সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৯:৪১
রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে বিতর্কে ভারতীয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। ছবি: সংগৃহীত
রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে বিতর্কে ভারতীয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। ছবি: সংগৃহীত

মোবাইল ফোনের রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের পেছনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের জনপ্রিয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। সম্প্রতি একটি ধর্মীয় আলোচনা সভায় দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা ও হাস্যরস শুরু হয়েছে। আলোচনার অন্যতম কারণ, তিনি নিজেও নিজের মোবাইল ফোনের ব্যাক কভারের ভেতরে শুকনো গোবর রাখেন বলে ভিডিওতে দেখা গেছে।

 

ইন্দ্রেশ উপাধ্যায় ‘ইন্দ্রেশ মহারাজ জি’ নামেও পরিচিত। তিনি ভারতের একজন আধ্যাত্মিক বক্তা ও ভাগবত পাঠক। তাঁর ইউটিউব চ্যানেল ‘ভক্তিপথ’-এ প্রায় ৮ লাখ ৪০ হাজার অনুসারী রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে নিজের মোবাইল ফোনের পেছনের কভারে শুকনো গোবর রাখতে দেখা যায়।

 

ধর্মীয় আলোচনা সভায় ইন্দ্রেশ উপাধ্যায় দাবি করেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করা অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে ধর্মীয় পাঠ ও শ্লোক উচ্চারণের জন্য তাঁকে ফোন কাছে রাখতে হয়। তবে তাঁর দাবি, মোবাইল ফোন ও টাওয়ার থেকে নির্গত তরঙ্গ মানুষের শরীর, বুদ্ধিমত্তা ও শারীরিক শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে ফোনের কভারে এক টুকরো শুকনো গোবর রাখেন তিনি। তাঁর মতে, এটি রেডিয়েশন শোষণ করে এবং শরীরকে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে।

 

তবে ভারতীয় এই ধর্মগুরুর দাবির পক্ষে কোনো স্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বৈজ্ঞানিক গবেষণার তথ্য অনুযায়ী, মোবাইল ফোন থেকে নির্গত রেডিওফ্রিকোয়েন্সি তরঙ্গ নন-আয়োনাইজিং বা আয়নবিহীন। স্বাভাবিক মাত্রায় এসব তরঙ্গ মানবদেহের কোষের ক্ষতি করে, এমন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, গোবর দিয়ে মোবাইল ফোনের রেডিয়েশন প্রতিরোধ করা যায়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই।

 

মোবাইল প্রকৌশলীদের মতে, ফোনের পেছনের কভারের ভেতরে শুকনো গোবর বা অন্য কোনো জৈব পদার্থ রাখলে আর্দ্রতা, ধুলাবালি ও ব্যাকটেরিয়া জমার ঝুঁকি তৈরি হতে পারে। এতে ফোনের ক্যামেরা, চার্জিং পোর্ট, স্পিকার এবং অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

হিন্দু ধর্মীয় ঐতিহ্যে গরুর গোবরকে পবিত্র উপাদান হিসেবে বিবেচনা করা হয়। তবে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আধুনিক প্রযুক্তির বৈজ্ঞানিক কার্যকারিতা এক বিষয় নয়। ইন্দ্রেশ উপাধ্যায়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দাবির সত্যতা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। তাঁর অনুসারীদের একাংশ অবশ্য বিষয়টিকে সনাতন ঐতিহ্য ও বিশ্বাসের অংশ হিসেবে সমর্থন জানিয়েছেন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার  সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

