সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২১:৩৫
শৈশবে বাবার সিদ্ধান্তে প্রায় দশ বছর ছেলের বেশে বেড়ে উঠেছিলেন আফগান নারী নিলোফার আয়ুবি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
শৈশবে বাবার সিদ্ধান্তে প্রায় দশ বছর ছেলের বেশে বেড়ে উঠেছিলেন আফগান নারী নিলোফার আয়ুবি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

আফগানিস্তানের রাস্তায় খেলতে গিয়ে মাত্র চার বছর বয়সে এক অচেনা ব্যক্তির হাতে হেনস্তার শিকার হয়েছিলেন নিলোফার আইয়ুবি। মাথায় ওড়না না থাকায় ওই ব্যক্তি তাকে চড় মারেন এবং ভবিষ্যতে এমন অবস্থায় দেখলে তার বাবাকে আক্রমণ করার হুমকি দেন। মেয়ের সঙ্গে এমন আচরণের পর কঠিন এক সিদ্ধান্ত নেন তার বাবা। তিনি নিলোফারের চুল কেটে ছেলের পোশাক পরিয়ে দেন। উদ্দেশ্য ছিল, মেয়ে যেন ছেলের পরিচয়ে বাইরে বের হতে পারে এবং ভয় ছাড়াই শৈশব কাটানোর সুযোগ পায়।

 

বিবিসি নিউজ মুন্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিলোফার জানান, এরপর প্রায় ১০ বছর তিনি ছেলের বেশে জীবন কাটিয়েছেন। বাবার সঙ্গে বাজারে যেতেন, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন, সাইকেল চালাতেন এবং জুডো ও কারাতের মতো খেলায় অংশ নিতেন। বাইরে থেকে সবাই তাকে ছেলে হিসেবেই চিনত। অন্যদিকে, তার বোনদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। সামাজিক বিধিনিষেধের কারণে তাদের বেশির ভাগ সময় ঘরের ভেতরেই থাকতে হতো। একই পরিবারের দুই ধরনের শৈশব তাকে ছোটবেলা থেকেই নারী ও পুরুষের স্বাধীনতার পার্থক্য বুঝতে সাহায্য করে।

 

নিলোফারের বেড়ে ওঠার সময় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ এলাকায় তালেবানের প্রথম শাসন চলছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকা তালেবান সরকারের সময় নারীদের চলাফেরা, পোশাক ও শিক্ষা নিয়ে কঠোর বিধিনিষেধ ছিল। আফগান সমাজে মেয়েদের ছেলের পোশাক পরিয়ে বড় করার একটি প্রচলিত রীতিও রয়েছে, যার নাম ‘বাচা পোশ’। তবে নিলোফারের ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যের অভাব নয়, বরং মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতেই তার বাবা এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

প্রায় ১০ বছর ছেলের মতো জীবন কাটানোর পর বয়ঃসন্ধিতে পৌঁছালে নিলোফারকে আবার মেয়ের পরিচয়ে ফিরতে হয়। এতদিন যে স্বাধীনতাকে স্বাভাবিক বলে মনে করেছিলেন, তা হঠাৎ হারিয়ে ফেলা তার জন্য সহজ ছিল না। বিবিসির কাছে তিনি স্মৃতিচারণ করে জানান, ছেলের বেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে এমন অনেক সুযোগ দিয়েছিল, যা মেয়ে হিসেবে বড় হলে হয়তো কখনোই পেতেন না। একই সঙ্গে নিজের বোনদের জীবন কাছ থেকে দেখেও নারী হিসেবে সমাজে চলাফেরার সীমাবদ্ধতা উপলব্ধি করেছিলেন।

 

পরবর্তী সময়ে নিলোফার ব্যবসা ও নারী অধিকার নিয়ে কাজের সঙ্গে যুক্ত হন। তবে ২০২১ সালের আগস্টে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করলে নিরাপত্তার কারণে তাকে দেশ ছাড়তে হয়। বিবিসির ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, সে সময় তিনি পরিবার নিয়ে পোল্যান্ডে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। শৈশবে বাবার নেওয়া সেই সিদ্ধান্তের কথা স্মরণ করে নিলোফার জানান, তার বাবা তাকে ঘরে আটকে রাখার পরিবর্তে ছেলের বেশে হলেও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছিলেন।

