জাতীয়

২৫ মার্চ কালরাতে দেশজুড়ে এক মিনিটের ‘প্রতীকী ব্ল্যাকআউট’: গণহত্যা দিবসে বিশেষ কর্মসূচি

২৫ মার্চ কালরাতে দেশজুড়ে এক মিনিটের ‘প্রতীকী ব্ল্যাকআউট’: গণহত্যা দিবসে বিশেষ কর্মসূচি

আরাফাত ইবনে আব্দুল্লাহ মার্চ ৯, ২০২৬ 0
প্রতীকী ব্ল্যাকআউট
প্রতীকী ব্ল্যাকআউট

২৫ মার্চের ভয়াল কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতায় শহীদদের স্মরণে এবার দেশজুড়ে পালিত হবে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’। আগামী ২৫ মার্চ রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা (কেপিআই) ছাড়া সারা দেশ অন্ধকারে ডুবিয়ে এই শোক পালন করা হবে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের নিরাপত্তা ও ভাবগাম্ভীর্য রক্ষায় নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

 

সরকারি নির্দেশনা অনুযায়ী, শোকের আবহাওয়া বজায় রাখতে ২৫ মার্চ রাতে সারা দেশের কোথাও কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। এমনকি বৈশ্বিক পরিস্থিতি এবং কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসেও কোনো আলোকসজ্জা না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে কার্যকর করবে আইনশৃঙ্খলা বাহিনী।

 

গণহত্যা দিবস উপলক্ষে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা ও স্মৃতিচারণের আয়োজন করা হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে নতুন প্রজন্মের কাছে ২৫ মার্চের বর্বর ইতিহাসের সত্য তুলে ধরা হবে। এছাড়া এদিন দুপুর ১২টা থেকে দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণহত্যার ওপর নির্মিত দুর্লভ আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে, যা সাধারণ মানুষকে ইতিহাসের সেই কালো অধ্যায় সম্পর্কে সজাগ করবে।

 

শহীদদের আত্মার শান্তি কামনায় এদিন জোহরের নামাজের পর সারা দেশের মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচিটি সফল করতে বিদ্যুৎ বিভাগ এবং জেলা প্রশাসন ইতোমধ্যে কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। জাতীয় ইতিহাসের এই দুই গুরুত্বপূর্ণ দিবসকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সভায় আশ্বস্ত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Advertisement

জাতীয়

View more
প্রতীকী ব্ল্যাকআউট
২৫ মার্চ কালরাতে দেশজুড়ে এক মিনিটের ‘প্রতীকী ব্ল্যাকআউট’: গণহত্যা দিবসে বিশেষ কর্মসূচি

২৫ মার্চের ভয়াল কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতায় শহীদদের স্মরণে এবার দেশজুড়ে পালিত হবে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’। আগামী ২৫ মার্চ রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা (কেপিআই) ছাড়া সারা দেশ অন্ধকারে ডুবিয়ে এই শোক পালন করা হবে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের নিরাপত্তা ও ভাবগাম্ভীর্য রক্ষায় নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।   সরকারি নির্দেশনা অনুযায়ী, শোকের আবহাওয়া বজায় রাখতে ২৫ মার্চ রাতে সারা দেশের কোথাও কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। এমনকি বৈশ্বিক পরিস্থিতি এবং কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসেও কোনো আলোকসজ্জা না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে কার্যকর করবে আইনশৃঙ্খলা বাহিনী।   গণহত্যা দিবস উপলক্ষে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা ও স্মৃতিচারণের আয়োজন করা হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে নতুন প্রজন্মের কাছে ২৫ মার্চের বর্বর ইতিহাসের সত্য তুলে ধরা হবে। এছাড়া এদিন দুপুর ১২টা থেকে দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণহত্যার ওপর নির্মিত দুর্লভ আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে, যা সাধারণ মানুষকে ইতিহাসের সেই কালো অধ্যায় সম্পর্কে সজাগ করবে।   শহীদদের আত্মার শান্তি কামনায় এদিন জোহরের নামাজের পর সারা দেশের মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচিটি সফল করতে বিদ্যুৎ বিভাগ এবং জেলা প্রশাসন ইতোমধ্যে কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। জাতীয় ইতিহাসের এই দুই গুরুত্বপূর্ণ দিবসকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সভায় আশ্বস্ত করা হয়েছে।

আরাফাত ইবনে আব্দুল্লাহ মার্চ ৯, ২০২৬ 0
সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে শুরু হলো যৌথ অভিযান

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে শুরু হলো যৌথ অভিযান

পত্রিকা

পত্রিকা: মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবের মধ্যেও তেল–গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জাহাজ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু। ছবি: সংগৃহীত

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে আটক, দেশে ফেরাতে উদ্যোগ

এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের, বিএনপি সভাপতিকে শোকজ
এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের, বিএনপি সভাপতিকে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করার কারণে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।   রোববার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এ শোকজ জারি করা হয়।   নোটিশে বলা হয়েছে, “রোববার সকালে আপনি দলের অনুমতি না নিয়ে স্বপ্রণোদিতভাবে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ ধরনের কর্মকাণ্ড দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছে। সুতরাং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।”   এর আগে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানি করার অভিযোগ এনে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলা দায়ের করেছিলেন।

নিলুফা ইয়াসমিন মার্চ ৮, ২০২৬ 0
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

১৪ মার্চ ইমাম-মুয়াজ্জিনদের ভাতা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ওসমান হাদী ও ফয়সাল করিম। ছবি: সংগৃহীত

ওসমান হাদী হত্যা মামলার দুই প্রধান আসামি ভারতে গ্রেফতার

এমপি–মন্ত্রীদের বেতন কত? গাড়ি, বাড়ি ও নানা ভাতাসহ রাষ্ট্র থেকে কত সুবিধা পান

ছবি: সংগৃহীত।
খামেনির মৃত্যুতে ঢাকার ইরানি দূতাবাসে ইসলামী আন্দোলনের শোক ও বিশেষ দোয়া

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে ঢাকায় নিযুক্ত ইরানি দূতাবাসে পৌঁছেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ রোববার সকালে দূতাবাসের আনুষ্ঠানিক শোক বইয়ে স্বাক্ষর করেন দলের শীর্ষ নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলটি দূতাবাসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহান আবাদি। শোক বইয়ে স্বাক্ষর শেষে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং ইরানের শোকার্ত জনগণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান।  রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে নেতারা এই কঠিন সময়ে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। অন্যদিকে, রাষ্ট্রদূতের পক্ষ থেকে এই সহমর্মিতার জন্য ইসলামী আন্দোলনের নেতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

নিলুফা ইয়াসমিন মার্চ ৮, ২০২৬ 0
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে পোশাক কারখানাগুলোকে বেতন-ভাতা পরিশোধ করতে হবে

বাংলাদেশ পুলিশের ৫৩ অতিরিক্ত পুলিশ সুপারের বদলি

বাংলাদেশ পুলিশের ৫৩ অতিরিক্ত পুলিশ সুপারের বদলি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

তথ্য গোপনীয়তার সংস্কৃতি থেকে বের হতে হবে': ড. ইফতেখারুজ্জামান

0 Comments