সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে মেটা-মাইক্রোসফটের চাকরি ছেড়ে ভারতে ফিরলেন দম্পতি, বদলালেন জীবনের লক্ষ্য

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ০:৩৪
যুক্তরাষ্ট্রে মেটা-মাইক্রোসফটের চাকরি ছেড়ে ভারতে ফিরলেন দম্পতি, বদলালেন জীবনের লক্ষ্য
যুক্তরাষ্ট্রে মেটা-মাইক্রোসফটের চাকরি ছেড়ে ভারতে ফিরলেন দম্পতি, বদলালেন জীবনের লক্ষ্য

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের চাকরি, নিজেদের বাড়ি এবং প্রতিষ্ঠিত জীবন ছেড়ে ভারতে ফিরে গেছেন এক ভারতীয় দম্পতি। উচ্চ বেতনের করপোরেট ক্যারিয়ারের পরিবর্তে নিজ দেশের তরুণদের প্রযুক্তিশিক্ষা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। প্রথমে পরীক্ষামূলকভাবে দুই বছর থাকার পরিকল্পনা করলেও এখন ভারতে নিজেদের উদ্যোগ নিয়েই এগিয়ে যেতে চান।

 

৩২ বছর বয়সী চন্দনা শিবানন্দ ও তাঁর স্বামী প্রজ্বল ২০২৪ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র ছেড়ে ভারতে ফেরেন। চন্দনা এর আগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটায় সিনিয়র টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেছেন। কিছুদিন মাইক্রোসফটেও ছিলেন তিনি। অন্যদিকে প্রজ্বল কাজ করতেন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলে।

 

১২ নভেম্বর বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদনে চন্দনা জানান, ২০১৬ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করতে তিনি যুক্তরাষ্ট্রে যান। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা শেষ করে প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়েন। ২০২১ সালে প্রজ্বলের সঙ্গে বিয়ের পর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় বসবাস শুরু করেন তাঁরা। প্রথমে ভাড়া বাসায় থাকলেও পরে ১৭ লাখ ডলারে নিজেদের বাড়ি কেনেন।

 

আর্থিকভাবে প্রতিষ্ঠিত হলেও দেশের মানুষের জন্য আরও কিছু করার ইচ্ছা ছিল দুজনের। ভারতে থাকা পরিবারের সদস্যদের মাধ্যমে সমাজসেবামূলক কাজ শুরু করেছিলেন তাঁরা। পরে উপলব্ধি করেন, শুধু অর্থ পাঠানোর পরিবর্তে সরাসরি মানুষের পাশে দাঁড়াতে চান। ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩৫ জন বন্ধু ও পেশাজীবীকে নিয়ে গড়ে তোলেন গ্লোবাল ইঞ্জিনিয়ার্স কানেক্ট। এর মাধ্যমে ভারতের গ্রামীণ এলাকার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মেন্টরিং, ইন্টারভিউ প্রস্তুতি, রেজ্যুমে তৈরি ও চাকরির রেফারেলের সহায়তা দেওয়া শুরু হয়।

 

২০২৪ সালের ফেব্রুয়ারিতে চন্দনার সাবেক বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পর ভারতে স্থায়ীভাবে ফেরার ভাবনা আরও জোরালো হয়। সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁদের যথেষ্ট সঞ্চয় ছিল। তাই নিজেদের আগ্রহের কাজে অন্তত দুই বছর সময় দেওয়ার পরিকল্পনা করেন। প্রথমে ক্যালিফোর্নিয়ার বাড়িটি বিক্রি না করে ভাড়া দেন, যাতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার সুযোগ থাকে। তবে দুই বছর পর ২০ লাখ ডলারে বাড়িটি বিক্রি করেন তাঁরা।

 

ভারতে ফিরে প্রকৌশল শিক্ষার্থীদের সহায়তায় পলিগন্যান নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান পরিচালনা করছেন এই দম্পতি। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান দুটি কার্যক্রম উদ্যোক্তা উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে শিক্ষার্থীদের ১০ সপ্তাহের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের ধারণাকে বাস্তব পণ্য বা সেবার প্রাথমিক পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করা হয়। তাঁদের সঙ্গে দেড় শতাধিক মেন্টরের একটি আন্তর্জাতিক নেটওয়ার্কও রয়েছে।