 

সংবাদসূত্র: বিবিসি নিউজ মুন্ডো, বিবিসি আউটলুক।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিশ্ব

View more
শৈশবে বাবার সিদ্ধান্তে প্রায় দশ বছর ছেলের বেশে বেড়ে উঠেছিলেন আফগান নারী নিলোফার আয়ুবি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা

আফগানিস্তানের রাস্তায় খেলতে গিয়ে মাত্র চার বছর বয়সে এক অচেনা ব্যক্তির হাতে হেনস্তার শিকার হয়েছিলেন নিলোফার আইয়ুবি। মাথায় ওড়না না থাকায় ওই ব্যক্তি তাকে চড় মারেন এবং ভবিষ্যতে এমন অবস্থায় দেখলে তার বাবাকে আক্রমণ করার হুমকি দেন। মেয়ের সঙ্গে এমন আচরণের পর কঠিন এক সিদ্ধান্ত নেন তার বাবা। তিনি নিলোফারের চুল কেটে ছেলের পোশাক পরিয়ে দেন। উদ্দেশ্য ছিল, মেয়ে যেন ছেলের পরিচয়ে বাইরে বের হতে পারে এবং ভয় ছাড়াই শৈশব কাটানোর সুযোগ পায়।   বিবিসি নিউজ মুন্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিলোফার জানান, এরপর প্রায় ১০ বছর তিনি ছেলের বেশে জীবন কাটিয়েছেন। বাবার সঙ্গে বাজারে যেতেন, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন, সাইকেল চালাতেন এবং জুডো ও কারাতের মতো খেলায় অংশ নিতেন। বাইরে থেকে সবাই তাকে ছেলে হিসেবেই চিনত। অন্যদিকে, তার বোনদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। সামাজিক বিধিনিষেধের কারণে তাদের বেশির ভাগ সময় ঘরের ভেতরেই থাকতে হতো। একই পরিবারের দুই ধরনের শৈশব তাকে ছোটবেলা থেকেই নারী ও পুরুষের স্বাধীনতার পার্থক্য বুঝতে সাহায্য করে।   নিলোফারের বেড়ে ওঠার সময় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ এলাকায় তালেবানের প্রথম শাসন চলছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকা তালেবান সরকারের সময় নারীদের চলাফেরা, পোশাক ও শিক্ষা নিয়ে কঠোর বিধিনিষেধ ছিল। আফগান সমাজে মেয়েদের ছেলের পোশাক পরিয়ে বড় করার একটি প্রচলিত রীতিও রয়েছে, যার নাম ‘বাচা পোশ’। তবে নিলোফারের ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যের অভাব নয়, বরং মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতেই তার বাবা এই সিদ্ধান্ত নিয়েছিলেন।   প্রায় ১০ বছর ছেলের মতো জীবন কাটানোর পর বয়ঃসন্ধিতে পৌঁছালে নিলোফারকে আবার মেয়ের পরিচয়ে ফিরতে হয়। এতদিন যে স্বাধীনতাকে স্বাভাবিক বলে মনে করেছিলেন, তা হঠাৎ হারিয়ে ফেলা তার জন্য সহজ ছিল না। বিবিসির কাছে তিনি স্মৃতিচারণ করে জানান, ছেলের বেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে এমন অনেক সুযোগ দিয়েছিল, যা মেয়ে হিসেবে বড় হলে হয়তো কখনোই পেতেন না। একই সঙ্গে নিজের বোনদের জীবন কাছ থেকে দেখেও নারী হিসেবে সমাজে চলাফেরার সীমাবদ্ধতা উপলব্ধি করেছিলেন।   পরবর্তী সময়ে নিলোফার ব্যবসা ও নারী অধিকার নিয়ে কাজের সঙ্গে যুক্ত হন। তবে ২০২১ সালের আগস্টে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করলে নিরাপত্তার কারণে তাকে দেশ ছাড়তে হয়। বিবিসির ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, সে সময় তিনি পরিবার নিয়ে পোল্যান্ডে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। শৈশবে বাবার নেওয়া সেই সিদ্ধান্তের কথা স্মরণ করে নিলোফার জানান, তার বাবা তাকে ঘরে আটকে রাখার পরিবর্তে ছেলের বেশে হলেও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছিলেন।   সংবাদসূত্র: বিবিসি নিউজ মুন্ডো, বিবিসি আউটলুক।

