সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে ভুল হার্ট সার্জারির অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ডা. অশোক মুরালিধরনের বিরুদ্ধে মামলা, ১ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ১৫, ২০২৬ ১৫:১৪
ছবি: কোলাজ আমেরিকা বাংলা
ছবি: কোলাজ আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের একটি হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর ওপেন-হার্ট সার্জারির সময় কৃত্রিম হার্ট ভালভ উল্টোভাবে বসানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং অস্ত্রোপচারকারী ভারতীয় বংশোদ্ভূত শিশু হৃদরোগ সার্জন ডা. অশোক মুরালিধরনের বিরুদ্ধে ১ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ১৭ মিলিয়ন ডলার) ক্ষতিপূরণের মামলা করেছেন শিশুটির বাবা-মা।

 

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরীর বাবা-মা স্টিভেন স্টোকস ও লরি স্টোকস ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (ওএইচএসইউ) এবং চিকিৎসক ডা. অশোক মুরালিধরনের বিরুদ্ধে চিকিৎসাগত অবহেলার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৫ আগস্ট ওএইচএসইউ হাসপাতালে কিশোরীর ওপেন-হার্ট সার্জারি করা হয়। জন্মগতভাবে বিকল হার্ট ভালভ প্রতিস্থাপনের জন্য এই অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের সময় হৃদ্‌যন্ত্র সাময়িকভাবে বন্ধ রেখে হার্ট-লাং বাইপাস মেশিনের সহায়তায় রক্ত সঞ্চালন বজায় রাখা হয়।

 

অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা কিশোরীর হৃদ্‌যন্ত্র স্বাভাবিকভাবে চালু করতে ব্যর্থ হন। পরে তাকে এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ইসিএমও) সাপোর্টে রাখা হয়, যা কৃত্রিমভাবে রক্তে অক্সিজেন সরবরাহ করে শরীরে প্রবাহিত রাখে।

 

পরিবারের দাবি, অপারেশনের পর চিকিৎসকেরা তাদের জানিয়েছিলেন যে অস্ত্রোপচার “খুব ভালোভাবে” সম্পন্ন হয়েছে এবং হৃদ্‌যন্ত্রের সমস্যা সাময়িক শকের কারণে হচ্ছে, সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে।

 

তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে কিশোরীর অবস্থার অবনতি হতে থাকে। একাধিক পরীক্ষা ও অনুসন্ধানমূলক অস্ত্রোপচার করেও চিকিৎসকেরা কোনো স্পষ্ট কারণ খুঁজে পাননি বলে পরিবারকে জানানো হয়।

 

মামলায় বলা হয়েছে, তিন দিন ধরে কিশোরীকে বুকের অস্ত্রোপচারের স্থান খোলা রেখেই আইসিইউতে রাখা হয় এবং ইসিএমও সাপোর্টের মাধ্যমে জীবিত রাখা হয়। পরে চিকিৎসকেরা পরিবারকে জানান, মেয়েটির বেঁচে থাকার জন্য স্থায়ী কৃত্রিম হৃদযন্ত্র অথবা হার্ট প্রতিস্থাপন প্রয়োজন হতে পারে, তবে তাদের হাসপাতালে এ ধরনের চিকিৎসার সুযোগ নেই।

 

এ অবস্থায় চিকিৎসকেরা সতর্ক করেন, কিশোরীর অবস্থা এতটাই সংকটাপন্ন যে অন্য হাসপাতালে স্থানান্তরের পথে তার মৃত্যু হতে পারে। তবুও বাবা-মা ঝুঁকি নিয়ে কিশোরীকে ওয়াশিংটনের সিয়াটল চিলড্রেনস হাসপাতালে স্থানান্তর করেন।

 

সেখানে চিকিৎসকেরা প্রথমে একাধিক অস্ত্রোপচারের মাধ্যমে জমে থাকা রক্ত ও তরল অপসারণ করেন। পরবর্তীতে স্ক্যান ও পরীক্ষায় দেখা যায়, ওএইচএসইউতে প্রতিস্থাপিত কৃত্রিম হার্ট ভালভটি উল্টোভাবে বসানো হয়েছিল, যার কারণে সেটি কার্যকরভাবে কাজ করতে পারেনি।

 

পরে সেই ভুলভাবে বসানো ভালভ অপসারণ করে সঠিকভাবে নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়। নতুন ভালভ বসানোর পরপরই কিশোরীর হৃদ্‌যন্ত্র স্বাভাবিকভাবে কাজ শুরু করে এবং তাকে ইসিএমও সাপোর্ট থেকেও সরিয়ে নেওয়া সম্ভব হয়।

