সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

লেবানন সংকট

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। ফাইল ছবি
লেবাননে প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ আশ্রয় প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে দিপালী খাতুন নামে এক বাংলাদেশি নারীও রয়েছেন, যা অত্যন্ত বেদনাদায়ক। ইতোমধ্যে তার পরিবারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।   শনিবার (১১ এপ্রিল) ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে নিজ বাড়িতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।   পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, লেবাননে বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করায় নিয়মিত ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। ফলে নিহত দিপালীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছে। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও লেবাননে অবস্থিত বাংলাদেশ মিশন সক্রিয়ভাবে কাজ করছে।   তিনি আরও বলেন, দিপালী খাতুন ফরিদপুর জেলার চরভদ্রাসনের বাসিন্দা ছিলেন। তার আত্মার শান্তি কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।   মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে অনেকের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।   তিনি জানান, যারা নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারছেন না, তাদের ফিরিয়ে আনতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে কিছু বাংলাদেশিকে দেশে আনা হয়েছে, এবং আগ্রহীদের ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে।   পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বিভিন্ন দেশে এখন পর্যন্ত নারীসহ মোট আটজন বাংলাদেশি নিহত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।  

নীলুফা নিশাত এপ্রিল ১১, ২০২৬ ১৪:০ 0
লেবাননে মানবিক বিপর্যয়ের আশঙ্কা
লেবাননে মানবিক বিপর্যয়ের আশঙ্কা—সতর্ক করল জাতিসংঘ

লেবাননে ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা নিয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির খাদ্য সহায়তা বিভাগ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে, চলমান সংঘাতের কারণে ইতোমধ্যেই দেশজুড়ে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।   গত দুই দিনে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।   লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) দেশটির বিভিন্ন অঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং প্রায় ১,১৫০ জন আহত হয়েছেন। পরদিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।   ডব্লিউএফপি-এর লেবানন প্রতিনিধি অ্যালিসন ও’মাহোনি লাউ জানান, সংঘাত শুরুর পর থেকেই তারা মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিপুল সংখ্যক মানুষকে খাদ্য ও নগদ সহায়তা দিচ্ছেন।   তবে তিনি সতর্ক করে বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ত্রাণ কার্যক্রমের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তার মতে, নিরাপদ চলাচলের সুযোগ না থাকলে জরুরি সহায়তা ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকাগুলোতে পৌঁছে দেওয়া সম্ভব হবে না।   তিনি আরও বলেন, নিরাপত্তাহীনতা এবং যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতাই এখন মানবিক সহায়তা কার্যক্রমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।   সূত্র: আল জাজিরা

নীলুফা নিশাত এপ্রিল ৯, ২০২৬ ১৪:০ 0
লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ
লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার ঘটনায় কঠোর নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ। গত মার্চ মাসের শেষদিকে সংঘটিত এই প্রাণঘাতী হামলায় তিন ইন্দোনেশীয় শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। নিরাপত্তা পরিষদের বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানানো হয়েছে। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি শান্তিরক্ষীদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ব্লু লাইন বরাবর চলমান সংঘাতের মধ্যে শান্তিরক্ষীদের ওপর এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আন্তর্জাতিক আইনের চরম অবমাননা। পরিষদ স্পষ্টভাবে জানিয়েছে, শান্তিরক্ষী বাহিনী বা তাদের কোনো স্থাপনা লক্ষ্য করে হামলা করা অপরাধ। সংশ্লিষ্ট সকল পক্ষকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা পরিষদ ইউনিফিলের তদন্ত কার্যক্রমের মাধ্যমে এই হামলার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। শান্তিরক্ষীদের চলাচলের স্বাধীনতা বজায় রাখতে সব পক্ষকে অনুরোধ করা হয়েছে। বিবৃতিতে লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পুনরায় দৃঢ় সমর্থন ব্যক্ত করা হয়েছে। সেই সঙ্গে ২০০৬ সালের ঐতিহাসিক ১৭০১ নম্বর প্রস্তাব বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শান্তিরক্ষীদের ওপর সরাসরি আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও ভয়াবহ করে তুলছে। অবিলম্বে এসব হামলা বন্ধ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

নীলুফা নিশাত এপ্রিল ১, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০