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২১:৩৫
জীবদ্দশায় তিনবার শয়তান ও একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন পোপ ফ্রান্সিস, ডায়েরিতে দাবি। ছবি: সংগৃহীত

তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস! ডায়েরিতে চাঞ্চল্যকর দাবি

ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা

মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন পাকিস্তানের জিশান আলী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন জিশান আলী

মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী হিসেবে আগামীকাল বুধবার, ২৫ নভেম্বর চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করছেন পাকিস্তান বিমানবাহিনীর উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলী। শেনঝৌ-২৪ মহাকাশযানে চীনের দুই নভোচারীর সঙ্গে মহাকাশে পাড়ি দেবেন ৪০ বছর বয়সী এই কর্মকর্তা। মঙ্গলবার চীনের মানববাহী মহাকাশ সংস্থা সিএমএসএ এক সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক অভিযানের বিস্তারিত ঘোষণা করেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও চীনের বার্তা সংস্থা সিনহুয়া। ঘোষিত সূচি অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে অর্থাৎ পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। এর মধ্য দিয়ে মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক এবং চীনের তিয়াংগং স্টেশনে পা রাখা প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন জিশান আলী।   তিন সদস্যের এই মহাকাশ অভিযানের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ চীনা নভোচারী তাং হংবো, ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে থাকবেন উ ই এবং পে-লোড বিশেষজ্ঞের দায়িত্ব পালন করবেন মুহাম্মদ জিশান আলী। এর আগে শেনঝৌ-১২ এবং শেনঝৌ-১৭ অভিযানে অংশ নেওয়া তাং হংবো এবার তৃতীয়বারের মতো তিয়াংগং মহাকাশ স্টেশনে গিয়ে প্রথম নভোচারী হিসেবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন। অন্যদিকে চীনের তৃতীয় দফার নভোচারী দলের সদস্য উ ই এবং পাকিস্তানের জিশান আলী উভয়েই এবার প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণ করছেন। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন বা সুপারকো জানিয়েছে, জিশান আলীর এই অভিযান হবে স্বল্পমেয়াদি এবং তিনি প্রায় এক সপ্তাহ মহাকাশ স্টেশনে অবস্থান করবেন। নির্ধারিত গবেষণা শেষে শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন তিনি। এদিকে এই অভিযানের মধ্য দিয়ে মহাকাশ স্টেশনে দায়িত্ব পালনের সূচিতেও পরিবর্তন আসছে, যেখানে বিদায়ী শেনঝৌ-২৩ দলের সদস্য ঝু ইয়াংঝু প্রথম চীনা নভোচারী হিসেবে এক বছর মহাকাশে অবস্থানের পরীক্ষায় অংশ নিতে তিয়াংগংয়ে থেকে যাবেন।   