সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

পাকিস্তানে বিয়ের যৌতুক বা উপহার হিসেবে মোটরসাইকেল নয়, এখন সবার পছন্দ সোলার প্যানেল

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ১:১৮
পাকিস্তানে বিয়ের উপহার বা যৌতুকের তালিকায় এখন জায়গা করে নিয়েছে সোলার প্যানেল। ছবি: সংগৃহীত
পাকিস্তানে বিয়ের উপহার বা যৌতুকের তালিকায় এখন জায়গা করে নিয়েছে সোলার প্যানেল। ছবি: সংগৃহীত

পাকিস্তানে বিয়ের যৌতুক কিংবা উপহার হিসেবে একসময় মোটরসাইকেল, আসবাবপত্র ও স্বর্ণালংকারের কদর ছিল বেশি। কিন্তু এখন সেই তালিকায় জায়গা করে নিয়েছে সোলার প্যানেল। বিদ্যুতের চড়া দাম থেকে বাঁচতে দেশটির সাধারণ মানুষ ব্যাপকভাবে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন। বাড়ির ছাদ থেকে শুরু করে কৃষিজমি ও শিল্পকারখানায় ছড়িয়ে পড়েছে সোলার প্যানেল। তবে এই পরিবর্তন নতুন সংকট তৈরি করেছে পাকিস্তানের জাতীয় বিদ্যুৎ গ্রিডে।

 

বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে পাঞ্জাবের গ্রামাঞ্চলের বাসিন্দা ফয়সাল শাহজাদের গল্প। বিয়েতে শ্বশুরবাড়ি থেকে পাওয়া বিভিন্ন উপহারের মধ্যে তাঁর সবচেয়ে পছন্দের উপহার ৩৪০ ওয়াটের একটি সোলার প্যানেল। বিয়ের তিন মাস পরও সেটিই তাঁর কাছে সবচেয়ে মূল্যবান উপহার। ফয়সাল জানান, গ্রীষ্মকালে সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই প্যানেলের বিদ্যুৎ দিয়ে তাঁরা এয়ার কুলার চালিয়েছেন। ফলে দিনের বেলায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন হয়নি।

 

পাকিস্তানে সৌরবিদ্যুতের এমন ব্যবহার এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। শহরের বাসাবাড়ি, গ্রামের কৃষিজমি, হাসপাতাল ও শিল্পকারখানায় দ্রুত বাড়ছে সোলার প্যানেলের ব্যবহার। বিশেষ করে চীন থেকে আমদানি করা তুলনামূলক সস্তা প্যানেল সাধারণ মানুষের কাছে সৌরবিদ্যুৎকে সহজলভ্য করে তুলেছে।

 

গবেষণা প্রতিষ্ঠান রিনিউয়েবলস ফার্স্টের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের অংশ ১ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে পৌঁছেছে। দেশটির প্রায় ৭০ লাখ পরিবার এখন নিজস্ব সোলার প্যানেল ব্যবহার করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় কারণ বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। পাকিস্তানে অনেক পরিবারের মাসিক আয় ৪০ হাজার রুপির কম। অথচ কোনো কোনো পরিবারের বিদ্যুৎ বিল ১৫ থেকে ১৮ হাজার রুপিতে পৌঁছেছে। কয়েক বছরের ব্যবধানে বিদ্যুতের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। অন্যদিকে একই সময়ে চীনা সোলার প্যানেলের দাম কমেছে প্রায় ৯৩ শতাংশ। ফলে এককালীন খরচ করে সোলার প্যানেল বসানো অনেক পরিবারের কাছে লাভজনক হয়ে উঠেছে।

 

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আওয়াইস আহমেদ লেঘারিও সৌরবিদ্যুতের এই বিস্তারকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনেই কম খরচে বিদ্যুৎ পাওয়ার বিকল্প ব্যবস্থা তৈরি করেছেন।

 

