পর্তুগালে স্থায়ী বসবাসের অ্যাপয়েন্টমেন্ট নিতে নতুন অনলাইন ফরম চালু
পর্তুগালে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বিদেশিদের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নতুন সুযোগ চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা এআইএমএ (AIMA)। এখন থেকে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী বিদেশিরা সংস্থাটির অনলাইন যোগাযোগ ফরম ব্যবহার করে স্থায়ী বসবাসের অনুমতির জন্য সরাসরি সাক্ষাতের সময় চেয়ে আবেদন করতে পারবেন। গত ৫ নভেম্বর ২০২৬ থেকে এই নতুন সুবিধা চালু হয়েছে। পর্তুগালে দীর্ঘদিন ধরে বৈধভাবে বসবাস করছেন, এমন অভিবাসীদের জন্য প্রক্রিয়াটি সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এআইএমএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ব্যবস্থাটি পর্তুগালের অভিবাসন আইন ২৩/২০০৭-এর ৮০ নম্বর ধারার আওতায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য প্রযোজ্য। আবেদন করতে আগ্রহীদের প্রথমে এআইএমএর অনলাইন যোগাযোগ ফরমে প্রবেশ করতে হবে। সেখানে ‘রেসিডেন্স পারমিট’ বিষয়টি নির্বাচন করে ‘স্থায়ী বসবাসের অনুমতি প্রদানের জন্য অ্যাপয়েন্টমেন্টের আবেদন’ উপবিষয়টি বেছে নিতে হবে।
তবে এই সুবিধা সবার জন্য নয়। আবেদনকারীকে অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে অস্থায়ী বসবাসের অনুমতিধারী হতে হবে। পাশাপাশি গত পাঁচ বছরে এমন কোনো অপরাধে দণ্ডিত হওয়া যাবে না, যার একক বা সম্মিলিত কারাদণ্ডের মেয়াদ এক বছরের বেশি। আবেদনকারীর পর্যাপ্ত জীবিকা নির্বাহের ব্যবস্থা, আবাসনের নিশ্চয়তা, পর্তুগিজ ভাষার প্রাথমিক জ্ঞান এবং কর ও সামাজিক নিরাপত্তা খাতে নিয়মিত আর্থিক দায় পরিশোধের প্রমাণ থাকতে হবে।
আবেদনের সময় দুটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। প্রথমত, বৈধ বসবাসের অনুমতিপত্রের ডিজিটাল কপি। দ্বিতীয়ত, অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে বৈধভাবে বসবাসের প্রমাণ। আগের বসবাসের অনুমতিপত্র, সামাজিক নিরাপত্তা খাতে চাঁদা জমার বিবরণী অথবা আয়কর রিটার্নের কপি দিয়ে এ প্রমাণ দেওয়া যেতে পারে।
এআইএমএ জানিয়েছে, একই উদ্দেশ্যে একাধিক আবেদন করা যাবে না। একটি আবেদন জমা দেওয়ার পর সেটির নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হবে। আগের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নতুন করে একই আবেদন পাঠালে তা বিবেচনা করা হবে না। নির্ধারিত যোগ্যতা পূরণ না হলে কিংবা আবেদনের উদ্দেশ্য ৮০ নম্বর ধারার আওতায় না পড়লে সেই অনুরোধও গ্রহণ করা হবে না।
তবে নতুন এই সুবিধা স্থায়ী বসবাসের অনুমতিপত্র নবায়নের জন্য নয়। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের স্থায়ী বসবাসের সনদ এবং তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের কার্ডের আবেদনও এর আওতায় পড়বে না। এসব সেবা আগের মতোই এআইএমএর রিনিউয়ালস পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে।
এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, অনলাইনে ফরম জমা দিলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। এটি মূলত সরাসরি সাক্ষাতের সময় পাওয়ার প্রাথমিক ধাপ। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর নির্ধারিত এআইএমএ কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আবেদনপত্র ও অন্যান্য নথি জমা দিতে হবে। এরপর কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে স্থায়ী বসবাসের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে।
পর্তুগালে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের জন্যও এ পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে যাঁরা পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বৈধভাবে দেশটিতে বসবাস করছেন, তাঁরা নিজেদের যোগ্যতা যাচাই করে নতুন অনলাইন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের আবেদন করতে পারবেন।
সংবাদসূত্র: পর্তুগালের অভিবাসন সংস্থা এআইএমএ, লেজিট ডট এনজি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিশ্ব