 

তবে দেশে ফেরার অভিজ্ঞতা পুরোপুরি সহজ ছিল না। ভারতের যানজট, বায়ুদূষণ, কর্মসংস্কৃতি এবং সামাজিক প্রত্যাশার সঙ্গে নতুন করে মানিয়ে নিতে হয়েছে তাঁদের। পরিবারের সঙ্গে না থেকে স্বাধীনভাবে বসবাসের সিদ্ধান্ত নেন। পাঁচ বেডরুমের একটি ভিলা ভাড়া নেন, যেটি একই সঙ্গে তাঁদের অফিস হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

 

এসব চ্যালেঞ্জের পরও যুক্তরাষ্ট্র ছেড়ে আসার সিদ্ধান্ত নিয়ে চন্দনার কোনো অনুশোচনা নেই। তাঁর মতে, মেটা ও মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা তাঁকে আত্মবিশ্বাস, দক্ষতা ও আর্থিক নিরাপত্তা দিয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ভারত, দুই দেশের জীবন কাছ থেকে দেখার পর নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারছেন বলেও জানান চন্দনা।

 

সংবাদসূত্র

বিজনেস ইনসাইডার


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে মেটা-মাইক্রোসফটের চাকরি ছেড়ে ভারতে ফিরলেন দম্পতি, বদলালেন জীবনের লক্ষ্য
যুক্তরাষ্ট্রে মেটা-মাইক্রোসফটের চাকরি ছেড়ে ভারতে ফিরলেন দম্পতি, বদলালেন জীবনের লক্ষ্য