 

প্রায় এক মাস চিকিৎসার পর কিশোরী সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।

মামলায় উল্লেখ করা হয়েছে, ওএইচএসইউতে ছয় দিনের চিকিৎসার খরচ 

ছিল প্রায় ১০ লাখ ডলার, আর সিয়াটল চিলড্রেনস হাসপাতালে ৩৫ দিনের চিকিৎসা ও সংশোধনী অস্ত্রোপচারের ব্যয় দাঁড়ায় প্রায় ২৩ লাখ ৫০ হাজার ডলার। এতে পরবর্তী চিকিৎসা ব্যয় অন্তর্ভুক্ত নয়।

 

পরিবার মোট ১ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছে, যার মধ্যে প্রায় ৫০ লাখ ডলার চিকিৎসাগত অবহেলা এবং প্রায় ৩০ লাখ ডলার আর্থিক ক্ষতির জন্য ধরা হয়েছে।

 

তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি বিচারাধীন থাকায় তারা কোনো মন্তব্য করবে না।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
অ্যামাজনে ২৫ হাজার ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত দোতলা প্রিফ্যাব বাড়ি, যাতে রয়েছে বাইরের সিঁড়ি ও বড় কাচের জানালা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে মাত্র ২৫ হাজার ডলারে দোতলা বাড়ি বিক্রি করছে অ্যামাজন, আছে তিনটি কক্ষ ও ব্যালকনি

যুক্তরাষ্ট্রের অনলাইন বাজার অ্যামাজনে এবার পাওয়া যাচ্ছে দুইতলা ছোট বাড়ি, যার দাম রাখা হয়েছে ২৫ হাজার ডলার। আধুনিক নকশা, বড় কাচের জানালা, মজবুত ইস্পাতের কাঠামো এবং দ্বিতীয় তলায় ওঠার জন্য বাইরের সিঁড়ি রয়েছে বাড়িটিতে। তৈরি করা কাঠামো সরবরাহের এই বাড়িটি তুলনামূলক কম খরচে অতিরিক্ত আবাসন বা ব্যক্তিগত থাকার জায়গা তৈরির একটি বিকল্প হিসেবে সামনে এসেছে। গত ১৮ নভেম্বর প্রকাশিত ট্রাভেল অ্যান্ড লেজার সাময়িকীর এক প্রতিবেদনে অ্যামাজনের এই নতুন তালিকার তথ্য তুলে ধরা হয়েছে।   বাড়িটির নাম দেওয়া হয়েছে ‘স্টিল স্ট্রাকচার প্রিফ্যাব হোম’। এটি মূলত কারখানায় তৈরি করা ইস্পাতের কাঠামো, যা নির্দিষ্ট জায়গায় স্থাপন করে বাড়ির রূপ দেওয়া যায়। এর মূল কাঠামো তৈরি করা হয়েছে শক্তিশালী অ্যালয় স্টিল দিয়ে। মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত কাচের জানালার কারণে ঘরের ভেতরে প্রচুর প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে। বাড়িটির বাইরের দিকে থাকা সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলার প্রবেশপথ ও ডেকে যাওয়া যায়। উন্মুক্ত ধাতব কাঠামো এবং লাল রঙের ব্যবহার বাড়িটিকে দিয়েছে আধুনিক শিল্পধাঁচের নকশা।   তবে ২৫ হাজার ডলারের এই দামের সঙ্গে জমির মূল্য অন্তর্ভুক্ত নয়। অ্যামাজন বাড়িটির কাঠামো বিক্রি করলেও স্থাপনের জন্য জমি ক্রেতাকেই ব্যবস্থা করতে হবে। এ ছাড়া পরিবহন, স্থাপন, ভিত্তি নির্মাণ, বিদ্যুৎ ও পানির সংযোগ এবং স্থানীয় নির্মাণ অনুমোদনের খরচ এই দামের মধ্যে অন্তর্ভুক্ত কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। ফলে বিজ্ঞাপিত দামকে সম্পূর্ণ বসবাসযোগ্য বাড়ির মোট খরচ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।   অ্যামাজনে এর বাইরেও ৪০ হাজার ডলারের নিচে বেশ কয়েকটি ছোট বাড়ি ও প্রিফ্যাব কাঠামো তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ২১ হাজার ৯৯৯ ডলারের একটি একতলা বাড়িতে রয়েছে দুটি ছোট শোবার ঘর, একটি পূর্ণাঙ্গ বাথরুম এবং রান্নার ছোট জায়গা। বাড়িটি অতিরিক্ত থাকার জায়গা কিংবা ব্যক্তিগত কর্মক্ষেত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর ২০ হাজার ৯৯৯ ডলারের আরেকটি কাঠামোয় রয়েছে একটি বড় কক্ষ ও পূর্ণাঙ্গ বাথরুম।   এ ছাড়া ২২ হাজার ১৯৯ ডলারের একটি ছোট বাড়িতে রয়েছে বড় কাচের জানালা, ইস্পাতের কাঠামো এবং শব্দ কমানোর উপযোগী বিশেষ দেয়াল। এটি ছোট অফিস কিংবা ব্যক্তিগত কাজের জায়গা হিসেবে ব্যবহারের কথা বলা হয়েছে। ২৪ হাজার ৯৯৯ ডলারের আরেকটি মডেলে রয়েছে বসার জায়গা ও খোলা নকশার রান্নাঘর। অন্যদিকে, ৩৯ হাজার ৫০০ ডলারে বিক্রির তালিকায় রয়েছে চাকার ওপর তৈরি কাঠের ছোট কেবিন, যার ভেতরে বিছানা, সোফা, রান্নার জায়গা ও খাওয়ার জন্য ছোট পরিসর রয়েছে।   যুক্তরাষ্ট্রে বাড়ির উচ্চমূল্য ও ভাড়ার ব্যয়ের মধ্যে ছোট ও আগে থেকে তৈরি বাড়ির প্রতি আগ্রহ বাড়ছে। এসব কাঠামো ব্যক্তিগত অফিস, অতিথিদের থাকার জায়গা, অবকাশযাপনের কেবিন কিংবা উপযুক্ত অনুমোদন থাকলে আবাসিক ব্যবহারের জন্য বিবেচনা করা যায়। তবে কেনার আগে স্থানীয় নির্মাণবিধি, জমির ব্যবহারসংক্রান্ত নিয়ম, স্থাপনের অনুমতি এবং প্রয়োজনীয় সংযোগের খরচ যাচাই করা জরুরি। শুধু অনলাইনে দেখানো দাম দেখে বাড়িটি সম্পূর্ণ প্রস্তুত ও বসবাসের উপযোগী বলে ধরে নেওয়া ঠিক হবে না।   সূত্র: ট্রাভেল অ্যান্ড লেজার