তবে সৌরবিদ্যুতের এই অভাবনীয় জনপ্রিয়তাই এখন জাতীয় গ্রিডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যত বেশি পরিবার ও প্রতিষ্ঠান নিজস্ব সোলার প্যানেল ব্যবহার করছে, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ কেনার পরিমাণ তত কমছে। অথচ বিদ্যুৎকেন্দ্রের স্থায়ী ব্যয়, সঞ্চালনব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের খরচ আগের মতোই বহন করতে হচ্ছে।

 

ফলে এসব ব্যয়ের চাপ পড়ছে গ্রিডের ওপর নির্ভরশীল অবশিষ্ট গ্রাহকদের ওপর। বিদ্যুতের দাম বাড়লে আরও বেশি মানুষ সোলার প্যানেল ব্যবহারে উৎসাহিত হচ্ছেন। বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে বিদ্যুৎ খাতের এক ধরনের দুষ্টচক্র হিসেবে বর্ণনা করছেন।

 

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। যাঁদের সোলার প্যানেল কেনার সামর্থ্য নেই, তাঁদের জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপরই নির্ভর করতে হচ্ছে। ফলে অন্যরা সাশ্রয়ী বিদ্যুতের সুবিধা পেলেও তাঁদের জন্য বিদ্যুতের খরচ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

জ্বালানিমন্ত্রী লেঘারি জানিয়েছেন, গত দুই বছরে গ্রিডের বিদ্যুতের ব্যবহার কমে যাওয়ায় অবশিষ্ট গ্রাহকদের ওপর বছরে ৫০ কোটি ডলারের বেশি অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা ব্যয়বহুল চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার।

 

বাসাবাড়ির পাশাপাশি পাকিস্তানের বড় শিল্পকারখানাগুলোও সৌরবিদ্যুতের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। ইসলামাবাদের কোহিনূর টেক্সটাইল মিলস এর একটি উদাহরণ। প্রতিষ্ঠানটির শত শত মেশিন এখন দিনের বেলায় সৌরবিদ্যুতে চলছে। আগে ব্যবহৃত ফার্নেস অয়েলচালিত ইঞ্জিনগুলো সরিয়ে রাখা হয়েছে। রাতের বেলা ও মেঘলা দিনে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করা হলেও ভবিষ্যতে ব্যাটারিতে সৌরবিদ্যুৎ সংরক্ষণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

 

এদিকে সৌরবিদ্যুৎ উৎপাদনকারীদের জন্য সরকারের নতুন নীতিমালা নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে। আগে বাড়তি সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে গ্রাহকেরা নেট মিটারিংয়ের মাধ্যমে আর্থিক সুবিধা পেতেন। কিন্তু চলতি বছর সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে।

 

ফয়সালাবাদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আরিফ এহসান মালিকের অভিযোগ, সরকার এখন সৌরবিদ্যুৎ উৎপাদনকারীদের কাছ থেকে কম দামে বিদ্যুৎ কিনে বেশি দামে বিক্রি করছে। এতে সোলার প্যানেলে বিনিয়োগকারীরা প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

 

অন্যদিকে জ্বালানিমন্ত্রী লেঘারির দাবি, আগের নীতিমালা বহাল থাকলে আগামী দুই বছরের মধ্যে সাধারণ গ্রিড গ্রাহকদের ওপর বছরে ১৫০ থেকে ২০০ বিলিয়ন রুপির অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারত।

 

সরকার এখন জাতীয় গ্রিডকে আধুনিক করার পাশাপাশি সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যাটারি উৎপাদন ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে। ২০৩৬ সালের মধ্যে নবায়নযোগ্য ও পারমাণবিক জ্বালানি থেকে দেশের ৯০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

 

পাকিস্তানে সৌরবিদ্যুতের এই দ্রুত বিস্তার একদিকে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল কমানোর সুযোগ তৈরি করেছে, অন্যদিকে জাতীয় বিদ্যুৎব্যবস্থার অর্থনৈতিক কাঠামোকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিয়ের উপহার হিসেবে সোলার প্যানেলের জনপ্রিয়তা সেই পরিবর্তনেরই একটি উল্লেখযোগ্য উদাহরণ।

 

