সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

মিশিগানে ৫৬ লাখ ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতিতে ফার্মেসি মালিকের কারাদণ্ড

মিশিগান প্রতিনিধি প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ২০:৩১
তল্লাশি চালিয়ে মিশিগানের ফার্মেসি মালিক আলী নাসেরদিনের বাসা থেকে জব্দ করা অবৈধভাবে বিতরণের জন্য প্রস্তুত ওষুধ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
তল্লাশি চালিয়ে মিশিগানের ফার্মেসি মালিক আলী নাসেরদিনের বাসা থেকে জব্দ করা অবৈধভাবে বিতরণের জন্য প্রস্তুত ওষুধ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির ৫৬ লাখ ডলারের বেশি অর্থ জালিয়াতি এবং অবৈধভাবে ব্যথানাশক ওষুধ বিতরণের দায়ে এক ফার্মেসি মালিককে ৮২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আলী নাসেরদিয়ান (৩২) নামের ওই ব্যক্তিকে কারাভোগের পর আরও তিন বছর নজরদারির অধীনে থাকতে হবে। বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে গত ৭ অক্টোবর গ্রেপ্তারের পর থেকেই তিনি আটক ছিলেন।

 

আদালতের নথি অনুযায়ী, ডিয়ারবর্ন হাইটসের বাসিন্দা নাসেরদিয়ান মেডিকেয়ার, মেডিকেইড এবং ব্লু ক্রস ব্লু শিল্ড অব মিশিগানের কাছ থেকে ৫৬ লাখ ডলারের বেশি অর্থ হাতিয়ে নেন। ডেট্রয়েট মহানগর এলাকার তিনটি ফার্মেসিতে ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে কাজ করার পাশাপাশি একটি ফার্মেসির মালিক ছিলেন তিনি। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এই জালিয়াতি চালানো হয়। এ কাজে তাঁর সহযোগী ছিলেন ফার্মাসিস্ট ইশাইয়া ওকোহ।

 

তদন্তে উঠে এসেছে, চিকিৎসকের অনুমোদন ছাড়াই ওষুধের ভুয়া ব্যবস্থাপত্র তৈরি করে বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মসূচিতে অর্থ পরিশোধের দাবি পাঠাতেন তাঁরা। যেসব ওষুধের জন্য বিল করা হতো, সেগুলো অনেক ক্ষেত্রে চিকিৎসক লিখে দেননি, এমনকি রোগীদের কাছেও সরবরাহ করা হয়নি। জালিয়াতি আড়াল করতে চিকিৎসকদের নামে নকল প্রেসক্রিপশন ব্যবহার করা হতো। সংশ্লিষ্ট রোগীরা অনেক সময় ওই ব্যবস্থাপত্রে উল্লেখ করা চিকিৎসকের কাছেও কখনো যাননি।

 

শুধু স্বাস্থ্যসেবা কর্মসূচিতে জালিয়াতিই নয়, নাসেরদিয়ানের বিরুদ্ধে অবৈধভাবে অক্সিকোডোন বিতরণের অভিযোগও প্রমাণিত হয়েছে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি নগদ অর্থের বিনিময়ে মাদক কারবারিদের কাছে এই ওষুধ সরবরাহ করতেন। ওষুধগুলো চিকিৎসকের বৈধ ব্যবস্থাপত্রে দেওয়া হয়েছে কি না, কিংবা রোগীর প্রকৃত চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না, তা বিবেচনা করা হতো না। তাঁর বাসায় তল্লাশি চালিয়ে জালিয়াতি ও অবৈধ ওষুধ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেন তদন্তকারীরা।

 

২০২৬ সালের এপ্রিলে নাসেরদিয়ান স্বাস্থ্যসেবা জালিয়াতির ষড়যন্ত্র এবং অবৈধভাবে বিতরণের উদ্দেশ্যে অক্সিকোডোন রাখার অভিযোগে দোষ স্বীকার করেন। এ মামলায় তাঁর সহযোগী ফার্মাসিস্ট ইশাইয়া ওকোহকে ২০২৫ সালের ডিসেম্বরে ছয় বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছিল। ফলে একই জালিয়াতি ও অবৈধ ওষুধ বিতরণ কার্যক্রমে জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধেই কারাদণ্ডের রায় কার্যকর হয়েছে।

 

