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।   এই মেগা সম্মেলনের মাঝেই সোমবার হোয়াইট হাউস থেকে এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের কাছে কিমের সঙ্গে সম্ভাব্য সাক্ষাতের কথা জানান ট্রাম্প। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার ভোরে ফিলিপাইনে পৌঁছানোর মধ্য দিয়ে তার এই এশিয়া সফর শুরু হচ্ছে।   সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমরা হয়তো কিম জং উনের সঙ্গেও দেখা করতে পারি। তিনি সেখানে আসতে পারেন, তবে আমি নিশ্চিত নই। পুরো বিষয়টি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর নির্ভর করছে।" শেনজেনে অনুষ্ঠিতব্য এই শীর্ষ সম্মেলনে পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের মূল আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকছে পারমাণবিক নিরস্ত্রীকরণ।   এই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর আলোচনায় কিম জং উন যুক্ত হলে তা বৈশ্বিক কূটনীতিতে এক ঐতিহাসিক মাত্রা যোগ করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।   সম্প্রতি নির্বাচনী প্রচারণার সময় উত্তর কোরীয় নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক এনবিএ (NBA) তারকা ডেনিস রডম্যানের সঙ্গে ট্রাম্পের একটি বিশেষ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি কিমের সঙ্গে সাক্ষাতের এই সম্ভাবনা তৈরি হলো।   এখন দেখার বিষয়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সত্যিই কিম জং উন এই ত্রিপক্ষীয় সম্মেলনে উপস্থিত হয়ে পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো জটিল ইস্যুতে সংলাপে অংশ নেন কি না।

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১০:১৮
রাশিয়ার হামলায় ইউক্রেনে পারমাণবিক ঝুঁকির  আশঙ্কা, ৩৮ দেশের সতর্কবার্তা

রাশিয়ার হামলায় ইউক্রেনে পারমাণবিক ঝুঁকির আশঙ্কা, ৩৮ দেশের সতর্কবার্তা

মাত্র ১১ ইউয়ান বা ১ ডলার ৭০ সেন্টেরও কম দামে দুই বেডরুমের একটি ফ্ল্যাট কিনেছেন চীনের এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

চীনে ব্ল্যাক ফ্রাইডের ছাড়ে মাত্র ১ ডলার ৭০ সেন্টে দুই বেডরুমের ফ্ল্যাট কিনে হয়ে গেলেন বাড়ির মালিক

বছরে মাত্র ২৭ হাজার পাউন্ড বেতন পেয়েও ২৫ বছর বয়সে বাড়ির আংশিক মালিকানা কিনতে সক্ষম হয়েছেন লায়লা ফিলিপস। ছবি: সংগৃহীত

বছরে ২৭ হাজার পাউন্ড বেতনে সরকারি সুবিধা ও সঞ্চয়ের কৌশলে ২৫ বছরেই বাড়ির মালিক তরুণী

0 Comments