সূত্র: বিবিসি


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
পাকিস্তানে বিয়ের উপহার বা যৌতুকের তালিকায় এখন জায়গা করে নিয়েছে সোলার প্যানেল। ছবি: সংগৃহীত
পাকিস্তানে বিয়ের যৌতুক বা উপহার হিসেবে মোটরসাইকেল নয়, এখন সবার পছন্দ সোলার প্যানেল

পাকিস্তানে বিয়ের যৌতুক কিংবা উপহার হিসেবে একসময় মোটরসাইকেল, আসবাবপত্র ও স্বর্ণালংকারের কদর ছিল বেশি। কিন্তু এখন সেই তালিকায় জায়গা করে নিয়েছে সোলার প্যানেল। বিদ্যুতের চড়া দাম থেকে বাঁচতে দেশটির সাধারণ মানুষ ব্যাপকভাবে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন। বাড়ির ছাদ থেকে শুরু করে কৃষিজমি ও শিল্পকারখানায় ছড়িয়ে পড়েছে সোলার প্যানেল। তবে এই পরিবর্তন নতুন সংকট তৈরি করেছে পাকিস্তানের জাতীয় বিদ্যুৎ গ্রিডে।   বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে পাঞ্জাবের গ্রামাঞ্চলের বাসিন্দা ফয়সাল শাহজাদের গল্প। বিয়েতে শ্বশুরবাড়ি থেকে পাওয়া বিভিন্ন উপহারের মধ্যে তাঁর সবচেয়ে পছন্দের উপহার ৩৪০ ওয়াটের একটি সোলার প্যানেল। বিয়ের তিন মাস পরও সেটিই তাঁর কাছে সবচেয়ে মূল্যবান উপহার। ফয়সাল জানান, গ্রীষ্মকালে সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই প্যানেলের বিদ্যুৎ দিয়ে তাঁরা এয়ার কুলার চালিয়েছেন। ফলে দিনের বেলায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন হয়নি।   পাকিস্তানে সৌরবিদ্যুতের এমন ব্যবহার এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। শহরের বাসাবাড়ি, গ্রামের কৃষিজমি, হাসপাতাল ও শিল্পকারখানায় দ্রুত বাড়ছে সোলার প্যানেলের ব্যবহার। বিশেষ করে চীন থেকে আমদানি করা তুলনামূলক সস্তা প্যানেল সাধারণ মানুষের কাছে সৌরবিদ্যুৎকে সহজলভ্য করে তুলেছে।   গবেষণা প্রতিষ্ঠান রিনিউয়েবলস ফার্স্টের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের অংশ ১ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে পৌঁছেছে। দেশটির প্রায় ৭০ লাখ পরিবার এখন নিজস্ব সোলার প্যানেল ব্যবহার করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় কারণ বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। পাকিস্তানে অনেক পরিবারের মাসিক আয় ৪০ হাজার রুপির কম। অথচ কোনো কোনো পরিবারের বিদ্যুৎ বিল ১৫ থেকে ১৮ হাজার রুপিতে পৌঁছেছে। কয়েক বছরের ব্যবধানে বিদ্যুতের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। অন্যদিকে একই সময়ে চীনা সোলার প্যানেলের দাম কমেছে প্রায় ৯৩ শতাংশ। ফলে এককালীন খরচ করে সোলার প্যানেল বসানো অনেক পরিবারের কাছে লাভজনক হয়ে উঠেছে।   পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আওয়াইস আহমেদ লেঘারিও সৌরবিদ্যুতের এই বিস্তারকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনেই কম খরচে বিদ্যুৎ পাওয়ার বিকল্প ব্যবস্থা তৈরি করেছেন।   তবে সৌরবিদ্যুতের এই অভাবনীয় জনপ্রিয়তাই এখন জাতীয় গ্রিডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যত বেশি পরিবার ও প্রতিষ্ঠান নিজস্ব সোলার প্যানেল ব্যবহার করছে, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ কেনার পরিমাণ তত কমছে। অথচ বিদ্যুৎকেন্দ্রের স্থায়ী ব্যয়, সঞ্চালনব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের খরচ আগের মতোই বহন করতে হচ্ছে।   