কারাদণ্ডের পাশাপাশি নাসেরদিয়ানের প্রায় ১২ লাখ ডলারের অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে ৫৬ লাখ ৩৬ হাজার ৭২১ ডলার ৮৯ সেন্টের ব্যক্তিগত আর্থিক দায়ও নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগকে ৩৬ লাখ ৫৪ হাজার ৮৯৫ ডলার ৬৫ সেন্ট এবং ব্লু ক্রস ব্লু শিল্ড অব মিশিগানকে ২১ হাজার ৪২৮ ডলার ৯৩ সেন্ট ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

মামলাটি তদন্ত করেছে এফবিআইয়ের ডেট্রয়েট কার্যালয়, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় এবং ডিয়ারবর্ন পুলিশ বিভাগ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থ আত্মসাৎ শুধু করদাতাদের আর্থিক ক্ষতিই করে না, বরং চিকিৎসাব্যবস্থার ওপর চাপ বাড়ায় এবং স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধিতেও ভূমিকা রাখে। একই সঙ্গে প্রেসক্রিপশনভিত্তিক নিয়ন্ত্রিত ওষুধ অবৈধভাবে ছড়িয়ে পড়া জননিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করে।

 

সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
তল্লাশি চালিয়ে মিশিগানের ফার্মেসি মালিক আলী নাসেরদিনের বাসা থেকে জব্দ করা অবৈধভাবে বিতরণের জন্য প্রস্তুত ওষুধ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মিশিগানে ৫৬ লাখ ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতিতে ফার্মেসি মালিকের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির ৫৬ লাখ ডলারের বেশি অর্থ জালিয়াতি এবং অবৈধভাবে ব্যথানাশক ওষুধ বিতরণের দায়ে এক ফার্মেসি মালিককে ৮২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আলী নাসেরদিয়ান (৩২) নামের ওই ব্যক্তিকে কারাভোগের পর আরও তিন বছর নজরদারির অধীনে থাকতে হবে। বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে গত ৭ অক্টোবর গ্রেপ্তারের পর থেকেই তিনি আটক ছিলেন।   আদালতের নথি অনুযায়ী, ডিয়ারবর্ন হাইটসের বাসিন্দা নাসেরদিয়ান মেডিকেয়ার, মেডিকেইড এবং ব্লু ক্রস ব্লু শিল্ড অব মিশিগানের কাছ থেকে ৫৬ লাখ ডলারের বেশি অর্থ হাতিয়ে নেন। ডেট্রয়েট মহানগর এলাকার তিনটি ফার্মেসিতে ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে কাজ করার পাশাপাশি একটি ফার্মেসির মালিক ছিলেন তিনি। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এই জালিয়াতি চালানো হয়। এ কাজে তাঁর সহযোগী ছিলেন ফার্মাসিস্ট ইশাইয়া ওকোহ।   তদন্তে উঠে এসেছে, চিকিৎসকের অনুমোদন ছাড়াই ওষুধের ভুয়া ব্যবস্থাপত্র তৈরি করে বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মসূচিতে অর্থ পরিশোধের দাবি পাঠাতেন তাঁরা। যেসব ওষুধের জন্য বিল করা হতো, সেগুলো অনেক ক্ষেত্রে চিকিৎসক লিখে দেননি, এমনকি রোগীদের কাছেও সরবরাহ করা হয়নি। জালিয়াতি আড়াল করতে চিকিৎসকদের নামে নকল প্রেসক্রিপশন ব্যবহার করা হতো। সংশ্লিষ্ট রোগীরা অনেক সময় ওই ব্যবস্থাপত্রে উল্লেখ করা চিকিৎসকের কাছেও কখনো যাননি।   শুধু স্বাস্থ্যসেবা কর্মসূচিতে জালিয়াতিই নয়, নাসেরদিয়ানের বিরুদ্ধে অবৈধভাবে অক্সিকোডোন বিতরণের অভিযোগও প্রমাণিত হয়েছে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি নগদ অর্থের বিনিময়ে মাদক কারবারিদের কাছে এই ওষুধ সরবরাহ করতেন। ওষুধগুলো চিকিৎসকের বৈধ ব্যবস্থাপত্রে দেওয়া হয়েছে কি না, কিংবা রোগীর প্রকৃত চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না, তা বিবেচনা করা হতো না। তাঁর বাসায় তল্লাশি চালিয়ে জালিয়াতি ও অবৈধ ওষুধ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেন তদন্তকারীরা।   ২০২৬ সালের এপ্রিলে নাসেরদিয়ান স্বাস্থ্যসেবা জালিয়াতির ষড়যন্ত্র এবং অবৈধভাবে বিতরণের উদ্দেশ্যে অক্সিকোডোন রাখার অভিযোগে দোষ স্বীকার করেন। এ মামলায় তাঁর সহযোগী ফার্মাসিস্ট ইশাইয়া ওকোহকে ২০২৫ সালের ডিসেম্বরে ছয় বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছিল। ফলে একই জালিয়াতি ও অবৈধ ওষুধ বিতরণ কার্যক্রমে জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধেই কারাদণ্ডের রায় কার্যকর হয়েছে।   কারাদণ্ডের পাশাপাশি নাসেরদিয়ানের প্রায় ১২ লাখ ডলারের অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে ৫৬ লাখ ৩৬ হাজার ৭২১ ডলার ৮৯ সেন্টের ব্যক্তিগত আর্থিক দায়ও নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগকে ৩৬ লাখ ৫৪ হাজার ৮৯৫ ডলার ৬৫ সেন্ট এবং ব্লু ক্রস ব্লু শিল্ড অব মিশিগানকে ২১ হাজার ৪২৮ ডলার ৯৩ সেন্ট ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   মামলাটি তদন্ত করেছে এফবিআইয়ের ডেট্রয়েট কার্যালয়, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় এবং ডিয়ারবর্ন পুলিশ বিভাগ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থ আত্মসাৎ শুধু করদাতাদের আর্থিক ক্ষতিই করে না, বরং চিকিৎসাব্যবস্থার ওপর চাপ বাড়ায় এবং স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধিতেও ভূমিকা রাখে। একই সঙ্গে প্রেসক্রিপশনভিত্তিক নিয়ন্ত্রিত ওষুধ অবৈধভাবে ছড়িয়ে পড়া জননিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করে।   সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ২০:৩১
একসময় গির্জা হিসেবে ব্যবহৃত ভবনটিতে এখন নামাজ আদায় করছেন লাতিনো মুসলিমরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বন্ধ হয়ে যাওয়া গির্জায় গড়ে উঠল যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলের প্রথম লাতিনো মসজিদ

