আমেরিকা

প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্যারেড বাতিল, নিরাপত্তার স্বার্থে

বিশেষ প্রতিবেদন প্রকাশ: জুলাই ৪, ২০২৬ ৭:৬
আমেরিকার হয়ে যাওয়া প্যারেডের ছবি সংগৃহীত আমেরিকা বাংলা
আমেরিকার হয়ে যাওয়া প্যারেডের ছবি সংগৃহীত আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ রাজধানী ওয়াশিংটন ডিসির জাতীয় স্বাধীনতা দিবস প্যারেড শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। শুক্রবার গভীর রাতে আয়োজক কমিটি এ ঘোষণা দেয়।

 

আয়োজকদের ভাষ্য, তীব্র তাপপ্রবাহের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যাওয়ায় অংশগ্রহণকারী, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই প্যারেড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

 

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইন্ডিপেনডেন্স অ্যাভিনিউয়ের তৃতীয় স্ট্রিট থেকে দ্বাদশ স্ট্রিট পর্যন্ত প্যারেডটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে অনুভূত তাপমাত্রা ১১০ থেকে ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা প্রকাশ করা হয়, যা দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অবস্থানকারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

 

কর্তৃপক্ষ বাসিন্দা ও দর্শনার্থীদের অপ্রয়োজনীয়ভাবে রোদে না থাকার, পর্যাপ্ত পানি পান করার, শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার এবং অসুস্থতা অনুভব করলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।

 

এদিকে তাপপ্রবাহের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আরও কয়েকটি অনুষ্ঠানেও পরিবর্তন আনা হয়েছে। কোথাও অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে, কোথাও সময় পরিবর্তন করা হয়েছে, আবার কোথাও সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী এই প্যারেড বাতিল হওয়ায় রাজধানীতে জড়ো হওয়া হাজারো দর্শনার্থী ও অংশগ্রহণকারীর পরিকল্পনায় পরিবর্তন এসেছে। তবে আয়োজকদের মতে, মানুষের নিরাপত্তাই ছিল তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

Advertisement

আমেরিকা

View more
টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি অনুষ্ঠানের ছবি সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান, বিবাহবন্ধনে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

দীর্ঘদিনের আলোচিত প্রেমের সম্পর্কের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং আমন্ত্রিত তারকাদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানটি ছিল ব্যক্তিগত, তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর।   বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর মুহূর্তেই তা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান শিরোনাম হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো ভক্ত নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তাদের বিয়ের খবর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।   জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে প্রচলিত রীতির বাইরে কিছু ব্যতিক্রমী আয়োজনও ছিল। টেইলর সুইফটের ভাই বিশেষ সম্মানসূচক দায়িত্ব পালন করেন এবং ট্রাভিস কেলসির ভাই ছিলেন বরের প্রধান সহকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত, চলচ্চিত্র ও ক্রীড়া অঙ্গনের বহু পরিচিত তারকা।   ২০২৩ সালে প্রথমবারের মতো তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কনসার্ট এবং জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হওয়ার মাধ্যমে তারা বিশ্বের অন্যতম আলোচিত তারকা জুটিতে পরিণত হন। সেই সম্পর্কের পরিণতি হিসেবে ২০২৬ সালের ৩ জুলাই তারা আনুষ্ঠানিকভাবে বৈবাহিক জীবনে পা রাখলেন।   বিয়ের আয়োজনকে ঘিরে অতিথিদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। অনুষ্ঠানের বেশিরভাগ অংশ গণমাধ্যমের বাইরে রাখা হলেও, বিয়ের খবর নিশ্চিত হওয়ার পর বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।   আন্তর্জাতিক বিনোদন ও ক্রীড়া অঙ্গনের অন্যতম জনপ্রিয় এই জুটির বিয়ে চলতি বছরের সবচেয়ে আলোচিত তারকাবিষয়ক ঘটনাগুলোর একটি হিসেবে ইতোমধ্যেই বিবেচিত হচ্ছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৪, ২০২৬ ৭:৪১
আমেরিকার হয়ে যাওয়া প্যারেডের ছবি সংগৃহীত আমেরিকা বাংলা

প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্যারেড বাতিল, নিরাপত্তার স্বার্থে

নিউইয়র্কে সমুদ্র সৈকতের ছবি সংগৃহীত আমেরিকা বাংলা

নিউইয়র্কের সৈকতে হাঙরের সন্দেহভাজন হামলা, আহত সাঁতারু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি সংগৃহীত

