সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। সংগৃহীত ছবি
টিউলিপসহ দুজনের বিরুদ্ধে মামলায় ১৬ এপ্রিল অভিযোগ গঠন

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন-এর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।   মামলাটি বিচারযোগ্য হওয়ায় এটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তর করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।   সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, আসামিদের হাজিরার জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় নতুন আদালতে পাঠানো হয়েছে।   এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালত এই দুই আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।   পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর টিউলিপকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চান। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এরপর ৮ মার্চ সরকারি গেজেট প্রকাশ করে আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।   মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর একটি ফ্ল্যাট নিজেদের দখলে নেন এবং পরে তা রেজিস্ট্রি করেন।   এই অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে। তদন্ত শেষে ১১ ডিসেম্বর দণ্ডবিধির বিভিন্ন ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।   উল্লেখ্য, এর আগে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা পৃথক তিন মামলায় টিউলিপের দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড হয়েছে।

নীলুফা নিশাত এপ্রিল ৭, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

নভেম্বর ২১, ২০২৬ ১৩:০