- প্রচ্ছদ
- Topic
সড়ক অবরোধ
সাতক্ষীরায় তেল সংকটের অভিযোগে বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন। শুক্রবার রাতে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি পেট্রোল পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে তা সরবরাহ করা হচ্ছিল না—এমন অভিযোগে মোটরসাইকেল চালকসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে এবং বাঁশ ফেলে অবরোধ গড়ে তোলেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পাম্প কর্তৃপক্ষ তেল মজুত রেখে বেশি দামে বিক্রির চেষ্টা করছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে একই ধরনের অভিযোগে শহরের আরেকটি ফিলিং স্টেশন এলাকায়ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, তেলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।