সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ০:৪
মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলিকে স্বাগত জানাতে তিয়ানগং স্টেশনে শতাধিক হালাল খাবার। ছবি: সংগৃহীত
মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলিকে স্বাগত জানাতে তিয়ানগং স্টেশনে শতাধিক হালাল খাবার। ছবি: সংগৃহীত

মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে ইতিহাস গড়েছেন মুহাম্মদ জিশান আলি। তাঁকে স্বাগত জানাতে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে রাখা হয়েছে শতাধিক ধরনের হালাল খাবার। বিশেষ এই খাদ্যতালিকায় রয়েছে গরুর মাংসের নিহারি, ভেড়ার মাংসের কোরমা, ছোলার তরকারি ও বাটার চিকেনের মতো জনপ্রিয় খাবার।

 

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, প্রথম বিদেশি নভোচারীকে বরণ করে নিতে মহাকাশ স্টেশনে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জিশানের ধর্মীয় খাদ্যবিধি, ব্যক্তিগত পছন্দ এবং মহাকাশে অবস্থানকালীন পুষ্টির চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে এই বিশেষ মেনু।

 

চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার বিশেষভাবে সাতটি পাকিস্তানি ধাঁচের খাবার প্রস্তুত করেছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। খাবারের উপকরণ নির্বাচন থেকে শুরু করে প্রস্তুত প্রণালি পর্যন্ত হালাল খাদ্যবিধি অনুসরণ করা হয়েছে। জিশানের হলুদ ও কারির মসলার প্রতি পছন্দের বিষয়টিও গুরুত্ব দিয়েছেন গবেষকেরা। কয়েক দফা স্বাদ পরীক্ষার পর চূড়ান্ত করা হয়েছে রান্নার পদ্ধতি।

 

শুরুতে খাদ্যতালিকায় পাকিস্তানি দুধ চা রাখা হলেও চীনে কয়েক মাসের প্রশিক্ষণ শেষে জিশানের খাবারের পছন্দে কিছুটা পরিবর্তন এসেছে। তিনি অতিরিক্ত চীনা কালো চা ও ভাত রাখার অনুরোধ করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

বুধবার (২৫ নভেম্বর) শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছান জিশান। তাঁর সঙ্গে রয়েছেন চীনা কমান্ডার তাং হংবো ও ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি। উত্তর-পশ্চিম চীনের জিউচুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তাঁদের বহনকারী মহাকাশযান উৎক্ষেপণ করা হয়।

 

নতুন তিন সদস্য মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর সেখানে অবস্থানরত নভোচারীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। দুই দলের সদস্যদের একসঙ্গে নিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করেছে চীন।

 

৪০ বছর বয়সী জিশান পাকিস্তানের প্রথম মহাকাশচারী হওয়ার পাশাপাশি চীনের মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নভোচারী। মহাকাশে পাঁচ থেকে দশ দিন অবস্থানকালে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে তাঁর পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।

 

জিশানের এই মহাকাশযাত্রা চীন ও পাকিস্তানের মহাকাশ গবেষণা সহযোগিতায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

সূত্র: সিজিটিএন


871-এসএ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে বাবার মৃত্যুর খবর দিলেন দুই ভাই, রাজস্থানের উদয়পুরে শোকের ছায়া। ছবি: সংগৃহীত
মেয়ের বিয়েতে নাচতে নাচতেই বাবার মৃত্যু! বোনের বিয়ে ও বিদায় সম্পন্ন না হওয়া পর্যন্ত গোপন রাখলেন ২ ভাই