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের চাকরি, নিজেদের বাড়ি এবং প্রতিষ্ঠিত জীবন ছেড়ে ভারতে ফিরে গেছেন এক ভারতীয় দম্পতি। উচ্চ বেতনের করপোরেট ক্যারিয়ারের পরিবর্তে নিজ দেশের তরুণদের প্রযুক্তিশিক্ষা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। প্রথমে পরীক্ষামূলকভাবে দুই বছর থাকার পরিকল্পনা করলেও এখন ভারতে নিজেদের উদ্যোগ নিয়েই এগিয়ে যেতে চান।   ৩২ বছর বয়সী চন্দনা শিবানন্দ ও তাঁর স্বামী প্রজ্বল ২০২৪ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র ছেড়ে ভারতে ফেরেন। চন্দনা এর আগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটায় সিনিয়র টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেছেন। কিছুদিন মাইক্রোসফটেও ছিলেন তিনি। অন্যদিকে প্রজ্বল কাজ করতেন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলে।   ১২ নভেম্বর বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদনে চন্দনা জানান, ২০১৬ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করতে তিনি যুক্তরাষ্ট্রে যান। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা শেষ করে প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়েন। ২০২১ সালে প্রজ্বলের সঙ্গে বিয়ের পর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় বসবাস শুরু করেন তাঁরা। প্রথমে ভাড়া বাসায় থাকলেও পরে ১৭ লাখ ডলারে নিজেদের বাড়ি কেনেন।   আর্থিকভাবে প্রতিষ্ঠিত হলেও দেশের মানুষের জন্য আরও কিছু করার ইচ্ছা ছিল দুজনের। ভারতে থাকা পরিবারের সদস্যদের মাধ্যমে সমাজসেবামূলক কাজ শুরু করেছিলেন তাঁরা। পরে উপলব্ধি করেন, শুধু অর্থ পাঠানোর পরিবর্তে সরাসরি মানুষের পাশে দাঁড়াতে চান। ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩৫ জন বন্ধু ও পেশাজীবীকে নিয়ে গড়ে তোলেন গ্লোবাল ইঞ্জিনিয়ার্স কানেক্ট। এর মাধ্যমে ভারতের গ্রামীণ এলাকার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মেন্টরিং, ইন্টারভিউ প্রস্তুতি, রেজ্যুমে তৈরি ও চাকরির রেফারেলের সহায়তা দেওয়া শুরু হয়।   ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চন্দনার সাবেক বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পর ভারতে স্থায়ীভাবে ফেরার ভাবনা আরও জোরালো হয়। সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁদের যথেষ্ট সঞ্চয় ছিল। তাই নিজেদের আগ্রহের কাজে অন্তত দুই বছর সময় দেওয়ার পরিকল্পনা করেন। প্রথমে ক্যালিফোর্নিয়ার বাড়িটি বিক্রি না করে ভাড়া দেন, যাতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার সুযোগ থাকে। তবে দুই বছর পর ২০ লাখ ডলারে বাড়িটি বিক্রি করেন তাঁরা।   ভারতে ফিরে প্রকৌশল শিক্ষার্থীদের সহায়তায় পলিগন্যান নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান পরিচালনা করছেন এই দম্পতি। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান দুটি কার্যক্রম উদ্যোক্তা উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে শিক্ষার্থীদের ১০ সপ্তাহের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের ধারণাকে বাস্তব পণ্য বা সেবার প্রাথমিক পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করা হয়। তাঁদের সঙ্গে দেড় শতাধিক মেন্টরের একটি আন্তর্জাতিক নেটওয়ার্কও রয়েছে।   তবে দেশে ফেরার অভিজ্ঞতা পুরোপুরি সহজ ছিল না। ভারতের যানজট, বায়ুদূষণ, কর্মসংস্কৃতি এবং সামাজিক প্রত্যাশার সঙ্গে নতুন করে মানিয়ে নিতে হয়েছে তাঁদের। পরিবারের সঙ্গে না থেকে স্বাধীনভাবে বসবাসের সিদ্ধান্ত নেন। পাঁচ বেডরুমের একটি ভিলা ভাড়া নেন, যেটি একই সঙ্গে তাঁদের অফিস হিসেবেও ব্যবহৃত হচ্ছে।   এসব চ্যালেঞ্জের পরও যুক্তরাষ্ট্র ছেড়ে আসার সিদ্ধান্ত নিয়ে চন্দনার কোনো অনুশোচনা নেই। তাঁর মতে, মেটা ও মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা তাঁকে আত্মবিশ্বাস, দক্ষতা ও আর্থিক নিরাপত্তা দিয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ভারত, দুই দেশের জীবন কাছ থেকে দেখার পর নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারছেন বলেও জানান চন্দনা।   সংবাদসূত্র বিজনেস ইনসাইডার

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ০:৩৪
নিউইয়র্কে ৩টি কলেজে একাধিক পদে চাকরির সুযোগ বছরে বেতন প্রায় ৭৫ হাজার ডলার, আবেদন চলছে

নিউইয়র্কে ৩টি কলেজে একাধিক পদে চাকরির সুযোগ বছরে বেতন প্রায় ৭৫ হাজার ডলার, আবেদন চলছে

নিউইয়র্কে এমটিএর পাঁচ পদে বড় নিয়োগের সুযোগ বছরে বেতন দেড় লাখ ডলারের বেশি, আবেদন চলছে

নিউইয়র্কে এমটিএর পাঁচ পদে বড় নিয়োগের সুযোগ বছরে বেতন দেড় লাখ ডলারের বেশি, আবেদন চলছে

আফগানিস্তানে তিনবার সামরিক দায়িত্ব পালন করা হোসে সেরানো তাঁর স্ত্রীর সম্ভাব্য বহিষ্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

আইনি বৈধতা পেতে গিয়ে আটক, নির্বাসনের মুখে ২৭ বছর দেশসেবা করা মার্কিন সেনা কর্মকর্তার স্ত্রী

যুক্তরাষ্ট্রে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে ছটপূজা উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় পরিবারের সদস্য। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে ছট পূজার আয়োজন, ভারতীয় পরিবারের ভিডিও ছড়িয়ে পড়ল অনলাইনে

দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও নিজের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য ভুলে যাননি যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ভারতীয় পরিবার। ছটপূজা উপলক্ষে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা থেকে শুরু করে উৎসবের প্রস্তুতি নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পরিবারের সদস্যদের সম্মিলিতভাবে পূজার আয়োজন করতে দেখা যায়। পেছনে বাজছে ভারতের প্রখ্যাত লোকসংগীতশিল্পী শারদা সিনহার গাওয়া ঐতিহ্যবাহী ছটপূজার গান। প্রবাসের মাটিতে নিজেদের সংস্কৃতি ধরে রাখার এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।   ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভ ও এশিয়ানেট নিউজেবলের ১৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত ওই পরিবার ছটপূজার আগে নিজেদের বাড়ির পেছনের আঙিনা পরিষ্কারের উদ্যোগ নেয়। ভিডিওতে পরিবারের একাধিক সদস্যকে একসঙ্গে আঙিনা ধুয়ে-মুছে পরিষ্কার করতে দেখা যায়। ছটপূজার অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হলো পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখা। সেই রীতি অনুসরণ করেই পরিবারের সদস্যরা উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে পরিবারটি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য বা শহরে বসবাস করে, তা প্রকাশিত প্রতিবেদনগুলোতে নিশ্চিত করা হয়নি।   ভিডিওটির বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে পটভূমিতে বাজতে থাকা ঐতিহ্যবাহী ছটপূজার গান। বিহারের প্রখ্যাত লোকসংগীতশিল্পী শারদা সিনহার কণ্ঠের গানগুলো ছটপূজার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে। তাঁর গান ভারতের বিহার, ঝাড়খণ্ড ও পূর্ব উত্তর প্রদেশের উৎসবের পরিবেশকে স্মরণ করিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের একটি সাধারণ বাড়ির আঙিনায় সেই পরিচিত সংগীতের সঙ্গে উৎসবের প্রস্তুতি অনেক প্রবাসী দর্শকের কাছে আবেগঘন হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজেদের শৈশব ও দেশের বাড়িতে ছটপূজা উদ্‌যাপনের স্মৃতি তুলে ধরেছেন।   ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ পরিবারের সদস্যদের একসঙ্গে কাজ করার প্রশংসা করেছেন। আবার কেউ বলেছেন, বিদেশে বসবাস করলেও নিজের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক অটুট রাখা সম্ভব। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ভারত থেকে হাজার হাজার মাইল দূরে চলে গেলেও ছট মাইয়ার প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা হারিয়ে যায় না। অন্যরাও পরিবারটিকে উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। তবে ভিডিওটি প্রথম কে প্রকাশ করেছেন কিংবা কতজন দেখেছেন, তার নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যায়নি।   ছটপূজা মূলত সূর্যদেব ও ছট মাইয়ার উপাসনাকে কেন্দ্র করে পালিত একটি প্রাচীন হিন্দু ধর্মীয় উৎসব। ভারতের বিহার, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। চার দিনব্যাপী আয়োজনে উপবাস, পরিচ্ছন্নতা, পবিত্র খাদ্য প্রস্তুত এবং সূর্যকে অর্ঘ্য দেওয়ার রীতি অনুসরণ করা হয়। উৎসবের গুরুত্বপূর্ণ অংশ হলো অস্তগামী ও উদীয়মান সূর্যের উদ্দেশে প্রার্থনা। প্রতিবছর ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ভারতীয় জনগোষ্ঠীর সদস্যরাও এই উৎসব পালন করেন।   ২০২৬ সালে ছটপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ১৩ নভেম্বর। প্রথম দিন ছিল নহায়-খায়, দ্বিতীয় দিন খরনা এবং রোববার (১৫ নভেম্বর) অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেওয়ার আয়োজন করা হয়। সোমবার (১৬ নভেম্বর) উদীয়মান সূর্যের উদ্দেশে অর্ঘ্য দেওয়ার মধ্য দিয়ে চার দিনের উৎসবের সমাপ্তি ঘটছে। উৎসব ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা পারিবারিক ও সম্মিলিত পূজার আয়োজন করেছেন। এসব অনুষ্ঠানে পরিবার ও নতুন প্রজন্মের অংশগ্রহণ প্রবাসে সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।   যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় পরিবারের ভাইরাল ভিডিওটি সেই সাংস্কৃতিক ধারাবাহিকতার একটি উদাহরণ। পরিবারের সদস্যরা দেশের বাইরে থেকেও পরিচিত উৎসবের পরিবেশ তৈরির চেষ্টা করেছেন। ভিডিওতে কোনো বড় আয়োজন কিংবা জাঁকজমকের পরিবর্তে পরিবারের সম্মিলিত প্রস্তুতিকেই গুরুত্ব পেতে দেখা যায়। প্রবাসীদের কাছে এমন উৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পরিবারের সদস্যদের একত্র করা এবং নতুন প্রজন্মকে নিজেদের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ারও একটি উপলক্ষ।   সংবাদসূত্র: ABP Live, Asianet Newsable

