বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, এখন থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোনো রাজনৈতিক দল, গ্রুপ বা পরিবারের হয়ে কাজ করবে না। ব্যাংকটিকে সঠিক পথে পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি জানিয়েছেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে ব্যাংকটির চেয়ারম্যান, চারজন বোর্ড সদস্য ও শীর্ষ ১০ কর্মকর্তার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, একসময় দেশের অন্যতম সেরা ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। তবে মাঝামাঝি সময়ে ব্যাংকটির করপোরেট গভর্নেন্সে কিছু ঘাটতি তৈরি হয়। অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংকটি একটি নির্দিষ্ট দলের প্রতি অনুগত হয়ে পড়েছিল। এখন থেকে এ ধরনের পরিস্থিতি আর থাকবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি বোর্ডের সদস্যদের উদ্দেশে বলেন, ব্যাংকের সুশাসন ও পেশাদারিত্ব নিশ্চিত করতে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সম্প্রতি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা চাকরি পুনর্বহালের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। জানা গেছে, তাদের অধিকাংশই চট্টগ্রামের একটি নির্দিষ্ট এলাকা থেকে নিয়োগপ্রাপ্ত ছিলেন। তবে বৈঠকে এ বিষয়টি গভর্নর উত্থাপন করেননি বলে বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে। এদিকে দুর্নীতি দমন কমিশনে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেয়ার মালিকানার মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে থাকা আটটি ব্যাংকের মধ্যে চারটি ব্যাংক থেকে প্রায় ১ লাখ ৯০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে ৯৩ হাজার ৩৬৪ কোটি টাকা পাচার করা হয়েছে বলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সূত্রে জানা গেছে। এর মধ্যে ইসলামী ব্যাংক থেকেই নেওয়া হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার ৪৮৩ কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোতে প্রভাব খাটিয়ে নিজের নামে বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এসব ঋণ নিয়েছেন। এসব ঋণের সঙ্গে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে নানা সংকটের মধ্যেও গত এক বছরে ইসলামী ব্যাংকের আমানত ও ব্যবসায়িক কার্যক্রমে কিছু অগ্রগতি হয়েছে। ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের শেষে ব্যাংকটির মোট আমানত দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ২২ হাজার কোটি টাকা বেশি। এ ছাড়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমানত বেড়ে হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা, যা এক বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রায় ৭৬ হাজার কোটি টাকা প্রবাসী আয় দেশে এসেছে। একই সময়ে ব্যাংকটি আমদানি বাণিজ্য করেছে প্রায় ৬০ হাজার কোটি টাকা এবং রপ্তানি বাণিজ্য করেছে প্রায় ৩২ হাজার কোটি টাকার। বর্তমানে ব্যাংকটির গ্রাহকসংখ্যা প্রায় ৩ কোটি, যা এক বছরে প্রায় ৫০ লাখ বেড়েছে। এ ছাড়া খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রেও কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকায় পৌঁছেছিল, যা মোট ঋণের প্রায় ৫৮ শতাংশ। তবে ডিসেম্বর শেষে তা কমিয়ে ১৪ হাজার ১৫৯ কোটি টাকায় নামানো হয়। বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণ রয়েছে প্রায় ৯২ হাজার ১১৫ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৪৭ শতাংশ।
একই পরিবারের স্বামী-স্ত্রীসহ চাকরি হারানো প্রায় পাঁচ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে খোলা চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মানবিক সংকট বিবেচনায় নিয়ে তিনি মানবিক হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চিঠিতে তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকটির বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী চাকরি হারান। দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ এই জনশক্তির আকস্মিক চাকরিচ্যুতি তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলেছে। বিশেষ করে বহু পরিবারে স্বামী-স্ত্রী উভয়েই একই ব্যাংকে কর্মরত থাকায় বর্তমানে দুজনই বেকার হয়ে পড়েছেন। ফলে পরিবারগুলো চরম