ফলে এসব ব্যয়ের চাপ পড়ছে গ্রিডের ওপর নির্ভরশীল অবশিষ্ট গ্রাহকদের ওপর। বিদ্যুতের দাম বাড়লে আরও বেশি মানুষ সোলার প্যানেল ব্যবহারে উৎসাহিত হচ্ছেন। বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে বিদ্যুৎ খাতের এক ধরনের দুষ্টচক্র হিসেবে বর্ণনা করছেন।   সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। যাঁদের সোলার প্যানেল কেনার সামর্থ্য নেই, তাঁদের জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপরই নির্ভর করতে হচ্ছে। ফলে অন্যরা সাশ্রয়ী বিদ্যুতের সুবিধা পেলেও তাঁদের জন্য বিদ্যুতের খরচ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।   জ্বালানিমন্ত্রী লেঘারি জানিয়েছেন, গত দুই বছরে গ্রিডের বিদ্যুতের ব্যবহার কমে যাওয়ায় অবশিষ্ট গ্রাহকদের ওপর বছরে ৫০ কোটি ডলারের বেশি অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা ব্যয়বহুল চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার।   বাসাবাড়ির পাশাপাশি পাকিস্তানের বড় শিল্পকারখানাগুলোও সৌরবিদ্যুতের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। ইসলামাবাদের কোহিনূর টেক্সটাইল মিলস এর একটি উদাহরণ। প্রতিষ্ঠানটির শত শত মেশিন এখন দিনের বেলায় সৌরবিদ্যুতে চলছে। আগে ব্যবহৃত ফার্নেস অয়েলচালিত ইঞ্জিনগুলো সরিয়ে রাখা হয়েছে। রাতের বেলা ও মেঘলা দিনে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করা হলেও ভবিষ্যতে ব্যাটারিতে সৌরবিদ্যুৎ সংরক্ষণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।   এদিকে সৌরবিদ্যুৎ উৎপাদনকারীদের জন্য সরকারের নতুন নীতিমালা নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে। আগে বাড়তি সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে গ্রাহকেরা নেট মিটারিংয়ের মাধ্যমে আর্থিক সুবিধা পেতেন। কিন্তু চলতি বছর সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে।   ফয়সালাবাদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আরিফ এহসান মালিকের অভিযোগ, সরকার এখন সৌরবিদ্যুৎ উৎপাদনকারীদের কাছ থেকে কম দামে বিদ্যুৎ কিনে বেশি দামে বিক্রি করছে। এতে সোলার প্যানেলে বিনিয়োগকারীরা প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।   অন্যদিকে জ্বালানিমন্ত্রী লেঘারির দাবি, আগের নীতিমালা বহাল থাকলে আগামী দুই বছরের মধ্যে সাধারণ গ্রিড গ্রাহকদের ওপর বছরে ১৫০ থেকে ২০০ বিলিয়ন রুপির অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারত।   সরকার এখন জাতীয় গ্রিডকে আধুনিক করার পাশাপাশি সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যাটারি উৎপাদন ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে। ২০৩৬ সালের মধ্যে নবায়নযোগ্য ও পারমাণবিক জ্বালানি থেকে দেশের ৯০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।   পাকিস্তানে সৌরবিদ্যুতের এই দ্রুত বিস্তার একদিকে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল কমানোর সুযোগ তৈরি করেছে, অন্যদিকে জাতীয় বিদ্যুৎব্যবস্থার অর্থনৈতিক কাঠামোকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিয়ের উপহার হিসেবে সোলার প্যানেলের জনপ্রিয়তা সেই পরিবর্তনেরই একটি উল্লেখযোগ্য উদাহরণ।   সূত্র: বিবিসি