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ২২:৫১
ঘণ্টায় ২২ ডলার বেতনের এই চাকরিতে শিশু শিক্ষায় অভিজ্ঞতা এবং নির্দিষ্ট দ্বিতীয় ভাষায় দক্ষতা থাকলে অগ্রাধিকার মিলবে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ২২ ডলারে চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের বাড়তি সুবিধা

বিমানে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার রনি আলেকজান্ডার গোমেজ আলবার্তো নামক ওই ব্যক্তি এর আগেও দুবার যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হয়েছিলেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে উড়ন্ত বিমানে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টার অভিযোগে যাত্রী গ্রেপ্তার

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে কোপা এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ ও ইউপিএসের কার্গো উড়োজাহাজের সংঘর্ষে দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে যাত্রীবাহী ও কার্গো উড়োজাহাজের সংঘর্ষ, আহত দুই

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইট বাতিল হওয়ার পর স্থানীয় টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন দুই হলিউড অভিনেতা। তাঁদের হাস্যরসাত্মক কথোপকথন দর্শকদের নজর কেড়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, বিমানবন্দরে আটকে পড়া দুই হলিউড অভিনেতার সাক্ষাৎকার ভাইরাল

যুক্তরাষ্ট্রজুড়ে হঠাৎ বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন লাখো যাত্রী। সেই পরিস্থিতিতে বিমানবন্দরে আটকা পড়েছিলেন হলিউডের দুই জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল কালুয়া ও টাইরিক উইদার্স। লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইট থেকে তাঁদের নামিয়ে দেওয়া হয়। তবে দীর্ঘ অপেক্ষার মধ্যেও হতাশ না হয়ে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে মজার সাক্ষাৎকার দেন তাঁরা। সেই সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা।   ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের ইউজিন বিমানবন্দরে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়ায় অসংখ্য ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। এই পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসে ফেরার জন্য উড়োজাহাজে উঠেছিলেন ৩৭ বছর বয়সী ড্যানিয়েল কালুয়া এবং ২৮ বছর বয়সী টাইরিক উইদার্স। কিন্তু উড্ডয়নের আগেই তাঁদের উড়োজাহাজ থেকে নেমে যেতে বলা হয়। পরে বিমানবন্দরে অপেক্ষার সময় স্থানীয় টেলিভিশন চ্যানেল কেভিএএল নিউজের প্রতিবেদক গোল্ড মিডোজের সঙ্গে কথা বলেন তাঁরা।   সাক্ষাৎকারের শুরুতে টাইরিক উইদার্স জানান, তাঁরা লস অ্যাঞ্জেলেসে ফিরছিলেন। উড়োজাহাজে ওঠার পর হঠাৎ ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত আসে। এমন পরিস্থিতিতেও যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ায় তিনি সৃষ্টিকর্তা ও এফএএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এরপর মজা করে বলেন, বিমানবন্দরেও যদি যাওয়া না যায়, তাহলে মানুষ যাবে কোথায়। তাঁর এই মন্তব্য মূলত ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে ভাইরাল হওয়া একটি টেলিভিশন সাক্ষাৎকারের সংলাপের অনুকরণ। পরিচিত সেই সংলাপ নতুনভাবে বলায় পাশে দাঁড়ানো কালুয়া হাসতে শুরু করেন। প্রতিবেদকও হাসি সামলাতে পারেননি।   এরপর প্রতিবেদক ড্যানিয়েল কালুয়ার কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে চান। অস্কারজয়ী এই অভিনেতা জানান, ফ্লাইট বন্ধ হওয়ায় অসুবিধা হলেও তিনি কৃতজ্ঞ। তাঁর মতে, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। কালুয়া বলেন, এই সিদ্ধান্তের কারণে কত মানুষের জীবন রক্ষা পেয়ে থাকতে পারে, সেটিও ভাবা উচিত। তাঁর বক্তব্যের পর আবারও মজার পরিবেশ তৈরি হয়। সাক্ষাৎকারের শেষদিকে দুই অভিনেতাকে অরেগনের পরিচিত ‘ও’ চিহ্ন তৈরি করেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।   ভিডিওটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক দর্শক দুই অভিনেতার স্বতঃস্ফূর্ত আচরণ ও হাস্যরসের প্রশংসা করেন। কেউ কেউ মন্তব্য করেন, সাক্ষাৎকারটি যেন কোনো কমেডি অনুষ্ঠানের দৃশ্য। বিশেষ করে টাইরিক উইদার্সের পুরোনো ভাইরাল সংলাপ অনুকরণ এবং কালুয়ার হাসির মুহূর্ত দর্শকদের নজর কাড়ে। ড্যানিয়েল কালুয়া ‘গেট আউট’ ও ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসাইয়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। অন্যদিকে টাইরিক উইদার্স অভিনয় করেছেন ‘হিম’ ও ‘রিমাইন্ডার্স অব হিম’-এর মতো চলচ্চিত্রে।   বিমান চলাচলে এই বিপর্যয়ের কারণ সম্পর্কে এফএএ জানিয়েছে, শুক্রবার বিকেলে যোগাযোগব্যবস্থা ও রাডারসংক্রান্ত তথ্য আদান-প্রদানের নেটওয়ার্কে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। এর ফলে দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে সমস্যা শুরু হয় এবং রাত ৮টা ১৫ মিনিটে বিমান চলাচল পুনরায় চালু হয়। পরে তদন্তে পুরোনো প্রযুক্তির নেটওয়ার্ক সরঞ্জামে অস্বাভাবিক তথ্যপ্রবাহের বিষয়টি শনাক্ত করা হয়। এ ঘটনায় হাজার হাজার ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়।   বিমান চলাচল পুনরায় শুরু হলেও বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি অব্যাহত থাকে। ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে বহু যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অভিনেত্রী ও মডেল ব্রুকস নেডারও নিউইয়র্ক থেকে লুইজিয়ানাগামী একটি ব্যক্তিগত উড়োজাহাজে আটকা পড়েছিলেন বলে বিনোদনবিষয়ক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে যাত্রীদের এমন দুর্ভোগের মধ্যে কালুয়া ও উইদার্সের হাস্যরসাত্মক সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ভিন্ন মাত্রা যোগ করে।   সংবাদসূত্র: KVAL News, Federal Aviation Administration (FAA)

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ২০:৩৪
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য পরিবার, চাকরি, বিনিয়োগ ও বিশেষ দক্ষতাসহ বিভিন্ন বৈধ আবেদনপথ রয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার ১০টি বৈধ পথ, কোন ক্যাটাগরিতে কারা আবেদন করতে পারবেন?

নিউইয়র্কের সরকারি হাসপাতালগুলোতে সার্ভিস এইড পদে নতুন কর্মী নিয়োগের তথ্য প্রকাশিত হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নিউইয়র্কের সরকারি হাসপাতালে ২৭ পদে নিয়োগ, ডিগ্রি ছাড়াই আবেদনের সুযোগ

প্রতীকী ছবি এডিট আমেরিকা বাংলা।

গ্রিনকার্ডের প্রলোভনে যৌন সম্পর্কের প্রস্তাব, আইস কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

0 Comments