মহাকাশ স্টেশনে অবস্থানকালে নিয়মিত ক্রুদের দৈনন্দিন কার্যক্রমে যুক্ত থাকার পাশাপাশি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্ধারিত কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন জিশান আলী। সিএমএসএর মুখপাত্র ঝাং জিংবো সংবাদ সম্মেলনে জানান, গবেষণার নমুনা ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন এবং কক্ষপথে নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করাই হবে তার মূল কাজ। এই অভিযানের আওতায় পাকিস্তানের চারটি জীবপ্রযুক্তি ও পদার্থবিষয়ক বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হবে। এর আগে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সুপারকোর কাছে জমা পড়া তিন শতাধিক গবেষণা প্রস্তাবের মধ্য থেকে যাচাই-বাছাই করে চীনা প্রতিষ্ঠানগুলো এই চারটি পরীক্ষা চূড়ান্ত করেছে। সুপারকোর কর্মকর্তারা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই গবেষণাগুলোর মূল লক্ষ্য খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বৈজ্ঞানিক তথ্য উদ্ঘাটন করা।   যৌথ এই মহাকাশযাত্রাকে শতভাগ নিরাপদ ও সফল করতে গত কয়েক মাস ধরে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল চীনা কর্তৃপক্ষ। প্রস্তুতির অংশ হিসেবে জিশান আলীকে মহাকাশযান ও স্টেশন পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষার কৌশল এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি তিন নভোচারী পারস্পরিক সমন্বয়, দায়িত্ব হস্তান্তর ও যান্ত্রিক ত্রুটি সামাল দেওয়ার বিষয়ে একাধিক যৌথ মহড়া সম্পন্ন করেছেন। অভিযানে নির্বিঘ্ন যোগাযোগ বজায় রাখতে জিশান আলীকে চীনা ভাষার গুরুত্বপূর্ণ নির্দেশনা ও কারিগরি পরিভাষা শেখানো হয়েছে। এ ছাড়া তার ভাষাগত ও ধর্মীয় চাহিদার কথা বিবেচনা করে চীনের নভোচারী প্রশিক্ষণ কেন্দ্র চীনা ও ইংরেজি দুই ভাষায় পরিচালনা নির্দেশিকা তৈরি করেছে এবং মহাকাশে তার জন্য বিশেষ হালাল খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।   চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে এই প্রথম কোনো অভিযানে চীনা ও বিদেশি নভোচারীরা একসঙ্গে যাত্রা করছেন, যার মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় তিয়াংগং স্টেশন নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীনের মহাকাশ স্টেশনের অভিযানে পাকিস্তানি নভোচারী বাছাই ও প্রশিক্ষণের বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তিন দফা কঠোর মূল্যায়ন শেষে জিশান আলী ও খুররম দাউদকে প্রার্থী হিসেবে মনোনীত করে চীনে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়, যেখানে চূড়ান্ত অভিযানে জিশান আলী এবং তার বিকল্প হিসেবে খুররম দাউদকে রাখা হয়েছে। এরই মধ্যে গত ১৭ নভেম্বর শেনঝৌ-২৪ মহাকাশযান ও লং মার্চ-২এফ রকেট উৎক্ষেপণ মঞ্চে স্থাপন করা হয়েছে এবং ২১ নভেম্বর চূড়ান্ত পূর্ণাঙ্গ মহড়া সফলভাবে শেষ হয়েছে। মঙ্গলবারের ব্রিফিংয়ে চীনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে মহাকাশযান, রকেট ও স্টেশন কমপ্লেক্স পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং নভোচারীরা সুস্থ আছেন। সংশ্লিষ্টদের আশা, এই ঐতিহাসিক যাত্রা আগামী দিনে স্যাটেলাইট উন্নয়নসহ মহাকাশপ্রযুক্তিতে চীন ও পাকিস্তানের অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাবে।   সূত্র: জিও নিউজ, সিনহুয়া

