নেতাজি সুভাষ

নেতাজী সুভাষচন্দ্র বসু
ঢাকায় এসেছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু!

নেতাজি সুভাষ ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সবচেয়ে বর্ণময় ব্যক্তিত্ব। দেশের বাইরে গিয়ে বিদেশি শক্তির সাহায্যে সেনাবাহিনী গড়ে তুলে তিনি সরাসরি ভারতের ব্রিটিশ সেনাবাহিনীকে আক্রমণ করেছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে বিতাড়ণ আন্দোলনে যে সকল মহান ব্যক্তি ইতিহাসে  হয়ে আছেন।   নেতাজি সুভাষ চন্দ্র বসু  প্রথমবার ঢাকায় আসার পর সাধনা ঔষধালয় পরিদর্শন শেষে নেতাজী সুভাষচন্দ্র বসু। কাজী নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু, আশরাফউদ্দিন আহমেদ চৌধুরী ওআচার্য প্রফুল্ল চন্দ্র রায়। (ছবিতে ডান দিক থেকে) 'নেতাজী।তিন অক্ষরের এই পদবীটা ব্রিটিশ সাম্রাজ্যের মসনদ কাঁপানোর জন্য যথেষ্ট ছিল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিৎস উইলিয়াম হল থেকে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে তিনি হয়েছিলেন চতুর্থ অথচ ইংরেজ প্রশাসনের চাকরি করবেন না বলে নিয়োগপত্র পাওয়ার পরই পদত্যাগ করেছিলেন সুভাষচন্দ্র বসু। ফিরে আসেন ভারতে।যোগ দেন স্বাধীনতার সংগ্রামে।  বড়ভাই শরৎ চন্দ্র বসুকে চিঠিতে লিখেছিলেন,'বহু কষ্ট এবং আত্মত্যাগের মধ্যে দিয়েই শুধু একটি জাতিকে আমরা নির্মাণ করতে পারি। ভারত পুনরায় স্বাধীন হইবেই হইবে।এবং স্বাধীনতার সূর্য উদয়ের খুব বেশি বিলম্বও নাই। সেই স্বাধীনতা সংগ্রামের ঢেউ আছড়ে পড়েছিল পূর্ব বঙ্গ তথা আজকের বাংলাদেশে বুকেও।সেই সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন হাজার হাজারবিপ্লবী। অকাতরে বিলিয়েছেন নিজের প্রাণ, বুকের তাজা রক্ত।ভারতবর্ষের সেই স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় হয়ে আছেন সেসব বিপ্লবী। সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়েই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম পেয়েছিল এক নবচেতনা।কিন্তু এই লেখার প্রসঙ্গ নেতাজীর আদর্শ বা স্বাধীনতা সংগ্রাম নিয়ে নয় বরং সুভাষচন্দ্র বসুর ঢাকা সফর নিয়ে।আজ নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে তার প্রতি রইল শ্রদ্ধা। নেতাজী সুভাষচন্দ্র বসু নেতাজী সুভাষচন্দ্র বসু ঢাকায় এসেছিলেন একাধিকবার। ঢাকায় প্রথম নেতাজীর আগমন ঘটে ১৯২৪সালে।এর আগের বছর তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং একই সঙ্গে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সেই সফরে নেতাজী সুভাষচন্দ্র বসু এসেছিলেন প্রখ্যাত রসায়নবিদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সঙ্গে। তাকে ঢাকায় আনার ব্যবস্থা করেছিলেন সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠওপরবর্তীতে ফরওয়ার্ড ব্লকের ওয়ার্কিং কমিটির সদস্য আশরাফউদ্দিন আহমেদ চৌধুরী। ১৯২৪সালে সেই সফরে তিনি সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষের আমন্ত্রণে পরিদর্শন করেছিলেন ঢাকার ঐতিহ্যবাহী সাধনা ঔষধালয়। সাধনা ঔষধালয় পরিদর্শন শেষে সুভাসচন্দ্র বসু লিখেছিলেন, 'আমি ঢাকার সাধনা ঔষধালয় পরিদর্শন করিয়াছি।এবং তাহাদের ঔষধ সুসংরক্ষণ, প্রস্তুত প্রণালীও সৌষ্ঠবযুক্ত, কার্যসম্পাদন- ব্যবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছি। সাধনার প্রস্তুত ঔষধাবলীর শাস্ত্রীয়তাও অকৃত্রিমতা সম্বন্ধে আমি সম্পূর্ণরুপে নিঃসন্দেহ হইয়াছি।