মেয়ের বিয়ের আনন্দঘন মুহূর্তেই বাবার মৃত্যু। কিন্তু বিয়ের অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই খবর জানানো হয়নি কনেকে। বাবার মৃত্যুর খবর গোপন রেখে বোনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন দুই ভাই। ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর জেলায় ঘটে যাওয়া এ ঘটনা এলাকায় শোকের পাশাপাশি আলোচনার জন্ম দিয়েছে।   ঘটনাটি ঘটে উদয়পুর জেলার ঋষভদেব মহকুমার পাটিয়ার (ভূধর) গ্রামে। নিহত বাবার নাম শঙ্করলাল মেঘওয়াল। বয়স ৫১ বছর। তিনি আহমেদাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়িচালক হিসেবে কাজ করতেন। তাঁর মেয়ে প্রিয়াঙ্কার বিয়ের আয়োজন চলছিল ২১ নভেম্বর।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ২০ নভেম্বর রাতে আত্মীয়স্বজনদের সঙ্গে মেয়ের বিয়ের আনন্দে অংশ নিয়েছিলেন শঙ্করলাল। বিয়ের আগের ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ তাঁর বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরিস্থিতি দ্রুত খারাপ হলে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।   হঠাৎ পরিবারের প্রধান সদস্যকে হারিয়ে বিপাকে পড়ে যান তাঁর দুই ছেলে দিলীপ ও উমেশ। একদিকে বাবার মৃত্যুতে শোক, অন্যদিকে পরদিন বোনের বিয়ে। দুই ভাই আশঙ্কা করেন, বাবার মৃত্যুর খবর শুনলে বোন প্রিয়াঙ্কা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তাই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বিষয়টি না জানানোর সিদ্ধান্ত নেন তাঁরা।   পরিবারের সদস্যরা বাবার মরদেহ হাসপাতালের মর্গে রাখেন। অন্যদিকে, মা ও বোনকে জানানো হয়, শঙ্করলাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আপাতত কারও সঙ্গে কথা বলতে পারছেন না।   এদিকে বরের পরিবারকে পুরো ঘটনা জানানো হয়। পরে বর ও তাঁর পরিবারের প্রায় ১৫ থেকে ২০ জন সদস্য প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কনের গ্রামে পৌঁছান। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।   পরদিন ২১ নভেম্বর ভোররাত প্রায় ৩টার দিকে সাদামাটাভাবে প্রিয়াঙ্কার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর বাবার মৃত্যুর খবর না জেনেই স্বামীর বাড়ির উদ্দেশে বিদায় নেন তিনি।   প্রিয়াঙ্কার বিদায়ের পর দুই ভাই তাঁকে বাবার মৃত্যুর খবর জানান। একই দিন শঙ্করলাল মেঘওয়ালের শেষকৃত্য সম্পন্ন করা হয়।   একদিকে নতুন জীবনের সূচনা, অন্যদিকে বাবাকে হারানোর শোক, সব মিলিয়ে পরিবারটির জন্য ঘটনাটি হয়ে ওঠে এক গভীর বেদনাদায়ক স্মৃতি।   সূত্র: ইন্ডিয়া টুডে

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ০:১৮
মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলিকে স্বাগত জানাতে তিয়ানগং স্টেশনে শতাধিক হালাল খাবার। ছবি: সংগৃহীত

ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন

যুক্তরাজ্যে কেনাকাটার সময় বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচডি শিক্ষার্থীর। ছবি: সংগৃহীত

‘তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে’, অক্সফোর্ডের ভারতীয় শিক্ষার্থীর তিক্ত অভিজ্ঞতা

মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি
নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি

দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় পর মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে এনেছে ইসরায়েল, যা কেবল ফিলিস্তিনিদের ক্ষেত্রেই কার্যকর হবে। ইসরায়েলি মানবাধিকার ও নির্যাতনবিরোধী সংস্থা ‘পাবলিক কমিটি অ্যাগেইনস্ট টর্চার ইন ইসরায়েল’ (পিসিএটিআই)-এর প্রকাশিত এক নতুন প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, নির্যাতনের মুখে আদায় করা জবানবন্দির ভিত্তিতে শত শত ফিলিস্তিনি বন্দি এখন সরাসরি মৃত্যুদণ্ড বা ফাঁসির ঝুঁকিতে রয়েছেন।   এই আইনের প্রথম শিকার হতে পারেন ৩৭ বছর বয়সী ফিলিস্তিনি যুবক কাদরি সামারা, যাঁকে গত সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরে এক ইসরায়েলি বসতি স্থাপনকারীকে হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ইসরায়েলে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ১৯৬২ সালে, নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানের ক্ষেত্রে।   গত মার্চ মাসে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া নতুন আইনে জাতীয়তাবাদী উদ্দেশ্যে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডকে বাধ্যতামূলক বা প্রধান শাস্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। আইনের ভাষায় ‘ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করা’ কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর কর্তৃত্ব না মানাকে জাতীয়তাবাদী উদ্দেশ্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।   সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, পশ্চিম তীরের বাসিন্দাদের ক্ষেত্রে এই আইনের আওতা থেকে ‘ইসরায়েলি নাগরিক বা ইসরায়েলি বাসিন্দাদের’ বাদ রাখা হয়েছে—যা আইনটিকে চরম বৈষম্যমূলক ও বর্ণবাদী রূপ দিয়েছে বলে মানবাধিকার কর্মীরা উল্লেখ করেছেন। বর্তমানে জেরুজালেমের একটি আটককেন্দ্রে থাকা কাদরি সামারাকে তাঁর আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না; এমনকি বিচার শুরু হওয়ার আগেই বিস্ফোরক দিয়ে তাঁর পারিবারিক বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।   শুধু পশ্চিম তীরের বন্দিরাই নন, গত ৭ অক্টোবরের হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক শত শত গাজাবাসীও একই ধরনের মৃত্যুঝুঁকিতে পড়েছেন। গত মে মাসে ইসরায়েলি আইনপ্রণেতারা তাঁদের বিচারের জন্য বিশেষ মৃত্যুদণ্ড ট্রাইব্যুনাল গঠনের আরেকটি আইন পাস করেছেন।   এই আইনে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত জুনিয়র বিচারকদের প্রচলিত সাক্ষ্য আইন ও বিচারিক প্রক্রিয়া উপেক্ষা করার, এমনকি আসামির অনুপস্থিতিতেই শুনানি করে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। পিসিএটিআইয়ের নির্বাহী পরিচালক সারি বাশি জানান, গত তিন বছরে ইসরায়েলি কর্তৃপক্ষ হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করে পরিবার ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সাক্ষাৎ থেকে বঞ্চিত রেখেছে।   পিসিএটিআইয়ের প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেতের জিজ্ঞাসাবাদে অনাহার, চিকিৎসাবঞ্চনা, ঘুম থেকে বঞ্চিত রাখা, হাড়ভাঙা মারধর, বৈদ্যুতিক শক, সিগারেটের ছ্যাঁকা এবং যৌন নির্যাতনের মতো ভয়াবহ নিপীড়নের শিকার হয়ে বন্দিরা মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য হন।   ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হেফাজতে অন্তত ১০৩ জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। অথচ ২০০৭ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে আসা ইসরায়েলের এই আকস্মিক অবস্থান পরিবর্তন বৈশ্বিক মানবাধিকার অগ্রগতিকে পিছিয়ে দেবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।   গত মাসে অনুষ্ঠিত অমীমাংসিত নির্বাচনের পর ইসরায়েলে যে নতুন সরকারই গঠিত হোক না কেন, অবিলম্বে এই বৈষম্যমূলক মৃত্যুদণ্ড আইন বাতিল করার জোর দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৫:৩৪
রাশিয়ার হুমকির মুখে সম্ভাব্য যু দ্ধের প্রস্তুতি, ১ লাখ সাবেক সেনাকে চিঠি পাঠাল যুক্তরাজ্য

রাশিয়ার হুমকির মুখে সম্ভাব্য যু দ্ধের প্রস্তুতি, ১ লাখ সাবেক সেনাকে চিঠি পাঠাল যুক্তরাজ্য

ইরান যুদ্ধের তহবিল বন্ধে তৎপর ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধের তহবিল বন্ধে তৎপর ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প প্রশাসন