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ২৩:১০
পর্তুগালে স্থায়ী বসবাসের অনুমতির অ্যাপয়েন্টমেন্ট নিতে নতুন অনলাইন ফরম চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা আইমা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পর্তুগালে স্থায়ী বসবাসের অ্যাপয়েন্টমেন্ট নিতে নতুন অনলাইন ফরম চালু

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া

কয়েক দশকের বৈরী পদক্ষেপের দায়ে যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ইরানের আদালত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানের আদালতের

ইউটিউবে আলোচিত ভার্চুয়াল কনসার্টে গান পরিবেশনের দৃশ্যে ইরানি কণ্ঠশিল্পী পারাস্তু আহমাদি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
হিজাব ছাড়া গান গাওয়ার ঘটনায় ইরানি গায়িকা পারাস্তু আহমাদির ৭৪ দোররার সাজা কার্যকর

ইরানে বাধ্যতামূলক হিজাব না পরে গান পরিবেশন করে অনলাইনে ভিডিও প্রকাশের ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ বার দোররা মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তাঁর দলের আরও চার সদস্যকে। সোমবার (২৩ নভেম্বর) দেশটির কোম শহরের সরকারি কৌঁসুলির কার্যালয়ে এ শাস্তি কার্যকর করা হয়। গায়িকার আইনজীবী মোস্তফা নিলি ইরানের সংবাদমাধ্যম এমতেদাদকে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া প্রত্যেককে দুই বছরের জন্য সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার সাজাও দেওয়া হয়েছে।   মামলার সূত্রপাত ২০২৪ সালের ১১ ডিসেম্বর। ওই দিন কোম শহরের ঐতিহাসিক দেইর গাচিন কাফেলা সরাইখানায় কোনো দর্শক ছাড়াই সংগীত পরিবেশন করেন পারাস্তু আহমাদি। খোলা চুল ও কাঁধখোলা পোশাকে তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন পুরুষ সংগীতশিল্পী। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় তাঁর ইউটিউব চ্যানেলে। পরে ভিডিওটি ‘ইমাজিনারি কনসার্ট’ বা ‘কাল্পনিক কনসার্ট’ নামে পরিচিতি পায় এবং ৩২ লাখের বেশি বার দেখা হয়।   ভিডিও প্রকাশের সময় আহমাদি লিখেছিলেন, ‘আমি পারাস্তু, যাদের ভালোবাসি তাদের জন্য গান গাইতে চাই। এটি এমন একটি অধিকার, যা আমি উপেক্ষা করতে পারিনি।’ তাঁর এই পরিবেশনাকে ইরানের সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন। নারী অধিকারকর্মীরাও একে দেশটিতে নারীদের ওপর আরোপিত সাংস্কৃতিক ও সামাজিক বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে দেখেন।   ভিডিও প্রকাশের পরই ইরানের বিচার বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পরে উত্তরাঞ্চলীয় সারি শহরে আহমাদিকে আটক করা হয়। মানবাধিকার সংগঠন হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী, কয়েক দিন পর তিনি জামিনে মুক্তি পান। মামলায় আদালত তাঁদের বিরুদ্ধে অনলাইনে অশালীন ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা ক্ষুণ্ন করার অভিযোগ আনে।   বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুনে কোমের একটি ফৌজদারি আদালত আহমাদি ও তাঁর দলের আরও আটজনসহ মোট নয়জনকে দোষী সাব্যস্ত করে। তাঁদের প্রত্যেকের ৭৪ দোররা, দুই বছরের জন্য সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা এবং দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেপ্টেম্বরে আপিল আদালতও নিম্ন আদালতের রায় বহাল রাখে। তবে ২৩ নভেম্বর পাঁচজনের শাস্তি কার্যকরের তথ্য পাওয়া গেছে। বাকি চারজনের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট তথ্য জানা যায়নি।   ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে নারীদের সংগীত পরিবেশনের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে নারী শিল্পীদের এককভাবে নারী-পুরুষের সম্মিলিত দর্শকের সামনে গান গাওয়ার অনুমতি নেই। একই সঙ্গে জনসমক্ষে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। ২০২২ সালে মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বাধ্যতামূলক হিজাববিধির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের পর থেকে অনেক নারী প্রকাশ্যে হিজাব না পরেই চলাফেরা করছেন।   আহমাদির সাজা কার্যকরের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন দোররা মারাকে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, এ ধরনের শাস্তি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। অন্যদিকে, এ ঘটনায় মন্তব্য জানতে রয়টার্স ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও প্রকাশিত প্রতিবেদন পর্যন্ত তাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   সংবাদসূত্র: রয়টার্স, বিবিসি।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ১৯:৩৬
পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২০৭০ সালে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিমের দেশ হতে পারে পাকিস্তান

ইসরায়েলি বসতি সম্প্রসারণে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছে সৌদি আরবসহ ১৬ দেশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইসরায়েলি বসতি নির্মাণে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার পক্ষে সৌদি আরবসহ ১৬ দেশ

ইরানের সঙ্গে আগের সমঝোতা আলোচনাকে সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম, তেহরানের সঙ্গে আলোচনা ‘সময়ের অপচয়’: ট্রাম্প

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...