অধ্যক্ষ মহাশয়ের জনহৈতিষণার মনোভাবও বিশেষ প্রশংসার যোগ্য।এই প্রতিষ্ঠানের কর্মপ্রচেষ্টাকে সমর্থন করিলে আয়ুর্বেদকেই সমর্থন করা হইবে।   সত্যাসত্যই আয়ুর্বেদানুসারী বলিয়া সাধনার প্রস্তুত ঔষধাবলীর ব্যবহারের দ্বারা যে কেবল রোগ আরোগ্যের পক্ষে বাঞ্চিত লাভই হইবে তাহা নয়ম পরন্থু ঔষধগুলিরএই প্রকার ফলপ্রসুশক্তি আয়ুর্বেদীয় চিকিৎসকগনের জনপ্রিয়তাকেও বহুল পরিমাণে বর্ধিত করিবে। ঢাকারএই সর্বপ্রধান ঔষধালয়ের কর্তৃপক্ষ যেরূপ নিস্ঠাওসফলতার সহিত আয়ুর্বেদের সেবা করিতেছেন তাহাতে আমি তাহাদিগকে অভিনন্দিত না করিয়া পারিলাম না।' শক্তি ঔষধালয়ে সংবর্ধনায় সুভাষচন্দ্র বসু। দ্বিতীয়বার নেতাজী সুভাষচন্দ্র বসু ঢাকায় আসেন ১৯২৭সালে ঢাকায় কংগ্রেস সভায় যোগদানের উদ্দেশ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলের ছাত্ররা তাকে হলে আমন্ত্রণ জানিয়েছিলেন। হলের ডাইনিংয়ে নেতাজী সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়েছিলেন। তখন ঢাকায় ছিল তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা। সেই উত্তেজনা নিরসনে সুভাষচন্দ্র বসু সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়েছিলেন। মুসলিম হলের সেই বৈঠকে উপস্থিত ছিলেন হিন্দু-মুসলিম সব ধর্মের ছাত্ররাই। সেই সভায় সুভাষচন্দ্র বসুকে অভ্যর্থনা দিয়েছিলেনএএফ এম আবদুল হক,আলী নূর, ওয়ালীউল্লাহ পাটোয়ারী সহ বেশ কয়েকজন ছাত্রনেতা। তারাই মূলত ছিলেন সেই সভার উদ্যোক্তা। নেতাজী সুভাষচন্দ্র বসুর সেই সভার পূর্ণ বক্তব্য কোথাও পাওয়া যায় না। তবে পাওয়া যায় সেই সভা সম্পর্কে হল সংসদের রিপোর্ট।যেখানে লেখা ছিল 'Mr. Bose in a very fine way exhorted us all to sink our infallibility for the good of the country.' ঢাকায় সুভাষচন্দ্র বসুর তৃতীয়বার আগমন ঘটে ১৯২৮সালের জানুয়ারিতে। তখন নারায়ণগঞ্জ ছিল ঢাকা জেলার একটি মহকুমা। নারায়ণগঞ্জের একটি সমাবেশে যোগ দিতে সুভাষচন্দ্র বসু এসেছিলেন। আর এর পিছন আরেকটি বড় কারণ ছিল সুভাসচন্দ্র বসুর একান্ত সহযোগী ছিলেন শান্তিময় গঙ্গোপাধ্যায়। শান্তিময় ছিলেন নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তামাকপট্টি মহল্লার সন্তান। স্কুলে ছাত্রনেতা হিসেবে ব্যাপক পরিচিত ছিল তার। ছাত্রাবস্থাতেই তিনি বেঙ্গল ভলান্টিয়ার্সের সদস্য হয়েছিলেন। নেতাজীর সিক্রেট সার্ভিসের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে পেশোয়ারওকাবুল থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামকে নতুন পর্যায়ে সংগঠিত করেছিলেন শান্তিময় গঙ্গোপাধ্যায়। শান্তিময় গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে এক সমাবেশে বক্তব্য  ওদিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। সমাবেশের দিনটি ছিল২১ জানুয়ারি।  ঢাকার রাজপথে নেতাজী সুভাষচন্দ্র বসু। নেতাজী সুভাষচন্দ্র বসু চতুর্থবার ঢাকায় এসেছিলেন ১৯৩১সালের৭ নভেম্ব।১৯৩১ সালের অক্টোবরে ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও কালেক্টর এলজি ডুর্নোকে গুলি করে হত্যা করে সরোজ গুহও রমেণ ভৌমিক নামে দুই বিপ্লবী পালিয়ে গিয়েছিলেন। পুলিশ কোনভাবেই তাদের সন্ধান করে বের করতে পারল না।