ইরানকে ‘শেষ বিদায়ের’ জন্য এক সপ্তাহ সময় দেওয়ার দাবি ট্রাম্পের, বক্তব্য ঘিরে নতুন বিতর্ক

ট্রাম্পের স্বাক্ষরযুক্ত নতুন  মার্কিন মুদ্রা ছবি সংগৃহীত
ট্রাম্পের স্বাক্ষরযুক্ত ১০০ ডলারের নোটের ছবি প্রকাশ, নতুন করে আলোচনায় মার্কিন মুদ্রা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ১০০ ডলারের একটি নোটের ছবি প্রকাশ করেছেন, যেখানে তার স্বাক্ষর দেখা যায়। শুক্রবার প্রকাশিত ওই ছবি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। অনেকেই জানতে চান, এটি কি যুক্তরাষ্ট্রের নতুন কাগুজে মুদ্রা, নাকি কেবল পরিকল্পনার একটি নমুনা।   ট্রাম্পের প্রকাশিত ছবিতে প্রচলিত ১০০ ডলারের নোটের নকশা অপরিবর্তিত থাকলেও স্বাক্ষরের স্থানে তার নাম দেখা যায়। ছবিটি প্রকাশের পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে এবং মার্কিন ট্রেজারি বিভাগের কাছে জানতে চায়, এই স্বাক্ষরযুক্ত নোটের মুদ্রণ ইতোমধ্যে শুরু হয়েছে কি না। তবে এ বিষয়ে ট্রেজারি বিভাগ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নতুন ঘোষণা দেয়নি।   এর আগে চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছিল, দেশটির স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে কাগুজে মুদ্রায় একটি বিশেষ পরিবর্তন আনা হবে। সেই সময় জানানো হয়, প্রথমবারের মতো দায়িত্বে থাকা একজন মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর নতুনভাবে ছাপানো কাগুজে মুদ্রায় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক ও জনপরিসরে আলোচনা শুরু হয়।   মার্কিন ট্রেজারি বিভাগের ঘোষণায় বলা হয়েছিল, স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে স্মারকধর্মী বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে নতুন স্বাক্ষর ব্যবহার করা হবে। তবে সেই সময়ও কোন মূল্যমানের নোটে, কখন থেকে এবং কত পরিমাণে নতুন স্বাক্ষরযুক্ত মুদ্রা বাজারে আসবে, সে বিষয়ে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়নি।   শুক্রবার ট্রাম্প যে ছবি প্রকাশ করেছেন, সেটি সেই ঘোষণার ধারাবাহিকতার অংশ কি না, নাকি কেবল একটি প্রতীকী উপস্থাপনা—এ বিষয়েও এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে ছবিটি প্রকাশের পর সাধারণ মানুষের আগ্রহ আরও বেড়েছে।   যুক্তরাষ্ট্রে কাগুজে মুদ্রা ছাপানোর দায়িত্ব পালন করে ব্যুরো অব এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং। তবে মুদ্রার নকশা, স্বাক্ষর এবং অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ট্রেজারি বিভাগ। নতুন কোনো নোট প্রচলনে আনার আগে একাধিক প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তাই কোনো পরিকল্পনা ঘোষণা করা হলেও তা বাস্তবে কার্যকর হতে কিছুটা সময় লাগা স্বাভাবিক।   বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রচলিত কাগুজে মুদ্রায় সাধারণত ট্রেজারি সচিব এবং ট্রেজারারের স্বাক্ষর থাকে। ট্রাম্প প্রশাসনের ঘোষণার পর এই প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়টি আলোচনায় আসে। তবে পরিবর্তনের পূর্ণাঙ্গ কাঠামো এখনো প্রকাশ করা হয়নি।   ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করলেও এর সঙ্গে আলাদা কোনো ব্যাখ্যা বা সরকারি ঘোষণা যুক্ত করেননি। ফলে ছবিটি প্রতীকী বার্তা, নাকি আসন্ন নতুন নোটের নমুনা—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।   যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীকে ঘিরে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সরকার জাতীয় পর্যায়ে স্মারক অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন এবং বিশেষ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করেছে। কাগুজে মুদ্রায় পরিবর্তনের পরিকল্পনাও সেই বৃহত্তর কর্মসূচির একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী এটিকে ভবিষ্যতের নতুন নোট বলে দাবি করলেও, কেউ কেউ এটিকে কেবল প্রদর্শনমূলক ছবি হিসেবে উল্লেখ করেন। তবে এ ধরনের কোনো দাবির পক্ষে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।   মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নতুন নোটের মুদ্রণ, বাজারে ছাড়া বা প্রচলনের সম্ভাব্য তারিখ সম্পর্কেও এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে সাধারণ মানুষকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।   ট্রাম্পের প্রকাশিত ছবির পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। কারণ, যুক্তরাষ্ট্রের কাগুজে মুদ্রায় এ ধরনের পরিবর্তন দীর্ঘদিনের প্রচলিত রীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে বাস্তবে নতুন নোট বাজারে না আসা পর্যন্ত ছবিটিকে আনুষ্ঠানিক প্রচলিত মুদ্রা হিসেবে বিবেচনা করা যাবে না।