সিনেটে শপথ অনুষ্ঠানে পবিত্র কোরআন ব্যবহারের পরিকল্পনা করছেন আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পবিত্র কোরআন হাতে শপথ নিয়ে মার্কিন সিনেটে ইতিহাস গড়তে যাচ্ছেন আবদুল এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, উদ্ধার করেও বাঁচানো গেল না ৮ বছরের শিশুকে

ফ্লোরিডায় বন্যায় ধসে পড়ল ঐতিহাসিক সিনাগগের ছাদ, উদ্ধার হলোকাস্ট যুগের তোরাহ
ফ্লোরিডায় বন্যায় ধসে পড়ল ঐতিহাসিক সিনাগগের ছাদ, উদ্ধার হলোকাস্ট যুগের তোরাহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হলিউডে প্রবল বর্ষণ ও বন্যার কবলে পড়ে ১৯৬০-এর দশকে নির্মিত একটি ঐতিহাসিক সিনাগগের ছাদ ধসে পড়েছে। বুধবার ব্রোওয়ার্ড কাউন্টির ১৪০০ নর্থ ৪৬তম অ্যাভিনিউয়ে অবস্থিত ‘টেম্পল সিনাই’ (Temple Sinai) নামের ওই উপাসনালয়ে এই ঘটনা ঘটে।   কয়েক দশকের ঝড় এবং একাধিক শক্তিশালী হারিকেন মোকাবিলা করে টিকে থাকা ভবনটি এবারের তীব্র বৃষ্টিপাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় উপাসনালয়ের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই নগর কর্তৃপক্ষ ভবনটি এবং এর সংলগ্ন স্কুলটিকে অনিরাপদ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় ছাদের আরও অংশ ধসে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।   মোবাইল ফোনে ধারণ করা এবং ড্রোন ফুটেজে দেখা গেছে, ছাদের বড় অংশ এবং এর ওপর বসানো ভারী যন্ত্রপাতি ভেঙে উপাসনালয়ের ভেতরে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিনাগগের এক প্রতিনিধি জানান, নজিরবিহীন ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে ছাদে প্রচুর পানি জমে অতিরিক্ত ওজন তৈরি হয়েছিল, যা ছাদ ধসের মূল কারণ হতে পারে। বন্যার ভয়াবহতায় খোদ সিনাগগের রাব্বিও (ধর্মগুরু) বিপাকে পড়েছিলেন। তিনি জানান, চারপাশে পানি বেড়ে যাওয়ায় সারারাত তিনি নিজের গাড়ির ভেতর আটকা ছিলেন; পানির উচ্চতা এতটাই বেশি ছিল যে উদ্ধারকারী ট্রাকও তার কাছে পৌঁছাতে পারেনি।   এই ব্যাপক ধ্বংসযজ্ঞের মাঝেও উপাসনালয়টির সবচেয়ে মূল্যবান ধর্মীয় নিদর্শনগুলোর একটি—ইউরোপের হলোকাস্ট থেকে রক্ষা পাওয়া একটি প্রাচীন ‘তোরাহ’ (ইহুদি ধর্মগ্রন্থ)—উদ্ধার করতে সক্ষম হয়েছেন রাব্বি। সাধারণত হলোকাস্ট স্মরণসভার মতো বিশেষ অনুষ্ঠানগুলোতে এই পবিত্র গ্রন্থটি বের করা হয়। রাব্বি বলেন, "এই তোরাহ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলো থেকে টিকে আছে এবং এটি আমাদের কাছে অত্যন্ত অমূল্য। ধ্বংসস্তূপের ভেতরে ঢুকে সবার আগে এটিই আমি উদ্ধার করতে পেরেছি।"   ভবনটি অনিরাপদ ঘোষণা করায় এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে টেম্পল সিনাইয়ের অনুসারীরা। নগর পরিদর্শকের উদ্বেগের কথা উল্লেখ করে রাব্বি জানান, ভবনটি আদৌ মেরামতযোগ্য কি না তা নিয়ে তিনি সন্দিহান। তবে নিজেদের কমিউনিটির মনোবল অত্যন্ত দৃঢ় বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামী শুক্রবার সন্ধ্যা থেকে ইহুদিদের সাপ্তাহিক পবিত্র দিন ‘সাবাথ’ শুরু হতে যাওয়ায় কোথায় প্রার্থনা অনুষ্ঠিত হবে, তা নিয়ে ভাবছেন সিনাগগের নেতারা।   পাশাপাশি স্কুল ভবনটিও অনিরাপদ ঘোষিত হওয়ায় শিশুদের পড়াশোনা কোথায় চলবে, তা নিয়েও নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবক ও কর্তৃপক্ষ।