আর তাই ব্রিটিশ পুলিশের সমস্ত রাগ আর আক্রোশ গিয়ে পড়ল ঢাকাবাসীর ওপর।  বিপ্লবীদের ধরতে প্রথমে যেমন ব্যাপক অভিযান চালাল তেমনি অভিযানের নামে ঢাকাবাসীর উপর চালাল নির্মম নির্যাতন।সেই নির্যাতন থেকে রেহাই পেলেন না আবাল-বৃদ্ধ-বনিতা। সেই নির্যাতন খবর পৌঁছায় সুভাষচন্দ্র বসুর কানেও।এসময় নেতাজী সিদ্ধান্ত নিলেন তিনি ঢাকায় আসবেন। ইংরেজ প্রশাসন তার আসার খবর জানতে পেরে প্রথমে হুঁশিয়ারি দেয়। কিন্তু সেই সতর্কতার টিকিটিও আমলে নিলেন না নেতাজী।তিনি কলকাতা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে স্টিমারযোগে রওয়ানা দিলেন ৭নভেম্বর।তারা আসার খবরে সারা ঢাকা জেলায় সাড়া পড়ে গিয়েছিল। হাজার হাজার জনতা জড়ো হলো নারায়ণগঞ্জ স্টিমারঘাটে। সংবর্ধনা দেওয়ার জন্য হাজারো উৎসাহী জনতা আসেন নারায়ণগঞ্জে। কিন্তু ইংরেজ প্রশাসন নেতাজীর ঢাকা জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। নারায়ণগঞ্জে স্টিমারেই নেতাজী সুভাসচন্দ্র বসু এই খবর জানতে পারেন।এর পরও তিনি স্টিমার থেকে নামেন।এরপর ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।  ৮নভেম্বর কলকাতার আনন্দবাজার পত্রিকা সেদিন শিরোনাম করে 'সুভাষচন্দ্র বসু গ্রেপ্তার,সংবাদের বিবরণে লেখা হয়েছিল,শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসুকে নারাণগঞ্জে গ্রেপ্তার করা হইয়াছে।এবং একখানা স্টিমারযোগে নেতাজিকে চাঁদপুরে পুলিশ নিয়ে যায়।'  নারায়ণগঞ্জের আজকের যে ঐতিহ্যবাহী 'বোস কেবিন' তার সঙ্গে জড়িয়ে আছে নেতাজী সুভাসচন্দ্র বসুর নারায়ণগঞ্জ হয়ে ঢাকার সেই সফর।১৯২১ সালে নৃপেন চন্দ্র (ভুলুবাবু নামে তিনি ছিলেন পরিচিত)নামের এক লোক নারায়ণগঞ্জ শহরের ধারে ফলপট্টি এলাকায় একটি চালাঘরে গড়ে তুলেছিলেন একটি চায়ের দোকান।এই নৃপেনের মূল বাড়ি নারায়ণগঞ্জে নয় বরং বিক্রমপুরে। নেতাজী সুভাষচন্দ্র বসু যখন নারায়ণগঞ্জে স্টিমার থেকে নামলেন তাকে ইংরেজ পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। নৃপেণ বসু জানতেন নেতাজীর চা প্রীতির কথা। তিনি দুই কেটলি চা বানিয়ে নিয়ে যান থানায়।সেই চা পান করে দারুণ প্রশংসা করেছিলেন সুভাষচন্দ্র বসু। পরবর্তীতে যতবারই ঢাকায় এসেছিলেন ততবারই নারায়ণগঞ্জে নেমে তিনি ভুলুবাবুর সেই দোকানে গেছেন। সেই দোকান আজ বোস কেবিন'। সেদিন সুভাষচন্দ্র বসুকে পুলিশ থানায় নেওয়ার কয়েক ঘণ্টা পরে উচ্চপর্যায়ের নির্দেশে চাঁদপুরে পাঠিয়ে দেয়। কিন্তু অনড় সুভাষচন্দ্র বসু। তিনি সিদ্ধান্ত নিলেন ঢাকা পৌঁছাবেনই। চাঁদপুরে কিছু সময় আটকে ছিলেন সুভাষচন্দ্র বসু।এরপর চাঁদপুর থেকে রাতের ট্রেনে আখাউড়া এবং ভৈরব হয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। ঢাকা শহর বলতে তখন আজকের পুরান ঢাকা। ফুলবাড়িয়া স্টেশন ছিল ঢাকার মূল স্টেশন।কিন্তু এর আগেই তেজগাঁও বিমানবন্দরে ফের সুভাসচন্দ্র বসুকে গ্রেপ্তার করে ইংরেজ প্রশাসন।  আনন্দবাজার পত্রিকায়১২ নভেম্বর১৯৩১ তারিখে প্রকাশিত হয়েছিল 'ঢাকা হইতে ৪ মাইল দূরবর্তী তেজগাঁও রেল স্টেশনে অদ্য শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসু গ্রেপ্তার হইয়াছেন।