View moreপর্তুগালে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বিদেশিদের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নতুন সুযোগ চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা এআইএমএ (AIMA)। এখন থেকে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী বিদেশিরা সংস্থাটির অনলাইন যোগাযোগ ফরম ব্যবহার করে স্থায়ী বসবাসের অনুমতির জন্য সরাসরি সাক্ষাতের সময় চেয়ে আবেদন করতে পারবেন। গত ৫ নভেম্বর ২০২৬ থেকে এই নতুন সুবিধা চালু হয়েছে। পর্তুগালে দীর্ঘদিন ধরে বৈধভাবে বসবাস করছেন, এমন অভিবাসীদের জন্য প্রক্রিয়াটি সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এআইএমএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ব্যবস্থাটি পর্তুগালের অভিবাসন আইন ২৩/২০০৭-এর ৮০ নম্বর ধারার আওতায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য প্রযোজ্য। আবেদন করতে আগ্রহীদের প্রথমে এআইএমএর অনলাইন যোগাযোগ ফরমে প্রবেশ করতে হবে। সেখানে ‘রেসিডেন্স পারমিট’ বিষয়টি নির্বাচন করে ‘স্থায়ী বসবাসের অনুমতি প্রদানের জন্য অ্যাপয়েন্টমেন্টের আবেদন’ উপবিষয়টি বেছে নিতে হবে। তবে এই সুবিধা সবার জন্য নয়। আবেদনকারীকে অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে অস্থায়ী বসবাসের অনুমতিধারী হতে হবে। পাশাপাশি গত পাঁচ বছরে এমন কোনো অপরাধে দণ্ডিত হওয়া যাবে না, যার একক বা সম্মিলিত কারাদণ্ডের মেয়াদ এক বছরের বেশি। আবেদনকারীর পর্যাপ্ত জীবিকা নির্বাহের ব্যবস্থা, আবাসনের নিশ্চয়তা, পর্তুগিজ ভাষার প্রাথমিক জ্ঞান এবং কর ও সামাজিক নিরাপত্তা খাতে নিয়মিত আর্থিক দায় পরিশোধের প্রমাণ থাকতে হবে। আবেদনের সময় দুটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। প্রথমত, বৈধ বসবাসের অনুমতিপত্রের ডিজিটাল কপি। দ্বিতীয়ত, অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে বৈধভাবে বসবাসের প্রমাণ। আগের বসবাসের অনুমতিপত্র, সামাজিক নিরাপত্তা খাতে চাঁদা জমার বিবরণী অথবা আয়কর রিটার্নের কপি দিয়ে এ প্রমাণ দেওয়া যেতে পারে। এআইএমএ জানিয়েছে, একই উদ্দেশ্যে একাধিক আবেদন করা যাবে না। একটি আবেদন জমা দেওয়ার পর সেটির নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হবে। আগের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নতুন করে একই আবেদন পাঠালে তা বিবেচনা করা হবে না। নির্ধারিত যোগ্যতা পূরণ না হলে কিংবা আবেদনের উদ্দেশ্য ৮০ নম্বর ধারার আওতায় না পড়লে সেই অনুরোধও গ্রহণ করা হবে না। তবে নতুন এই সুবিধা স্থায়ী বসবাসের অনুমতিপত্র নবায়নের জন্য নয়। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের স্থায়ী বসবাসের সনদ এবং তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের কার্ডের আবেদনও এর আওতায় পড়বে না। এসব সেবা আগের মতোই এআইএমএর রিনিউয়ালস পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, অনলাইনে ফরম জমা দিলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। এটি মূলত সরাসরি সাক্ষাতের সময় পাওয়ার প্রাথমিক ধাপ। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর নির্ধারিত এআইএমএ কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আবেদনপত্র ও অন্যান্য নথি জমা দিতে হবে। এরপর কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে স্থায়ী বসবাসের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে। পর্তুগালে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের জন্যও এ পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে যাঁরা পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বৈধভাবে দেশটিতে বসবাস করছেন, তাঁরা নিজেদের যোগ্যতা যাচাই করে নতুন অনলাইন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের আবেদন করতে পারবেন। সংবাদসূত্র: পর্তুগালের অভিবাসন সংস্থা এআইএমএ, লেজিট ডট এনজি।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া
যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানের আদালতের
