ফ্লোরিডায় ৫৮ মিলিয়ন ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতি, সাজা শেষে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরিচালিত বৃহৎ স্বাস্থ্যসেবা জালিয়াতি মামলায় এক অভিবাসী দোষী সাব্যস্ত হয়েছেন। মার্কিন ফেডারেল প্রসিকিউটরদের মতে, তিনি এবং তার সহযোগীরা মেডিকেয়ার, মেডিকেইড ও বেসরকারি স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে ৫৮ মিলিয়ন ডলারেরও বেশি অর্থের প্রতারণামূলক দাবি জমা দিয়েছিলেন।
মামলার তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা বিভিন্ন ব্যক্তিকে অর্থ ও অন্যান্য সুবিধার প্রলোভন দেখিয়ে প্রেসক্রিপশন গ্রহণে রাজি করাতেন। পরে সেই প্রেসক্রিপশন ব্যবহার করে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচিগুলোর কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হতো। তদন্তকারীদের অভিযোগ, এসব কার্যক্রমের একটি বড় অংশ পরিচালিত হয়েছে যুক্তরাষ্ট্রের 340B Drug Pricing Program-এর সুযোগ কাজে লাগিয়ে।
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এই প্রতারণা থেকে অর্জিত অর্থ দিয়ে সাউথ ফ্লোরিডায় একটি বিলাসবহুল বাড়ি, একটি বেন্টলি, একাধিক মার্সিডিজ গাড়ি এবং বেশ কয়েকটি বিনিয়োগ সম্পত্তি কিনেছিলেন। তদন্তের সময় এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠলে ফেডারেল কর্তৃপক্ষ আর্থিক লেনদেনের বিস্তারিত খতিয়ে দেখে জালিয়াতির প্রমাণ সংগ্রহ করে।
দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে ফেডারেল আদালত তাকে কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে আদালতের নির্দেশ অনুযায়ী, সাজা সম্পন্ন হওয়ার পর তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার (ডিপোর্ট) করা হবে।
এই মামলাটি সামনে আসার পর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাতে প্রতারণা প্রতিরোধ এবং 340B কর্মসূচির তদারকি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের দাবি, নিম্ন আয়ের রোগীদের সহায়তার জন্য চালু করা এই কর্মসূচির কিছু দুর্বলতা অসাধু চক্রগুলো কাজে লাগাচ্ছে। ফলে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে নিয়ম-কানুন আরও কঠোর করার দাবি উঠেছে।
কোর্ট ডকুমেন্ট থেকে জানা গেছে, ওই অভিবাসীর নাম জিন জেথ্রো আলেকজান্দ্রে এবং তিনি হাইতির নাগরিক।
ফেডারেল কর্মকর্তাদের মতে, স্বাস্থ্যসেবা খাতে জালিয়াতি যুক্তরাষ্ট্রের করদাতাদের জন্য প্রতিবছর কোটি কোটি ডলারের ক্ষতির কারণ হয়। ফ্লোরিডার এই মামলাটি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় স্বাস্থ্যসেবা প্রতারণার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে কর্তৃপক্ষ এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে চায়।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের অনলাইন বাজার অ্যামাজনে এবার পাওয়া যাচ্ছে দুইতলা ছোট বাড়ি, যার দাম রাখা হয়েছে ২৫ হাজার ডলার। আধুনিক নকশা, বড় কাচের জানালা, মজবুত ইস্পাতের কাঠামো এবং দ্বিতীয় তলায় ওঠার জন্য বাইরের সিঁড়ি রয়েছে বাড়িটিতে। তৈরি করা কাঠামো সরবরাহের এই বাড়িটি তুলনামূলক কম খরচে অতিরিক্ত আবাসন বা ব্যক্তিগত থাকার জায়গা তৈরির একটি বিকল্প হিসেবে সামনে এসেছে। গত ১৮ নভেম্বর প্রকাশিত ট্রাভেল অ্যান্ড লেজার সাময়িকীর এক প্রতিবেদনে অ্যামাজনের এই নতুন তালিকার তথ্য তুলে ধরা হয়েছে। বাড়িটির নাম দেওয়া হয়েছে ‘স্টিল স্ট্রাকচার প্রিফ্যাব হোম’। এটি মূলত কারখানায় তৈরি করা ইস্পাতের কাঠামো, যা নির্দিষ্ট জায়গায় স্থাপন করে বাড়ির রূপ দেওয়া যায়। এর মূল কাঠামো তৈরি করা হয়েছে শক্তিশালী অ্যালয় স্টিল দিয়ে। মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত কাচের জানালার কারণে ঘরের ভেতরে প্রচুর প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে। বাড়িটির বাইরের দিকে থাকা সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলার প্রবেশপথ ও ডেকে যাওয়া যায়। উন্মুক্ত ধাতব কাঠামো এবং লাল রঙের ব্যবহার বাড়িটিকে দিয়েছে আধুনিক শিল্পধাঁচের নকশা। তবে ২৫ হাজার ডলারের এই দামের সঙ্গে জমির মূল্য অন্তর্ভুক্ত নয়। অ্যামাজন বাড়িটির কাঠামো বিক্রি করলেও স্থাপনের জন্য জমি ক্রেতাকেই ব্যবস্থা করতে হবে। এ ছাড়া পরিবহন, স্থাপন, ভিত্তি নির্মাণ, বিদ্যুৎ ও পানির সংযোগ এবং স্থানীয় নির্মাণ অনুমোদনের খরচ এই দামের মধ্যে অন্তর্ভুক্ত কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। ফলে বিজ্ঞাপিত দামকে সম্পূর্ণ বসবাসযোগ্য বাড়ির মোট খরচ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। অ্যামাজনে এর বাইরেও ৪০ হাজার ডলারের নিচে বেশ কয়েকটি ছোট বাড়ি ও প্রিফ্যাব কাঠামো তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ২১ হাজার ৯৯৯ ডলারের একটি একতলা বাড়িতে রয়েছে দুটি ছোট শোবার ঘর, একটি পূর্ণাঙ্গ বাথরুম এবং রান্নার ছোট জায়গা। বাড়িটি অতিরিক্ত থাকার জায়গা কিংবা ব্যক্তিগত কর্মক্ষেত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর ২০ হাজার ৯৯৯ ডলারের আরেকটি কাঠামোয় রয়েছে একটি বড় কক্ষ ও পূর্ণাঙ্গ বাথরুম। এ ছাড়া ২২ হাজার ১৯৯ ডলারের একটি ছোট বাড়িতে রয়েছে বড় কাচের জানালা, ইস্পাতের কাঠামো এবং শব্দ কমানোর উপযোগী বিশেষ দেয়াল। এটি ছোট অফিস কিংবা ব্যক্তিগত কাজের জায়গা হিসেবে ব্যবহারের কথা বলা হয়েছে। ২৪ হাজার ৯৯৯ ডলারের আরেকটি মডেলে রয়েছে বসার জায়গা ও খোলা নকশার রান্নাঘর। অন্যদিকে, ৩৯ হাজার ৫০০ ডলারে বিক্রির তালিকায় রয়েছে চাকার ওপর তৈরি কাঠের ছোট কেবিন, যার ভেতরে বিছানা, সোফা, রান্নার জায়গা ও খাওয়ার জন্য ছোট পরিসর রয়েছে। যুক্তরাষ্ট্রে বাড়ির উচ্চমূল্য ও ভাড়ার ব্যয়ের মধ্যে ছোট ও আগে থেকে তৈরি বাড়ির প্রতি আগ্রহ বাড়ছে। এসব কাঠামো ব্যক্তিগত অফিস, অতিথিদের থাকার জায়গা, অবকাশযাপনের কেবিন কিংবা উপযুক্ত অনুমোদন থাকলে আবাসিক ব্যবহারের জন্য বিবেচনা করা যায়। তবে কেনার আগে স্থানীয় নির্মাণবিধি, জমির ব্যবহারসংক্রান্ত নিয়ম, স্থাপনের অনুমতি এবং প্রয়োজনীয় সংযোগের খরচ যাচাই করা জরুরি। শুধু অনলাইনে দেখানো দাম দেখে বাড়িটি সম্পূর্ণ প্রস্তুত ও বসবাসের উপযোগী বলে ধরে নেওয়া ঠিক হবে না। সূত্র: ট্রাভেল অ্যান্ড লেজার
মিশিগানে ৫৬ লাখ ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতিতে ফার্মেসি মালিকের কারাদণ্ড
বন্ধ হয়ে যাওয়া গির্জায় গড়ে উঠল যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলের প্রথম লাতিনো মসজিদ
পবিত্র কোরআন হাতে শপথ নিয়ে মার্কিন সিনেটে ইতিহাস গড়তে যাচ্ছেন আবদুল এল-সায়েদ
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নিউ বেডফোর্ড শহরে একটি জ্বলন্ত অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হওয়ার পর ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রিভেট স্ট্রিটের একটি তিনতলা ভবনে (ট্রিপল ডেকার) এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির দ্বিতীয় তলা থেকে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সেন্ট লুকস হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বুধবার অঙ্গরাজ্যের ফায়ার মার্শাল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নিউ বেডফোর্ড ফায়ার সার্ভিসের প্রধান ব্রায়ান মেদেইরোস জানান, মঙ্গলবার বিকেল ৪টার পর ভবনটির নিচতলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন কয়েকজন ঠিকাদার। হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠলে তারা দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন। তারা অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলেও ঘন ধোঁয়া ও তীব্র তাপে পিছু হটতে বাধ্য হন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্বিতীয় ও তৃতীয় তলায় তল্লাশি চালান এবং দ্বিতীয় তলা থেকে শিশুটিকে উদ্ধার করেন। ভবনের অন্য সব বাসিন্দাকে নিরাপদে পাওয়া গেছে। তবে ঠিক কীভাবে এবং কোথা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। শিশুটির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার চিফ মেদেইরোস জানান, ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না তা নিশ্চিত না হওয়া সত্ত্বেও ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ চালিয়েছেন। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, "নিউ বেডফোর্ডের প্রতিটি ফায়ারফাইটার আজ শিশুটির জন্য প্রার্থনা করছেন। কোনো পরিবারেরই এমন শোক সহ্য করা উচিত নয়; এটি আমাদের কমিউনিটির জন্য এক অপূরণীয় ও মর্মান্তিক ক্ষতি।" অঙ্গরাজ্যের ফায়ার মার্শাল জন ডেভাইন জানিয়েছেন, গত দেড় বছরেরও বেশি সময়ের মধ্যে ম্যাসাচুসেটসে অগ্নিকাণ্ডে কোনো শিশুর মৃত্যুর এটিই প্রথম ঘটনা। তিনি আক্ষেপ করে বলেন, "এমনকি একটি মৃত্যুও অনেক বেশি।" অন্যদিকে, নিউ বেডফোর্ডের মেয়র জন মিচেল এক শোকবার্তায় নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একজন অভিভাবক হিসেবে পরিবারের এই অসহনীয় যন্ত্রণা অনুভব করার কথা উল্লেখ করে তিনি আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঝাঁপিয়ে পড়া ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফ্লোরিডায় বন্যায় ধসে পড়ল ঐতিহাসিক সিনাগগের ছাদ, উদ্ধার হলোকাস্ট যুগের তোরাহ
গ্যাস স্টেশনে সস্তায় বিক্রি বেকহ্যামের পারফিউম, ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্নের অভিযোগে ৪১ মিলিয়ন ডলারের মামলা
নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা
যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেশনে অবস্থিত ‘মিলেনিয়াম গেট মিউজিয়াম’-এর বিশাল স্মারক তোরণে রাশিয়ার একটি বড় পতাকা স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ব্যাপক বিস্ময়ের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, গত সপ্তাহে ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করা যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের প্রতি শ্রদ্ধা জানাতেই ট্রাম্প প্রশাসনের একটি ফেডারেল সংস্থার প্রধানের অনুরোধে এই পতাকাটি টাঙানো হয়েছে। ওয়াশিংটনে রুশ দূতাবাসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের অভিজ্ঞ কূটনীতিক আলেকজান্ডার দারচিয়েভ ২০২৫ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৪ সালের শেষের দিকে আনাতোলি আন্তোনভ দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর দারচিয়েভ তাঁর স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ও উত্তর আটলান্টিক বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত এবং ওয়াশিংটন দূতাবাসে মিনিস্টার-কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে রুশ দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘কমিশন অব ফাইন আর্টস’-এর প্রেসিডেন্ট এবং আটলান্টার স্থানীয় বাসিন্দা রডনি মিমস কুক জুনিয়রের সঙ্গে দারচিয়েভের একাধিকবার সাক্ষাৎ হয়েছিল। তাঁরা দুজন মিলে দুই দেশের মধ্যে ‘সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক পুনরুদ্ধার’ সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পে একসঙ্গে কাজ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উভয় মেয়াদেই কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পাওয়া রডনি কুকই আটলান্টার ওই জাদুঘরে রুশ পতাকা স্থাপনের অনুরোধ জানান। এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রুশ দূতাবাস লিখেছে, “আমাদের আমেরিকান সহকর্মীর এই সহমর্মিতা ও বন্ধুত্বপূর্ণ সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”
নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বিনামূল্যে সাংবাদিকতায় মাস্টার্সের সুযোগ দিচ্ছে কিউনি
পর্তুগালের রাজপরিবারের কাছ থেকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান

