যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ ইরানের আদালতের
যুক্তরাষ্ট্রের কাছে ২৯০ বিলিয়ন (২৯ হাজার কোটি) ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরানের আদালত। দেশটির বিচার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর বলেছেন, 'আমরা অভ্যন্তরীণ আদালতগুলোতে মার্কিনীদের বিরুদ্ধে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের রায় পেয়েছি।'
এছাড়া ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়ায় উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি চলমান যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকে অর্থাৎ কয়েক দশক ধরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দাবি করা হয়েছে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreযুক্তরাষ্ট্রের কাছে ২৯০ বিলিয়ন (২৯ হাজার কোটি) ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরানের আদালত। দেশটির বিচার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর বলেছেন, 'আমরা অভ্যন্তরীণ আদালতগুলোতে মার্কিনীদের বিরুদ্ধে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের রায় পেয়েছি।' এছাড়া ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়ায় উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি চলমান যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকে অর্থাৎ কয়েক দশক ধরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দাবি করা হয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
ভুল করে নিজে ক্ষমা চাইতে চান না? জাপানে টাকা দিলেই আপনার হয়ে ক্ষমা চাইবে অ্যাপোলজি এজেন্সি
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল
গোপনে পারমাণবিক অস্ত্রের শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া, প্রকাশ্যে এলো নতুন তথ্য
দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে তরুণদের একটি অংশের মধ্যে। কেউ সরাসরি মসজিদে গিয়ে ইসলামি শিক্ষা গ্রহণ করছেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে কোরীয় মুসলিমদের জীবনযাপন, ধর্মীয় বিশ্বাস ও অভিজ্ঞতা অনুসরণ করছেন। দেশটিতে স্থানীয়ভাবে ইসলাম গ্রহণ করা কোরীয় নাগরিকদের সংখ্যা প্রায় ৪৫ হাজারে পৌঁছেছে বলে একটি প্রতিবেদনে উঠে এসেছে। ২০২৬ সালের ১২ অক্টোবর প্রকাশিত দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ায় ইসলাম গ্রহণকারী স্থানীয় কোরীয়দের অভিজ্ঞতা, ধর্মীয় আগ্রহ এবং নতুন প্রজন্মের মধ্যে ইসলামের পরিচিতি বাড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের লেখক নাথালি এম. কওন দক্ষিণ কোরিয়ার সমাজ ও অভিবাসন নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় জন্ম ও বেড়ে ওঠা আনুমানিক ৪৫ হাজার জাতিগত কোরীয় ইসলাম গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক তরুণ রয়েছেন। বিশেষ করে ২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে ইসলাম সম্পর্কে জানার আগ্রহের বিষয়টি উঠে এসেছে। রাজধানী সিউলের ইতাওয়ান এলাকায় অবস্থিত সিউল সেন্ট্রাল মসজিদ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মসজিদটিতে প্রতি মাসে প্রায় ৫ থেকে ২৫ জন নতুন আগ্রহী ব্যক্তি ইসলাম সম্পর্কে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য আসেন। তাঁদের অধিকাংশই পুরুষ। প্রশিক্ষণ শেষে আগ্রহীরা চাইলে ইসলাম গ্রহণের ঘোষণা হিসেবে শাহাদাহ পাঠ করতে পারেন। তবে প্রশিক্ষণে অংশ নেওয়া প্রত্যেকেই ইসলাম গ্রহণ করেন, এমন নয়। প্রতিবেদনে ইউসুফ নামের এক কোরীয় মুসলিমের অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। তিনি ২০১৪ সালে ইসলাম গ্রহণ করেন। ত্রিশোর্ধ্ব ইউসুফের ভাষ্য অনুযায়ী, মুসলিম বন্ধুদের সঙ্গে পরিচয়ের মাধ্যমে তাঁর ইসলামের প্রতি আগ্রহ তৈরি হয়। একটি ইংরেজি ভাষা শেখার ক্লাবে মুসলিমদের সঙ্গে পরিচয়ের পর তিনি ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করেন। তাঁর কাছে নতুন ভাষা ও ধর্ম শেখা ছিল প্রচলিত সামাজিক গণ্ডির বাইরে গিয়ে নতুন কিছু জানার সুযোগ। ইসলাম গ্রহণের কারণ হিসেবে প্রতিবেদনে কয়েকটি বিষয় উঠে এসেছে। এর মধ্যে রয়েছে এক আল্লাহর প্রতি বিশ্বাস, ধর্মীয় বিধানের সরলতা, পারিবারিক মূল্যবোধ, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান এবং মুসলিম সম্প্রদায়ের পারস্পরিক সহযোগিতা। কোরীয় সমাজে বিয়ে ও সম্পর্কের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়েও কিছু তরুণের অসন্তুষ্টির কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইউসুফের অভিজ্ঞতা অনুযায়ী, কিছু কোরীয় পুরুষ ইসলামি পারিবারিক জীবন ও বিয়ের ধারণার প্রতি আকৃষ্ট হচ্ছেন। তবে নারীদের ইসলাম গ্রহণের ক্ষেত্রে একই কারণ প্রযোজ্য নয়। তাঁদের কেউ কেউ একত্ববাদ, ধর্মীয় সরলতা ও পারিবারিক মূল্যবোধকে গুরুত্ব দিয়েছেন। ত্রিশোর্ধ্ব আরেউম নামের এক কোরীয় নারীও ইসলাম গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তাঁর কাছে ইসলামের এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মানের শিক্ষা আকর্ষণীয় মনে হয়েছে। কোরীয় সংস্কৃতিতেও বড়দের সম্মান করার বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় তিনি পরিবারের কাছে নিজের ধর্মীয় সিদ্ধান্ত ব্যাখ্যা করতে পেরেছেন। ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করাও নতুন কোরীয় মুসলিমদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশটির প্রচলিত গণমাধ্যমে ইসলাম ও মুসলিমদের সম্পর্কে নেতিবাচক ধারণা থাকায় কেউ কেউ শুরুতে নানা প্রশ্ন ও সামাজিক বাধার মুখোমুখি হন। ইসলাম গ্রহণের পর পরিচিতজন বা কর্মক্ষেত্রে বৈষম্য কিংবা সামাজিক দূরত্বের অভিজ্ঞতাও কিছু মুসলিম জানিয়েছেন। তবে নতুন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে তাঁরা সহযোগিতা ও মানসিক সমর্থন খুঁজে পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কোরীয় মুসলিমদের সক্রিয়তা ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরির আরেকটি বড় মাধ্যম হয়ে উঠছে। বিভিন্ন কনটেন্ট নির্মাতা নিজেদের দৈনন্দিন জীবন, নামাজ, রোজা, হিজাব, পোশাক এবং ধর্মীয় অভিজ্ঞতা নিয়ে ভিডিও প্রকাশ করছেন। কোরীয় মুসলিমদের মধ্যে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আয়ানা জিহে মুন এবং দাউদ কিমের নামও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আয়ানা মুন ইসলাম গ্রহণের পর ইন্দোনেশিয়ায় বসবাস শুরু করেন এবং মুসলিম পোশাক ও জীবনধারা নিয়ে কাজ করছেন। অন্যদিকে দাউদ কিম নিজের ইসলাম গ্রহণ ও মুসলিম হিসেবে জীবনযাপনের অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন। বিশেষ করে কোরীয় ঐতিহ্যবাহী পোশাক হানবক এবং হিজাবের সমন্বয়ে তৈরি পোশাক সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ তৈরি করছে। এর মাধ্যমে স্থানীয় সংস্কৃতির সঙ্গে মুসলিম জীবনধারার একটি পরিচিত সংযোগ তৈরি হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় ইসলামের ইতিহাসও বেশ পুরোনো। প্রতিবেদনে বলা হয়েছে, সিলা রাজবংশের সময় মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীদের সঙ্গে কোরীয় উপদ্বীপের যোগাযোগ ছিল। পরবর্তী সময়ে গোরিও ও জোসন রাজবংশের সময়ও মুসলিম ব্যবসায়ী ও বিভিন্ন সম্প্রদায়ের উপস্থিতির তথ্য পাওয়া যায়। তবে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের কারণে সেখানে মুসলিম সম্প্রদায়ের ধারাবাহিক উপস্থিতি বজায় থাকেনি। আধুনিক দক্ষিণ কোরিয়ায় ইসলাম বিস্তারের ক্ষেত্রে ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতিসংঘের বাহিনীর অংশ হিসেবে তুরস্কের প্রায় সাড়ে চার হাজার সেনা দক্ষিণ কোরিয়ায় অবস্থান করেছিলেন। যুদ্ধের সময় তাঁরা শুধু সামরিক দায়িত্ব পালন করেননি, যুদ্ধাহত ও এতিম শিশুদের সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রমেও অংশ নেন। তাঁদের সঙ্গে স্থানীয় মানুষের যোগাযোগের মধ্য দিয়ে অনেক কোরীয় ইসলাম সম্পর্কে জানতে পারেন। সমসাময়িক কোরীয় মুসলিম সম্প্রদায়ের ভিত্তি গড়ে ওঠার ক্ষেত্রে এই যোগাযোগ গুরুত্বপূর্ণ ছিল। ১৯৫৫ সালে কোরীয় মুসলিম সমাজ গঠনের উদ্যোগ নেওয়া হয়। পরে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় কোরিয়া মুসলিম ফেডারেশন। ১৯৭৬ সালে রাজধানী সিউলের ইতাওয়ান এলাকায় সিউল সেন্ট্রাল মসজিদ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি দক্ষিণ কোরিয়ার মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র। কোরিয়া মুসলিম ফেডারেশনের ২০২৫ সালের প্রকাশিত তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মুসলিম জনসংখ্যা আনুমানিক আড়াই লাখ। এর মধ্যে স্থানীয় কোরীয় মুসলিমদের পাশাপাশি ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মধ্য এশিয়া ও অন্যান্য মুসলিমপ্রধান দেশ থেকে আসা অভিবাসী, শিক্ষার্থী ও কর্মজীবীরা রয়েছেন। দেশটিতে ২৪টি মসজিদ এবং ২৬০টির বেশি নামাজের স্থান রয়েছে বলে ফেডারেশনের তথ্য জানায়। তবে স্থানীয় কোরীয় মুসলিমের সংখ্যা এবং দেশটির মোট মুসলিম জনসংখ্যা এক বিষয় নয়। ৪৫ হাজারের হিসাবটি কোরীয় বংশোদ্ভূত ইসলাম গ্রহণকারীদের একটি আনুমানিক সংখ্যা। অন্যদিকে আড়াই লাখের হিসাবের মধ্যে বিদেশি মুসলিমরাও অন্তর্ভুক্ত। দক্ষিণ কোরিয়ায় ইসলাম সম্পর্কে জানার আগ্রহ, স্থানীয় কোরীয় মুসলিমদের সক্রিয়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের উপস্থিতি নতুন এক সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে এই আগ্রহকে পুরো তরুণ সমাজের ধর্মীয় পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই। বরং দেশটির বহুসাংস্কৃতিক সমাজে ইসলাম সম্পর্কে জানার নতুন সুযোগ ও আগ্রহ তৈরি হচ্ছে। তথ্যসূত্র: দ্য কোরিয়া টাইমস, কোরিয়া মুসলিম ফেডারেশন।
ইরানের বন্দর ঘিরে মার্কিন নৌ অবরোধ, সর্বস্ব দিয়ে প্রতিহতের হুঁশিয়ারি তেহরানের
লন্ডনে নদী থেকে ২০০ ব্যাগ বর্জ্য অপসারণ, মামলা না করে স্বেচ্ছাসেবীদের সতর্ক করল কর্তৃপক্ষ
বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে সব বোতলজাত পানির পরীক্ষা করার সিদ্ধান্ত ভারতে
বলিউড সুপারস্টার শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চুপ থাকার ইশারা করতে দেখা গেল ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে। মুম্বাইয়ে আয়োজিত গ্লোবাল পিস অনার্স ২০২৬ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। ভিডিওতে অনন্তকে আঙুল ঠোঁটের কাছে নিয়ে শাহরুখের উদ্দেশে ইশারা করতে দেখা যায়। তবে তাঁদের মধ্যে ঠিক কী কথা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (২১ নভেম্বর) মুম্বাইয়ের ঐতিহাসিক গেটওয়ে অব ইন্ডিয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সাহসী ব্যক্তিদের সম্মান জানানো ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য। গালফ নিউজের ২২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানের মঞ্চে আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে কথা বলছিলেন অনন্ত আম্বানি। এ সময় তাঁদের কাছে আসেন শাহরুখ খান। তিনজনের মধ্যে প্রথমে হাসিমুখে কথাবার্তা চলতে দেখা যায়। একপর্যায়ে শাহরুখ কিছু বলতে শুরু করলে অনন্ত তাঁর ঠোঁটের কাছে আঙুল তুলে চুপ থাকার ইশারা করেন বলে মনে হয়। ভিডিওতে ওই মুহূর্তে শাহরুখকে কিছুটা অপ্রস্তুত দেখায়। তবে তিনি দ্রুত নিজেকে সামলে নেন এবং হাসিমুখে মঞ্চে থাকা অন্য অতিথিদের সঙ্গে কথা বলতে শুরু করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই অনন্ত আম্বানির আচরণের সমালোচনা করেছেন। তাঁদের মতে, একজন প্রতিষ্ঠিত অভিনেতার সঙ্গে প্রকাশ্যে এমন আচরণ করা উচিত হয়নি। আবার কেউ কেউ ঘটনাটিকে ভারতের বিনোদনজগতে অর্থ ও প্রভাবের সম্পর্কের সঙ্গে যুক্ত করে মন্তব্য করেছেন। একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, পরিস্থিতি যা-ই হোক না কেন, পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। শাহরুখ খান নিজের যোগ্যতায় দীর্ঘ ক্যারিয়ার গড়ে তুলেছেন বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে, কয়েকজন ব্যবহারকারী মনে করছেন, ভিডিওর সংক্ষিপ্ত অংশ দেখে পুরো ঘটনা বিচার করা ঠিক নয়। অনন্ত আম্বানি হয়তো সদগুরুর বক্তব্য শেষ হওয়ার সুযোগ দিতে চেয়েছিলেন। তাঁদের মধ্যে কথোপকথনের প্রকৃত বিষয়বস্তু জানা না থাকায় ইশারাটির উদ্দেশ্য নিশ্চিত করা সম্ভব নয়। গালফ নিউজ ছাড়াও বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ভিডিওতে শাহরুখ ও অনন্তের মধ্যে কোনো বিরোধ হয়েছিল, এমন তথ্য নিশ্চিত হওয়া যায়নি। গ্লোবাল পিস অনার্সের অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং, অক্ষয় কুমার ও বিক্রান্ত ম্যাসির মতো তারকারা। চলচ্চিত্র, ব্যবসা ও আধ্যাত্মিক জগতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মুম্বাই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো। তবে অনুষ্ঠানের আনুষ্ঠানিক আয়োজনের চেয়ে শাহরুখ ও অনন্তের কয়েক সেকেন্ডের কথোপকথনই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে নানা ব্যাখ্যা সামনে এলেও সংক্ষিপ্ত ভিডিও থেকে তাঁদের কথোপকথনের প্রকৃত অর্থ নিশ্চিত করা যাচ্ছে না। সংবাদসূত্র গালফ নিউজ
কানাডায় নামাজ আদায়ে আতঙ্কিত ছিল মুসল্লিরা, মসজিদ ঘিরে পাশে দাঁড়ালেন শত শত প্রতিবেশী
ফেলে দেয়া মোবাইল-কম্পিউটারে থেকেই মিলবে ২১ ক্যারেট স্বর্ণ! নতুন প্রযুক্তি উদ্ভাবন