হিজাব ছাড়া গান গাওয়ার ঘটনায় ইরানি গায়িকা পারাস্তু আহমাদির ৭৪ দোররার সাজা কার্যকর
২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান। একই সময়ে মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের পঞ্চম অবস্থানে থাকতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন জনসংখ্যা পূর্বাভাসে এমন চিত্র উঠে এসেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে প্রায় ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। ১৮ নভেম্বর প্রকাশিত ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের ধর্মভিত্তিক জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করেছে পিউ রিসার্চ। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯.৯৮ শতাংশ মানুষের বসবাস। গবেষণায় জনসংখ্যার বয়স কাঠামো, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্মীয় পরিচয়ের পরিবর্তনের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। পাকিস্তানের জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২০ সালে দেশটিতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২২ কোটি ৬৯ লাখ। ২০৭০ সালে তা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে দাঁড়াতে পারে। বিপরীতে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ায় ২০২০ সালে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২৩ কোটি ৯৯ লাখ। ২০৭০ সালে দেশটিতে এই সংখ্যা বেড়ে ২৭ কোটি ৩৯ লাখ হতে পারে। ফলে জনসংখ্যার হিসাবে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে পাকিস্তান শীর্ষস্থান দখল করতে পারে। পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে মুসলিম জনসংখ্যায় পাকিস্তানের পর দ্বিতীয় অবস্থানে থাকবে ভারত। দেশটিতে মুসলিমের সংখ্যা হতে পারে প্রায় ৩৩ কোটি ৩৬ লাখ। তৃতীয় স্থানে উঠে আসতে পারে নাইজেরিয়া, যেখানে মুসলিম জনসংখ্যা দাঁড়াতে পারে ২৮ কোটি ২১ লাখে। ইন্দোনেশিয়া নেমে আসতে পারে চতুর্থ অবস্থানে। এরপর পঞ্চম স্থানে থাকতে পারে বাংলাদেশ। বাংলাদেশের ক্ষেত্রে গবেষণাটি বিশেষ গুরুত্ব বহন করে। ২০২০ সালে দেশে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ১৫ কোটি ১৪ লাখ। ২০৭০ সালে তা বেড়ে ২১ কোটি ৮২ লাখে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তখন বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় ৬ শতাংশের বসবাস থাকবে বাংলাদেশে। দেশটির মোট জনসংখ্যার মধ্যে মুসলিমের অনুপাতও ৯২ শতাংশের কাছাকাছি থাকতে পারে। অর্থাৎ মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে। শুধু পাকিস্তান বা বাংলাদেশ নয়, আগামী পাঁচ দশকে বিশ্বজুড়েই মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পিউ রিসার্চের হিসাবে, ২০২০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২০২ কোটি। ২০৭০ সালে তা বেড়ে প্রায় ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে। তখন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ হবেন মুসলিম। ২০২০ সালে এই হার ছিল প্রায় ২৫.৬ শতাংশ। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যেই মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারে। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রাখবে জন্মহার ও জনগোষ্ঠীর বয়স কাঠামো। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সময়ে মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ৩.১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২.