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১৭:৪২
কিংবদন্তি ফুটবলার ও স্টাইল আইকন ডেভিড বেকহ্যাম

গ্যাস স্টেশনে সস্তায় বিক্রি বেকহ্যামের পারফিউম, ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্নের অভিযোগে ৪১ মিলিয়ন ডলারের মামলা

নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা

নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা

যুক্তরাষ্ট্রের মাটিতে রাশিয়ার পতাকা ওড়ালেন ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের মাটিতে রাশিয়ার পতাকা ওড়ালেন ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তা

নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বিনামূল্যে সাংবাদিকতায় মাস্টার্সের সুযোগ
নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বিনামূল্যে সাংবাদিকতায় মাস্টার্সের সুযোগ দিচ্ছে কিউনি

নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দাদের জন্য কোনো ধরনের ঋণের বোঝা ছাড়াই সাংবাদিকতায় স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের সুবর্ণ সুযোগ ঘোষণা করেছে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (কিউনি)। বিশ্ববিদ্যালয়টির ক্রেগ নিউমার্ক গ্র্যাজুয়েট স্কুল অব জার্নালিজম (নিউমার্ক জে-স্কুল) জানিয়েছে, ২০২৭ সালের ‘ফল’ (Fall) সেশনে ভর্তিকৃত নিউইয়র্ক অঙ্গরাজ্যের যোগ্য বাসিন্দাদের সম্পূর্ণ টিউশন ফি এবং বাধ্যতামূলক অন্যান্য ফি বহন করবে প্রতিষ্ঠানটি।   আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অগ্রাধিকারভিত্তিক (প্রায়োরিটি) আবেদনের সুযোগ থাকছে। পাশাপাশি নিউইয়র্কের বাসিন্দা হোন বা না হোন, ২০২৭ সালের ফল সেশনের সব আবেদনকারীর জন্য ৭৫ ডলারের আবেদন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।   এই টিউশন-মুক্ত সুবিধাটি নিউইয়র্ক সিটিতে পরিচালিত প্রতিষ্ঠানটির দুটি সরাসরি (ইন-পার্সন) মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য হবে—‘এম.এ. ইন জার্নালিজম’ এবং ‘এম.এ. ইন এনগেজমেন্ট জার্নালিজম’। তিনটি সেমিস্টারে বিভক্ত ১৬ মাস মেয়াদি এই প্রোগ্রামগুলোতে (ঐচ্ছিক চতুর্থ সেমিস্টারসহ) টিউশন সুবিধা ধরে রাখতে শিক্ষার্থীদের পূর্ণকালীন (ফুল-টাইম) হিসেবে ভর্তি থাকতে হবে।   কিউনি-র ২০২৫–২৬ শিক্ষাবর্ষের হিসাব অনুযায়ী, নিউইয়র্কের বাসিন্দাদের জন্য এই প্রোগ্রামের তিন সেমিস্টারের মোট টিউশন ও ফি প্রায় ১৮ হাজার ৬০৯ ডলার, যা এই উদ্যোগের ফলে সম্পূর্ণ সাশ্রয় হবে। তবে আসন নিশ্চিত করতে এককালীন ২৫০ ডলারের এনরোলমেন্ট ডিপোজিট, আবাসন ও জীবনযাত্রার খরচ, বইপত্র, স্বাস্থ্যবিমা, যাতায়াত এবং প্রয়োজনীয় ইংরেজি দক্ষতা পরীক্ষার খরচ শিক্ষার্থীদের নিজেদেরই বহন করতে হবে।   