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ২১:৭
তল্লাশি চালিয়ে মিশিগানের ফার্মেসি মালিক আলী নাসেরদিনের বাসা থেকে জব্দ করা অবৈধভাবে বিতরণের জন্য প্রস্তুত ওষুধ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মিশিগানে ৫৬ লাখ ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতিতে ফার্মেসি মালিকের কারাদণ্ড

একসময় গির্জা হিসেবে ব্যবহৃত ভবনটিতে এখন নামাজ আদায় করছেন লাতিনো মুসলিমরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বন্ধ হয়ে যাওয়া গির্জায় গড়ে উঠল যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলের প্রথম লাতিনো মসজিদ

সিনেটে শপথ অনুষ্ঠানে পবিত্র কোরআন ব্যবহারের পরিকল্পনা করছেন আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পবিত্র কোরআন হাতে শপথ নিয়ে মার্কিন সিনেটে ইতিহাস গড়তে যাচ্ছেন আবদুল এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, উদ্ধার করেও বাঁচানো গেল না ৮ বছরের শিশুকে

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নিউ বেডফোর্ড শহরে একটি জ্বলন্ত অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হওয়ার পর ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রিভেট স্ট্রিটের একটি তিনতলা ভবনে (ট্রিপল ডেকার) এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির দ্বিতীয় তলা থেকে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সেন্ট লুকস হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বুধবার অঙ্গরাজ্যের ফায়ার মার্শাল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।   নিউ বেডফোর্ড ফায়ার সার্ভিসের প্রধান ব্রায়ান মেদেইরোস জানান, মঙ্গলবার বিকেল ৪টার পর ভবনটির নিচতলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন কয়েকজন ঠিকাদার। হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠলে তারা দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন। তারা অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলেও ঘন ধোঁয়া ও তীব্র তাপে পিছু হটতে বাধ্য হন।   পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্বিতীয় ও তৃতীয় তলায় তল্লাশি চালান এবং দ্বিতীয় তলা থেকে শিশুটিকে উদ্ধার করেন। ভবনের অন্য সব বাসিন্দাকে নিরাপদে পাওয়া গেছে। তবে ঠিক কীভাবে এবং কোথা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।   শিশুটির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার চিফ মেদেইরোস জানান, ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না তা নিশ্চিত না হওয়া সত্ত্বেও ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ চালিয়েছেন। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, "নিউ বেডফোর্ডের প্রতিটি ফায়ারফাইটার আজ শিশুটির জন্য প্রার্থনা করছেন। কোনো পরিবারেরই এমন শোক সহ্য করা উচিত নয়; এটি আমাদের কমিউনিটির জন্য এক অপূরণীয় ও মর্মান্তিক ক্ষতি।"   অঙ্গরাজ্যের ফায়ার মার্শাল জন ডেভাইন জানিয়েছেন, গত দেড় বছরেরও বেশি সময়ের মধ্যে ম্যাসাচুসেটসে অগ্নিকাণ্ডে কোনো শিশুর মৃত্যুর এটিই প্রথম ঘটনা। তিনি আক্ষেপ করে বলেন, "এমনকি একটি মৃত্যুও অনেক বেশি।" অন্যদিকে, নিউ বেডফোর্ডের মেয়র জন মিচেল এক শোকবার্তায় নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একজন অভিভাবক হিসেবে পরিবারের এই অসহনীয় যন্ত্রণা অনুভব করার কথা উল্লেখ করে তিনি আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঝাঁপিয়ে পড়া ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১৮:৬
ফ্লোরিডায় বন্যায় ধসে পড়ল ঐতিহাসিক সিনাগগের ছাদ, উদ্ধার হলোকাস্ট যুগের তোরাহ