৫। অন্যদিকে মুসলিম জনগোষ্ঠীর মধ্যম বয়স ২০২০ সালে ছিল ২৪ বছর, যেখানে অমুসলিমদের মধ্যম বয়স ৩৩ বছর। তুলনামূলক তরুণ জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো সন্তান জন্মদানের বয়সে পৌঁছায়নি বা সেই বয়সের মধ্যে রয়েছে। ফলে আগামী কয়েক দশকে জন্মের মাধ্যমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা বেশি। গবেষণায় আরও বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সালেও এসব দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকতে পারে। এসব দেশেই আগামী পাঁচ দশকে আরও প্রায় ১২০ কোটি মুসলিম যুক্ত হওয়ার পূর্বাভাস রয়েছে, যা বিশ্বে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির প্রায় ৭৪ শতাংশ। বিশেষ করে আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চল এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটতে পারে। অঞ্চলভিত্তিক হিসাবেও পরিবর্তনের আভাস দিয়েছে গবেষণাটি। ২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমরা ধর্মীয়ভাবে সবচেয়ে বড় জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন। অন্যদিকে সাহারা-দক্ষিণ আফ্রিকায় মুসলিম জনসংখ্যা ২০২০ সালের প্রায় ৩৬ কোটি ৯০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৯৮ কোটিতে পৌঁছাতে পারে। তবে পিউ রিসার্চ সেন্টার স্পষ্ট করেছে, এগুলো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়, বরং বর্তমান জনসংখ্যাগত প্রবণতার ভিত্তিতে তৈরি পূর্বাভাস। যুদ্ধ, মহামারি, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক পরিবর্তন, মানুষের অভিবাসন এবং ধর্মীয় পরিচয়ের পরিবর্তনের কারণে বাস্তব পরিস্থিতি ভিন্ন হতে পারে। ফলে ২০৭০ সালের ধর্মভিত্তিক জনসংখ্যার চূড়ান্ত চিত্র নির্ভর করবে আগামী পাঁচ দশকের নানা সামাজিক ও জনমিতিক পরিবর্তনের ওপর। সংবাদসূত্র: পিউ রিসার্চ সেন্টার।
ইসরায়েলি বসতি নির্মাণে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার পক্ষে সৌদি আরবসহ ১৬ দেশ
সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম, তেহরানের সঙ্গে আলোচনা ‘সময়ের অপচয়’: ট্রাম্প
তালেবানের নিষেধাজ্ঞার মধ্যেও গোপনে স্কুল ও ব্যবসা চালাচ্ছেন আফগান নারীরা
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে আন-১২ মডেলের একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে ক্রুসহ মোট ১৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানায়, বিমানটি নির্ধারিত ফ্লাইট পরিচালনার সময় দুর্ঘটনার কবলে পড়ে। কেমেরোভো অঞ্চলের রাজধানী শহরের কাছাকাছি ইয়াগুনোভো গ্রামের পাশে বিমানটি বিধ্বস্ত হয়। জনবসতিহীন এলাকায় আছড়ে পড়ায় আশপাশের বসতিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল, অগ্নিনির্বাপণকর্মী ও জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা পৌঁছান। রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার আগে বিমানটিতে আগুন ধরে যায়। এক প্রত্যক্ষদর্শীর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, আকাশে আগুন জ্বলতে থাকা অবস্থায় বিমানটি দ্রুত নিচের দিকে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। তবে আগুন লাগার বিষয়টি দুর্ঘটনার চূড়ান্ত কারণ হিসেবে এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। পরে ঘটনাস্থল থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। উদ্ধারকারী দল ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াই তাঁদের প্রধান কাজ বলে জানান তিনি। প্রাথমিক সংবাদে বিভিন্ন রুশ গণমাধ্যমে নিহতের সংখ্যা ১৭ বলে উল্লেখ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায়, বিমানটিতে থাকা ১৯ জনের সবাই প্রাণ হারিয়েছেন। ফলে দুর্ঘটনার হতাহতের সংখ্যা নিয়ে প্রথম দিকের তথ্য সংশোধন করা হয়। এদিকে রাশিয়ার সামরিক তদন্ত সংস্থা দুর্ঘটনার ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। বিমান পরিচালনা ও উড্ডয়নসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে এ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ দলও দুর্ঘটনাস্থলে কাজ করছে। বিমানটির যান্ত্রিক ত্রুটি, উড্ডয়নসংক্রান্ত পরিস্থিতি এবং দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, রয়টার্স ও ইন্টারফ্যাক্স।
মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানে যুক্তরাষ্ট্রের পালটা হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু
দক্ষ কর্মী নিতে চায় কানাডা, যেভাবে আবেদন করতে পারবেন বাংলাদেশিরা