মি. ডুর্নোর উপর আক্রমণের পর ঢাকায় পুলিসী জুলুম সম্পর্কে তদন্তের জন্য গঠিত বেসরকারী তদন্ত কমিটির কাজে যোগদানের জন্য তিনি ঢাকা প্রবেশের চেষ্টা করাতেই তাঁহাকে গ্রেপ্তার করা হয়। মহাকুমা হাকিম শ্রীযুক্ত সুভাষবাবুকে ফিরিয়া যাইতে বলেন। কিন্তু তিনি তাহাতে অসম্মত হন। তাঁহাকে তখন শর্তবদ্ধভাবে জামীন দিতে চাওয়া হয়,এবং জেলা ত্যাগ করিয়া পুনরায় মামলার শুনানীর দিন আসিতে বলা হয়। সুভাষবাবু এই শর্তে জামীন লইতে সম্মত হন না,তখন তাঁহাকে মোটর যোগে ঢাকা সেন্ট্রাল জেলে পাঠাইয়া দেওয়া হয়।, পরবর্তীতে কোর্টের মাধ্যমে জামিন পেয়েছিলেন সুভাষচন্দ্র বসু। জেল থেকে ছাড়া পাওয়ার পরে সেই সফরে সুভাষচন্দ্র বসু গিয়েছিলেন বাড়ি বাড়ি।পুলিশি হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছিলেন তিনি। সেই সফরে ঢাকা থেকে ময়মনসিংহ কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ,এবং জামালপুরে সফর করেছিলেন তিনি। ১৯৩৬সালে ঢাকা পৌরসভার লক্ষ্মীবাজার এবং বাংলাবাজার সড়কের নামকরণ করা হয় সুভাষ বোস অ্যাভিনিউ।  পঞ্চমবার ঢাকায় সুভাষচন্দ্র বসু এসেছিলেন ১৯৩৯সালে। এটিই ছিল নেতাজীর সর্বশেষ সফর। আগের বছর শেষ দিকে কংগ্রেসের নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হয়েও মহাত্মা গান্ধীও জওহরলাল নেহেরুর সঙ্গে মতানৈক্যের কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কংগ্রেস থেকে পদত্যাগ করেই ১৯৩৯সালের জানুয়ারিতে ঢাকায় আসেন সুভাষচন্দ্র বসু। তখন আজকের নারায়ণগঞ্জের টানবাজার পার্কটি ছিল বিশাল ময়দান। এখানেই সংবর্ধনা দেয়া হয় নেতাজীকে। সুসজ্জিত ঘোড়ারগাড়িতে উঠিয়ে তাকে নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ করানো হয়েছিল। টমটমের পিছনে ছিল উৎসাহী জনতাও নেতাকর্মীদের শোভাযাত্রা। নারায়ণগঞ্জ মহকুমা সফর শেষে ঢাকা শহরে এসেছিলেন নেতাজী সুভাসচন্দ্র বসু।  সেই সফরে ঢাকার শক্তি ঔষধালয়ও পরিদর্শন করেছিলেন সুভাষচন্দ্র বসু। শক্তি ঔষধালয়ের প্রতিষ্ঠাতা মথুরামোহন চক্রবর্তী মূলত মথুর বাবু নামে পরিচিত ছিলেন। শক্তি ঔষধালয়ে নেতাজীকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। শক্তি ঔষধালয়ে তার সংবর্ধনাও পরিদর্শনের চিত্র পাওয়া যায় প্রখ্যাত সাংবাদিকওবিপ্লবী নির্মল সেনের লেখা আত্মজীবনীতে। সেখানে নির্মল সেন লিখেছিলেন, 'আমার বাবা শিক্ষক ছিলেন। বইও লিখতেন। হঠাৎ বই লেখার জন্যে তিনি ১৯৩৯সালে ঢাকায় আসেন। আমিও ঢাকায় এলাম। তখন দ্বিতীয় মহাযুদ্ধের কথাবার্তা শোনা যাচ্ছে।শোনা যাচ্ছিল যুদ্ধ নিয়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর সাথে মহাত্মা গান্ধীও জওহরলাল নেহেরুর মতৈক্য হচ্ছে না।এসময় সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েও সভাপতির পদ ত্যাগ করতে বাধ্য হন।কংগ্রেস থেকে পদত্যাগ করে সুভাষচন্দ্র বসু ঢাকায় আসেন। আমাদের বাসা ছিল তৎকালীন দয়াগঞ্জ রোডে। ১৩নম্বর বাড়িতে আমরা থাকতাম। একদিন দেখলাম সুভাষচন্দ্র বসুর মিছিল যাচ্ছে। তিনি যাচ্ছিলেন শক্তি ঔষধালয় দেখতে। আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে তিনি মিছিল করে গেলেন।   লেখক: শ্যামল সান্যাল

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ২৯, ২০২৬ 0
জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Top week

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে জাহাজ পারাপারের বিনিময়ে ভারতের কাছে তিন ট্যাংকার ফেরত চাইল ইরান

ডেস্ক রিপোর্ট মার্চ ১৬, ২০২৬ 0