সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
রাজনীতি

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী, আটকে আছে ১ লাখ ১৩ হাজার গ্রিন কার্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৪:৫০
ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী
ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিকে ঘিরে নতুন আইনি লড়াই শুরু হয়েছে। বাইডেন প্রশাসনের সময় শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের গ্রিন কার্ড আবেদন আটকে রাখা এবং তাঁদের অভিবাসন মর্যাদা পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির ফেডারেল আদালতের একজন বিচারক।

 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ (ইউএসসিআইএস) একটি নির্দেশনা জারি করে। এতে বাইডেন প্রশাসনের সময়ে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের গ্রিন কার্ড আবেদনের প্রক্রিয়া স্থগিত করা হয়। একই সঙ্গে আগে থেকে অনুমোদিত শরণার্থীদের পুনরায় যাচাই ও সাক্ষাৎকার নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের কারণে প্রায় ১ লাখ ১৩ হাজার শরণার্থীর গ্রিন কার্ড আবেদন অপেক্ষমাণ রয়েছে।

 

বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শরণার্থীদের বৈধ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময় কমিয়ে দেওয়া। আগে এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর জন্য ৩০ দিন সময় থাকলেও ১৪ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন অন্তর্বর্তী বিধিতে তা কমিয়ে ১০ দিন করা হয়। মামলার বাদীপক্ষের আইনজীবীদের দাবি, এই পরিবর্তন প্রায় ১ লাখ ৮৬ হাজার শরণার্থীকে প্রভাবিত করতে পারে।

 

শরণার্থী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, সরকারের এই পদক্ষেপ ১৯৮০ সালের শরণার্থী আইনের সঙ্গে সাংঘর্ষিক। তাঁদের যুক্তি, মাত্র ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আইনি জবাব দেওয়া অনেক শরণার্থীর জন্য কঠিন।

 

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা আদালতে বলেছেন, জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের সুরক্ষার স্বার্থে এসব যাচাই প্রয়োজন। তাঁদের দাবি, অতীতে যথাযথ যাচাই ছাড়াই কিছু ব্যক্তি শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছেন। শুনানিতে বিচারক বিশেষভাবে প্রশ্ন তোলেন, মাত্র ১০ দিনের মধ্যে একজন শরণার্থীর পক্ষে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে নিজের অবস্থান তুলে ধরা কতটা বাস্তবসম্মত।

 

আদালত ইতোমধ্যে ১০ দিনের আপিল সময়সীমা কার্যকরের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। তবে গ্রিন কার্ড আবেদন স্থগিত রাখার বিষয়ে এখনো চূড়ান্ত রায় দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও একটি বিষয় পরিষ্কার থাকা প্রয়োজন। এই নীতি যুক্তরাষ্ট্রের সব বাংলাদেশি অভিবাসী, গ্রিন কার্ডধারী কিংবা মার্কিন নাগরিকের জন্য প্রযোজ্য নয়। মূলত বাইডেন প্রশাসনের সময়ে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের বিষয়টি এর আওতায় রয়েছে।

 

বাংলাদেশি পরিবারগুলোর কেউ যদি শরণার্থী পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসে থাকেন এবং এখনো গ্রিন কার্ডের অপেক্ষায় থাকেন, তাহলে তাঁদের নিজেদের অভিবাসন মামলার অবস্থা যাচাই করা উচিত। সরকারি কোনো নোটিশ পেলে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়া এবং প্রয়োজনে অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ভবিষ্যৎ বাস্তবায়ন এখন আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সংবাদের সূত্র: রয়টার্স।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