পারমাণবিক অস্ত্র কারখানা ঘুরে কিমের হুঁশিয়ারি

‘কারও অনুমোদনের পরোয়া করি না’, পারমাণবিক অস্ত্র কারখানা ঘুরে কিমের হুঁশিয়ারি

আইসের হাতে বিতাড়িত হয়েও ফিরতে চান যুক্তরাষ্ট্রে, সীমান্তের পথে প্রায় ১ হাজার অভিবাসী
আইসের হাতে বিতাড়িত হয়েও ফিরতে চান যুক্তরাষ্ট্রে, সীমান্তের পথে প্রায় ১ হাজার অভিবাসী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সতর্কবার্তা এবং মেক্সিকোর ওপর বড় ধরনের অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি সত্ত্বেও মেক্সিকো ভূখণ্ড অতিক্রম করে যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে প্রায় ১ হাজার অভিবাসীর দুটি পৃথক বহর বা ‘ক্যারাভান’। ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ২০০ অভিবাসীর একটি দল দক্ষিণ মেক্সিকো থেকে যাত্রা শুরু করেছে এবং প্রায় ৮০০ জনের অপর একটি বড় দল আরও উত্তরের দিকে মার্কিন সীমান্তের কাছাকাছি পৌঁছানোর আশায় এগিয়ে চলেছে।   এর আগে গত ২০ নভেম্বর মধ্য আমেরিকার দেশগুলো থেকে আসা প্রায় ২৫০ অভিবাসীর আরেকটি বহর গুয়াতেমালা সীমান্তের সেতু পার হয়ে দক্ষিণ মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের তাপাচুলা শহরে প্রবেশ করে। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, তরুণ ও শিশুসহ পরিবার নিয়ে হেঁটে মেক্সিকোতে প্রবেশ করা ওই অভিবাসীদের সে সময় মেক্সিকান কর্তৃপক্ষ কোনো বাধা দেয়নি।   সাম্প্রতিক মার্কিন মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য সাফল্য এবং রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পর থেকেই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টায় অভিবাসী বহরের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। এএফপি জানিয়েছে, নির্বাচনের পর থেকে এ পর্যন্ত প্রায় ছয়টি অভিবাসী বহর মেক্সিকোতে প্রবেশ করেছে।   এই বহরে থাকা বেশ কয়েকজন অভিবাসী এএফপিকে জানিয়েছেন যে, তাঁরা আগে যুক্তরাষ্ট্রেই বসবাস করতেন, কিন্তু মার্কিন অভিবাসন ও শুল্ক সংস্থা (আইস)-এর অভিযানে তাঁদের নিজ দেশে বিতাড়িত করা হয়েছিল। তাঁদেরই একজন ৩১ বছর বয়সী হন্ডুরাসের নাগরিক সাবা নাজেরা, যিনি হিউস্টনে থাকা তাঁর নবজাতক কন্যার সঙ্গে পুনর্মিলিত হওয়ার আশায় আবারও যুক্তরাষ্ট্রে ফিরছেন। তিনি জানান, আইসের অভিযানে মেয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনাই তাঁকে এই দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রায় নামতে বাধ্য করেছে।   এদিকে, অভিবাসী বহরগুলোকে মার্কিন সীমান্তের দিকে অগ্রসর হওয়া থেকে রুখতে মেক্সিকো সরকার ব্যর্থ হলে দেশটির পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করার হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতীতে মেক্সিকান কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড দিয়ে কিংবা মেক্সিকোতেই আশ্রয় আবেদনের সুযোগ দিয়ে কিছু বড় বহরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল।   তবে বর্তমানে প্রায় ১০০ অভিবাসীর আরও একটি দল মেক্সিকোর ওয়াক্সাকা অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হওয়ায় গুয়াতেমালা সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো অভিবাসন কূটনীতি নিয়ে নতুন করে উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে। 875 আইকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১২:২১
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বিপাকে হাজারো ভারতীয়, দেশ ছাড়ার বিকল্প দিচ্ছে আইবিএম

যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বিপাকে হাজারো ভারতীয়, দেশ ছাড়ার বিকল্প দিচ্ছে আইবিএম

ইতালিতে বাংলাদেশসহ ৩৮ দেশের ওয়ার্কিং ভিসার সুযোগ, আগামী দুই বছরে প্রায় ৫ লাখ নিয়োগের সম্ভাবনা

ইতালিতে বাংলাদেশসহ ৩৮ দেশের ওয়ার্কিং ভিসার সুযোগ, আগামী দুই বছরে প্রায় ৫ লাখ নিয়োগের সম্ভাবনা

ডেনমার্কে স্থায়ী বসবাস ছাড়াই নাগরিকত্বের সুযোগ, বিশেষ সুবিধা পাবেন ৭ শ্রেণির অভিবাসন প্রত্যাশী

ডেনমার্কে স্থায়ী বসবাস ছাড়াই নাগরিকত্বের সুযোগ, বিশেষ সুবিধা পাবেন ৭ শ্রেণির অভিবাসন প্রত্যাশী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...