ইস্টার সানডেতে 'ইসলাম' নিয়ে ট্রাম্পের উপহাসের নিন্দা সিএআইআর'র
মুসলিম নাগরিক অধিকার সংগঠন আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিল (সিএআইআর) ইস্টার সানডে পোস্টে ডোনাল্ড ট্রাম্প -এর 'ইসলামকে উপহাস' করার তীব্র নিন্দা জানিয়েছে।
সিএআইআর এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের ওই পোস্টে ইরানে বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকির পাশাপাশি 'বিকৃতভাবে ইসলামকে উপহাস' করা হয়েছে, যা 'বেপরোয়া, বিপজ্জনক এবং মানবজীবনের প্রতি উদাসীনতা ও ধর্মীয় বিশ্বাসের প্রতি অবজ্ঞার বহিঃপ্রকাশ।'
বিবৃতিতে আরও বলা হয়, 'এই ধরনের বক্তব্য শূন্য থেকে আসে না। এটি মুসলিমবিরোধী বক্তব্য ও নীতির দীর্ঘ ধারাবাহিকতার অংশ, যা দেশে ও বিদেশে মুসলমানদের মানবিক মর্যাদা ক্ষুণ্ন করেছে।'
ট্রাম্প তাঁর ওই ট্রুথ সোশ্যাল পোস্টের শেষে আল্লাহর প্রশংসা হোক বাক্যটি ব্যবহার করেন। সিএআইআর উল্লেখ করে, পশ্চিমা বিশ্বে অনেকেই—ট্রাম্পসহ এই বাক্যটিকে কেবল ইসলামের সঙ্গে যুক্ত করে দেখেন। তবে বাস্তবে 'আল্লাহ' শব্দটি আরবি ভাষায় 'ঈশ্বর' এরই অনুবাদ, যা কোনো একটি ধর্মের একচেটিয়া নয়।
সিএআইআর আরও জানায়, 'সহিংস হুমকির প্রেক্ষাপটে ‘আল্লাহর প্রশংসা হোক’এই বাক্যটির ব্যবহার উদ্বেগজনক। এটি একদিকে ধর্মীয় ভাষাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার প্রবণতা, অন্যদিকে ইসলাম ও মুসলমানদের প্রতি অবমাননাকর মনোভাবের প্রতিফলন।'
- ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি:
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) প্রধান হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী ড. হেইডি ওভারটনের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে হোয়াইট হাউস। রিপাবলিকান সিনেটরদের বিরোধিতা এবং মনোনয়ন অনুমোদনে প্রয়োজনীয় সমর্থন নিয়ে অনিশ্চয়তার কারণে মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সিনেটের সংশ্লিষ্ট কমিটিতে ওভারটনের মনোনয়ন নিয়ে ভোটাভুটির ঠিক আগের রাতে হোয়াইট হাউস এই সিদ্ধান্ত নেয়। অথচ কমিটির চেয়ারম্যান সিনেটর বিল ক্যাসিডি মনে করেছিলেন, ওভারটন অনুমোদনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে পারেন। মনোনয়ন প্রত্যাহারের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্যাসিডি বলেন, হোয়াইট হাউস একটি সম্ভাবনাময় অনুমোদন প্রক্রিয়া পরিত্যাগ করেছে। তাঁর দাবি, সিনেটরদের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছিল এবং ওভারটনের পক্ষে কমিটি ও পূর্ণাঙ্গ সিনেটে অনুমোদন পাওয়ার মতো ভোট ছিল। ওভারটনের মনোনয়ন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই বিতর্ক চলছিল। রক্ষণশীল সিনেটর জশ হাওলি এবং গর্ভপাতবিরোধী বিভিন্ন গোষ্ঠী তাঁর মনোনয়নের বিরোধিতা করেন। বিশেষ করে গর্ভপাতের ওষুধ মিফেপ্রিস্টোনের বিতরণ সীমিত করার ক্ষেত্রে প্রশাসনের ধীরগতিতে তাঁরা অসন্তুষ্ট ছিলেন। অন্যদিকে, রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ও লিসা মারকাওস্কি ওভারটনের গর্ভপাতবিরোধী অবস্থান এবং স্বাদযুক্ত ই-সিগারেট অনুমোদনের বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ফলে দুই বিপরীত অবস্থানের রাজনৈতিক গোষ্ঠীর বিরোধিতার মুখে পড়েন তিনি। তাঁর মনোনয়ন ঘিরে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের নেতৃত্বাধীন ‘মেক আমেরিকা হেলদি এগেইন’ বা মাহা আন্দোলনের সঙ্গেও মতবিরোধ প্রকাশ্যে আসে। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে ওভারটন স্বাস্থ্য খাতের বিভিন্ন নীতি বাস্তবায়নে কাজ করলেও কেনেডির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একজন তাঁদের সম্পর্ককে ‘শীতল’ বলে বর্ণনা করেছেন। এ ছাড়া মাহা আন্দোলনের সমর্থক ক্যালি মিনস অভিযোগ করেছিলেন, ওভারটন ফলের স্বাদযুক্ত ই-সিগারেটের ওপর নিয়ন্ত্রণ শিথিল করার পক্ষে কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে করপোরেট স্বার্থকে জনস্বাস্থ্যের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগও তোলা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে ওভারটন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এর আগে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং সার্জন জেনারেলের কার্যালয়ের প্রধান হিসেবে ট্রাম্পের মনোনীত প্রার্থীদের নামও প্রত্যাহার করা হয়েছিল। ফলে স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে, ওভারটনের মনোনয়ন প্রত্যাহারের পর এফডিএর স্থায়ী প্রধান নিয়োগের বিষয়টি আরও পিছিয়ে যেতে পারে। সিনেটর ক্যাসিডির ধারণা, জানুয়ারিতে সিনেটে ডেমোক্র্যাটরা দায়িত্ব নেওয়ার পর নতুন কমিশনার নিয়োগের বিষয়টি তাদের হাতেই চলে যেতে পারে। তবে নতুন প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে হোয়াইট হাউস এখনো কোনো সময়সূচি জানায়নি। সূত্র: সিএনএন
‘আমরা সম্ভবত মারা যাব,’স্পেসএক্সের শুরুর কর্মীদের ব্যর্থতার ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন ইলন মাস্ক
আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ
নিউ ইয়র্কে স্কুল সেফটি এজেন্ট পদে চাকরির সুযোগ,বেতন ৪০ হাজার ডলার, আবেদনের সময় বাড়ল ২৫ নভেম্বর পর্যন্ত
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের মামলায় বড় সাজা পাকিস্তানি নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ মার্কিন রাজনৈতিক ব্যক্তিদের হত্যার ষড়যন্ত্রের মামলায় পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত। মঙ্গলবার ব্রুকলিনের আদালতে বিচারক এরিক কোমিটি তাকে ৩৩০ মাসের কারাদণ্ড দেন। মার্চেন্টের বিরুদ্ধে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল। চলতি বছরের মার্চে ফেডারেল জুরি তাকে হত্যার বিনিময়ে অর্থ দেওয়ার ষড়যন্ত্র এবং সীমান্ত অতিক্রমকারী সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত করে। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, মার্চেন্টের সম্ভাব্য লক্ষ্য হিসেবে ডোনাল্ড ট্রাম্প, তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালির নাম উঠে এসেছিল। তবে তদন্তে কোনো হামলা বাস্তবায়নের আগেই আইনশৃঙ্খলা বাহিনী ষড়যন্ত্রটি ঠেকিয়ে দেয়। মামলার তথ্য অনুযায়ী, মার্চেন্ট ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে যুক্ত হয়েছিলেন বলে প্রসিকিউশন দাবি করে। ২০২২ সালের দিকে ইরানে তার সঙ্গে আইআরজিসির এক কর্মকর্তার যোগাযোগ হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে গিয়ে রাজনৈতিক ব্যক্তিদের হত্যার জন্য লোক নিয়োগের পরিকল্পনা করতে বলা হয় বলে আদালতে উপস্থাপিত তথ্য থেকে জানা যায়। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এসে মার্চেন্ট এমন একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, যাকে তিনি নিজের পরিকল্পনায় সহায়তা করতে পারবেন বলে মনে করেছিলেন। ওই ব্যক্তি পরে এফবিআইকে বিষয়টি জানান এবং তদন্তে গোপন সহযোগী হিসেবে কাজ করেন। মার্চেন্ট যাদের ভাড়াটে খুনি মনে করেছিলেন, তারা আসলে গোপন এফবিআই এজেন্ট ছিলেন। তাদের ৫ হাজার ডলার অগ্রিম দেওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। বিচারের সময় মার্চেন্ট দাবি করেন, ইরানে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তার আশঙ্কায় তিনি এই পরিকল্পনায় জড়িয়েছিলেন এবং তিনি প্রকৃতপক্ষে হত্যাকাণ্ড ঘটাতে চাননি। প্রসিকিউশন তার এই বক্তব্যের বিরোধিতা করে। আদালতও রায়ে উল্লেখ করেন, পরিবারের নিরাপত্তা নিয়ে তার কিছু উদ্বেগ থাকলেও যুক্তরাষ্ট্রের ক্ষতি করার ব্যাপারে তার যথেষ্ট প্রেরণা ছিল। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ষড়যন্ত্রটির পেছনে ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের আইআরজিসির সাবেক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধের বিষয়টি ছিল। ইরান অবশ্য মার্কিন রাজনৈতিক নেতাদের হত্যার এই পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। মার্চেন্টের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। সূত্র: মার্কিন বিচার বিভাগ
এনভিডিয়ার সিইও পদে ফিরতে চান জেনসেন হুয়াং, পুনর্বহালের সম্ভাবনা নাকচ করল পরিচালনা পর্ষদ
ড্রোনে খাবার ডেলিভারি শুরু করল উবার ইটস! মাত্র ১০ মিনিটে খাবার পৌঁছানোর লক্ষ্য
নিউ ইয়র্কে স্টারবাকসে বিভিন্ন পদে নিয়োগ বার্ষিক বেতন সর্বোচ্চ ১ লাখ ৬৯ হাজার ডলার
গুগল, মেটা ও মাইক্রোসফটে চাকরি ও ইন্টার্নশিপ, বছরে বেতন ২ লাখ ৫২ হাজার ডলার পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রযুক্তি খাতে চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য গুগল, মেটা ও মাইক্রোসফটের পাঁচটি চাকরি ও ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি সামনে এসেছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, ডিজিটাল স্ট্র্যাটেজি ও সেলস বিভাগে এসব সুযোগ রয়েছে। গুগলের দুটি পদের প্রকাশিত বেতনসীমা অনুযায়ী, বছরে ৮৮ হাজার থেকে ২ লাখ ৫২ হাজার ডলার পর্যন্ত মূল বেতন পাওয়ার সুযোগ রয়েছে। তবে বেতন নির্ভর করবে পদ, অভিজ্ঞতা ও যোগ্যতার ওপর। গুগলের নিউ ইয়র্ক অফিসে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে জেনারেটিভ এআই মূল্যায়নসংক্রান্ত কাজে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই পদের বার্ষিক মূল বেতন ১ লাখ ৭৪ হাজার থেকে ২ লাখ ৫২ হাজার ডলার বলে প্রচারিত নিয়োগতথ্যে উল্লেখ রয়েছে। এর বাইরে বোনাস, কোম্পানির শেয়ার ও অন্যান্য সুবিধা থাকতে পারে। আবেদনকারীর ব্যাচেলর ডিগ্রি অথবা সমমানের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি পাইথনে অন্তত পাঁচ বছরের কোডিং অভিজ্ঞতা, বড় পরিসরের প্রযুক্তি অবকাঠামো বা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা, জেনারেটিভ এআই এজেন্ট নিয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং মাল্টিথ্রেডিংয়ে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। গুগলের দ্বিতীয় পদটি ডিজিটাল স্ট্র্যাটেজি লিড, অ্যাক্সিলারেটেড গ্রোথ। এটি গুগল কাস্টমার সলিউশনস বিভাগের একটি পদ। প্রকাশিত তথ্য অনুযায়ী, বার্ষিক মূল বেতন ৮৮ হাজার থেকে ১ লাখ ২৪ হাজার ডলার। এর সঙ্গে বোনাস, শেয়ার ও অন্যান্য সুবিধা যুক্ত হতে পারে। এ পদে ব্যাচেলর ডিগ্রি বা সমমানের অভিজ্ঞতার পাশাপাশি সেলস, মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কিংবা সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন। ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, ব্যবসার প্রবৃদ্ধি বাড়ানো এবং গুগল অ্যাডসের মাধ্যমে ব্যবসায়িক সমস্যার সমাধান করার দক্ষতা থাকলে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা নিউ ইয়র্কে মার্কেটিং সায়েন্স পার্টনার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে বিজ্ঞাপনদাতাদের সঙ্গে কাজ করা, বিজ্ঞাপনী প্রচারণার ফলাফল বিশ্লেষণ, ডেটাভিত্তিক গবেষণা এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার দায়িত্ব থাকবে। বিশেষ করে বিজ্ঞাপনের কার্যকারিতা, গ্রাহকের আচরণ ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিংয়ের ফলাফল মূল্যায়নের কাজ করতে হবে। ডেটা অ্যানালিটিকস, গবেষণা এবং ক্লায়েন্টদের সঙ্গে কাজ করার দক্ষতা এ ধরনের পদের জন্য গুরুত্বপূর্ণ। মেটার আরেকটি সুযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। প্রতিষ্ঠানটি ২০২৭ সালের গ্রীষ্মকালীন সময়ের জন্য ডেটা সায়েন্টিস্ট ইন্টার্ন, প্রোডাক্ট অ্যানালিটিকস পদে আবেদন আহ্বান করেছে। নিউ ইয়র্কের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কেও কাজের সুযোগ উল্লেখ রয়েছে। নির্বাচিত ইন্টার্নরা ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ মেটার বিভিন্ন পণ্যের ডেটা বিশ্লেষণ এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়নের কাজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং, গবেষণা ও মার্কেটিং বিভাগের কর্মীদের সঙ্গেও কাজ করতে হবে। মাইক্রোসফটের ক্যারিয়ার পোর্টালেও যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের হেলথ কেয়ার খাতের জন্য সেলস ডিরেক্টর পদে নিয়োগের তথ্য দেখা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে নিউ ইয়র্কসহ একাধিক কর্মস্থলের কথা উল্লেখ রয়েছে। পদটির নাম সেলস ডিরেক্টর, ইউএস হেলথকেয়ার, নর্থইস্ট রিজিয়ন। তবে সরবরাহ করা বিজ্ঞপ্তির অংশে এই পদের বেতন, অভিজ্ঞতা ও পূর্ণ যোগ্যতার বিবরণ নেই। আবেদনকারীদের বিস্তারিত শর্ত সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে। আগ্রহী প্রার্থীরা গুগল ক্যারিয়ারস, মেটা ক্যারিয়ারস ও মাইক্রোসফট ক্যারিয়ারসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পদের নাম লিখে সার্চ করতে পারবেন। আবেদন করার আগে চাকরির অবস্থান, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন, ইন্টারভিউ প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিসংক্রান্ত শর্ত যাচাই করা জরুরি। নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তন বা বন্ধ হতে পারে। তাই আবেদন গ্রহণ চালু আছে কি না, সেটিও নিশ্চিত হতে হবে। মেটা ও মাইক্রোসফটের উল্লিখিত পদগুলোর বেতন সরবরাহ করা তথ্য থেকে নিশ্চিত করা যায়নি। একইভাবে পাঁচটি পদের আবেদন জমা দেওয়ার শেষ তারিখও উল্লেখ নেই। ফলে আগ্রহীদের সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্যারিয়ার পোর্টাল থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। মেটা বর্ণনা: নিউ ইয়র্কে গুগল, মেটা ও মাইক্রোসফটের পাঁচটি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ। বেতন, যোগ্যতা, কাজের ধরন ও আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানুন। সূত্র: গুগল ক্যারিয়ারস, মেটা ক্যারিয়ারস, মাইক্রোসফট ক্যারিয়ারস
শত ব্যস্ততার মাঝেও নিউ ইয়র্কের চলন্ত ট্রেনে পবিত্র কুরআন তিলাওয়াত, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন এক প্রবাসী
যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়, এবার অচল হয়ে পড়েছে গোয়েন্দা সংস্থা এনএসএর গোপন নেটওয়ার্ক