রাজনীতি

View more
ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী
ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী, আটকে আছে ১ লাখ ১৩ হাজার গ্রিন কার্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিকে ঘিরে নতুন আইনি লড়াই শুরু হয়েছে। বাইডেন প্রশাসনের সময় শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের গ্রিন কার্ড আবেদন আটকে রাখা এবং তাঁদের অভিবাসন মর্যাদা পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির ফেডারেল আদালতের একজন বিচারক।   রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ (ইউএসসিআইএস) একটি নির্দেশনা জারি করে। এতে বাইডেন প্রশাসনের সময়ে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের গ্রিন কার্ড আবেদনের প্রক্রিয়া স্থগিত করা হয়। একই সঙ্গে আগে থেকে অনুমোদিত শরণার্থীদের পুনরায় যাচাই ও সাক্ষাৎকার নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের কারণে প্রায় ১ লাখ ১৩ হাজার শরণার্থীর গ্রিন কার্ড আবেদন অপেক্ষমাণ রয়েছে।   বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শরণার্থীদের বৈধ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময় কমিয়ে দেওয়া। আগে এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর জন্য ৩০ দিন সময় থাকলেও ১৪ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন অন্তর্বর্তী বিধিতে তা কমিয়ে ১০ দিন করা হয়। মামলার বাদীপক্ষের আইনজীবীদের দাবি, এই পরিবর্তন প্রায় ১ লাখ ৮৬ হাজার শরণার্থীকে প্রভাবিত করতে পারে।   শরণার্থী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, সরকারের এই পদক্ষেপ ১৯৮০ সালের শরণার্থী আইনের সঙ্গে সাংঘর্ষিক। তাঁদের যুক্তি, মাত্র ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আইনি জবাব দেওয়া অনেক শরণার্থীর জন্য কঠিন।   অন্যদিকে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা আদালতে বলেছেন, জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের সুরক্ষার স্বার্থে এসব যাচাই প্রয়োজন। তাঁদের দাবি, অতীতে যথাযথ যাচাই ছাড়াই কিছু ব্যক্তি শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছেন। শুনানিতে বিচারক বিশেষভাবে প্রশ্ন তোলেন, মাত্র ১০ দিনের মধ্যে একজন শরণার্থীর পক্ষে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে নিজের অবস্থান তুলে ধরা কতটা বাস্তবসম্মত।   আদালত ইতোমধ্যে ১০ দিনের আপিল সময়সীমা কার্যকরের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। তবে গ্রিন কার্ড আবেদন স্থগিত রাখার বিষয়ে এখনো চূড়ান্ত রায় দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও একটি বিষয় পরিষ্কার থাকা প্রয়োজন। এই নীতি যুক্তরাষ্ট্রের সব বাংলাদেশি অভিবাসী, গ্রিন কার্ডধারী কিংবা মার্কিন নাগরিকের জন্য প্রযোজ্য নয়। মূলত বাইডেন প্রশাসনের সময়ে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের বিষয়টি এর আওতায় রয়েছে।   বাংলাদেশি পরিবারগুলোর কেউ যদি শরণার্থী পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসে থাকেন এবং এখনো গ্রিন কার্ডের অপেক্ষায় থাকেন, তাহলে তাঁদের নিজেদের অভিবাসন মামলার অবস্থা যাচাই করা উচিত। সরকারি কোনো নোটিশ পেলে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়া এবং প্রয়োজনে অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ভবিষ্যৎ বাস্তবায়ন এখন আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সংবাদের সূত্র: রয়টার্স।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৪:৫০
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয়, ট্রাম্পের সামনে এবার ডেমোক্র্যাটদের শক্তিশালী কংগ্রেস

নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প

৩ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে মার্কিন কংগ্রেস, নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের নথিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

হাইকমিশনে হাসিনার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, বাংলা-ইংরেজির অমিল নিয়ে প্রশ্ন

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ছবি: সংগৃহীত
সংগ্রাম ও প্রবাসজীবন পেরিয়ে রাষ্ট্র পরিচালনায়, তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের এবারের জন্মদিন বিশেষ তাৎপর্য বহন করছে। প্রায় ১৭ বছরের প্রবাসজীবন, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ আইনি লড়াই পেরিয়ে এবার তিনি দেশের সরকারপ্রধান হিসেবে জন্মদিন পালন করছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম জন্মদিন।   তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক দর্শন ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আগ্রহ তৈরি হয় তাঁর। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের রাজনৈতিক পরিবেশেও সক্রিয়ভাবে যুক্ত হন তিনি।   ১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচার ও দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন তিনি। এরপর ধীরে ধীরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয়তা বাড়তে থাকে।   ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তারেক রহমান। ২০০৯ সালে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন লন্ডনে অবস্থান করেও দলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক সিদ্ধান্তে সক্রিয় ছিলেন তিনি। ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান।   তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তন। ওই বছরের ৭ মার্চ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। কারাবাসের সময় শারীরিক নির্যাতনের অভিযোগও করেছিলেন তারেক রহমান ও তাঁর দল। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রায় ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান করেন।   ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের সমাগম ঘটে। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত তাঁর ফেরার যাত্রা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দেশে ফেরার মধ্য দিয়ে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার নতুন অধ্যায় শুরু হয় তাঁর।   এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেন তারেক রহমান। তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হন। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে সরকার গঠনের পথ তৈরি হয়। ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফেরে বিএনপি।   প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন তাঁর সামনে রয়েছে বহুমাত্রিক চ্যালেঞ্জ। দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো, অর্থনীতিতে গতি ফেরানো এবং দুর্নীতি প্রতিরোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করার প্রত্যাশাও রয়েছে সাধারণ মানুষের।   এদিকে জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বড় ধরনের আনুষ্ঠানিক আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, কেক কাটা, পোস্টার ও ব্যানার না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে বিভিন্ন পর্যায়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজনের উদ্যোগ রয়েছে।   দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও প্রবাসজীবন পেরিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা তারেক রহমানের জন্য এবারের জন্মদিন নতুন দায়িত্বেরও স্মারক। ব্যক্তিগত রাজনৈতিক পথচলার পাশাপাশি এখন তাঁর নেতৃত্বের মূল্যায়ন হবে সরকারের কাজ, জনজীবনে স্বস্তি ফেরানো এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তাঁর সরকার কতটা সফল হয়, সেটিই আগামী দিনের বড় পরীক্ষা।