বিনামূল্যে এই শিক্ষাসুবিধা পেতে হলে ক্লাস শুরুর প্রথম দিনের মধ্যেই আবেদনকারীকে কিউনি-র নিউইয়র্ক স্টেট রেসিডেন্সি বা বসবাসের শর্ত পূরণ করতে হবে। শর্ত অনুযায়ী, শিক্ষার্থীকে মার্কিন নাগরিক, স্থায়ী বাসিন্দা অথবা বৈধ অভিবাসন মর্যাদার অধিকারী হতে হবে, ক্লাস শুরুর আগে টানা ১২ মাস নিউইয়র্ক অঙ্গরাজ্যে বসবাস করতে হবে এবং স্থায়ীভাবে সেখানে থাকার ইচ্ছা প্রমাণ করতে হবে।   কিউনি যেহেতু পরবর্তীতে রেসিডেন্সি অনুমোদন বা অর্থ ফেরত দেয় না, তাই নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্রসহ রেসিডেন্সি ফর্ম জমা দেওয়া জরুরি। আবেদনের জন্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র, পার্সোনাল স্টেটমেন্ট, জীবনবৃত্তান্ত (রিজিউমি) এবং লেখার নমুনা জমা দিতে হবে; সেই সঙ্গে আবেদন শুরুর চার কার্যদিবসের মধ্যে অনলাইন ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।   অগ্রাধিকারভিত্তিক আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬ এবং সাধারণ আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়েছে। একটি আবেদনের মাধ্যমেই ভর্তি ও বৃত্তি উভয়ের জন্য বিবেচিত হওয়া যাবে; আর নিউইয়র্কের বাইরের ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও আংশিক থেকে পূর্ণ টিউশন বৃত্তির সুযোগ থাকছে।   ২০২৪ সালে ‘ক্রেগ নিউমার্ক ফিলানথ্রপিস’ থেকে প্রাপ্ত ১ কোটি ডলারের অনুদানের ধারাবাহিকতায় ধাপে ধাপে মাস্টার্স প্রোগ্রামগুলোকে টিউশন-মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল নিউমার্ক জে-স্কুল। নিউইয়র্কবাসীদের জন্য বিনামূল্যে পড়াশোনার এই ঘোষণাটি ভবিষ্যতে সব শিক্ষার্থীর জন্যই টিউশন-মুক্ত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ। আগ্রহীদের সরাসরি তথ্য জানার সুযোগ করে দিতে ১৯ নভেম্বর বৃহস্পতিবার ম্যানহাটনে (২১৯ ওয়েস্ট ৪০তম স্ট্রিট) বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে ‘ফল ওপেন হাউস’-এর আয়োজন করা হয়েছে।

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১৫:৪২
পর্তুগালের রাজপরিবারের কাছ থেকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান

পর্তুগালের রাজপরিবারের কাছ থেকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান

দিন দিন বাড়ছে মেয়র মামদানির জনপ্রিয়তা, এবার প্রশংসায় ভাসালেন ইহুদিরাও

দিন দিন বাড়ছে মেয়র মামদানির জনপ্রিয়তা, এবার প্রশংসায় ভাসালেন ইহুদিরাও

যুক্তরাষ্ট্রে থানার সামনেই পুলিশ কর্মকর্তাকে পিটবুল লেলিয়ে দিয়ে কামড়ালেন নারী

যুক্তরাষ্ট্রে থানার সামনেই পুলিশ কর্মকর্তাকে পিটবুল লেলিয়ে দিয়ে কামড়ালেন নারী, গ্রেপ্তার অভিযুক্ত

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...