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ১:১৮
মোটরসাইকেল বা এসির ভিড়ে পাকিস্তানের বিয়েতে এখন জনপ্রিয় উপহারের তালিকায় শীর্ষে সোলার প্যানেল। ছবি: সংগৃহীত

পাকিস্তানে সৌরবিদ্যুতের নীরব বিপ্লব: ঘরে ঘরে সোলার প্যানেল, সংকটে জাতীয় গ্রিড

মুসলিম অ্যাক্টিভিস্টের হিজাব খুলে ডিপফেক ছবি, ইলন মাস্কের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

মুসলিম অ্যাক্টিভিস্টের হিজাব খুলে ডিপফেক ছবি, ইলন মাস্কের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

পারমাণবিক অ স্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, সম্প্রসারিত হচ্ছে ইউরেনিয়াম স্থাপনা

পারমাণবিক অ স্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, সম্প্রসারিত হচ্ছে ইউরেনিয়াম স্থাপনা

পুতিনের চীন সফরের মধ্যেই তাইওয়ানের কাছে দ্বিতীয়বার রুশ সামরিক বিমানের আনাগোনা
পুতিনের চীন সফরের মধ্যেই তাইওয়ানের কাছে দ্বিতীয়বার রুশ সামরিক বিমানের আনাগোনা

তাইওয়ানের পূর্ব উপকূলের আকাশসীমার কাছে সপ্তাহে দ্বিতীয়বারের মতো দুটি রুশ সামরিক বিমান শনাক্ত করার দাবি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দক্ষিণ দিক থেকে উড়ে এসে বিমান দুটি তাইওয়ানের পূর্ব পাশ দিয়ে অতিক্রম করে এবং ধারণা করা হচ্ছে সেগুলো ভিয়েতনাম থেকে ফিরছিল।   এমন সময় এই ঘটনা ঘটল, যখন এপেক (APEC) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে অবস্থান করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে পুতিনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।   তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ন্যাটোর কাছে ‘বিয়ার’ (Bear) নামে পরিচিত রুশ বাহিনীর দুটি ‘টিইউ-৯৫’ (Tu-95) বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (ADIZ) প্রবেশ করে। পরবর্তীতে উত্তর-পূর্বে কিলাং বন্দর শহরের কাছ দিয়ে তাইওয়ানের আকাশসীমা অঞ্চল ত্যাগ করে বিমান দুটি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি এফ-১৬ (F-16) যুদ্ধবিমান থেকে তোলা রুশ বিমানটির একটি ছবি প্রকাশ করা হয়েছে।   রয়টার্স ছবির নির্দিষ্ট তারিখ ও স্থান স্বাধীনভাবে যাচাই করতে না পারলেও বিমানটির লেজে থাকা রেজিস্ট্রেশন নম্বর চলতি সপ্তাহের মঙ্গল ও বুধবার ভিয়েতনামের দা নাংয়ে দেখা যাওয়া একটি বিমানের নম্বরের সঙ্গে মিলে গেছে। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং রয়টার্সের যাচাই করা ভিডিওতে দা নাং বিমানবন্দর থেকে বিমানটিকে উড্ডয়ন করতে দেখা যায়।   পুরোনো স্নায়ুযুদ্ধকালীন নকশার এই টিইউ-৯৫ বিমানগুলোর কিছু সংস্করণ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, আর কিছু দীর্ঘপাল্লার নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়। পুরো ঘটনাটি যৌথ গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধানের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে এবং তাইওয়ানের সশস্ত্র বাহিনী ‘যথাযথ সাড়া’ দিয়েছে বলে সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।   এর আগে গত মঙ্গলবারও তাইওয়ানের পূর্ব উপকূল ধরে দক্ষিণমুখী দুটি রুশ সামরিক বিমান উড়ে যাওয়ার কথা জানিয়েছিল তাইপে। সেদিন জাপানও একই ধরনের তৎপরতার কথা জানায় এবং তাইওয়ানের পূর্ব উপকূল দিয়ে বিমানগুলোর উড়ে যাওয়ার একটি মানচিত্র প্রকাশ করে।   উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে মস্কোর ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে সেমিকন্ডাক্টর উৎপাদনে শীর্ষস্থানীয় তাইওয়ান। অন্যদিকে, তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন এবং বেইজিংয়ের এই অবস্থানকে রাশিয়া বারবার সমর্থন জানিয়ে আসছে; তবে তাইওয়ান সরকার বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দ্বীপের ভবিষ্যৎ কেবল সেখানকার জনগণই নির্ধারণ করবে।   এদিকে বৃহস্পতিবার এপেক সম্মেলনের শুরুতে তাইওয়ানের প্রতিনিধি এবং কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার-এর প্রতিষ্ঠাতা স্ট্যান শিহ-এর সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের সংক্ষিপ্ত করমর্দনের ঘটনাও ঘটেছে। তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১৫:৩০
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অপরাধে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়। ছবি: সংগৃহীত