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: জুলাই ৪, ২০২৬ ৫:৫১
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংগৃহীত আমেরিকা বাংলা

আমেরিকার ২৫০ বছর উদযাপনের সূচনায় ট্রাম্পের ভাষণ, ‘কমিউনিস্ট হুমকি’ নিয়ে তীব্র রাজনৈতিক বার্তা

Donald Trump ছবি: সংগৃহীত

নিজেকে ইতিহাসের সফল প্রেসিডেন্টদের কাতারে তুলে ধরতে চাইছেন ট্রাম্প, অতীতের ব্যর্থতা থেকেও টানছেন তুলনা

Donald Trump  ছবি: সংগৃহীত

আমেরিকার ২৫০ বছর পূর্তির অনুষ্ঠানে ট্রাম্পের কড়া বার্তা, ‘কমিউনিজমই দেশের সবচেয়ে বড় হুমকি’

ছবি: কোলাজ, আমেরিকা বাংলা
ওয়াশিংটনে রেকর্ড গরমেও হচ্ছে ‘এ ক্যাপিটল ফোর্থ’ কনসার্ট, সময়সূচিতে পরিবর্তন আনল কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে তীব্র তাপপ্রবাহের মধ্যেও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী ‘এ ক্যাপিটল ফোর্থ’ কনসার্ট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে। তবে দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনুষ্ঠানসূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।     আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ওয়াশিংটনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছুঁয়েছে। উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা বা হিট ইনডেক্স ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।     এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ জানিয়েছে, কনসার্টটি রাত ৮টায় শুরু হলেও দর্শকদের প্রবেশের গেট স্বাভাবিক সময়ের পরিবর্তে সন্ধ্যা ৭টায় খোলা হবে, যাতে দীর্ঘ সময় রোদে অপেক্ষা করতে না হয়। অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পানির স্টেশন, চিকিৎসা সহায়তা এবং শীতল হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।     অন্যদিকে, ন্যাশনাল মলের গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার অতিরিক্ত গরমের কারণে শুক্রবার দুপুরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে বিকেলে সেটি আবার খুলে দেওয়া হয়।     যুক্তরাষ্ট্রজুড়েই এবার তাপপ্রবাহের প্রভাব পড়েছে স্বাধীনতা দিবসের বিভিন্ন আয়োজনে। কয়েকটি শহরে প্যারেড ও উন্মুক্ত অনুষ্ঠান বাতিল বা সংক্ষিপ্ত করা হয়েছে। বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ।     কর্তৃপক্ষ দর্শনার্থীদের পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত স্থানে অবস্থান এবং শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৪, ২০২৬ ৩:৩৬
ইরান আলোচনায় আগ্রহী, ট্রাম্পের দাবি

ইরান আলোচনায় আগ্রহী, ট্রাম্পের দাবি

তীব্র তাপপ্রবাহের কারণে ওয়াশিংটনের ন্যাশনাল মলে সাময়িকভাবে বন্ধ করা হয় ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে সাময়িক বন্ধ ওয়াশিংটনের ন্যাশনাল মলের স্টেট ফেয়ার

ক্যালিফোর্নিয়ার ডিএমভির নির্দেশে ১১ হাজারের বেশি চালককে পুনরায় লিখিত ড্রাইভিং পরীক্ষায় অংশ নিতে হবে। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবার লিখিত ড্রাইভিং পরীক্ষা দিতে নির্দেশ, না হলে বাতিল হতে পারে লাইসেন্স

0 Comments