ইউরোপে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টে (University of Twente) ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি দিচ্ছে। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এক বছরের জন্য সর্বোচ্চ ২২ হাজার ইউরো পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ ২০ হাজার টাকার সমান। বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশের যোগ্য শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।বিশ্ববিদ্যালয়টির এই বৃত্তির নাম ‘ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপ’ (UTS)। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বিভিন্ন যোগ্য মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃত্তির পরিমাণ ৩ হাজার থেকে সর্বোচ্চ ২২ হাজার ইউরো। দুই বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে নির্ধারিত একাডেমিক শর্ত পূরণ করলে দ্বিতীয় বছরের জন্যও সমপরিমাণ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে।   তবে এই বৃত্তি পেতে হলে শিক্ষার্থীদের ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী, আবেদনকারীকে নিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির সেরা ৫ থেকে ১০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে। পাশাপাশি ইউনিভার্সিটি অব টোয়েন্টের নির্ধারিত কোনো মাস্টার্স প্রোগ্রামে সাময়িক বা চূড়ান্ত ভর্তির অনুমতি পেতে হবে। ভর্তির পর পাওয়া শিক্ষার্থী পরিচিতি নম্বর ব্যবহার করে বৃত্তির জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।আবেদনকারীদের অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশের নাগরিক হতে হবে। নেদারল্যান্ডসে প্রবেশের প্রয়োজনীয় ভিসার যোগ্যতা এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষার দক্ষতার শর্তও পূরণ করতে হবে। নেদারল্যান্ডসের নাগরিক, ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের শিক্ষার্থী এবং বর্তমানে ইউনিভার্সিটি অব টোয়েন্টেতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য যোগ্য নন।   ২০২৭ সালের সেপ্টেম্বরের ভর্তি কার্যক্রমের জন্য বৃত্তির আবেদন ১৫ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১ এপ্রিল ২০২৭, বিকেল ৪টা (মধ্য ইউরোপীয় সময়)। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ২০২৭ সালের মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। তবে বৃত্তির আবেদন করার আগে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন সম্পন্ন করে ভর্তির অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত ‘কিপাজি স্কলারশিপ’ (Kipaji Scholarship) পাওয়ার সম্ভাবনাও। এর আওতায় সর্বোচ্চ ১২ হাজার ইউরো পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। তবে এর জন্য প্রথমে ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপ পেতে হবে এবং কিপাজি বৃত্তির আলাদা যোগ্যতা পূরণ করতে হবে। বাংলাদেশ এই বৃত্তির জন্য যোগ্য দেশগুলোর তালিকায় রয়েছে।   তবে শিক্ষার্থীদের একটি বিষয় মনে রাখা জরুরি, ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপ পূর্ণাঙ্গ বৃত্তি নয়। বিশ্ববিদ্যালয় টিউশন ফি বা অন্যান্য খরচ সরাসরি পরিশোধ করে দেবে না। বৃত্তির অর্থ শিক্ষার্থীরা পড়াশোনাসংশ্লিষ্ট ব্যয় মেটাতে ব্যবহার করতে পারবেন। তাই আবেদনের আগে টিউশন ফি, আবাসন ও জীবনযাত্রার বাকি খরচ বহনের সক্ষমতা যাচাই করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।   সংবাদ সূত্র University of Twente (Official Scholarship Guidelines)   ৮৭৬ টিআর

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১০:১
রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে বিতর্কে ভারতীয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। ছবি: সংগৃহীত

ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে

তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

আফগানিস্তানের বলখ প্রদেশে সরকারি নথি ও প্রেসক্রিপশনে নারীদের আসল নামের বদলে ‘বিবি’ ব্যবহারের কড়াকড়ি তালেবান প্রশাসনের। ছবি: সংগৃহীত

পরিচয় মুছে ‘বিবি’, ‘ছাগল’, ‘গোরু’! আফগান নারীদের নাম নেওয়াতেও নিষেধাজ্ঞা তালেবানের

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক
হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র মনে করে একটি ফাইল ডাউনলোড করার পর ভারতের এক যুবকের ব্যাংক হিসাব থেকে ১০ লাখ ২ হাজার রুপি হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারক চক্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের ডিজিটাল নিমন্ত্রণপত্রের আড়ালে ক্ষতিকর এপিকে  ফাইল পাঠিয়ে এই প্রতারণা করা হয়।   শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের উত্তরপ্রদেশের বিজনৌর জেলা থেকে দেবেন্দ্র মালিক (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গুজরাটের সুরাট সিটি পুলিশের সাইবার ক্রাইম শাখা উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশের তদন্ত অনুযায়ী, ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে ‘Wedding Invitation.APK’ নামে একটি ফাইল পাঠানো হয়েছিল। বিয়ের নিমন্ত্রণপত্র মনে করে সেটি ডাউনলোড করার পর তাঁর মোবাইল ফোন সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যায়। এর সুযোগ নিয়ে ভুক্তভোগীর অজান্তেই ব্যাংক হিসাব থেকে ১০ লাখ ২ হাজার রুপি সরিয়ে নেয় প্রতারক চক্র।   তদন্তে দেবেন্দ্র মালিকের ভূমিকা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। অভিযোগ, তিনি কমিশনের বিনিময়ে সাইবার অপরাধীদের নিজের ব্যাংক হিসাব ব্যবহার করতে দিতেন। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ তাঁর হিসাবে জমা হতো। পরে মোট অর্থের প্রায় ২০ শতাংশ নিজের কাছে রেখে বাকি টাকা চক্রের অন্য সদস্যদের কাছে পাঠিয়ে দিতেন।পুলিশ জানিয়েছে, প্রতারণার অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরের পর চেকের মাধ্যমে তুলে নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের লেনদেন যাচাই ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে দেবেন্দ্র মালিকের অবস্থান শনাক্ত করা হয়। তিনি উত্তরপ্রদেশের বিজনৌরে অবস্থান করছিলেন। এ ঘটনায় তাঁর সহযোগীদের খুঁজে বের করতে তদন্ত চলছে।   সুরাটের সাইবার ক্রাইম থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ডি ধারায় মামলা করা হয়েছে। পুলিশ বলছে, প্রতারণার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে।এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মেসেজিং অ্যাপে অপরিচিত নম্বর থেকে আসা এপিকে ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে পুলিশ। বিশেষ করে বিয়ের নিমন্ত্রণপত্র, ব্যাংকিং সেবা, কেওয়াইসি হালনাগাদ, সরকারি প্রকল্প কিংবা আরটিও চালানের নামে পাঠানো সন্দেহজনক ফাইল থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত ভারতের জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন ১৯৩০ নম্বরে যোগাযোগ করতে বলেছে কর্তৃপক্ষ। দ্রুত অভিযোগ জানালে প্রতারকদের হিসাবে পাঠানো অর্থ আটকে দেওয়ার সম্ভাবনা বাড়ে।   সংবাদ সূত্র  IANS   ৮৭৬ টিআর

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৮:৫৬
কিউবার গুয়ানতানামো বে নৌঘাঁটিতে মাত্র ৮৪৯ জন অভিবাসী আটকে রাখতে ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

৩০ হাজার অভিবাসী আটকের ঘোষণা, বাস্তবে মাত্র ৮৪৯ জনে ৮ কোটি ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র  ছাড়াই আবেদনের সুযোগ

যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র ছাড়াই আবেদনের সুযোগ

অস্ট্রেলিয়ায় স্পনসরশিপ ভিত্তিক  ৪৮২-ওয়ার্ক -ভিসা'য় শীর্ষে শেফ, তালিকায় রয়েছে ১৫ পেশা

অস্ট্রেলিয়ায় স্পনসরশিপ ভিত্তিক ৪৮২-ওয়ার্ক -ভিসা'য় শীর্ষে শেফ, তালিকায় রয়েছে ১৫ পেশা

ইরানের বন্দর ছাড়তেই জাহাজে মার্কিন হামলা
ইরানের বন্দর ছাড়তেই জাহাজে মার্কিন হামলা, অচল করে দিল সামরিক বাহিনী

ইরানের বন্দর থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অতিক্রমের চেষ্টা করায় একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটির চলাচলক্ষমতা অচল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওমান উপসাগরে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।   মার্কিন সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, পালাউয়ের পতাকাবাহী এমভি প্যাসিফিক আর্চার নামের জাহাজটি ইরানের বন্দর আব্বাস বন্দর থেকে যাত্রা শুরু করে। পরে মার্কিন নৌ অবরোধ অতিক্রমের চেষ্টা করলে একাধিকবার সতর্ক করা হয়। সতর্কবার্তা উপেক্ষা করায় একটি সামরিক বিমান থেকে জাহাজটির পেছনের অংশ লক্ষ্য করে নির্ভুল নিশানার গোলাবারুদ নিক্ষেপ করা হয়। এতে জাহাজটির ইঞ্জিন ও চলাচলব্যবস্থা অচল হয়ে পড়ে। তবে জাহাজে থাকা বেসামরিক নাবিকদের কেউ আহত হননি বলে জানিয়েছে সেন্টকম।   সেন্টকম আরও জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ কার্যকরের অংশ হিসেবে মার্কিন বাহিনী এখন পর্যন্ত ১৫৮টি বাণিজ্যিক জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে। পাশাপাশি অবরোধের নির্দেশ অমান্য করায় ছয়টি জাহাজ অচল করা হয়েছে।   এদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না এবং ইরান নৌ অবরোধও মেনে নেবে না। ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানিও অবরোধ ভাঙার বিষয়ে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।   ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ গত এপ্রিলে শুরু হয়। পরে তেহরানের সঙ্গে আলোচনার সময় সাময়িকভাবে স্থগিত থাকলেও জুলাইয়ে আবার তা কার্যকর করা হয়। এই অবরোধের কারণে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।   হরমুজ প্রণালি ও ওমান উপসাগর দিয়ে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের বড় অংশ পরিচালিত হওয়ায় এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে তেল সরবরাহ, জ্বালানির দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়তে পারে। তথ্যসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম), আল-জাজিরা ও আনাদোলু এজেন্সি।874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৭:২৮
এলভিএমএইচ-এর উত্তরসূরি নিয়ে গুঞ্জন: ফ্রান্সের শীর্ষ ধনী আর্নো পরিবারে ক্ষমতার টানাপোড়েন!

এলভিএমএইচ-এর উত্তরসূরি নিয়ে গুঞ্জন: ফ্রান্সের শীর্ষ ধনী আর্নো পরিবারে ক্ষমতার টানাপোড়েন!

গাজায় এমএসএফের চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি হামলায় দুই কর্মী নিহত

গাজায় এমএসএফের চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি হামলায় দুই কর্মী নিহত, আন্তর্জাতিক মহলে নিন্দা

স্কুলে নিষিদ্ধ বোরকা-নিকাব

ইতালিতে মুসলিম শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ, স্কুলে নিষিদ্ধ বোরকা-নিকাব

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...