আইসিজের রায়ে রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার ও প্রত্যাবাসনের পথে কী অর্থ বহন করছে?

চীনের শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে ত্রিপক্ষীয় বৈঠকে পুতিনের নিরাপত্তারক্ষীর হাতে রহস্যময় কালো ব্রিফকেস। ছবি: সংগৃহীত

এপেক সম্মেলনে পুতিনের সাথে রহস্যময় ‘পারমাণবিক ব্রিফকেস’, কী থাকে এতে?

বাংলাদেশে দুর্নীতির মামলাকে উদ্দেশ্য প্রণোদিত দাবি, ড. ইউনূসের বিরুদ্ধে  আইনী পদক্ষেপের কথা ভাবছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক

বাংলাদেশে দুর্নীতির মামলাকে উদ্দেশ্য প্রণোদিত দাবি, ড. ইউনূসের বিরুদ্ধে আইনী পদক্ষেপের কথা ভাবছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক

চীনের শেনজেনে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে পরমাণু অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ও ধ্বংস করার আহ্বান জানালেন শি জিনপিং। ছবি সংগৃহীত
ট্রাম্প-পুতিনের সঙ্গে বৈঠকে পরমাণু অস্ত্র ধ্বংসের ও নিষিদ্ধের ডাক শি জিনপিংয়ের

বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ও ধ্বংস করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে তিনি পরমাণুমুক্ত বিশ্ব গড়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।   বৈঠকে শি জিনপিং বলেন, পরমাণু অস্ত্রের ওপর সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং এসব অস্ত্র সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। এর মাধ্যমে একটি পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।   তিনি আরও বলেন, পরমাণু যুদ্ধে কোনো পক্ষেরই জয়ী হওয়ার সুযোগ নেই। এ ধরনের যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়। পরমাণু যুদ্ধ প্রতিরোধে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে।   বিশ্বের তিন প্রধান পরমাণু শক্তিধর দেশের নেতাদের এই বৈঠকে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, পরমাণু অস্ত্রের সংখ্যা কমানো এবং এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকি হ্রাসে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।   তবে বৈঠক শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় পরমাণু অস্ত্র সম্পূর্ণ বিলুপ্ত করার কোনো বাধ্যতামূলক চুক্তি বা সময়সীমা ঘোষণা করা হয়নি। বরং পরমাণু অস্ত্রের বিস্তার ঠেকানো এবং পরমাণু যুদ্ধের ঝুঁকি কমাতে আলোচনার মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে তিন নেতা একমত হয়েছেন।   এ বৈঠকটি ছিল যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের প্রথম ত্রিপক্ষীয় সম্মেলন। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে শেনজেনে এটি অনুষ্ঠিত হয়।   সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ৯:৫৬
অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী  কাউন্সিলর  সাবরিন ফারুকী, এবার পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন সাবরিন ফারুকী, এবার পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ল্যাংলিতে দগ্ধ গাড়ির ভেতর থেকে ২৫ বছর বয়সি ভারতীয় যুবক তুষার শর্মার মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

কানাডায় পোড়া গাড়ির ভেতর ভারতীয় যুবকের লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

চীনে এপেক সম্মেলনে দ্বিপাক্ষীয় বৈঠকে পুতিনকে দেখিয়ে ট্রাম্পের রসিকতা, বললেন ‘উনি কে?’

চীনে এপেক সম্মেলনে দ্বিপাক্ষীয় বৈঠকে পুতিনকে দেখিয়ে ট্রাম্পের রসিকতা, বললেন ‘উনি কে?’

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...