- প্রচ্ছদ
- Topic
সাতক্ষীরা
খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাসের চা পায় আব্দুল খালেক মোড়ল (৬৫) নামে এক ব্যক্তি নি হ ত হয়েছেন। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে জামায়াতের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী আ হ ত হন। শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের চারাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নি হ ত আব্দুল খালেক মোড়ল পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আফতাব মোড়ল। নি হ তের প্রতিবেশী রিপন মোল্লা জানান, খুলনায় লংমার্চের কর্মসূচি শেষে জামায়াতের নেতাকর্মীরা বাসে করে সাতক্ষীরায় ফিরছিলেন। পথে চারাবটতলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসটির নিচে চা পা পড়েন আব্দুল খালেক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃ ত্যু হয়। রিপন মোল্লা আরও জানান, নি হ ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমানের ভাষ্য, বাসটির সামনে হঠাৎ ওই বৃদ্ধ চলে আসেন। তাঁকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ২০ থেকে ৩০ জন আ হ ত হয়েছেন এবং ওই বৃদ্ধের মৃ ত্যু হয়েছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, লংমার্চ শেষে ফেরার পথে জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসের চা পায় এক পথচারী নি হ ত হয়েছেন। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে কয়েকজন আ হ ত হন। ওসি আরও জানান, বাসচালকের অবস্থা কিছুটা গুরুতর। তবে বাসের অন্য যাত্রীরা সামান্য আ হ ত হয়েছেন।
সাতক্ষীরার দেবহাটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ (সা.), পবিত্র কোরআন ও সাহাবিদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে গণপি টুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবকের মৃ ত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পারুলিয়া ও কুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃ ত্যু হয়। নিহত ওয়াহিদুজ্জামান শামীম দেবহাটা উপজেলার বড়শান্তা গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে শামীমের কিছু কথোপকথন ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ (সা.), পবিত্র কোরআন ও সাহাবিদের নিয়ে তিনি অবমাননাকর মন্তব্য করেছেন—এমন অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) রাতে কয়েকজন ব্যক্তি শামীমের বাড়িতে যান। ওই সময় তিনি বিষপান করে আত্মহ ত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। পরে তাঁর ভাইয়েরা তাঁকে উদ্ধার করে কুলিয়া এলাকার সবুর ডাক্তারের চেম্বারে ভর্তি করেন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় পারুলিয়া ও কুলিয়া এলাকায় ঘটনাটি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত লোকজন কুলিয়ায় অবস্থিত ওই চেম্বারে গিয়ে শামীমকে মা রধর করেন। পরে তাঁকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায়ও তাঁর ওপর হা মলার ঘটনা ঘটে বলে জানা গেছে। শামীমের শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ পাহারায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃ ত্যু হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে স্থানীয় লোকজন শামীমকে গণপি টুনি দেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। শামীমের মৃ ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ডিউটি অফিসার এএসআই ইব্রাহিম। তিনি জানান, মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে শামীমের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার যে অভিযোগ উঠেছে, তার সত্যতা এখনো তদন্তের বিষয়। অভিযোগের বিচার হওয়া উচিত আইনগত প্রক্রিয়ায়। কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে গণপি টুনি দিয়ে হ ত্যা করা আইনবিরোধী অপরাধ।
সাতক্ষীরায় তেল সংকটের অভিযোগে বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন। শুক্রবার রাতে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি পেট্রোল পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে তা সরবরাহ করা হচ্ছিল না—এমন অভিযোগে মোটরসাইকেল চালকসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে এবং বাঁশ ফেলে অবরোধ গড়ে তোলেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পাম্প কর্তৃপক্ষ তেল মজুত রেখে বেশি দামে বিক্রির চেষ্টা করছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে একই ধরনের অভিযোগে শহরের আরেকটি ফিলিং স্টেশন এলাকায়ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, তেলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।