আর্থিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। অনেকের সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে, আবার কারও বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে দক্ষ জনশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে বিপুলসংখ্যক কর্মকর্তাকে অব্যাহতি দিলে তা আর্থিক খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে বিষয়টি পুনর্বিবেচনা করে স্বচ্ছ তদন্ত ও পর্যালোচনা কমিটি গঠনের আহ্বান জানান তিনি। পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত অস্থায়ী আর্থিক সহায়তা বা পুনর্বহালের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। চন্দনাইশ উপজেলাসহ আশপাশের এলাকায়ও বেশ কয়েকজন চাকরিচ্যুত কর্মকর্তা রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অনেক পরিবার গ্রামে ফিরে বিকল্প জীবিকার চেষ্টা করছেন। তবে দীর্ঘদিনের পেশাগত জীবনের পর হঠাৎ বেকারত্ব তাদের মানসিক চাপ বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্যের খোলা চিঠি ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মানবিক উদ্যোগকে স্বাগত জানালেও কেউ কেউ প্রশাসনিক সিদ্ধান্তের পেছনের কারণ জানার দাবি তুলেছেন। বিশ্লেষকদের মতে, বিষয়টি এখন কেবল একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্তে সীমাবদ্ধ নেই; বরং এটি বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক আলোচনার অংশে পরিণত হয়েছে। চিঠিতে এমপি প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, অতীতের মতো এবারও সরকার দ্রুত উদ্যোগ নিলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে। এখন সবার দৃষ্টি সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে, যা পাঁচ হাজার পরিবারের ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রতিবেদকঃ ছিদ্দিকুর রহমান
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ সম্প্রতি এক খোলা চিঠির মাধ্যমে তারেক রহমান-এর দৃষ্টি আকর্ষণ করেছেন। চিঠিতে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রায় পাঁচ হাজার চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীর পুনর্বহালের দাবি তুলে ধরে মানবিক হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মানবিক সংকটে পাঁচ হাজার পরিবার সংসদ সদস্য তাঁর চিঠিতে উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকটির বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী চাকরি হারান। তাদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন এবং ব্যাংকিং খাতে দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি হিসেবে পরিচিত। আকস্মিক চাকরিচ্যুতি শুধু ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলেছে। বিশেষ করে এমন বহু পরিবার রয়েছে, যেখানে স্বামী-স্ত্রী উভয়েই একই ব্যাংকে কর্মরত ছিলেন। বর্তমানে দুজনই বেকার হয়ে পড়ায় পরিবারগুলো চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। অনেকের সন্তানদের স্কুল-কলেজের বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। আবার কারও কারও বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা ব্যাহত হচ্ছে অর্থাভাবে। সংসদ সদস্য তাঁর চিঠিতে লিখেছেন, “উপার্জনের একমাত্র উৎস বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে; তাদের চোখের জল আমাদের বিবেককে নাড়া দেয়।” চিঠিতে কী উল্লেখ করেছেন এমপি? জসীম উদ্দীন আহমেদ তাঁর চিঠিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, দেশের ব্যাংকিং খাত স্থিতিশীল রাখতে দক্ষ জনশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে বিপুলসংখ্যক কর্মকর্তাকে অব্যাহতি দিলে তা আর্থিক খাতের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি অনুরোধ করেন, বিষয়টি পুনর্বিবেচনা করে একটি স্বচ্ছ তদন্ত ও পর্যালোচনা কমিটি গঠন করা হোক, যাতে প্রকৃত কারণ যাচাই করে ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়া যায়। তিনি আরও উল্লেখ করেন, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সরকারের সদয় উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে যেসব পরিবারে স্বামী-স্ত্রী উভয়েই কর্মহীন, তাদের ক্ষেত্রে দ্রুত অস্থায়ী আর্থিক সহায়তা বা পুনর্বহালের ব্যবস্থা নেওয়া জরুরি। চন্দনাইশে প্রভাব চট্টগ্রাম-১৪ আসনের অন্তর্গত চন্দনাইশ উপজেলাসহ আশপাশের এলাকায়ও বেশ কয়েকজন চাকরিচ্যুত কর্মকর্তা রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অনেক পরিবার গ্রামে ফিরে গিয়ে বিকল্প জীবিকার চেষ্টা করছেন। কেউ ছোট ব্যবসা শুরু করেছেন, কেউ আত্মীয়স্বজনের সহায়তায় দিন কাটাচ্ছেন। তবে অধিকাংশেরই অভিযোগ—দীর্ঘদিনের পেশাগত জীবনের পর হঠাৎ বেকারত্ব মানসিক চাপ তৈরি করেছে। স্থানীয় এক ব্যাংক কর্মকর্তা, যিনি পরিচয় প্রকাশে অনিচ্ছুক, বলেন, “আমরা নিয়মিত কর্মদক্ষতা মূল্যায়নের মধ্য দিয়ে কাজ করেছি। হঠাৎ চাকরি চলে যাওয়ায় পরিবার নিয়ে অনিশ্চয়তায় আছি। সংসদ সদস্য বিষয়টি উত্থাপন করায় কিছুটা আশা দেখছি।” সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া সংসদ সদস্যের খোলা চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তাঁর মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় দক্ষ কর্মীদের ধরে রাখা জরুরি। আবার কেউ কেউ প্রশাসনিক সিদ্ধান্তের পেছনের কারণ জানার দাবি তুলেছেন। বিশ্লেষকদের মতে, বিষয়টি এখন কেবল একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্তে সীমাবদ্ধ নেই; বরং এটি বৃহত্তর অর্থনৈতিক ও সামাজিক আলোচনার অংশ হয়ে উঠেছে। ব্যাংক খাত দেশের আর্থিক প্রবাহের কেন্দ্রবিন্দু হওয়ায় এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি করে। ব্যাংকিং খাতে সম্ভাব্য প্রভাব অর্থনীতিবিদদের একটি অংশ মনে করেন, হঠাৎ বড় আকারে জনবল ছাঁটাই হলে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রমে চাপ তৈরি হতে পারে। অভিজ্ঞ কর্মকর্তাদের অনুপস্থিতি ঋণ ব্যবস্থাপনা, গ্রাহকসেবা ও ঝুঁকি মূল্যায়নে প্রভাব ফেলতে পারে। তবে অন্য একটি অংশ বলছে, কোনো প্রতিষ্ঠান প্রশাসনিক বা নীতিগত কারণে পুনর্গঠন করতে পারে—যদি তা আইন ও বিধিমালা অনুসরণ করে করা হয়। এই প্রেক্ষাপটে সংসদ সদস্যের প্রস্তাবিত স্বচ্ছ পর্যালোচনা প্রক্রিয়া একটি মধ্যপন্থা হিসেবে বিবেচিত হতে পারে, যা একদিকে প্রতিষ্ঠানের সিদ্ধান্তের যৌক্তিকতা যাচাই করবে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানবিক দিক বিবেচনায় নেবে। প্রধানমন্ত্রীর প্রতি আস্থা চিঠিতে জসীম উদ্দীন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, অতীতে বিভিন্ন সংকটে সরকার মানবিক সহায়তা প্রদান করেছে। সেই ধারাবাহিকতায় এবারও দ্রুত পদক্ষেপ নেওয়া হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে। তিনি বলেন, “এই অসহায় পরিবারগুলোর অশ্রু মোচন করা আমাদের সামষ্টিক দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব কেবল প্রশাসনিক সিদ্ধান্তে সীমাবদ্ধ নয়; নাগরিকের নিরাপত্তা ও সম্মানজনক জীবনের নিশ্চয়তাও রাষ্ট্রের অঙ্গীকার।” সামনে কী? এখন সবার দৃষ্টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে। সরকারিভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে বলে জানা গেছে। ব্যাংকিং খাতের নীতিনির্ধারক, আর্থিক বিশেষজ্ঞ এবং জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বিত আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চাকরিচ্যুত কর্মকর্তাদের সংগঠন ইতোমধ্যে পুনর্বহাল, ক্ষতিপূরণ বা বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছে। তারা আশা করছেন, সংসদ সদস্যের এই উদ্যোগ সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পথ সুগম করবে। একই পরিবারের স্বামী-স্ত্রী উভয়ের চাকরি হারানো নিছক একটি প্রশাসনিক ঘটনা নয়; এটি একটি সামাজিক বাস্তবতা, যা শিশুদের ভবিষ্যৎ, প্রবীণদের চিকিৎসা এবং সামগ্রিক পারিবারিক স্থিতিশীলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চট্টগ্রাম-১৪ আসনের এমপি জসীম উদ্দীন আহমেদের খোলা চিঠি সেই মানবিক দিকটিকেই সামনে এনেছে। এখন দেখার বিষয়, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কী সিদ্ধান্ত আসে। তবে এটুকু স্পষ্ট—পাঁচ হাজার পরিবারের আশা-নিরাশার দোলাচলে এই ইস্যু কেবল একটি ব্যাংকের ভেতরের বিষয় নয়; এটি দেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।
এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল। এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে। একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই। “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান। এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে। সূত্র: Royanews