ফ্লোরিডায় বন্যায় ধসে পড়ল ঐতিহাসিক সিনাগগের ছাদ, উদ্ধার হলোকাস্ট যুগের তোরাহ

কিংবদন্তি ফুটবলার ও স্টাইল আইকন ডেভিড বেকহ্যাম

গ্যাস স্টেশনে সস্তায় বিক্রি বেকহ্যামের পারফিউম, ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্নের অভিযোগে ৪১ মিলিয়ন ডলারের মামলা

নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা

নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা

যুক্তরাষ্ট্রের মাটিতে রাশিয়ার পতাকা ওড়ালেন ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের মাটিতে রাশিয়ার পতাকা ওড়ালেন ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেশনে অবস্থিত ‘মিলেনিয়াম গেট মিউজিয়াম’-এর বিশাল স্মারক তোরণে রাশিয়ার একটি বড় পতাকা স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ব্যাপক বিস্ময়ের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, গত সপ্তাহে ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করা যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের প্রতি শ্রদ্ধা জানাতেই ট্রাম্প প্রশাসনের একটি ফেডারেল সংস্থার প্রধানের অনুরোধে এই পতাকাটি টাঙানো হয়েছে।   ওয়াশিংটনে রুশ দূতাবাসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের অভিজ্ঞ কূটনীতিক আলেকজান্ডার দারচিয়েভ ২০২৫ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৪ সালের শেষের দিকে আনাতোলি আন্তোনভ দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর দারচিয়েভ তাঁর স্থলাভিষিক্ত হন।   এর আগে তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ও উত্তর আটলান্টিক বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত এবং ওয়াশিংটন দূতাবাসে মিনিস্টার-কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।   সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে রুশ দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘কমিশন অব ফাইন আর্টস’-এর প্রেসিডেন্ট এবং আটলান্টার স্থানীয় বাসিন্দা রডনি মিমস কুক জুনিয়রের সঙ্গে দারচিয়েভের একাধিকবার সাক্ষাৎ হয়েছিল। তাঁরা দুজন মিলে দুই দেশের মধ্যে ‘সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক পুনরুদ্ধার’ সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পে একসঙ্গে কাজ করেছেন।   প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উভয় মেয়াদেই কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পাওয়া রডনি কুকই আটলান্টার ওই জাদুঘরে রুশ পতাকা স্থাপনের অনুরোধ জানান। এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রুশ দূতাবাস লিখেছে, “আমাদের আমেরিকান সহকর্মীর এই সহমর্মিতা ও বন্ধুত্বপূর্ণ সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১৫:৫৪
নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বিনামূল্যে সাংবাদিকতায় মাস্টার্সের সুযোগ

নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বিনামূল্যে সাংবাদিকতায় মাস্টার্সের সুযোগ দিচ্ছে কিউনি

পর্তুগালের রাজপরিবারের কাছ থেকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান

পর্তুগালের রাজপরিবারের কাছ থেকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান

দিন দিন বাড়ছে মেয়র মামদানির জনপ্রিয়তা, এবার প্রশংসায় ভাসালেন ইহুদিরাও

দিন দিন বাড়ছে মেয়র মামদানির জনপ্রিয়তা, এবার প্রশংসায় ভাসালেন ইহুদিরাও

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...