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ০:৪১
গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ

গোপন বৈঠক ও ঝটিকা মিছিল: যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ

গ্রাফিক্স আমেরিকা বাংলা

কমলার সমর্থন মাত্র ০.৬ শতাংশ, ডেমোক্র্যাটদের স্ট্র-পোলে ৩৮ শতাংশ নিয়ে শীর্ষে জন ওসফ

শান্তির আলোচনা ইরান নিয়ে কোন পথে ট্রাম্প
একদিকে সামরিক অভিযান, অন্যদিকে শান্তির আলোচনা ইরান নিয়ে কোন পথে ট্রাম্প

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়লেও সামরিক উত্তেজনা এখনো কাটেনি। তবে আলোচনায় শক্তিশালী সমঝোতা হলে ইরানে নতুন করে হামলা চালানোর প্রয়োজন হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮ নভেম্বর দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে শক্তিশালী চুক্তি হলে নতুন হামলার প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম।   ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে কাতারের মধ্যস্থতায় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।   রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরান কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে আলোচনায় বসার আগে ইরান কয়েকটি শর্ত পূরণের দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ ব্যবহারের সুযোগ এবং যুদ্ধের ক্ষতিপূরণ। অন্যদিকে ওয়াশিংটন শুরু থেকেই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করতে চাইছে।   এদিকে ৬ নভেম্বর প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, কাতার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার পথ তৈরি করতে নতুন কিছু প্রস্তাব দিয়েছে। আলোচনায় থাকা একটি সম্ভাব্য পরিকল্পনায় প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শিথিল এবং ইরানের কিছু জব্দ সম্পদ ছাড়ের বিষয় রয়েছে। এর বিনিময়ে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দিতে পারে। পরবর্তী ধাপে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ও আলোচনায় রয়েছে। তবে এসব প্রস্তাব এখনো চূড়ান্ত চুক্তিতে পরিণত হয়নি।   কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সামরিক পদক্ষেপও অব্যাহত রয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপের কাছে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সীমিত হামলা চালায় বলে ট্রাম্প জানিয়েছেন। তিনি অভিযানটিকে সীমিত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। অন্যদিকে ৮ নভেম্বর রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওমান উপসাগরে অবরোধ অতিক্রমের চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজ অকার্যকর করে দেওয়ার কথা জানিয়েছে।   হরমুজ প্রণালিতে কয়েকটি জাহাজে বিস্ফোরণ ও মাইন আঘাতের খবরও দিয়েছে ইরানের সংশ্লিষ্ট সূত্র। তবে এসব ঘটনার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। ফলে জাহাজগুলোর ক্ষয়ক্ষতি ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে অস্থিরতা বাড়লে তেল ও অন্যান্য পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এর প্রভাব আন্তর্জাতিক বাজার, জ্বালানি মূল্য এবং বিভিন্ন দেশের অর্থনীতিতে পড়তে পারে।   এ অবস্থায় কাতারসহ কয়েকটি দেশ দুই পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রেখেছে। ট্রাম্প নতুন হামলার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিলেও চুক্তির শর্ত নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। ফলে যুদ্ধ বন্ধের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ১৭:১০
নতুন চাপে ট্রাম্প প্রশাসন এখন

সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারাল রিপাবলিকানরা, নতুন চাপে ট্রাম্প প্রশাসন এখন

বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

আইনি লড়াই পেরিয়ে হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হিজাবি নারীদের অগ্রযাত্রা

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হিজাবি নারীদের অগ্রযাত্রা, কংগ্রেস থেকে স্টেট সিনেটে নেতৃত্ব দিচ্ছেন তাঁরা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...